দিল্লির মোট জনসংখ্যা যেখানে প্রায় ২.২৫ কোটি, সেখানে দিল্লী মুখ্যমন্ত্রী ২,৫০০ কোটিরও বেশি মানুষকে ঋণ দিয়েছেন? জানুন ভিডিওর সত্যতা 

Altered Political

সাম্প্রতিক এক জনসভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিশাল ভাইরাল হয়েছে। ভিডিওটি তিনি বলছেন যে একটি সরকারি প্রকল্পের আওতায় ২,৫০০ কোটিরও বেশি মানুষ ঋণ নিয়েছেন। ভিডিওটি শেয়ারকারীরা কটাক্ষ করে বলছেন, দিল্লির মোট জনসংখ্যা যেখানে প্রায় ২.২৫ কোটি, সেখানে তিনি নাকি ২,৫০০ কোটিরও বেশি মানুষকে ঋণ দিয়েছেন বলে দাবি করছেন। 

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লির জনসংখ্যা ২.২৫ কোটি ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি বিশ্বের জনসংখ্যা ৮৩০ কোটি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ২৫০০ কোটি মানুষকে ঋণ দিয়েছেন।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দিল্লী মুখ্যমন্ত্রীর ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। তিনি প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা নয় বরং ঋণের পরিমাণ হিসেবে ২,৫০০ কোটি টাকার কথা উল্লেখ করেছিলেন। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল সার্চের মাধ্যমে তার ভাষণের ভিডিওটি পিটিআই-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২ ফেব্রুয়ারি, ২০২৬, তারিখে আপলোড করা এই ভিডিওর বিবরণী অনুযায়ী, ২৭ জানুয়ারি দিল্লি সচিবালয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপস্থিতিতে দিল্লি সরকার ও সিজিটিএমএসই-র মধ্যে দিল্লি ক্রেডিট গ্যারান্টি স্কিম নিয়ে এমওইউ সই হয়। এর লক্ষ্য, ছোট ব্যবসায়ীদের ব্যাংক ঋণ নিতে কোনো গ্যারান্টি বা জামানত না লাগা। মুখ্যমন্ত্রী বলেন, এতে উদ্যোক্তাদের পুঁজি পাওয়া সহজ হবে, ব্যাংকের ঝুঁকি কমবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দিল্লির অর্থনীতি আরও অন্তর্ভুক্তিমূলক হবে।

আমরা পুরো ভিডিওটি দেখে বুঝেছি ভাইরাল অংশটি কেটে প্রেক্ষাপট ছাড়া ছড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ২,৫০০ কোটি টাকার ঋণ দিতে সহায়তার জন্য দিল্লি সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে এবং এই ঋণে কোনো জামানত লাগবে না। শুরুতে এক লক্ষ উপভোক্তার লক্ষ্য থাকলেও মোট সংখ্যার কোনো সীমা নেই। 

তিনি আরও জানান, ঋণের ৭৫–৯০ শতাংশ গ্যারান্টি দেবে কেন্দ্র এবং বাকি দেবে দিল্লি সরকার। তিনি কোথাও বলেননি যে ২,৫০০ কোটি মানুষ ঋণ নিয়েছেন। 

টাইমস অফ ইন্ডিয়া, দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দু, বিজনেস স্ট্যান্ডার্ড –এর মত সংবাদ প্রতিবেদন থেকেও একই কথা জানা যায়। দিল্লি সরকার কোনো জামানত ছাড়াই ২,৫০০ কোটি টাকার ঋণ সহায়তার জন্য ৫০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। তিনি বলেন, শুরুতে এক লক্ষ উপভোক্তার লক্ষ্য ধরা হলেও উপভোক্তার সংখ্যায় কোনো সর্বোচ্চ সীমা নেই। 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দিল্লী মুখ্যমন্ত্রীর ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। তিনি প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা নয় বরং ঋণের পরিমাণ হিসেবে ২,৫০০ কোটি টাকার কথা উল্লেখ করেছিলেন।

Avatar

Title:দিল্লির মোট জনসংখ্যা যেখানে প্রায় ২.২৫ কোটি, সেখানে দিল্লী মুখ্যমন্ত্রী ২,৫০০ কোটিরও বেশি মানুষকে ঋণ দিয়েছেন? জানুন ভিডিওর সত্যতা 

Fact Check By: Nasim A  

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *