ডেল্টা ফোর্সের ইরান অভিযানে আটক হওয়ার দাবি করা ভাইরাল ছবিগুলো এআই নির্মিত

Altered International

চলমান ইজরায়েল–ইরান সংঘর্ষের প্রেক্ষাপটে চারটি ছবির একটি কোলাজ সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, আমেরিকার ডেল্টা ফোর্স ইরানে অভিযান চালালে তারা ইরানি সৈন্যদের হাতে ধরা পড়ে। ভাইরাল ছবিগুলোতে মার্কিন সেনাদের প্যারাশুটের মাধ্যমে ইরানে অবতরণ করতে এবং পরে ইরানি বাহিনীর হাতে আটক হওয়ার দৃশ্য দেখানো হচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ডেল্টা ফোর্সের অভিযান ব্যর্থ: ইরানের হাতে বন্দি বহু মার্কিন সেনা, তেহরানের বার্তা এটা ভেনেজুয়েলা নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে একটি ব্যর্থ মার্কিন সামরিক অভিযান। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ইরানের ভেতরে একটি গোপন অভিযান চালানোর চেষ্টা করেছিল। তবে সেই অভিযান সফল হয়নি এবং পরিস্থিতি দ্রুত ইরানের নিয়ন্ত্রণে চলে যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানের সময় বহু মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছে। এ বিষয়ে ইরানের কড়া বার্তা— তেহেরান বলছে এটা ইরান, ভেনেজুয়েলা নয়। এখানে এমন অভিযান চালাতে এলে তার মূল্য দিতে হবে।“ 

ফেসবুক পোস্ট আর্কাইভ  

তথ্য যাচাইঃ   

এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ডেল্টা ফোর্সের ইরান অভিযান নিয়ে কোন তথ্যই পাওয়া যায়না। গণমাধ্যমে এই খবরের অনুপস্থিতি এই ঘটনা না ঘটার ইঙ্গিত করে। 

তারপর আমরা কোলাজটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই কোলাজ বেশ কিছু ফেসবুক প্রফাইল, ইন্সতা ও এক্স পোস্টে পাওয়া যায়। পোস্টগুলোর কোলাজে থাকা ছবিগুলোতে গুগল জেমিনাই-এর ওয়াটারমার্ক স্পষ্ট লক্ষ্যনিয়। তুলনা করে বোঝা যায়, এই ওয়াটারমার্ককে লুকানোর জন্য ছবিগুলোকে ক্রপ করে বিভ্রান্তি মুলক ভাইরাল পোস্টের কোলাজটি তৈরি করা হয়েছে।

গুগল এআই টুল ব্যবহার করে নির্মিত কন্টেন্ট শনাক্তকরণ টুলের মাধ্যমে কোলাজের ছবিগুলো যাচাই করলে নিশ্চিত হয় যে, ছবিগুলো জেমিনাই এআই-কে কাজে লাগিয়ে তৈরি করা। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ডেল্টা ফোর্সের ইরান অভিযানের সময় ইরানি সৈন্যদের হাতে আটক হওয়ার দাবি করে ভাইরাল হওয়া ছবিগুলো এআই নির্মিত।  

Result Stamp

Title: ডেল্টা ফোর্সের ইরান অভিযানে আটক হওয়ার দাবি করা ভাইরাল ছবিগুলো এআই নির্মিত

Fact Check By: Nasim Akhtar

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *