স্ক্রিপ্টেড ভিডিওকে সত্য ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

Misleading Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে একজন চায়ের দোকানের মালিক একটি ছোট ছেলের গায়ে গরম চা ঢেলে দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক চায়ের পাত্রে থাকা সম্পূর্ণ গরম চা একটি ছোট ছেলের গায়ে ফেলে দিলেন। দাবি করা হচ্ছে যে এটি একটি সত্য ঘটনা। ভাইরাল এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এটা কি উচিত তার গায়ে তুই গরম চা ঢেলে দিলি।”

তথ্য যাচাই করে দেখতে পেয়েছি যে এই দাবি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড এবং বিনোদনের উদ্যেশ্যে বানানো হয়েছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

প্রথমে আমরা ভাইরাল ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে আমরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে আমরা দেখতে পাই Farhan Beg নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকেই ২০২৩ সালে ৩১ ডিসেম্বর তারিখে এই ভিডিও পোস্ট করা হয়। Farhan Beg সোশ্যাল মিডিয়া Booster Bhai নামেও পরিচিত।

এরপর আমরা এই ইনস্টাগ্রাম পেজ বিশ্লেষণ করে জানতে পারি যে তিনি একজন কমেন্ট ক্রিয়েটার এবং নিয়মিত স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করে। ভাইরাল ভিডিওটি তার একাউন্ট থেকে চলতি বছরের ৫ জানুয়ারি তারিখে রিপোস্ট করা হয় এবং ক্যাপশনে স্পষ্ট করেন যে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই প্রতিক্রিয়া জানায়। এরপর ফারহান তার ইনস্টাগ্রাম পেজের একটি পোস্টে স্পস্ট করেন যে এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছিল। তিনি এই ভিডিও রেকর্ডের নেপথ্যের দৃশ্যও শেয়ার করেন।

ফারহানের ইনস্টাগ্রাম পেজ পাওয়া তথ্য থেকে আরও জানা যায় এই ভিডিওটি উত্তরপ্রদেশের একটি চায়ের দোকানে তোলা হয়। এরপর আমরা এই ভিডিওর নির্মাতা ফারহানের সাথে যোগাযোগ করি এবং তিনি আমাদের জানান যে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এবং তিনি নিয়মিত এইরকম স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করেন।

নিষ্কর্ষ: তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল ভিডিওটি দাবি বিভ্রান্তিকর। একটি স্ক্রিপেড ভিডিওকে সত্য ঘটনা দাবি করে সোশ্যাল মিডিয়া ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

Avatar

Title:স্ক্রিপ্টেড ভিডিওকে সত্য ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *