
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই মহিলার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক দোকানদার মহিলা একজন ক্রেতার পায়ে লুটিয়ে পড়ে দোকানের সামগ্রী কেনার জন্য অনুনয় করছেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলতে থাকেন যে, দোকানের সব পণ্য দেখার পর অন্তত কিছু না কিনে যেন ক্রেতা না যান।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ক্রেতার পা ধরে কান্নাকাটি দোকানদারের। মহিলা ক্রেতা দোকান খুলিয়ে ৩-৪ ঘন্টা সময় ধরে মাল দেখাশোনা করার পর, কিছু পছন্দ না হওয়ায় দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলেন l কিন্তু দোকানদার কাস্টমারকে মাল নেওয়ার জন্য, তার পা ধরে কিভাবে কান্নাকাটি করছে দেখুন.।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ভিডিওটি স্ক্রিপ্তেড।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই ভিডিও carry_wear_by_besties_ks নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। যেখানে এটিকে কমেডি ভিডিও বলে হ্যাসট্যাগ ব্যবহার করা হয়েছে।
এই প্রোফাইলটি ঘেঁটে দেখলে দেখতে পাই ভাইরাল ভিডিওর সেই মহিলাদ্বয় সেই দোকানেই দোকানের বিভিন্ন সামগ্রী নিয়ে মজার ভিডিও তৈরি করছেন। যা থেকে ধারনা হয় যে, ভাইরাল এই ভিডিওটি মজার ছলে বানানো।
সংশ্লিষ্ট ভিডিওর বিহাইন্ড দি ক্যামেরার দৃশ্য নিয়েও একটি ভিডিও পাওয়া যায়।
প্রোফাইল ঘেঁটে জানতে পারি, carry_wear_by_besties_ks নামক এই ইন্সতা পেজটি কান্নু দত্ত এবং সিমরান গাম্ভির নামের দুই মেয়ে দ্বারা পরিচালিত। তাদের প্রোফাইলও খুঁজে বের করে তাদের পোস্ট গুলো দেখতে গিয়ে দুজনের প্রোফাইলেই এই ভিডিও কেন্দ্রিক বেশ কিছু পোস্ট পাওয়া যায়। একটি ভিডিও পোস্টে তারা দুজন স্পষ্ট জানাচ্ছেন ভাইরাল এই ভিডিওটি তাদের দ্বারা নির্মিত। তারা মনোরঞ্জনের উদ্দ্যেশে এই ভিডিও বানিয়েছিলেন। ভাইরাল ভিডিওর দোকানটির মালিক তারা দুজন। তাদের দোকানটি উত্তরাখণ্ডের দেহরাদুনের প্রেমনগরে অবস্থিত।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কোনো পণ্য না কিনে এক ক্রেতা দোকান থেকে চলে যাওয়ার সময় তার পা ধরে দোকানদারের কান্নাকাটির ভিডিওটি স্ক্রিপ্টেড।
Title:পণ্য না কিনে ক্রেতা দোকান থেকে চলে যাওয়ার সময় দোকানদার কর্তৃক তার পা ধরে কান্নাকাটির ভিডিওটি স্ক্রিপ্টেড
Fact Check By: Nasim AkhtarResult: False

