
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মহিলার নাচের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা ওই মহিলা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লীর “BJP” সরকারে’র মূখ্যমন্ত্রী “রেখা গুপ্তা” নাকি নাচনেওয়ালা ধরতে পারবেন না 😂।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওর মহিলা রেখা গুপ্তা নয় বরং তার নাম সঙ্গীতা মিশ্রা। সঙ্গীতা একজন নৃত্যশিল্পী যিনি নিজেকে একজন নৃত্য উত্সাহী হিসেবে বর্ণনা করেন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই ভিডিওটি ‘sangeeta_mishra05’ নামক ইনস্টাগ্রাম প্রোফাইল যার আসল নাম সঙ্গীতা মিশ্রা’র প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ১৩ মার্চ,২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে।
তার প্রোফাইল ঘেঁটে দেখলে দেখা যায় তার অনেক নাচের ভিডিও রয়েছে। প্রোফাইলে তিনি নিজেকে নৃত্য উত্সাহী হিসেবে বর্ণনা করেছেন। তার প্রোফাইলেই তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাওয়া যায় যেখানেও তার নাচের অনেক ভিডিও আপলোড করা রয়েছে।
নীচে ভিডিওর মহিলা সঙ্গীতা মিশ্রা
ও দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তুলনামূলক ফ্রেমটি নীচে দেখুন। তুলনামূলক ফ্রেমে স্পষ্ট লক্ষ্যনিয় ভিডিওর মহিলা রেখা গুপ্তা নন।

এর আগেও এই নৃত্যশিল্পীর নাচের ভিডিও রেখা গুপ্তার নামে ভাইরাল হয়েছিল এবং সেই সময়ও আমরা সেই ভিডিওগুলোর সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেই প্রতিবেদনগুলো পড়তে ক্লিক করুন এখানে, এখানে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে নাচ করা মহিলা দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নন বরং নৃত্যশিল্পী সঙ্গীতা মিশ্রা।

