
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পিজ্জা ডেলিভারি কর্মীর একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক স্কুটিতে বসে আছেন এবং স্কুটির পেছনে খাবার ডেলিভারির বক্স রাখা আছে। ভিডিওধারী ব্যক্তি নিজেকে ওই যুবকের পুরনো সহপাঠী (ক্লাসমেট) পরিচয় দিয়ে তার সঙ্গে কথোপকথন শুরু করেন। কথা বলার সময় তিনি যুবকটি বর্তমানে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন বলে তাকে নিয়ে মজা করেন। কথোপকথনের এক পর্যায়ে স্কুলজীবনের পুরনো দিনের প্রসঙ্গ উঠলে, যুবকটি আবেগঘন কণ্ঠে জানান যে তিনি সেই দিনগুলো খুব মিস করেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পাটনায় একটি মেয়ে (ইনফ্লুয়েন্সর) তার স্কুলের পুরনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছে। ছেলেটা এখন ডোমিনোজে ডেলিভারি দেয়। এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ হিসেবে তার প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল – “কেমন আছিস রে?” কিন্তু না। সে ফোন বের করল। ভিডিও চালু করল। আর হেসে হেসে বলল – “স্কুলে তো সবাইকে পড়াশোনা নিয়ে মোটিভেট করতিস, আর এখন পিজ্জা ডেলিভারি করছিস?” তারপর আরও নীচে নেমে গেল — “৩০ বছর বয়সে ডোমিনোজে কাজ করতে কেমন লাগে বল তো?” আবার এটাও বলে এই ভিডিও টা স্কুলের সমস্ত বন্ধুদের কাছে পাঠাবে এইটা কেমন চিন্তাধারা এইটা এক ধরনের নোংরা মানসিকতা। অন্যের কষ্ট দেখে নিজের অহংকারকে সাটিসফাই করা। ছেলে হওয়া সহজ না। সবাই স্বপ্ন নিয়ে শুরু করে, কিন্তু মাঝপথে অনেককে দায়িত্বের ভার টানতে হয়। ডিগ্রি থাকলেই চাকরি আসে না। কিন্তু পেট চালাতে হয়। পরিবার চালাতে হয়। তাই কেউ লজ্জা গিলে ইউনিফর্ম পরে বেরোয়।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ভিডিওটি স্ক্রিপ্তেড।
তথ্য যাচাইঃ
ভিডিওটি কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে জানতে ইন্সতাগ্রাম, ফেসবুকে বেশ কিছু প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। অনেক খোঁজাখুঁজির পর ‘ri_shika3317’ নামক একটি ইন্সতা প্রোফাইল পাওয়া যায়। এই প্রোফাইল পরিচালনাকারির নাম হল- রিশিকা। এই প্রোফাইল থেকে ভাইরাল ভিডিওটি ২৭ জানুয়ারিতে পোস্ট করা হয়েছে। তারপর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়ার পর ভিডিওর ক্যাপশনে ডিস্ক্লেইমার দিয়ে জানানো হয়েছে ভিডিওটি কেবল অভিনয়।
ভিডিওটি সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ভুল প্রেক্ষাপটে ভাইরাল হওয়ার পর তারা একটি স্পষ্টীকরণ ভিডিও পোস্ট করে জানিয়েছেন- তারা চার জন বন্ধু মিলে তরুন নামের যুবককে পিজ্জা ডেলিভারি বয়ের রোলে অভিনিত করিয়েছেন। কমেডি ভিডিও তৈরি উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি আসল কোন ঘটনা নয়, এটি স্ক্রিপ্তেড।
রিশিকা একটি স্টরি শেয়ার করেও এটিকে স্ক্রিপ্তেড ভিডিও বলে স্পষ্ট করেছেন। বাস্তব জীবনে তারা ভালো বন্ধু। তাদের চার বন্ধুর একটি দল মিলে কমেডি ভিডিও তৈরর উদ্দেশ্যে ভাইরাল এই ভিডিওটি তৈরি করেছেন। সাথে এও জানায়, ডেলিভারি বয়-এর রোলে অভিনীত করা যুবকের বয়স ৩০ নয়, ২২ বছর।
ডেলিভারি বয়-এর রোলে অভিনয় করা এই যুবকের নাম তরুন সিং। বিভ্রান্তিকর দাবির সাথে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তরুনও একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট করেছেন এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো।
তাদের চার বন্ধুর দলে আয়ুষি সিং নামের আরেকজন মেয়ে রয়েছেন। তিনিও একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ভিডিওটি তারা পাটনা শহরে ধারণ করেছিলেন। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি বলেন, ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে একটি স্ক্রিপ্টেড কনটেন্ট। ক্যাপশনে তিনি লিখেছেন, “গাইজ, এটা শুধু একটি প্র্যাঙ্ক ভিডিও ছিল।”
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এক ডেলিভারি যুবককে তার মেয়ে সহপাঠীর দ্বারা পিজ্জা ডেলিভারি বয়ের কাজ নিয়ে উপহাস করার যে ভিডিওটি ছড়িয়েছে, সেটি আসলে স্ক্রিপ্টেড কনটেন্ট।
Title:ডেলিভারি যুবককে নিয়ে উপহাসের ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড
Fact Check By: Nasim AkhtarResult: False

