
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি মেট্রো স্টেশনে এক তরুণ-তরুণীর বাগদানের ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এটি একটি বাস্তব ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে থাকা ওই যুগলের সামনে এক বৃদ্ধা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ওই মহিলা তরুণটির মা। তিনি নাকি মেট্রো স্টেশনে ছেলেকে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে দেখে ফেলেন। কিন্তু তাকে প্রশ্ন না করে সেখানেই দুজনের বাগদান সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এক মা মেট্রো স্টেশনে হঠাৎই তাঁর ছেলেকে বান্ধবীর সঙ্গে দেখে ফেলেন। এক মুহূর্তও দেরি না করে, সেখানেই ছেলের Engagement(বাগদান) চূড়ান্ত করে দেন 🥰 🥰Intelligent মায়ের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে সব জটিলতার ইতি— 🎉অজুহাতের দিন শেষ, গোপন দেখা করার গল্পও এখানেই শেষ!🎉।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। ভিডিওটি স্ক্রিপ্টেড।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে একইরকমের একটি ভিডিও ‘chalte_phirte098’ নামক ইন্সতা পেজে পাওয়া যায়। ভিডিওটি ৫ ফেব্রুয়ারি, ২০২৬, তারিখে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”মেট্রো স্টেশনে হয়েছে আমার রোকা (বাগদান)।“
ভাইরাল ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ ৫ ফেব্রুয়ারি ২০২৬ একই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। সেখানে সিদ্ধার্থ ও দীক্ষা নামে এক তরুণ তরুণীর গল্প দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিদ্ধার্থের পরিবার দীক্ষার সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি করতে আসে এবং মেট্রো স্টেশনে অপেক্ষা করে। দীক্ষা এসে জানায়, তার বাবা আন্তঃজাত বিয়ের বিরুদ্ধে, তাই তিনি তাদের বাড়িতে নিতে পারবেন না। সে বাবার সঙ্গে ফোনে কথা বললেও তিনি রাজি হন না। পরে ছেলেটির পিসি মেট্রো স্টেশনেই ছোট একটি আচার করে তাদের বাগদান ঠিক করেন। তিনি পুরো ঘটনাটি ভিডিও করে দীক্ষার বাবাকে পাঠাতেও বলেন।
‘আরব মাভি’ স্ক্রিপ্টেড নাটকীয় ভিডিও বানানোর জন্য পরিচিত। তার ইনস্টাগ্রাম ও ইউটিউবে এ ধরনের অনেক ভিডিও আছে। তিনি মানুষকে তাদের ব্যক্তিগত গল্প পাঠাতে বলেন এবং সেগুলোর স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।

ফ্যাক্ট ক্রিসেণ্ডো আরব মাভির সাথে যোগাযোগ করলে তিনি জানান,”অন্যদের শেয়ার করা বাস্তব গল্প থেকে তিনি অনুপ্রেরণা নেন। এই নির্দিষ্ট ভিডিওটিও এমনই একটি শেয়ার করা অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মেট্রো স্টেশনে বাগদান অনুষ্ঠানের ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড।
Title:মেট্রো স্টেশনে বাগদান অনুষ্ঠানের ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড
Fact Check By: Nasim AkhtarResult: Misleading

