২০১৮ সালে কালো হরিণ মামলায় সালমান খানের জেলমুক্তি নিয়ে রাজপাল যাদবের প্রতিক্রিয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

Misleading Social

বলিউড অভিনেতা রাজপাল যাদব ১৬ ফেব্রুয়ারি ২০২৬-এ দিল্লি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় ছয় মাসের সাজা ভোগের মধ্যে ১২ দিন জেল খাটার পর তিনি জামিনে মুক্ত হন। আর এই প্রেক্ষিতেই তার একটি সাংবাদিক বাইটের ভিডিও ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে। সেখানে তাকে সালমান খানের প্রশংসা করতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ৯ কোটি টাকার মামলায় জামিন পাওয়ার পর তিনি সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”রাজপাল যাদব জেল থেকে মুক্তি পেয়েছেন এবং মুক্তির পরপরই তিনি সালমান খানকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি রাজপাল যাদবের এই ভিডিওটি প্রায় ৮ বছর পুরোনো। এটি কালো হরিণ মামলায় সালমান খানের জেলমুক্তি নিয়ে তাঁর প্রতিক্রিয়ার সময়ের। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, রাজপাল যাদবের সাংবাদিক বাইটের ভিডিওটি ‘ViralBollywood’ এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৮ এপ্রিলে আপলোড করা মিলে। ভিডিওর শিরোনামে লেখা হয়েছে-‘সলমান ভাইয়ের মতো কেউ নেই’ কালো হরিণ মামলায় সালমান খানের জামিন নিয়ে রাজপাল যাদবের প্রতিক্রিয়া। 

NMF News সহ অন্যান্য ইউটিউব চ্যানেলেও রাজপাল যাদবের এই ভিডিওটি ২০১৮ সালের এপ্রিল মাসে আপলোড করা হয়েছে। কালো হরিণ মামলায় সালমান খান জামিন পাওয়ার পর রাজপাল যাদব এই মন্তব্য করেছিলেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০১৮ সালের এপ্রিল মাসে কালো হরিণ মামলায় সালমান খানের জেলমুক্তি নিয়ে রাজপাল যাদবের প্রতিক্রিয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:২০১৮ সালে কালো হরিণ মামলায় সালমান খানের জেলমুক্তি নিয়ে রাজপাল যাদবের প্রতিক্রিয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *