
চলমান পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভারী গুলির শব্দসহ ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বাসভনের ভেতরে গুলিচালনার দৃশ্য।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”🚨‼️ ব্রেকিং 💥 জরুরি ও গুরুত্বপূর্ণ: গতরাতে রিয়াদের সৌদি রয়্যাল প্যালেসের ভিতরে গুলির শব্দ শোনা গেছে, যা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বাসভবন।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ২০১৮ সালের ২১ এপ্রিল রিয়াদ রাজপ্রাসাদের কাছে একটি খেলনা ড্রোন দেখা গেলে নিরাপত্তা বাহিনী সেটিকে গুলি করে নামিয়েছিল। পোস্টের ভিডিওটি সেই ঘটনার সাথে সম্পর্কিত।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করি। কোনও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমেই সৌদি রাজপ্রাসাদে হামলা, অগ্নিসংযোগ বা গুলিচালনার সাম্প্রতিক কোনও ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। যা থেকে বোঝা যায়, সম্প্রতি মোহাম্মদ বিন সালমানের বাসভবনের ভেতরে গুলিচালনার দাবি বিভ্রান্তিকর।
তারপর, ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই একই ভিডিও ‘Suhaim A. Al Thani’ নামক এক্স প্রোফাইলে পাওয়া যায়। ২২ এপ্রিল,২০১৮, তারিখে করা এই পোস্টের কাপ্সনের মাধ্যমে জানানো হয়- রিয়াদে ভয়াবহ গুলি চলার ঘটনা।
উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে এই ঘটনা কেন্দ্রিক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। আল-জাজিরা, রইটার্স,-এর প্রতিবেদন অনুযায়ী, ২১ এপ্রিল ২০১৮ সালে, রিয়াদে একটি নিরাপত্তা চেকপয়েন্টে শনাক্ত হওয়ার পর সৌদি নিরাপত্তা বাহিনী রাজপ্রাসাদের কাছে একটি খেলনা ড্রোন গুলি করে নামিয়েছিল।
সিএনএন-এর ২২ এপ্রিল, ২০২৮, তারিখের প্রতিবেদনে এই ভিডিও তুলে ধরে লেখা হয়েছে,”এটি সৌদি রাজপ্রাসাদ এলাকার গুলির শব্দ।“

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে করা দাবিটি বিভ্রান্তিকর। এটি ২০১৮ সালের একটি ঘটনার ভিডিও, যেখানে সৌদি রাজপ্রাসাদের কাছে একটি খেলনা ড্রোন গুলি করে নামানো হয়েছিল।

