বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অবৈধ দখল উচ্ছেদের পরের দৃশ্যকে আসামে মুসলিম পরিবারের বেহাল অবস্থার ছবি দাবি করে শেয়ার

False Social

অবৈধ উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের কড়া অভিযানের প্রেক্ষিতে মাটিতে গুঁড়িয়ে দেওয়া ধ্বংসস্তূপের একটি ছবি শেয়ার করে সেটিকে আসামে অবৈধ উচ্ছেদ অভিযানের ফলে মুসলিম পরিবারের বেহাল অবস্থার ছবি বলে দাবি করা হচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এটা গাজা নয়, এটা ভারতের আসাম। উচ্ছেদ অভিযানে ঘর হারিয়ে তাবুতে আশ্রয় নিয়েছে হাজারো মুসলিম পরিবার। মানবিক এই দৃশ্য ভাবিয়ে তুলছে সবাইকে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ছবিটি আসামের নয়, বরং কর্ণাটকের বেঙ্গালুরুর। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অবৈধ দখল উচ্ছেদ করতে অস্থায়ী ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল। ভাইরাল ছবিটি সেই উচ্ছেদ অভিযানের সময়ের।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ছবিতিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ‘টাইমস অফ ইন্ডিয়া’ ও ‘দি প্রিন্ট-এর মত প্রতিবেদন থেকে জানা যায়, এটি কর্ণাটকের উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামোর জন্য নির্ধারিত সরকারি জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদের পরের দৃশ্য। 

প্রতিবেদন আর্কাইভ 

‘এনডি টিভি’র প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২০শে ডিসেম্বর, গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ) এবং বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড কোগিলুর ফকির কলোনি ও ওয়াসিম লেআউটে একটি ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত সরকারি জমিতে অবৈধভাবে বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল। 

এই অভিযানের পর, সরকার প্রাথমিকভাবে মানবিক কারণে বহুতল সরকারি ফ্ল্যাটে (বাইয়াপ্পানাহাল্লি) বিকল্প আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। তবে, অবৈধ দখলদারদের পুরস্কৃত করার অভিযোগ মোকাবিলার জন্য এই বাড়িগুলির জন্য যোগ্য হতে আবেদনকারীদের জন্মস্থান (অর্থাৎ, বেঙ্গালুরুতে কমপক্ষে ৫ বছরের বাসস্থান) প্রমাণ করার শর্ত আরোপ করা হয়। বিরোধীদলীয় নেতারা (বিজেপি) অভিযোগ করেছেন যে, এই বসতিটি অবৈধ অভিবাসীদের নিয়ে গঠিত একটি ‘ক্ষুদ্র বাংলাদেশ’। তারা দাবি করেন, অবৈধ ভোটার ভিত্তি নিশ্চিত করার জন্য গত এক বছরের মধ্যেই এখানকার বেশিরভাগ স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ড. জি. পরমেশ্বর জানান যে, পুলিশের তদন্তে ওই এলাকায় কোনো অবৈধ বাংলাদেশী নাগরিকের বসবাসের প্রমাণ পাওয়া যায়নি। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ছবিটি আসামের নয়, বরং কর্ণাটকের বেঙ্গালুরুর। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অবৈধ দখল উচ্ছেদ করতে অস্থায়ী ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল। ভাইরাল ছবিটি সেই উচ্ছেদ অভিযানের সময়ের।

Result Stamp

Title: বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অবৈধ দখল উচ্ছেদের পরের দৃশ্যকে আসামে মুসলিম পরিবারের বেহাল অবস্থার ছবি দাবি করে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *