
ইতিমধ্যে বঙ্গ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার তারিখ ঘোষণা হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক দলগুলো নিজের নিজের গুটি সাজাচ্ছেন। নেমে পড়েছেন প্রচারে। আর এই সার্বিক পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সভাপতি শমিক অধিকারির একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হার স্বীকার করলেন তিনি।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পাহাড় থেকে সাগর, কাশ্মীর থেকে কন্যাকুমারী পৃথিবীর কোনও শক্তিই তৃণমূল কংগ্রেসকে আটকাটে পারবে না। যতই করো হামলা আবার জিতবে বাংলা: মোদীর সামনে স্বীকার করে নিল শমীক ভট্টাচার্য। #FAM4TMC।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ঠিক নয়। ভিডিওটি সম্পাদিত। মোদীর উপস্থিতিতে কোলকাতার ব্রিগেড সভা থেকে তার বক্তব্যের ক্রমকে এলো মেল করে বিভ্রান্তিকর এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তিনি তার ভাষণে তৃনমূল কংগ্রেসকে আক্রমন করে বিজেপির সরকার গঠন হতে চলেছে বলে জানান।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে শমিক ভট্টাচার্যের পুরো ভাষণের ভিডিওটি খুঁজে বের। ভিডিওটি ১৪ মার্চ, ২০২৫, তারিখে কোলকাতার ব্রিগেড সভায় দেওয়া তার ভাষণের অংশ। নীচে দেওয়া দীর্ঘ ভিডিওর ৭:৫৭ মিনিট থেকে ১২:৫৮ মিনিটের অংশটুকু শমিক ভট্টাচার্যের বক্তব্যের ভিডিও। তিনি তার বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসংশা দিয়ে শুরু করেন এবং পরক্ষনেই, তৃনমূল কংগ্রেসকে আক্রমনের মাধ্যমে শুরু করেন। তিনি বলেন,”পৃথিবীর কোনো শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত, তৃণমূল শেষ, তৃনমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরছে না। যতই কর হামলা বিজেপি জিতবে বাংলা। এই বাইরে কোন কথা আমাদের সামনে থাকবে। আমাদের শান্তিপূর্ণ ফিরে যাওয়া মনে রাখবেন পৃথিবীর সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং গোটা পৃথিবী যার দিকে তাকিয়ে রয়েছে সেই নরেন্দ্র মোদি পাহাড় থেকে সাগর পর্যন্ত, সোনমাথা থেকে গুয়াহাটি ,কাশ্মীর থেকে কন্যাকুমারী, মানুষ সব উপরে থাকবে ভরসা রাখো, নরেন্দ্র মোদী আপনাদের নেত্রিত্ব দিচ্ছেন। এক কথায় শেষ করছি গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর মোদীজির নেতৃত্বে তৈরি হবে ডাবল ইঞ্জিন সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে থেকে শ্যামাপ্রসাদ সরকার গড়ে উঠেছে। এটা কালের দেওয়াল লিখন। এটা কেউ বদল করতে পারবে না। বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শমিক ভট্টাচার্য-এর ভাইরাল ভিডিওটি সম্পাদিত। ব্রিগেড সভার বক্তব্য বিকৃত করে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি তৃণমূল কংগ্রেস-এর জয় স্বীকার করছেন যদিও আসলে তিনি তাদের হারানো নিয়েই কথা বলেছেন।

