Archives

উত্তরপ্রদেশের বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং-এর শস্ত্র পূজার পুরনো ভিডিওকে সাম্প্রদায়িক রঙ্গে শেয়ার 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে খোলা আকাশের নিচে অনেকগুলো বন্দুক রাখা রয়েছে এবং সেগুলোকে ঘিরে মানুষের ভিড় দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এতে দেখা অস্ত্রগুলো নাকি একটি মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে। ভিডিওর উপর লেখা হয়েছে,”মোল্লা সরকার কিছু বলছে না কেন? মাদ্রাসায় অস্ত্র প্রদর্শনী দেখুন।“  তথ্য যাচাই করে […]

Continue Reading

টিএমসি বিজেপির সাথে মোকাবেলা করতে পারবে না,বললেন রাহুল গান্ধী? জানুন ভিডিওর সত্যতা 

বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাহুল গান্ধীর একটি ছোট্ট ভাষণের ক্লিপ সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনি নাকি রাজ্যে বিজেপির জয়ের কথা স্বীকার করে বলেছেন টিএমসি বিজেপির সঙ্গে মোকাবিলা করতে পারবে না। ভিডিও ক্লিপেও তাকে সেই কথাটি বলতে শোনা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”টিএমসি বিজেপির সাথে মোকাবেলা করতে পারবে না,বললেন রাহুল গান্ধী। […]

Continue Reading

পুরনো ভিডিওকে ২০২৬ বিধানসভা নির্বাচনের সাথে জুড়ে শেয়ার 

ইতিমধ্যেই প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ২৯ তারিখে রয়েছে দ্বিতীয় দফার ভোট। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় তৃণমূল কংগ্রেসের এক বুথ এজেন্টকে এক পুলিশকর্মী চড় মারছেন এবং সেটিকে চলমান বিধানসভা নির্বাচনের ঘটনা বলে দাবি করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”শাসকের চোর জোচ্চর চেলা চামুণ্ডারা এবার দারুণ সংকটে! এতদিন […]

Continue Reading

বীরভূমের সিউড়িতে পুলিশ এবং দুষ্কৃতীর ধ্বস্তাধস্তির পুরনো ভিডিওকে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শেয়ার 

দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন অশান্তিপ্রবণ বিধানসভা কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন বাইরের রাজ্য থেকে একাধিক আইপিএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করে। এর মধ্যে উত্তরপ্রদেশের ‘দাবাং’ নামে পরিচিত আইপিএস অজয় পাল শর্মাকে ফালতা বিধানসভা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। এলাকা পরিদর্শনের সময় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর আলম ও তাঁর সমর্থকদের সতর্কবার্তা দেওয়ার পর থেকেই প্রশাসন […]

Continue Reading

তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত মন্ত্রণালয়ের নামে ভাইরাল আদেশ কপিটি সম্পূর্ণ বানোয়াট 

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। ভোট শেষ হতেই কেন্দ্র সরকারের নামে, মোদী সরকারের সমালোচনা করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত একটি কথিত অর্ডার কপি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি পেট্রোলের দাম প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১২.৫ টাকা বাড়ানো […]

Continue Reading

কিশ্তওয়ারে মক ড্রিলের ভিডিওকে জঙ্গি হামলার দাবি করে শেয়ার 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে সম্প্রতি জঙ্গি হামলা হয়েছে এবং ভিডিওটি সেই ঘটনার দৃশ্য। ভিডিওতে দেখা যায়, সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স মাঠে প্রবেশ করছে, মাটিতে আহত ব্যক্তিরা পড়ে আছেন এবং এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জম্মু […]

Continue Reading

প্রাপ্তবয়স্ক ব্যক্তি দ্বারা তরুণীকে জোরপূর্বক বিয়ে করার ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের পোশাক পরা এক বৃদ্ধ মুসলিম ব্যক্তি এক তরুণীর হাত ধরে টানছেন। তরুণীটি চিৎকার করে বলছে, সে তার সঙ্গে যেতে চায় না। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ৭৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন।  […]

Continue Reading

২০২২ খড়গপুর পুরসভায় টিকিট না পেয়ে বিজেপি নেত্রীর হুমকির পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে বিজেপিকে ভোট দিলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক মহিলা সমর্থক। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা আঙ্গুল উঁচিয়ে হুমকির টোনে ভোট দিতে না করছেন এবং বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলছেন।  ভিডিওর উপরে লেখা হয়েছে,”তৃণমূলের এক মহিলার হুমকি […]

Continue Reading

আসন্ন বিধানসভা নির্বাচনে টিএমসি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে সমর্থন দিবে জাতীয় কংগ্রেস? জানুন ভাইরাল দাবির সত্যতা 

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার শুরু করেছে তৃনমূল কংগ্রেস ঘোষণা করেছে যে তারা এই নির্বাচনে কোনো জোটে অংশ নেবে না এবং ২৯৪টি আসনে একাই লড়বে। এই নির্বাচনী প্রেক্ষাপটে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন তৃনমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে […]

Continue Reading

এবিপি আনন্দের নামে প্রচারিত ওপিনিওন পোলের প্ল্যাকার্ডটি বানোয়াট 

২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৪ মে। ভোটগ্রহণের আগে বিভিন্ন সংবাদমাধ্যম ও স্বতন্ত্র সংস্থা অপিনিয়ন পোল প্রকাশ করে থাকে। সম্প্রতি এমনই একটি ওপিনিয়ন পোলের প্ল্যাকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ম্যাট্রিজ-এর এই পোল অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২১০–২৪৫টি আসন এবং বিজেপি ৪৫–৭৭টি আসনে জয়লাভ […]

Continue Reading

ভারতীয় নৌবাহিনী MARCOS এবং সেশেলস ডিফেন্স ফোর্স যৌথ সামরিক মহড়ার দৃশ্যকে ভুয়ো দাবির সঙ্গে শেয়ার 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে নৌবাহিনীর সদস্যদের কয়েকজন ব্যক্তিকে আটক করার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা ৩৫ জন সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করেছে। ৩৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতীয় নৌবাহিনীর অভিযানে মার্কোস (MARCOS) কমান্ডোরা সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে ৩৫ জন সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করেছে। […]

Continue Reading

ভি-মার্ট মলে চুরি করতে গিয়ে যুবকের ধরা পড়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক যুবকের শপিং মলে চুরি করতে গিয়ে ধরা পড়ার একটি ভিডিও বিশাল চর্চায়। ভিডিওতে দেখা যাচ্ছে মলের ট্রায়াল রুমে এক যুবককে ঘিরে দাড়িয়ে রয়েছে বয়স্ক গার্ড, মলের এক কর্মী যুবক এবং যুবতি। ঘিরে তাকে পরিধান করে থাকা জামার একের পর এক খোলাচ্ছে এবং শেষে দেখা যায় সব নীচে ব্রা পরেছে। ভিডিওটি […]

Continue Reading

ভিডিওতে দেখা ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এর মাঝে এক ব্যক্তি এলপিজি সংকটের অভিযোগ করছেন এবং তার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সাধারণ মানুষ চিৎকার করছে “গ্যাস নেহি মিল রহা স্যর!!” অন্ধভক্তগনের বিশ্বগুরু হাতের ইশারায় সরিয়ে দিলেন!!! এর পরেও আপনি এই বিজেপি […]

Continue Reading

বারাণসীর অগ্নিপথ বিক্ষোভের সংঘর্ষের পুরনো ভিডিওকে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক ঘটনা বলে শেয়ার করা হচ্ছে

রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে, আর ফল প্রকাশ ৪ মে। এই প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক যুবককে লাঠিপেটার একটি ভিডিও মুর্শিদাবাদের ঘটনা বলে দাবি করে ভাইরাল হয়েছে। পোস্টে দাবি করা হচ্ছে, মারধরের শিকার ওই যুবকের নাম নজরুল ইসলাম এবং তিনি এলাকায় হিন্দু ভোটারদের আতঙ্কিত করার সময় স্থানীয়দের হাতে ধরা […]

Continue Reading

আসন্ন বিধানসভা নির্বাচনে মোদীর সামনেই নিজেদের হার স্বীকার করে নিল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য? জানুন ভিডিওর সত্যতা 

ইতিমধ্যে বঙ্গ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার তারিখ ঘোষণা হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক দলগুলো নিজের নিজের গুটি সাজাচ্ছেন। নেমে পড়েছেন প্রচারে। আর এই সার্বিক পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সভাপতি শমিক অধিকারির একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হার স্বীকার করলেন তিনি।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পাহাড় থেকে সাগর, কাশ্মীর থেকে কন্যাকুমারী […]

Continue Reading

বাংলাদেশে হিন্দু ব্যাক্তিকে মারধর করা হচ্ছে? জানুন ভিডিওর সত্যতা 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন মিলে একজন ব্যক্তিকে মারধর করছে। ভিডিওটি শেয়ার করে এটিকে বাংলাদেশের একজন হিন্দু ব্যক্তিকে নিগ্রহের ঘটনা বলে দাবি করা হচ্ছে। দাবি করা হচ্ছে, হিন্দু হওয়ায় তাকে মারধর করা হচ্ছে। ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”শুধুমাত্র তার অপরাধ সে একজন সনাতন আর বাস করে বাংলাদেশে। বাড়ি […]

Continue Reading

শিব মন্দির ভাঙ্গা নিয়ে বিজেপিকে কটাক্ষ করা মুখ্যমন্ত্রীর ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণ এবং প্রসঙ্গবিহীন 

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে মমতা ব্যানার্জির একটি ভাষণের ছোট্ট ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে যে তিনি হিন্দুদের নিশানা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে: “দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু! একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে।” পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”শিব মন্দির ভাঙলে বিজেপি নাটক করে।” — মমতা […]

Continue Reading

শুভেন্দু অধিকারীর পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে চলমান নির্বাচনী প্রচারের সাথে জুড়ে শেয়ার 

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ও ভবানীপুর, এই দুই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভবানীপুরে নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারী বাড়ি […]

Continue Reading

২০১৮ সালের পুরনো ভিডিওকে সৌদি রাজপ্রাসাদে সাম্প্রতিক গুলিচালনার দাবি করে শেয়ার

চলমান পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভারী গুলির শব্দসহ ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বাসভনের ভেতরে গুলিচালনার দৃশ্য।  ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”🚨‼️ ব্রেকিং 💥 জরুরি ও গুরুত্বপূর্ণ: গতরাতে রিয়াদের সৌদি রয়্যাল প্যালেসের ভিতরে গুলির শব্দ শোনা গেছে, যা ক্রাউন প্রিন্স মোহাম্মদ […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে কাক ঝাঁকের পুরনো ভিডিওকে ইজরায়েলের সাম্প্রতিক ঘটনা বলে শেয়ার 

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইজরায়েলের তেল আবিব শহরের সাম্প্রতিক দৃশ্য এবং কাকের এই ঝাঁক দেখে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে; একে অশুভ লক্ষণ বলা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে কাকের ঝাঁকের কারণে গাড়ির দীর্ঘ […]

Continue Reading

নৃত্যশিল্পী সঙ্গীতা মিশ্রার নাচের ভিডিওকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দাবি করে শেয়ার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মহিলার নাচের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা ওই মহিলা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লীর “BJP” সরকারে’র মূখ্যমন্ত্রী “রেখা গুপ্তা” নাকি নাচনেওয়ালা ধরতে পারবেন না 😂।“  তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওর মহিলা রেখা গুপ্তা নয় বরং তার নাম সঙ্গীতা […]

Continue Reading

গ্রেটার ইজরায়েল ও অখণ্ড ভারতের কথা বলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইরাল ভিডিওটি সম্পাদিত 

চলমান ইরান-ইজরায়েল সংঘর্ষের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ৫৩ সেকেন্ডের এই ভাষণের ভিডিওটিতে মোদী এই সংঘর্ষে ভারতের অবস্থান সম্পর্কে বলছেন এবং জানাচ্ছেন যে ভারত ইসরায়েলকে সমর্থন করে। ভারত ও ইসরায়েলের উদ্দেশ্য একই ইজরায়েলের জন্য ‘গ্রেটার ইসরায়েল’ এবং ভারতের জন্য ‘অখণ্ড ভারত’। ইরান পুরো অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য জবাবদিহি […]

Continue Reading

ডেল্টা ফোর্সের ইরান অভিযানে আটক হওয়ার দাবি করা ভাইরাল ছবিগুলো এআই নির্মিত

চলমান ইজরায়েল–ইরান সংঘর্ষের প্রেক্ষাপটে চারটি ছবির একটি কোলাজ সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, আমেরিকার ডেল্টা ফোর্স ইরানে অভিযান চালালে তারা ইরানি সৈন্যদের হাতে ধরা পড়ে। ভাইরাল ছবিগুলোতে মার্কিন সেনাদের প্যারাশুটের মাধ্যমে ইরানে অবতরণ করতে এবং পরে ইরানি বাহিনীর হাতে আটক হওয়ার দৃশ্য দেখানো হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ডেল্টা ফোর্সের অভিযান […]

Continue Reading

গুজরাটের গির সোমনাথে উচ্ছেদ অভিযানের সময় বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

দিল্লির উত্তম নগরে হোলি উদযাপনের সময় পানিভরা একটি বেলুন মুসলিম পরিবারের এক মহিলার শরীরে পড়ে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয় এবং এতে ২৬ বছর বয়সী এক তরুণ মারা যান। এই ঘটনায় পুলিশ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও […]

Continue Reading

৯/১১ সন্ত্রাসী হামলার ভিডিওকে ইরানের হামলায় ইজরায়েল প্রধানমন্ত্রীর বাড়ি ধ্বংসের দাবি করে শেয়ার

চলমান ইরান ইজরায়েল আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম গুলোতে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক পোস্টের ঢল নেমেছে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট আমাদের নজরে আসে যা শেয়ার করে দাবি করা হয়েছে যে, ইরানের হামলায় ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ধ্বংসের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওতে একটি বহুতল ভবনে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা যায় এবং ঘন কালো ধোঁয়া […]

Continue Reading

তৃণমূলের যোগদান করে তৃণমূলকেই চোর, ডাকাত ও ধর্ষক বললেন প্রতীক উর রহমান? জানুন ভিডিওর সত্যতা 

কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলের প্রতীক হাতে নিয়ে যুব সিপিআই (এম) নেতার দল পরিবর্তনের ঘতনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়েছে। সিপিআই (এম) নেতা প্রতীক উর রহমানের দল পরিবর্তনের এই আবহে তার একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে তৃনমূল কংগ্রেসের র্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতীক রহমানের হাতে দলের ঝাণ্ডা তুলে দিচ্ছেন […]

Continue Reading

ইরানের হাতে আমেরিকা নৌ বাহিনী আটকের পুরনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে শেয়ার 

ইরান–ইজরায়েল–আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে নাবিকদের আত্মসমর্পণের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে এতে ইরানের হাতে মার্কিন সৈন্যদের বন্দী হওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”#🚨 জরুরি: ইরান মার্কিন সৈন্যদের আটকের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।“  তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ১০ বছর পুরনো।  […]

Continue Reading

আতঙ্কিত ইসরায়েলি নাগরিকদের বিক্ষিপ্তভাবে ছুটোছুটির ভাইরাল ভিডিওটি চলমান ইসরায়েল–ইরান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়

ইরান, ইসরায়েল ও আমেরিকার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের নাগরিকরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষের একটি বড় ভিড় বিক্ষিপ্তভাবে একদিকে ছুটে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”🚨ব্রেকিং: ইসরায়েলে ইহুদিরা আশ্রয়কেন্দ্র খুঁজে পাচ্ছে না। তারা […]

Continue Reading

পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওর কোলাজকে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সৈন্য শিবিরে হামলার ঘটনা দাবি করে শেয়ার

সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ভিডিওর কোলাজ একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে ‘কাশ্মীরি স্বাধীনতা সংগ্রামী’ নামে একটি জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি ভারতীয় সেনা শিবিরে হামলা চালিয়ে চারজন জওয়ানকে হত্যা করেছে এবং আরও ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছে। প্রথম ভিডিওতে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়, যেখানে পুরো […]

Continue Reading

ইরাকি সেনাসদস্যদের ‘গোল্ডেন ফ্যালকন ৮’ মহড়ার পুরোনো ভিডিওকে ইরানি সৈন্যদের সাম্প্রতিক প্রস্তুতির দৃশ্য বলে দাবি করে শেয়ার

চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি সৈন্য মহড়ার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি ইরানি সৈন্যদের সাম্প্রতিক প্রস্তুতির দৃশ্য এবং চলমান সংঘাত মোকাবিলায় তারা এই মহড়া পরিচালনা করছে। ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক সেনাসদস্য একটি আনুষ্ঠানিক আয়োজনে উপস্থিত রয়েছেন। সেখানে সামরিক পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সেনাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য দেওয়ার দৃশ্যও দেখা […]

Continue Reading

আমেরিকার রাস্তায় অসংখ্য মানুষের বিক্ষোভের ভাইরাল ভিডিওটি এপস্টিন ফাইলসের সঙ্গে সম্পর্কিত নয় 

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টিনের নিজস্ব তথ্য জনসম্মুখে আসার পর থেকেই ইলন মাস্ক, বিল গেটস, প্রিন্স আন্ড্রিউ, ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী খ্যাতি সম্পন্ন লোকেদের দিকে আঙ্গুল উঠেছে। আর এই প্রেক্ষিতেই দুটো ভিডিওর কোলাজ একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে যেখানে জনগণের বিশাল ভিড় রাস্তায় নেমে প্রদর্শন করছেন।  ভিডিও পোস্টের […]

Continue Reading

পাকিস্তানের হাতে রাফাল জেট ধ্বংসের কথা স্বীকার করা নিয়ে নরেন্দ্র মোদীর ভাইরাল ভিডিওটি এআই নির্মিত 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে নরেন্দ্র মোদী-র ভাষণের একটি ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে পাকিস্তান যখন আমাদের রাফাল বিমান ধ্বংস করেছিল, তখন পুরো বিশ্ব ভারতকে নিয়ে উপহাস করেছিল এবং বলেছিল, ভারত কেমন বিশ্বগুরু, ভারতের সঙ্গে কেউ কোনো উদ্যোগে অংশগ্রহণ করবে না। তখন আমি ম্যাক্রোঁজিকে বলেছিলাম, ভারত এখন সংকটজনক অবস্থায় আছে […]

Continue Reading

২০১৮ সালে কালো হরিণ মামলায় সালমান খানের জেলমুক্তি নিয়ে রাজপাল যাদবের প্রতিক্রিয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

বলিউড অভিনেতা রাজপাল যাদব ১৬ ফেব্রুয়ারি ২০২৬-এ দিল্লি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় ছয় মাসের সাজা ভোগের মধ্যে ১২ দিন জেল খাটার পর তিনি জামিনে মুক্ত হন। আর এই প্রেক্ষিতেই তার একটি সাংবাদিক বাইটের ভিডিও ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে। সেখানে তাকে সালমান খানের প্রশংসা করতে দেখা যায়। দাবি করা […]

Continue Reading

মেট্রো স্টেশনে বাগদান অনুষ্ঠানের ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি মেট্রো স্টেশনে এক তরুণ-তরুণীর বাগদানের ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এটি একটি বাস্তব ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে থাকা ওই যুগলের সামনে এক বৃদ্ধা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ওই মহিলা তরুণটির মা। তিনি […]

Continue Reading

পাকিস্তানে নববিবাহিত হিন্দু নারীকে অপহরণ করা নামে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানে এক নববিবাহিত হিন্দু নারীকে অপহরণ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মালা পরা ওই নারীকে সাজানো গাড়ি থেকে জোর করে অন্য গাড়িতে তোলা হচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলার হিন্দুরা দেখুন পাকিস্তান বা বাংলাদেশে কি হয়,,,, এখানে হবে না তো ? পাকিস্তানে বিয়ের গাড়ি থেকে […]

Continue Reading

রাজস্থানের জয়পুরে কংগ্রেস পার্টির নতুন অফিস উদ্বোধনের সময় কালমা পাঠ করা হয়েছে? জানুন ভিডিওর সত্যতা 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ঘরে অনেক লোক বসে একটি সভা করছেন। সেই সভায় মুসলমানদের রীতি মেনে আরবির কিছু লাইন পাঠ করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজস্থানের জয়পুরে কংগ্রেস পার্টির নতুন অফিস উদ্বোধনের সময় এই কালমা পাঠ করা হচ্ছিল। ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

দিল্লির মোট জনসংখ্যা যেখানে প্রায় ২.২৫ কোটি, সেখানে দিল্লী মুখ্যমন্ত্রী ২,৫০০ কোটিরও বেশি মানুষকে ঋণ দিয়েছেন? জানুন ভিডিওর সত্যতা 

সাম্প্রতিক এক জনসভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিশাল ভাইরাল হয়েছে। ভিডিওটি তিনি বলছেন যে একটি সরকারি প্রকল্পের আওতায় ২,৫০০ কোটিরও বেশি মানুষ ঋণ নিয়েছেন। ভিডিওটি শেয়ারকারীরা কটাক্ষ করে বলছেন, দিল্লির মোট জনসংখ্যা যেখানে প্রায় ২.২৫ কোটি, সেখানে তিনি নাকি ২,৫০০ কোটিরও বেশি মানুষকে ঋণ দিয়েছেন বলে দাবি করছেন।  ভিডিও […]

Continue Reading

এপস্টিন ফাইলের ছবি বলে মোদীকে দুই যুবতির সঙ্গে দেখানো ভাইরাল ছবিগুলো সম্পাদিত

আমেরিকান যৌন অপরাধী এবং মানব পাচারের আসামি জেফরি এপস্টিন ফাইলগুলিতে প্রধানমন্ত্রী মোদীর নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই ফাইল প্রকাশিত হওয়ার পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রনধীর জায়সওয়াল এক প্রেস বার্তা করে নরেন্দ্র মোদীকে নিয়ে দেওয়া তথ্যগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছনে।   আর প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর দুটো ছবির কোলাজ পোস্ট সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল হচ্ছে […]

Continue Reading

বাংলাদেশের স্ক্রিপ্টেড ভিডিওকে সাম্প্রদায়িকতা জুড়ে কলকাতার বলে শেয়ার

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বিশাল ভাইরাল হয়েছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, কোলকাতায় উগ্রবাদি হিন্দু ব্যক্তি মুসলিম শিশু বেলুন বিক্রেতার বেলুন ফাটিয়ে দিচ্ছে। পোস্টের কাপ্সসনে লেখা হয়েছে,”উগ্রহিন্দু তার সব বেলুন ফাটিয়ে দিয়েছে, কারণ শিশুটি মুসলিম। কলকাতার ঘটনা। এদের ঘৃণার লেভেল আসমান ছাড়িয়ে গেছে।“  ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। এতে কোনো সাম্প্রদায়িক বিষয় […]

Continue Reading

পাকিস্তানের পারিবারিক সহিংসতার একটি ভিডিওকে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর জোরপূর্বক বিয়ে দেওয়ার ভিডিও দাবিতে শেয়ার 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি পাকিস্তানের ঘটনা এবং এতে দেখা যাচ্ছে ১৩ বছরের এক কিশোরীকে জোর করে ৪০ বছর বয়সী এক মুসলিম পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কাঁদতে থাকা একটি মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, আর মেয়েটি তার মাকে ডাকছে। পরে একই […]

Continue Reading

ডেলিভারি যুবককে নিয়ে উপহাসের ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পিজ্জা ডেলিভারি কর্মীর একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক স্কুটিতে বসে আছেন এবং স্কুটির পেছনে খাবার ডেলিভারির বক্স রাখা আছে। ভিডিওধারী ব্যক্তি নিজেকে ওই যুবকের পুরনো সহপাঠী (ক্লাসমেট) পরিচয় দিয়ে তার সঙ্গে কথোপকথন শুরু করেন। কথা বলার সময় তিনি যুবকটি বর্তমানে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন […]

Continue Reading

মধ্যপ্রদেশের সিধিতে ডাক্তার হেনস্তার পুরনো ঘটনায় কোনো সাম্প্রদায়িক কোণ নেই

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মধ্যপ্রদেশের সিধিতে হিন্দুত্ববাদীরা একজন মুসলিম ডক্টরকে হেনস্থা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন লোক মিলে প্রাপ্ত রয়স্ক এক ব্যক্তির মুখে কালো তরল জাতীয় জিনিস ঢেলে দিচ্ছে।  ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”মধ্যপ্রদেশের সিধিতে হিন্দুত্ববাদী গুন্ডাদের দ্বারা একজন “মুসলিম ডাক্তার” হয়রানির শিকার হয়েছেন। ভারতে সংখ্যালঘুদের হয়রানি […]

Continue Reading

বাংলাদেশে হিন্দু নির্যাতনের আতঙ্কে আতঙ্কিত এক হিন্দু তরুণীর ভারতীয়দের কাছে সাহায্যের আর্তনাদ করার ভিডিওটি এআই নির্মিত 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভাইরাল এই ভিডিওতে এক তরুণীকে কান্নারত অবস্থায় দেখা যাচ্ছে। তিনি দেশে চলমান অস্থির পরিস্থিতি নিয়ে ভয় ও আতঙ্কের কথা প্রকাশ করছেন এবং বলছেন,”ইন্ডিয়ান দাদারা, আমি বাংলাদেশ থেকে বলছি। একটা ছেলে আমাকে বলছে, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে […]

Continue Reading

২০২১ সালের কেয়ার স্টারমারের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যেন একজন ব্যক্তি ব্রিটেনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখোমুখি হয়ে তাকে তার পাব থেকে চলে যেতে বলছেন এবং অভিযোগ করছেন যে স্টারমার তার কাজ ঠিকভাবে করছেন না। ভাইরাল এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “এটা কি উচিত। তার গায়ে তুই গরম চা ঢেলে দিলি।” তথ্য যাচাই […]

Continue Reading

পণ্য না কিনে ক্রেতা দোকান থেকে চলে যাওয়ার সময় দোকানদার কর্তৃক তার পা ধরে কান্নাকাটির ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই মহিলার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক দোকানদার মহিলা একজন ক্রেতার পায়ে লুটিয়ে পড়ে দোকানের সামগ্রী কেনার জন্য অনুনয় করছেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলতে থাকেন যে, দোকানের সব পণ্য দেখার পর অন্তত কিছু না কিনে যেন ক্রেতা না যান। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ক্রেতার পা ধরে কান্নাকাটি দোকানদারের। […]

Continue Reading

প্যারিসের ভিডিওকে ইরানের বিক্ষোভের দৃশ্য দাবি করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল

গত দুই সপ্তাহ ধরে ইরানে চলছে জনগণের বিক্ষোভ। ইসলামী প্রজাতন্ত্র সরকারের প্রতি ব্যাপক অসন্তোষ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে দেশের একাধিক শহরে শুরু হয়েছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো খবর। অপ্রাসঙ্গিক বিভিন্ন ছবি, ভিডিও ও পোস্টকে ইরানের বিক্ষোভের দৃশ্য বলে ভুয়ো ভাবে শেয়ার করা হচ্ছে। এমনই একটি ভিডিও বর্তমান সোস্যাল মিডিয়া […]

Continue Reading

স্ক্রিপ্টেড ভিডিওকে সত্য ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে একজন চায়ের দোকানের মালিক একটি ছোট ছেলের গায়ে গরম চা ঢেলে দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক চায়ের পাত্রে থাকা সম্পূর্ণ গরম চা একটি ছোট ছেলের গায়ে ফেলে দিলেন। দাবি করা হচ্ছে যে এটি একটি সত্য ঘটনা। ভাইরাল এই পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

ফ্রান্সের প্যারিসে ইরান সরকারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভের ভিডিও ভুয়ো দাবির সাথে শেয়ার 

গত তিন-চার সপ্তাহ ধরে ইরানে চলছে জনগণের বিক্ষোভ। ইসলামী প্রজাতন্ত্র সরকারের প্রতি ব্যাপক অসন্তোষ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে দেশের একাধিক শহরে শুরু হয়েছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো খবর। অপ্রাসঙ্গিক বিভিন্ন ছবি, ভিডিও ও পোস্টকে ইরানের বিক্ষোভের দৃশ্য বলে ভুয়ো ভাবে শেয়ার করা হচ্ছে। এমনই একটি ভিডিও বর্তমান সোস্যাল মিডিয়া […]

Continue Reading

২০২৫ সালের জুনে ফোর্ট ব্র্যাগের সামরিক প্রদর্শনীর ভিডিওকে ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন সামরিক হামলার দাবি করে শেয়ার

৩ জানুয়ারি ২০২৬-এ মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ কারণেই তাকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই […]

Continue Reading

ইসলামি পোশাকে জাভেদ আখতারের ভাইরাল ছবিটি এআই নির্মিত  

২০ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে নাস্তিক জাভেদ আখতার ও ইসলাম ধর্মের বিশেষজ্ঞ মুফতি শামাইল নাদভির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একদিকে যুক্তিবাদী, মানবতাবাদী ও প্রশ্নকামী দৃষ্টিভঙ্গি থেকে জাভেদ আখতার ঈশ্বরের অস্তিত্ব, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক বাস্তবতার পারস্পরিক সম্পর্ক নিয়ে তীক্ষ্ণ প্রশ্ন তোলেন। অন্যদিকে মুফতি শামাইল নাদভি ধর্মীয় গ্রন্থ, বিশ্বাস […]

Continue Reading

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করা যোগী আদিত্যনাথের ভাইরাল এই ভিডিওটি এআই নির্মিত 

বাংলাদেশে দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে অগ্নিদগ্ধ করার নির্মম ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন এবং মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”যোগী […]

Continue Reading

সিরিয়ার ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমানে নিহত বাবাকে তার শিশু সন্তানের হৃদয়ভাঙা বিদায়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার পর থেকে দেশজুড়ে একটি অশান্তিকর পরিবেশ বিরাজ করছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশুর মৃত বাবাকে বিদায় জানানোর একটি আবেগপূর্ণ ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মৃত্যু শয্যায় শুয়ে থাকা ব্যক্তি ওসমান হাদি এবং শিশুটি তার ছেলে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাবার সাথে ছেলের শেষ […]

Continue Reading

বাংলাদেশ পুলিশ দীপু চন্দ্র দাসকে জনতার হাতে তুলে দিচ্ছে? জানুন ভিডিওর সত্যতা 

নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিমূলক মন্তব্যের গুজবকে কেন্দ্র করে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে অগ্নিদগ্ধ করার ঘটনার সাক্ষী হয়েছে ভারতসহ সারা বিশ্ব। এই অমানবিক ঘটনার নিন্দা জানিয়ে এরপর থেকেই সারা ভারতজুড়ে প্রতিবাদ মিছিল এবং সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই প্রেক্ষিতেই এক যুবকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একটি ভিডিও শেয়ার করে সেটিকে […]

Continue Reading

অপ্রাসঙ্গিক এবং পুরোন দুটি ভিন্ন ভিডিওর কোলাজকে আরাবল্লি পর্বত সংরক্ষণ বিক্ষোভ প্রদর্শন দাবি করে শেয়ার 

আরাবল্লি পর্বত সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। আদালতের নতুন ব্যাখ্যা ও সংজ্ঞায় কোন এলাকাকে ‘পর্বত’ হিসেবে ধরা হবে, তা নিয়ে পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এই সংজ্ঞার ফলে আরাবল্লির অনেক অংশ আইনি সুরক্ষার বাইরে চলে যেতে পারে। এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। […]

Continue Reading

দিল্লী দূষণের জন্য ভোট চুরিকে দায়ি করছেন রাহুল গান্ধী? জানুন ভিডিওর সত্যতা 

রাহুল গান্ধীর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে যে দিল্লির মারাত্মক দূষণের প্রধান কারণ হিসেবে তিনি ‘ভোট চুরি’কে দায়ী করছেন।   ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দূষণের কারণ হলো ভোট চুরি।🤦🏻‍♀️ ঘোঁটালা-ঘোঁটের ও ঘোঁটালা-ঘোঁটের অন্যতম শরিক কংগ্রেস ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ✨️।“  তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দিল্লির দূষণের […]

Continue Reading

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গীতা পাঠের ছবিটি এআই নির্মিত

দুই দিনের ভারত সফরে থাকা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবদ গীতার রুশ অনুবাদের একটি কপি উপহার দেন। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি বিশাল ভাইরাল হচ্ছে যেখানে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বিমানে বসে ভগবদ গীতা হাতে দেখা যাচ্ছে। যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাষ্ট্রপতি পুতিন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করছেন।  […]

Continue Reading

বিয়ের আগে প্রাক্তন প্রেমিকের সাথে প্রেমিকা কনের দেখা করতে যাওয়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বিয়ের সাজে কনের তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখতে করতে যাওয়ার একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে, বিয়ের মাত্র দুই ঘণ্টা আগে এক কনে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবারের মতো দেখা করছেন।  ভিডিওতে দেখা যাচ্ছে, বন্ধুর সঙ্গে গিয়ে আবেগঘন অবস্থায় এক যুবতী প্রাক্তন প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করেন। ভিডিওতে কনের বন্ধু […]

Continue Reading

ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক কোম্পানির নাম দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক কোম্পানির নাম হল ‘আরাবিয়ান এক্সপোর্টস’ যার মালিক হলেন সুনীল কাপুর। এই পোস্টে ভারতের বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক কোম্পানি ও তাদের মালিকদের তালিকা এবং তার মালিকের নাম দেওয়া হয়েছে। যে কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো-  ১. আল-কাবির […]

Continue Reading

২০১৭ সালে সিরিয়ার বিমান দ্বারা রুশ প্রেসিডেন্টের বিমান এসকর্ট করার পুরনো ভিডিওকে সাম্প্রতিক ভারত সফরের সঙ্গে যুক্ত করে শেয়ার 

চলতি মাসের ৪ তারিখে ভারত সফরে আসেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়। রাশিয়ান প্রেসিডেন্টের এই ভারত সফরের প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পুতিনের বিমানকে ভারতের আকাশসীমায় এসকর্ট করে। ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট […]

Continue Reading

বিমানবন্দরে গরবা নাচের ভাইরাল ভিডিওটি বর্তমান এয়ারলাইন্সের চলমান সংকটের সঙ্গে সম্পর্কহীন 

এয়ার ইন্ডিগোর সাম্প্রতিক বহু ফ্লাইট বাতিল ও মারাত্মক দেরির কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। আর এই প্রেক্ষিতেই বিমানবন্দরে জাত্রিদের গারবা নাচের একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, গোয়া বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিলের পর যাত্রীরা হতাশা ভুলে আনন্দে গরবা নাচে মেতে উঠেছেন।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ইন্ডিগোর একটি […]

Continue Reading

হাইওয়েতে লরি উল্টে টাকার লুটের ভিডিওটি এআই নির্মিত 

রাস্তার মাঝে একটি ক্যাশ ভান উল্টে পুরো রাস্তা জুড়ে নোটের ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য এবং লোকজনের ভিড় সেই নোটগুলো কুড়ানোর একটি ভিডিও সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ঘুরপাক খাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, উত্তর প্রদেশের এক হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত একটি ক্যাশ ভ্যান থেকে টাকা পড়ে গেলে লোকজন তা লুট করতে ভিড় করে।   ভিডিওটি […]

Continue Reading

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে শাহরুখ খানের জিহাদের প্রকৃত অর্থ নিয়ে কথা বলার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহরুখ খান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে শাহরুখ খান ইসলামিক দৃষ্টিকোনে জিহাদের আসল মানে বলছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”পৃথিবীর সবথেকে ধোনি ও বলিউডের বিখ্যাত সুপারস্টার শাহরুখ খান pm মোদীর সামনে জিহাদ শব্দের অর্থ বুঝিয়ে দিচ্ছে। 2014 বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মিডিয়া ও হিন্দুত্ববাদী […]

Continue Reading

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক বৈঠকের পর অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পুরোনো ভিডিওটিকে এসআইআর আবহে ভুয়ো দাবিতে শেয়ার 

পশ্চিমবঙ্গসহ মোট ১২টি রাজ্যে ভোটার শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। আর এই আবহেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর পোস্টের বন্যা। সম্প্রতি আমাদের নজরে আসা একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, এসআরআই এর আবহে অবৈধ বাংলাদেশিরা নাকি সারিবদ্ধভাবে দেশ ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কাতারে কাতারে ভারত ছাড়ার হিড়িক ইন্দো বাংলা সীমান্তে। #newsbangotime #NewsUpdate #newsfeed […]

Continue Reading

নেপালের চিতবন জেলার পুরনো বিক্ষোভের ভিডিওকে ভুলভাবে বিহারের বিক্ষোভ বলে শেয়ার

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের একতরফা জয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের নামে শেয়ার করা হচ্ছে বেশ কিছু অপ্রাসঙ্গিক ভিডিও। সম্প্রতি আরেকটি ভিডিও আমাদের নজরে আসে যা শেয়ার করে সেটিকে বিহারে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও বলে দাবি করা হচ্ছে।  শেয়ার করে ক্যাপশনে লেখা লেখা হয়েছে,”বিহার এ চালু হয়ে গেছে নেপাল ও শ্রীলঙ্কা […]

Continue Reading

রাজস্থানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘বিহারে জেন জি আন্দোলন’ এর নামে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। একই দাবিসংবলিত একটি ভিডিও আমাদের নজরে আসে। সেই ভিডিওর সত্যতা যাচাই নিয়েই আজকের এই প্রতিবেদন। ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত বেশ কিছু যুবক একটি ভবনের মেন গেটের রেলিং ভেঙে ভিতরে প্রবেশ করছে। […]

Continue Reading

গায়ক জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে একত্রিত হওয়া জনসমুদ্রের ভিড়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২০২ আসনে এনডিএ জোট জয়ী হয়ে জেডিইউ সুপ্রিমো নিতিশ কুমার দশম বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। বিহারে এনডিএ’ জোটের এই জয়ের পর থেকেই বিরোধী দলগুলো নির্বাচন প্রক্রিয়ায় ভোট চুরির অভিযোগ তুলেছে। এই প্রেক্ষাপটে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিহারে নির্বাচন কমিশনের […]

Continue Reading

রাজস্থানের ঝালাওয়ারে অনুষ্ঠিত মশাল মিছিলের পুরনো ভিডিওকে বিহারে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে মশাল মিছিলের দাবি করে শেয়ার  

বিহার বিধানসভা নির্বাচন শুরুর আগেই ভোট চুরির বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সংসদীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোট চুরির বিষয় নিয়ে জনগণকে সচেতন করতে রাহুল গান্ধী, তেজস্বী যাদব এবং মহাগঠবন্ধনের দলগুলো ‘বিহার ভোটার অধিকার যাত্রা’ সম্পন্ন করেন। ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ১৪ তারিখে ফলাফল ঘোষণা […]

Continue Reading

বাংলাদেশের মোংলা ফেরিঘাটের ভিড়কে ভুলভাবে বসিরহাটের দৃশ্য বলে এসআইআর প্রেক্ষিতে শেয়ার 

পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাসস্থান এবং তাদের ভোটার অধিকার নিয়ে মাঝে মাঝে রাজনীতিতে আলোচনা শুরু হয়ে থাকে। ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (এসআইআর) শুরু হয়েছে। তার পর থেকেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিশাল সংখ্যক মানুষের ভিড় নদীর ধারে নৌকা ধরার হিড়িক দেখানো হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা […]

Continue Reading

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই মৈথিলী ঠাকুর শপথ গ্রহণের প্র্যাকটিস করছেন? জানুন ভাইরাল দাবির সত্যতা

নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার সাংবাদিক বৈঠক করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সর্বশেষ বৈঠকে তিনি দি এইচ ফাইলস নামে একটি সাংবাদিক বৈঠক করে জানান, হরিয়ানায় কীভাবে ভোট কারচুপি করে বিজেপির জয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখানো হয়েছিল, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিজেপি নেতারা কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার গঠনের বিষয়ে মন্তব্য […]

Continue Reading

মোদীর সমাবেশে যোগ দিলে ৫০ নম্বর দেওয়া হবে? জানুন ভাইরাল নোটিশটির সত্যতা

সম্প্রতি ফেসবুকে উত্তরাখণ্ডের নামী শিক্ষা প্রতিষ্ঠান দেবভূমি বিশ্ববিদ্যালয়-এর নামে একটি নোটিশ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ওই নোটিশটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশে যোগ দিলে শিক্ষার্থীদের ৫০ নম্বর দেওয়া হবে। ভাইরাল হওয়া নোটিশে লেখা রয়েছে,“সমস্ত B.Tech CSE ও স্পেশালাইজেশন (২য় বর্ষ) এবং BCA (২য় বর্ষ)-এর ছাত্রছাত্রীদের জানানো […]

Continue Reading

২০২৩ সালের নভেম্বরের ভিডিওকে ভুলভাবে মামদানির জয়ের প্রেক্ষিতে শেয়ার 

নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জোহরাম মামদানি, যিনি শহরের ইতিহাসে অন্যতম তরুণ ও প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচিত। অভিবাসী পরিবারে জন্ম নেওয়া মামদানি দীর্ঘদিন ধরে সামাজিক ন্যায়বিচার, আবাসন সংস্কার ও পুলিশ সংস্কারের পক্ষে কাজ করে আসছেন। তবে তাঁর মেয়র পদে অভিষেকের পরই রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে মামদানিকে  […]

Continue Reading

‘ক্রাইম প্যাট্রোল’-এর একটি পর্বের শুটিংয়ের দৃশ্যকে ভুয়োভাবে উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মীর প্রকাশ্য হত্যাকাণ্ড বলে শেয়ার 

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মহিলা পুলিশকর্মীর একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিনদুপুরে পুলিশ ইউনিফর্ম পরা এক মহিলাকে গুলি করে পালিয়ে যাচ্ছে একজন। ভিডিওটি উত্তর প্রদেশ পুলিশের উপর কটাক্ষ করে দাবি করা হচ্ছে যে উত্তর প্রদেশের এক মহিলা এসআই পুলিশকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,””রাম রাজ্যের একি গুণ দিনের […]

Continue Reading

অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী মহিমা চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন? জানুন ভিডিওটির সত্যতা

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী মহিলা চৌধুরীর একটি ভিডিও বিশাল ভাবে ভাইরাল হচ্ছে যেখানে দুজনকে বিয়ের সাজে ফটোগ্রাফদের সামনে পোজ দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।  তথ্য জাচাই করে আমরা পেয়েছি তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। তাদের দ্বারা […]

Continue Reading

অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের নিজ দেশে ফেরত পাঠানোর এই ভিডিওটি পশ্চিমবঙ্গে এসআইআর এর সাথে সম্পর্কিত নয়  

৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে এবং আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপে শুরু হচ্ছে বিশেষ নিবিড় পুনঃপরীক্ষণ (এসআইআর)। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকেই কেন্দ্র করে রাজ্য জুড়ে আলোচনা, সমালোচনা এখন তুঙ্গে। এই প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এসআইআর-এর আওতায় বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে নিজের দেশে ফেরত পাঠাচ্ছেন […]

Continue Reading

হারনাজ কৌর সান্ধুর ২০২১ সালের মিস ইউনিভার্স খেতাব জয়ের ভিডিওকে মানিকা বিশ্বকর্মার দাবি করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

চলতি বছরের আগস্টের ১৮ তারিখে রাজস্থানের তরুণী মনিকা বিশ্বকর্মা জয়পুরে অনুষ্ঠিত ২০২৫ মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছেন। মনিকা রাজনৈতিক বিজ্ঞানের ছাত্রী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান। আগামীতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। এই প্রেক্ষিতে একটি সৌন্দর্য প্রতিযোগিতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, […]

Continue Reading

আরজেডি সুপ্রিমোর পরিবার নিয়ে করা রেখা গুপ্তার ভাষণের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ভাষণের একটি সামাজিক মাধ্যম ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে। ভাষণে তিনি বলছেন,”আরে, যে নিজের পরিবারও সামলাতে পারে না সে কীভাবে বিহার সামলাবে? নিজের পরিবার সামলাতে পারল না, সামলাতে পারবে না, তাই বিহারের দায়িত্ব শক্তিশালী হাতে দেওয়া উচিত।“  ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে রেখা গুপ্তার এই মন্তব্যটি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে।  পোস্টের […]

Continue Reading

হিন্দু হওয়াই ধর্ষণ করে হত্যা করা হয়েছে আন্না রানি দাসকে? জানুন ভাইরাল দাবির সত্যতা

সম্প্রপ্তি এক মহিলার মৃত দেহের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা এই মহিলার নাম আন্না বালা দাস। হিন্দু ধর্মাবলম্বী হওয়াই তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সম্প্রপ্তি এক মহিলার মৃত দেহের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংসিরাজগঞ্জ, বাংলাদেশে ৬০ বছর বয়সী এক হিন্দু মহিলা, আন্না বালা দাসকে ধর্ষণ […]

Continue Reading

না, ভিডিওটি সৌদি আরবে দীপাবলি উদযাপনের নয় 

২০ অক্টোবর পুরো ভারত জুড়ে দীপাবলি উদযাপিত হয়েছে। এই দীপাবলিতে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে একদল আতশবাজির ব্যবহার নিয়ে সমালোচনা করলেও, অন্য দল ধুমধাম করে আতশবাজি ফোটায়। এ বিষয়টি নিয়ে এখনও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে। এরই মাঝে আতশবাজির চমকানো আলোতে রাতের আকাশ সাজিয়ে তোলার একটি ভিডিও ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করা হচ্ছে […]

Continue Reading

বিরাট কোহলির পাকিস্তানের পতাকায় স্বাক্ষর করার ভাইরাল ছবিটি সম্পাদিত

১৯ তারিখে ভারত বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই সিরিজের প্রস্তুতির জন্য ইতোমধ্যেই ভারতের জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছেছে। এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরাট কোহলির একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, কোহলি একজন ভক্তের অনুরোধে পাকিস্তানি পতাকায় স্বাক্ষর করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে পহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উত্তেজনা […]

Continue Reading

বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সামনে ভোট চোর, গদ্দি ছোড় স্লোগান ওঠার ভিডিওটি সম্পাদিত 

৬ এবং ১১ নভেম্বর, দুই পর্বে বিহার বিধানসভার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ১৪ তারিখে ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকেই রাজ্যে জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। এরই মাঝে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তাঁদেরকে এক মঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে এবং ‘ভোট চোর, গদ্দি ছোড়’ […]

Continue Reading

রানি মুখার্জি রাজদীপ সারদেশাইকে ধমক দিচ্ছেন বলে যে দাবি ভাইরাল হচ্ছে তা বিভ্রান্তিকর 

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক রাজদীপ সারদেশাই ও বলিউড অভিনেত্রী রানী মুখার্জির একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে রানী মুখার্জি সাংবাদিককে জনসমুক্ষে স্টেজের উপর ধমক দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষিপ্ত অভিনেত্রী চলন্ত শোয়ের মাঝে সাংবাদিক রাজদিপ সারদেশাইকে ধমক দিলেন।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জানা যাচ্ছে যে  বামপন্থী রাজদীপ সরদেশাই রানি […]

Continue Reading

রাজস্থান পুলিশের মহিলা নির্যাতনের ভিডিওকে উত্তরপ্রদেশের ঘটনা বলে শেয়ার

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে উত্তরপ্রদেশ পুলিশের বর্বরতার দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোন এক মাঠে পুলিশ ভ্যানের পাশেই এক পুলিশকর্মী এক মহিলার সাথে ধ্বস্তাধস্তি করছেন এবং জোরপূর্বক ঠেলে গাড়িতে উঠে বসছেন।  ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মোদিজীর গ্যারান্টি BJP শাসিত, যোগীজির উত্তর প্রদেশে বেটি পড়াও বেটি বাঁচাওয়ের […]

Continue Reading

ভাঙারি সংগ্রাহক শিশুদের ৫০০ টাকার নোটের গাঁটরি পাওয়ার ভাইরাল এই ভিডিওটি পাকিস্তানের নয়, উত্তরপ্রদেশের লখনউ শহরের 

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক আবর্জনা বহনকারী গাড়িতে দুইজন শিশু হাতে অনেকগুলো ৫০০ টাকার নোট নিয়ে ক্যামেরায় দেখাচ্ছে। ক্যামেরামান একটি নোট চাইলে তাকে দিয়েও দেই সেই বাচ্চারা এবং ক্যামেরামান বলছেন দেখুন নোটের গাদ্দি এখন এগুলোর মুল্য নেই। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের। ভারতের পুরোনো […]

Continue Reading

২০১১ সালে প্রশান্ত ভূষণের ওপর হামলার ভিডিওকে সাম্প্রতিক দাবি করে ভুয়ো দাবির সাথে শেয়ার 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশিষ্ট সমাজকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণকে এক ব্যক্তি চড়-থাপ্পড় মারছে, এমনকি তাকে মেঝেতে ফেলে লাথিও দিচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়ের ঘটনা এবং হামলাকারী একজন বিজেপি নেতা।  ১৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”#দেশে এসব কি চলছে, […]

Continue Reading

কেরালায় এক স্টপে বাস থামানো নিয়ে কলেজ ছাত্রীদের বিক্ষোভের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বোরখা পরিহিত কয়েকজন মেয়ের সঙ্গে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে বাসে তর্ক-বিতর্ক চলছে। ভিডিওটি শেয়ার করে দাবি করে হচ্ছে, কেরালায় মুসলিম মেয়েরা ওই হিন্দু বৃদ্ধা মহিলাকে টার্গেট করে কারণ তিনি বোরখা না পরে বাসে উঠেছিলেন এবং তাকে জোর করে বোরকা পরতে বাধ্য করা হচ্ছে।  […]

Continue Reading

ভারত-পাকিস্তান অধিনায়কদের হাত মেলানো নিয়ে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি

চলমান আইসিসি মহিলা বিশ্বকাপ টুর্নামেন্টে ৫ অক্টোবর অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের পরিপ্রেক্ষিতে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ফাতিমা সানা হারমানপ্রিতের সঙ্গে হাত মেলাতে গেলে, ভারতীয় অধিনায়ক তা প্রত্যাখ্যান করেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”প্রসঙ্গ যখন দেশপ্রেম নিয়ে আমাদের […]

Continue Reading

রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোট চুরি করার কথা বলছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে? জানুন ভিডিও সত্যতা 

৭ আগস্ট, এক প্রেস বিবৃতির মাধ্যমে দেশের বিরোধী নেতা রাহুল গান্ধী ভারতীয় নির্বাচন কমিশন এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন। এই অভিযোগ সম্প্রতি দেশের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ‘বিহার ভোটার অধিকার যাত্রা’  অনুষ্ঠিত হয়েছে। এই সার্বিক প্রেক্ষাপটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের […]

Continue Reading

লাদাখ ডিজিপির সোনাম ওয়াংচুককে প্রমাণ ছাড়া গ্রেফতার করার কথা স্বীকারের ভিডিওটি সম্পাদিত

২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ২:৩০ টার দিকে  লেহে (লদাখ) পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন লদাখের ডিজিপি এস.ডি. সিং জামওয়াল বিশিষ্ট সমাজসেবী ও সমাজ সুধারক সোনাম ওয়াংচুককে গ্রেফতার করে। তাকে National Security Act (NSA) (জাতীয় নিরাপত্তা আইন) এর আওতায় আটক করা হয়েছে। তারপর থেকে লাদাখে থমথমে পরিবেশ বিরাজমান। এই প্রেক্ষিতে ডিজিপি এস.ডি. সিং জামওয়াল-এর […]

Continue Reading

ঝাড়খণ্ডে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত পুলিশের মক ড্রিলের ভিডিওকে উত্তরপ্রদেশের ‘জেন জি’ আন্দোলনের দৃশ্য বলে শেয়ার

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ রাস্তা অবরোধ করে পুলিশের সামনে স্লোগান দিচ্ছে। সেই ভিড়কে ছত্রভঙ্গ করতে দুই পুলিশ কর্মী তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লেন এবং সাথে সাথে সেই ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। ভাইরাল এই ভিডিওটি শেয়ার করে এটিকে উত্তরপ্রদেশের জেন জি আন্দোলনের দৃশ্য বলে দাবি […]

Continue Reading

ছেলে ও শ্যালকের দ্বারা অপহৃত ব্যক্তির ভিডিওটি উত্তর প্রদেশ পুলিশের নির্যাতনের দৃশ্য বলে দাবি করে শেয়ার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে যে, এতে দেখা যাচ্ছে কিভাবে উত্তর প্রদেশ পুলিশ সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। ১ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ির ডিক্কিতে একজন মানুষকে হাত পা বেঁধে রাখা হয়েছে এবং পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করছেন। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির […]

Continue Reading

২০২০ সালে গুয়াহাটির এক ক্লাব মাঠে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হওয়া ছবিকে ভুয়োভাবে জুবিনের শেষ মুহূর্তের ছবি বলে শেয়ার  

সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন গায়ক জুবিন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও পোস্টের বন্যা বইছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় জুবিন গার্গের একটি ছবি আমাদের নজরে এসেছে, যেটি শেয়ার করে সেটিকে গায়কের শেষ মুহূর্তের ছবি বলে দাবি করা হচ্ছে। পোস্টের […]

Continue Reading

২০২০ সালে হাসপাতালে থাকা জুবিন গার্গের ছবিটি ভুয়ো দাবির সঙ্গে শেয়ার 

সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন গায়ক জুবিন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও পোস্টের বন্যা বইছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় জুবিন গার্গের একটি ছবি আমাদের নজরে এসেছে, যেটি শেয়ার করে সেটিকে গায়কের শেষ মুহূর্তের ছবি বলে দাবি করা হচ্ছে। পোস্টের […]

Continue Reading

না, ভিডিওটি কোলকাতার বাঘাযতীন এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির দৃশ্য নয় 

রাজ্যের রাজধানী কলকাতায় অতিভারী বৃষ্টির ফলে শহর কার্যত জলমগ্ন হয়ে থমকে গেছে। আবহাওয়া দপ্তরের মতে, এই মাত্রার বৃষ্টিপাত এক দশকে নজিরবিহীন। জলাবদ্ধ অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ থাকায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তত ৭-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগাম ছুটি ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও […]

Continue Reading

হিন্দু যুবকের মুসলিম মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করার দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও যা একটি সিসিটিভি ভিডিও ফুটেজের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি জোর করে এক মেয়েকে গাড়িতে তুলছে। সেই সময় এক পথচারী ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে, মেয়েটিকে অপহরণ করছিল দুই মুসলিম যুবক, আফরোজ ও ইমরান, আর তাকে বাঁচাতে এগিয়ে আসেন এক হিন্দু […]

Continue Reading

পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওকে মোদীর বাসভবনে হামলার দাবি করে শেয়ার 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে বড় গেট বিশিষ্ট এক ভবনের সামনে রয়েছে পুলিশের উপস্থিতি এবং ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে বিক্ষভকারীদের। তার মাঝেই এক বিক্ষোভকারী ব্যারিকেড উলঙ্ঘন করে গেটে চড়াও হয় এবং তার পরে পরেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে ফেলে গেটের দিকে ধাওয়া করে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি […]

Continue Reading

নেপালে সরকারি ভবনে হামলার ভিডিওকে মন্দির হামলা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে 

নেপালে জেন জি আন্দোলনের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক পোস্টের বন্যা নেমে এসেছে। সম্প্রতি একটি ভিডিও আমাদের নজরে এসেছে, যেখানে সাত-আটজন যুবককে একটি মন্দিরসদৃশ চূড়ার মতো স্থাপত্যের উপর উঠে নেপালের পতাকা উড়াতে এবং চূড়ার উপর স্থাপিত কাঠামোটি ভাঙার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি একটি মন্দির এবং জেন […]

Continue Reading

না, ডাইভির-এর এই ভিডিওটি জুবিন গার্গের মৃত্যুর সাথে সম্পর্কিত নয়

১৯ সেপ্টেম্বর খ্যাতনামা গায়ক জুবিন গর্গের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। অসমের মুখ্যমন্ত্রীসহ বহু রাজনৈতিক নেতা, সঙ্গীতশিল্পী ও ভক্তরা তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জুবিন গর্গ সিঙ্গাপুরে ব্যক্তিগত সফরে ছিলেন এবং ছুটি কাটানোর সময় স্কুবা ডাইভিং করছিলেন। ডাইভিং চলাকালীন তিনি হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন এবং জলে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে […]

Continue Reading

নেপালে পশুপতি মন্দিরে হামলা করেছে জেন-জি আন্দোলনকারীরা? জানুন ভিডিওর সত্যতা যাচাই 

নেপালে সরকারবিরোধী জেন-জি আন্দোলনের মাঝখানে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে যেখানে একটি মন্দিরের বাইরে জনসাধারণের বিশাল ভিড় দেখা যাচ্ছে। ভিডিওতে কিছু মানুষকে মন্দিরের গেটের উপরে উঠতেও দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, জেন-জি আন্দোলনকারীরা নেপালের পশুপতিনাথ মন্দিরকে লক্ষ্য করে সেখানে ভাঙচুর চালিয়েছে।  ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”নেপালের সরকারের […]

Continue Reading

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের কান ধরে উঠবস করে ভোট প্রার্থনার পুরনো ভিডিওকে বিহারের বিজেপি বিধায়কের দাবি করে শেয়ার

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’ ইতিমধ্যে বিহারে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহার স্টেট জীবনিকা নিধি ক্রেডিট কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড-এর ভার্চুয়াল উদ্বোধন করেন। বক্তৃতার সময় তিনি বিরোধী পক্ষের তরফ থেকে […]

Continue Reading

অনুরাগ ঠাকুর, শহীদ আফ্রিদি ও জয় শাহের একসঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ম্যাচ উপভোগ করার পুরনো ভিডিও এশিয়া কাপ ২০২৫-এর নামে শেয়ার

ভারতের ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত পহেলগামে পাকিস্তানি জঙ্গিদের নির্মম সন্ত্রাসী হামলার পর থেকেই সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। বহু ভারতীয়ই দাবি তোলেন যে, এরকম ঘটনার পর আর কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে খেলাধুলায় অংশ নেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় বলেছিলেন, “একইসাথে জল ও রক্ত প্রবাহিত হতে পারে না।‘ এই আবহেই শুরু হয়েছে এশিয়া কাপ। দেশজুড়ে […]

Continue Reading