ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক কোম্পানির নাম দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক কোম্পানির নাম হল ‘আরাবিয়ান এক্সপোর্টস’ যার মালিক হলেন সুনীল কাপুর। এই পোস্টে ভারতের বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক কোম্পানি ও তাদের মালিকদের তালিকা এবং তার মালিকের নাম দেওয়া হয়েছে। যে কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো- 

১. আল-কাবির এক্সপোর্টস (Al-Kabeer Exports), মালিকের নাম সতীশ সাবরওয়াল এবং অতুল সাভারওয়াল
২. আরাবিয়ান এক্সপোর্টস (Arabian Exports), মালিকের নাম সুনীল কাপুর
৩. এম.কে.আর এক্সপোর্টস (M.K.R Exports) , মালিকের নাম মদন আবোট। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল পোস্টে তালিকাভুক্ত কোম্পানিগুলি ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক নয়। তাছাড়া অ্যারাবিয়ান এক্সপোর্টস কোম্পানিতে সুনীল কাপুর নামের কোন পরিচালকের নাম পাওয়া যায়নি।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

গুগলে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা অ্যারাবিয়ান এক্সপোর্টস নামে একটি কোম্পানির তথ্য পাওয়া যায় তবে সেখানে সুনীল কাপুর নামে কোনো পরিচালক পাওয়া যায়নি। 

অন্য একটি ওয়েবসাইট অনুযায়ী, Arabian Exports Pvt Ltd (CIN: U51900MH1978PTC020506) কোম্পানিটির ৩ জন পরিচালক/ মুখ্য ম্যানেজমেন্ট সদস্য রয়েছেন যাদের নাম অশোক নারাং, বিকাস মারুতি শিন্ডে এবং বীরনাথ নাগনাথ কুদমুলে।

ARABIAN EXPORTS PRIVATE LIMITED-এর সর্বশেষ বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর, ২০১২ তারিখে এবং কোম্পানিটি সর্বশেষ ৩১ মার্চ, ২০১২ তারিখে তাদের আর্থিক তথ্য হালনাগাদ করেছিল। 

আল কাবির এক্সপোর্টসঃ 

Al Kabeer Exports-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, কোম্পানির পরিচালক হলেন মি. গুলামউদ্দিন এম. শেখ। ওয়েবসাইটে একটি স্পষ্টীকরণ পাওয়া যায় যেখানে লেখা হয়েছে,“AL KABEER Exports Pvt. Ltd., ভারত থেকে মাটন এবং বিফ রপ্তানি করা একটি ভারতীয় কোম্পানি, একটি মুসলিম কোম্পানি। কিছু অংশের দ্বারা মুসলিম ব্যক্তিত্ব এবং মুসলিম-মালিকানাধীন কোম্পানিগুলোকে বদনাম করার জন্য একটি পরিকল্পিত মুসলিম বিরোধী অভিযান চলছে। Al Kabeer গরু, ষাঁড় বা বলক হত্যা করে না। এটি কেবলমাত্র ভারতের স্থানীয় আইন এবং রপ্তানি নীতি অনুযায়ী মহিষ হত্যা করে। সোশ্যাল মিডিয়ায় Al Kabeer-এর নামে ছড়ানো পশু হত্যার নিষ্ঠুর ছবি এবং মিথ্যা তথ্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র। Al Kabeer-এর মাংস ১০০% হালাল এবং কঠোর শারিয়াহ নিয়ম অনুযায়ী প্রক্রিয়াজাত। আলহামদুলিল্লাহ, Al Kabeer-এর হালাল মাংস বিশ্বের ২০টি দেশে রপ্তানি হয়, যার মধ্যে গালফ দেশগুলোও রয়েছে। এই ভিডিওটি সকল গ্রুপে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে, যাতে বিভ্রান্তি দূর হয় এবং সমাজের একাংশের বিরুদ্ধ-মুসলিম প্রচারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।”

ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, Ghulamuddin M. Shaikh-কে Al-Kabeer Exports-এর পরিচালক করা হয় ২৫ জানুয়ারি, ১৯৭৯, কোম্পানি প্রতিষ্ঠার বছরেই। Shatish Sabharwal-কে পরিচালক করা হয় ১৯ অক্টোবর, ১৯৮১, তারিখে। 

উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, Al-Kabeer Exports একটি মুসলিম-মালিকানাধীন কোম্পানি। তবে পরবর্তীতে বোর্ডে অমুসলিমরাও পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন। 

এম.কে.আর. এক্সপোর্টসঃ 

প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা M.K.R Exports (M.K.R Frozen Food Exports Pvt Ltd)-এর ওয়েবসাইট পাই। কোম্পানিটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, যা ১৩ জুন, ১৯৭৯ সালে নিবন্ধিত হয়। এটি একটি প্রাইভেট আনলিস্টেড কোম্পানি এবং শেয়ারস দ্বারা সীমাবদ্ধ কোম্পানি হিসেবে শ্রেণীবদ্ধ। M.K.R Exports মূলত মহিষের মাংস, মহিষের জার্কি, বোনলেস মহিষের মাংস, ফ্রোজেন এবং তাজা মহিষের জার্কি উৎপাদন ও রপ্তানি করে।

MKR Frozen Food Exports Pvt Ltd গত ৪৬ বছর ধরে বিজনেস সার্ভিসেস খাতে কাজ করছে এবং বর্তমানে সক্রিয়। বর্তমান পরিচালকরা হলেন Sunny Abbott, Navdeep Abbott, Madan Abbott এবং Janak Abbott। 

উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, কোম্পানিটি বিফ নয়, মহিষের মাংসের ব্যবসা করে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল পোস্টে তালিকাভুক্ত কোম্পানিগুলি ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক নয়। তাছাড়া অ্যারাবিয়ান এক্সপোর্টস কোম্পানিতে সুনীল কাপুর নামের কোন পরিচালকের নাম পাওয়া যায়নি।

Avatar

Title:ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক কোম্পানির নাম দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *