
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভাইরাল এই ভিডিওতে এক তরুণীকে কান্নারত অবস্থায় দেখা যাচ্ছে। তিনি দেশে চলমান অস্থির পরিস্থিতি নিয়ে ভয় ও আতঙ্কের কথা প্রকাশ করছেন এবং বলছেন,”ইন্ডিয়ান দাদারা, আমি বাংলাদেশ থেকে বলছি। একটা ছেলে আমাকে বলছে, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে সব দেখব, নিরাপদ রাখুম। কিন্তু দাদা, আমি খুব ভয় পাচ্ছি।“
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলাদেশ থেকে আরও একটি সনাতনী বোনের আর্তনাদ…😞😢।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ভিদিওটি এআই নির্মিত।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওতে মেয়েটির মুখ অস্বাভাবিকভাবে খুব মসৃণ দেখা যায় এবং স্বাভাবিক ত্বকের গঠন নেই। পাশাপাশি তার চোখের জলও বাস্তব অনুভূতির সঙ্গে মিলছে না। এমন লক্ষণ সাধারণত এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়।
তারপর আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘All Time Happy’ নামের একটি পেজে এই একই ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। পেজটির প্রোফাইল ঘেঁটে বোঝা যায় এটি কোনো সংবাদমাধ্যম, মানবাধিকার সংস্থা বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নয়। বরং একজন গ্রাফিক ডিজাইনারের ব্যক্তিগত পেজ। এছাড়াও, ওই পেজে বাংলাদেশের হিন্দুদের কথিত পরিস্থিতি নিয়ে এ ধরনের আরও অনেক আবেগপ্রবণ ও ভীতি ছড়ানো ভিডিও পোস্ট করা হয়েছে।

এআই কন্টেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন-এ ভিডিওটি টিকে যাচাই করি। যা নিশ্চিত করে ভিডিওটি এআই নির্মিত।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং পেজেও ভিডিওটিকে এআই দিয়ে তৈরি ভুয়া বলে বলা হয়েছে। এটি কোনো বাস্তব ঘটনার সঙ্গে জড়িত নয় বলে স্পষ্ট করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশের এক হিন্দু তরুণীর কান্নার ভিডিও বলে ভাইরাল হওয়া ক্লিপটির কোনো বাস্তব অস্তিত্ব নেই। ভিডিওটি এআই দিয়ে তৈরি।
Title:বাংলাদেশে হিন্দু নির্যাতনের আতঙ্কে আতঙ্কিত এক হিন্দু তরুণীর ভারতীয়দের কাছে সাহায্যের আর্তনাদ করার ভিডিওটি এআই নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered

