
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে নরেন্দ্র মোদী-র ভাষণের একটি ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে পাকিস্তান যখন আমাদের রাফাল বিমান ধ্বংস করেছিল, তখন পুরো বিশ্ব ভারতকে নিয়ে উপহাস করেছিল এবং বলেছিল, ভারত কেমন বিশ্বগুরু, ভারতের সঙ্গে কেউ কোনো উদ্যোগে অংশগ্রহণ করবে না। তখন আমি ম্যাক্রোঁজিকে বলেছিলাম, ভারত এখন সংকটজনক অবস্থায় আছে এবং আমাদের নিয়ে উপহাস করার পেছনে আপনারও হাত রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পাকিস্তান কি ভারতের রাফাল বিমান ধ্বংস করেছিল? অবশেষে মুখ ফস্কে বেরিয়ে গেল যেটা মিথ্যেবাদীর দল আর মিডিয়া চেপে গেছিল!”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ভিডিওটি এআই নির্মিত।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মোদীর ভাষণের পুরো ভিডিওটি আমরা বেশ কিছু ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনাম এবং বর্ণনা থেকে জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মুম্বাইয়ে একটি যৌথ সংবাদ সম্মেলনের। সম্মেলনে ১০ মিনিটের বক্তৃতায় নরেন্দ্র মোদীর কোথাও পাকিস্তানের কাছে রাফাল বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করছেন না। এমনকি, শেয়ার করা ফেসবুক ভিডিওতে মোদীকে যে কথা গুলো বলতে শোনা যাচ্ছে তার একটাও কথা তার বক্তৃতায় শোনা যায় না।
ফেসবুক পোস্টের ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, শোনা যাওয়া কথাগুলো নরেন্দ্র মোদী-র ঠোঁটের নড়াচড়ার সঙ্গে মিলছে না। অর্থাৎ, অডিওর সঙ্গে তার ঠোঁটের কোনো সঠিক মিল নেই। এছাড়া, কণ্ঠের গাম্ভীর্যও মোদীর স্বাভাবিক কণ্ঠের সঙ্গে পুরোপুরি আলাদা না হলেও কিছুটা ভিন্ন শোনায়। এই ধরনের অসঙ্গতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা সম্পাদিত কনটেন্টে দেখা যায়।
ভিডিওটিকে এআই নির্মিত কন্টেন্ট শনাক্তকরণ টুলের মাধ্যমে যাচাই করলেও তুল গুলো ইঙ্গিত করে ভিডিওটি এআই নির্মিত।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে, পাকিস্তানের হাতে রাফাল জেট ধ্বংসের কথা স্বীকার করা নিয়ে নরেন্দ্র মোদী-র ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি।
Title:পাকিস্তানের হাতে রাফাল জেট ধ্বংসের কথা স্বীকার করা নিয়ে নরেন্দ্র মোদীর ভাইরাল ভিডিওটি এআই নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: False

