৯/১১ সন্ত্রাসী হামলার ভিডিওকে ইরানের হামলায় ইজরায়েল প্রধানমন্ত্রীর বাড়ি ধ্বংসের দাবি করে শেয়ার

False International

চলমান ইরান ইজরায়েল আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম গুলোতে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক পোস্টের ঢল নেমেছে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট আমাদের নজরে আসে যা শেয়ার করে দাবি করা হয়েছে যে, ইরানের হামলায় ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ধ্বংসের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওতে একটি বহুতল ভবনে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা যায় এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এটি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে হামলার ইরানি আইআরজিসির ভিডিও। একটি হাইপারসনিক ড্রোন এবং সাতটি ড্রোনের হামলার পর নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। শেয়ার করে ছড়িয়ে দিন চারদিকে।।।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে ভিডিওটি চলমান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়। প্রকৃতপক্ষে এটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সংঘটিত সন্ত্রাসী হামলার পুরোনো ভিডিও। সেই পুরোনো ভিডিওকে ইরানের হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ধ্বংসের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যমে ভুয়াভাবে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই ভিডিও কেন্দ্রিক অনেক সংবাদ প্রতিবেদন, ভিডিও উপস্থাপন পেয়ে যায়। ভিডিওটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার। এই ঘটনা ৯/১১ নামে পরিচিত। জঙ্গি সংগঠন আল কায়েদা দ্বারা পরচালিত এই হামলায় সেদিন তারা মত ৪টি বিমান হাইজ্যাক করেছিল। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কে অবস্থিত World Trade Center-এর টুইন টাওয়ারে আঘাত হানে যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের পর অল্প সময়ের মধ্যেই ভবন দুটি ধসে পড়ে। আরেকটি বিমান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে আঘাত করে এবং চতুর্থ বিমানটি যাত্রীদের প্রতিরোধের কারণে পেনিসেল্ভিয়ায় বিধ্বস্ত হয়েছিল। এই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। 

ভাইরাল এই ভিডিওটি নিউইয়র্কের World Trade Center-এর দক্ষিন টাওয়ারে আঘাতের সময়ের।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরানের হামলায় ইজরায়েল প্রধানমন্ত্রীর বাসভবন ধ্বংস হওয়ার দাবিটি ঠিক নয়। ভিডিওটি চলমান ইরান ইজরায়েল সংঘর্ষের সাথেই সম্পর্কিত নয়। এটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সংঘটিত সন্ত্রাসী হামলার পুরোনো ভিডিও। 

Result Stamp

Title: ৯/১১ সন্ত্রাসী হামলার ভিডিওকে ইরানের হামলায় ইজরায়েল প্রধানমন্ত্রীর বাড়ি ধ্বংসের দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *