এপস্টিন ফাইলের ছবি বলে মোদীকে দুই যুবতির সঙ্গে দেখানো ভাইরাল ছবিগুলো সম্পাদিত

Altered Political

আমেরিকান যৌন অপরাধী এবং মানব পাচারের আসামি জেফরি এপস্টিন ফাইলগুলিতে প্রধানমন্ত্রী মোদীর নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই ফাইল প্রকাশিত হওয়ার পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রনধীর জায়সওয়াল এক প্রেস বার্তা করে নরেন্দ্র মোদীকে নিয়ে দেওয়া তথ্যগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছনে।  

আর প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর দুটো ছবির কোলাজ পোস্ট সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে মোদীকে দুটো মেয়ের সাথে দেখা যাচ্ছে। কোলাজটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”#EpsteinFiles এ নাম রয়েছে বিশ্ব বিখ্যাত প্রধানমন্ত্রীর।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি নারীদের সাথে মোদীর ভাইরাল ছবিদ্বয় সম্পাদিত। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

ফেসবুক পোস্ট, ইন্সতা পোস্ট, 

তথ্য যাচাইঃ 

ছবি গুলোর সত্যতা যাচাই করতে ছবি দুটোকে এক এক করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। 

প্রথম ছবিঃ  

একই ভঙ্গিতে বিমানে বসে থাকার ছবিটি নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। ২২ সেপ্টেম্বর, ২০২১, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”দীর্ঘ ফ্লাইট মানে নথিপত্র দেখা ও কিছু ফাইলের কাজ সেরে নেওয়ার সুযোগও।“ পোস্টের এই ছবিতে প্রধানমন্ত্রীকে একাই বসে থাকতে এবং কাগজপত্রের দিকে মনোযোগ করে থাকতে দেখা যাচ্ছে।  

Embed: https://x.com/narendramodi/status/1440727343408893965 

নীচে ভাইরাল ছবি এবং আসল ছবির তুলনামুলক ফ্রেমটি দেওয়া হল। বিশ্লেষণাত্মক এই ফ্রেম থেকে স্পষ্ট হয় যে, ডিজিটালি সম্পাদনার মাধ্যমে মোদীর পাশে মহিলার ছবিকে জুড়ে দেওয়া হয়েছে। 

দ্বিতীয় ছবিঃ 

দ্বিতীয় ভাইরাল এই সাদা কালো ছবিতে মোদী এক যুবতির হাত ধরে কথা বলার ভঙ্গিতে দেখা যাচ্ছে। গুগল সার্চের মাধ্যমে বেশ কিছু এক্স পোস্ট, ফেসবুক পোস্ট, ইন্সতা পোস্ট পাই যেখানে মোদীকে এক মহিলার সাথে একই ভঙ্গিতে কথা বলতে দেখা যাচ্ছে। পোস্ট গুলোতে এই মহিলাকে মানসি সোনি বলে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য বিষয় হল যে সাদা কালো ছবিতে থাকা যুবতী এবং আসল ছবির এই মহিলা একই নয়, ভিন্ন। 

নীচে বিশ্লেষণাত্মক ফ্রেম থেকে স্পষ্ট হয় যে, ডিজিটালি সম্পাদনার মাধ্যমে মোদীর পাশে মহিলার ছবিকে জুড়ে দেওয়া হয়েছে। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এপস্টিন ফাইলের ছবি বলে নরেন্দ্র মোদীকে দুই যুবতির সঙ্গে দেখানো যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো সম্পাদিত।

Avatar

Title:এপস্টিন ফাইলের ছবি বলে মোদীকে দুই যুবতির সঙ্গে দেখানো ভাইরাল ছবিগুলো সম্পাদিত

Fact Check By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *