ভারতে টেলিগ্রাম অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি 

Misleading Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর বিরাট ভাইরাল হচ্ছে। ভাইরাল এই খবরে দাবি করা হচ্ছে যে, ভারতে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ভারতে টেলিগ্রাম অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি। নিট পুনঃপরীক্ষাকে সামনে রেখে ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রাম অ্যাপকে সাময়িকভাবে ব্লক করা হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। এএনআই-এর একটি টুইট পাওয়া যায়। ১৬ জুন, ২০২৬, তারিখের এই পোস্টে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) দুটি পৃথক নির্দেশনা পাওয়া যায় এবং পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,- NEET (UG) ২০২৬ পুনঃপরীক্ষা উপলক্ষে NTA-এর সুপারিশের ভিত্তিতে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) দুটি পৃথক নির্দেশনা জারি করেছে। প্রথম নির্দেশনায় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯এ অনুযায়ী ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য ভারতে টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এই সময়সীমার মধ্যে NEET (UG) ২০২৬ পুনঃপরীক্ষার দিন এবং তার পরবর্তী সময় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় নির্দেশনায় ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের বার্তা সম্পাদনা (message-editing) সুবিধা নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের পরীক্ষাগুলোতে পরীক্ষার প্রশ্নফাঁসের ভুয়া প্রমাণ তৈরি করতে এই সুবিধার অপব্যবহার করা হয়েছে বলে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (MeitY) দুটি পৃথক নির্দেশনা থেকে জানা যায়, ২১ জুন অনুষ্ঠিতব্য জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (NEET) UG ২০২৬-এর পুনঃপরীক্ষাকে সামনে রেখে সরকার চলতি মাসের ২২ জুন পর্যন্ত অনলাইন মেসেজিং ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টেলিগ্রামের প্রবেশাধিকার সীমিত করেছে। জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য ভারতে টেলিগ্রামের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (MeitY) নির্দেশনাকে স্বাগত জানিয়েছে।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনিতে হয়েছে যে, ভারতে টেলিগ্রাম অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি। নিট পুনঃপরীক্ষাকে সামনে রেখে ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রাম অ্যাপকে সাময়িকভাবে ব্লক করা হয়েছে।

Result Stamp

Title: ভারতে টেলিগ্রাম অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি 

Written By: Nasim A

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *