
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যেন একজন ব্যক্তি ব্রিটেনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখোমুখি হয়ে তাকে তার পাব থেকে চলে যেতে বলছেন এবং অভিযোগ করছেন যে স্টারমার তার কাজ ঠিকভাবে করছেন না। ভাইরাল এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “এটা কি উচিত। তার গায়ে তুই গরম চা ঢেলে দিলি।”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবিটি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভিডিওটি ২০২১ সালে তোলা হয়েছিল এবং তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, বিরোধী দলনেতা ছিলেন।
তথ্য যাচাইঃ
আমরা ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে আমরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেট এর ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই যেখান থেকে জানতে পারি এটি পুরনো ঘটনা। এই রিপোর্ট অনুযায়ী, লেবার পার্টির লিডার কেয়ার স্টারমারকে একটি পাব থেকে বের করে দেওয়া হয় কারণ তিনি কোভিড অতিমারি সময় লকডাউনের বিরোধিতা করেছিলেন। ২০২১ সালে তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন।
এরপর ইউটিউবে আমরা একাধিক ভিডিও খুঁজে পাই যেখানে এই ভাইরাল ভিডিও দেখতে পাই। এই ভিডিওগুলি ২০২১ সালে প্রকাশিত করা হয়। জানা যায় এই ঘটনাটি স্টারমার এর লকডাউন এর বিরোধিতা সম্পর্কিত। ২০২১ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন।
একটি বিবিসি রিপোর্ট থেকেও আমরা একই তথ্য জানতে পারি।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ২০২১ সালে লেবার পার্টির দলনেতা তার ভোট প্রচারের সময় র্যাভেন নামে একটি বারে যায়। সেখানে তার পাবের মালিক রড হ্যামফ্রিসের সাথে দেখা। তিনিই স্টারমারকে পাব থেকে বেরিয়ে যেতে বলেন কারণ তিনি স্টারমারের কোভিড লকডাউন নিয়ে দেওয়া মতামত নিয়ে খুশি ছিলেন না।
নিষ্কর্ষ: তথ্য যাচাই করে আমরা জানতে পারি এই ভিডিওটি ভুয়ো। ২০২১ সালের পুরনো একটি ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
Title:২০২১ সালের কেয়ার স্টারমারের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে
Fact Check By: Nasim AkhtarResult:Missing Context

