আতঙ্কিত ইসরায়েলি নাগরিকদের বিক্ষিপ্তভাবে ছুটোছুটির ভাইরাল ভিডিওটি চলমান ইসরায়েল–ইরান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়

False International

ইরান, ইসরায়েল ও আমেরিকার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের নাগরিকরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষের একটি বড় ভিড় বিক্ষিপ্তভাবে একদিকে ছুটে যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”🚨ব্রেকিং: ইসরায়েলে ইহুদিরা আশ্রয়কেন্দ্র খুঁজে পাচ্ছে না। তারা আতঙ্কে এদিক-সেদিক ছুটে পালাচ্ছে। #Israel #IranWar #worldwar3।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি পুরনো এবং চলমান যুদ্ধ পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়। 

https://www.facebook.com/reel/3964693607008343

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই ভিডিওকে ঘিরে বেশ কিছু ইন্সতা পোস্ট, সংবাদ প্রতিবেদন, ইউটিউব ভিডিও পেয়ে যায়। jewishbreakingnews’ নামক ইন্সতা পেজ থেকে ভিডিওটি ৩০ এপ্রিল, ২০২৫, তারিখে পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে- ভিডিওটিটে তেল আবিবের হাবিমা স্কোয়ারে আতঙ্কিত জনতার নাটকীয় দৃশ্য প্রদর্শিত হয়। পরে জানা যায়, এটি কোনো হামলা নয় বরং উশারদের একটি ঘটনার কারণে সৃষ্টি হওয়া ভুয়া আতঙ্ক ছিল। 

যা থেকে স্পষ্ট হয় যে, ভাইরাল এই ভিডিওটি চলমান যুদ্ধ পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়। 

ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে উপরোক্ত তথ্যকে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি, ২০২৫ সালের ২৯ এপ্রিল সন্ধ্যায় তেল আবিবের হাবিমা স্কোয়ারে ইসরায়েল স্মরণ দিবস অর্থাৎ ইয়োম হাজিকরম অনুষ্ঠানের সময় সতর্কবার্তার সাইরেন বেজেছিল। যা সুনে জনতার ভিড় আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটা ছুটি শুরু করেছিল। পরে জানা গিয়েছিল সেই সতরকবার্তা ভুয়ো ছিল। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৫ সালে ইসারেলে স্মরণ দিবস উদযাপনের সময় ভুয়ো সাইরেনের আওয়াজে আতঙ্কিত জনতার বিক্ষিপ্তভাবে এদিক অদিকে ছুটে যাওয়ার ভিডিওকে চলমান ইসরায়েল ইরান সংঘর্ষের প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে। 

Result Stamp

Title: আতঙ্কিত ইসরায়েলি নাগরিকদের বিক্ষিপ্তভাবে ছুটোছুটির ভাইরাল ভিডিওটি চলমান ইসরায়েল–ইরান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়

Fact Check By: Nasim A

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *