
সম্প্রতি সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এর মাঝে এক ব্যক্তি এলপিজি সংকটের অভিযোগ করছেন এবং তার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সাধারণ মানুষ চিৎকার করছে “গ্যাস নেহি মিল রহা স্যর!!” অন্ধভক্তগনের বিশ্বগুরু হাতের ইশারায় সরিয়ে দিলেন!!! এর পরেও আপনি এই বিজেপি তথা মোদীকে সমর্থন করবেন??? ধর্মের গেরুয়া গাজর চুষতে থাকুন।। একদিন দেখবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতটাই বিজেপি চুষে নিয়ে চলে গেছে।। এখন জয়শ্রীরাম বলে নিজেকে বিরাট বড় হিন্দুত্ববাদী ভাবছেন!! তখন “হায় রাম _ হায় রাম” বলে কপালে করাঘাত করতে থাকবেন।। আমার রাম প্রজাবৎসল।🙏 আর বিজেপি সেই রামের নাম নিয়ে জনগনকে বিভ্রান্ত করে শোষন করছে!! হে রাম……..।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। তিনি হলেন সদানন্দ নায়ক, যিনি দেখতে মোদির মতো একজন ব্যক্তি।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ভিডিওর একটি দীর্ঘ সংস্করন ‘Alwin Kullu’-নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ৩০ মার্চ, ২০২৬, তারিখে করা এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়- ভিডিওটি রাম নবমী উপলক্ষে রৌরকেলা-তে অনুষ্ঠিত একটি র্যালির। ভিডিওর লোকটি নরেন্দ্র মোদীর মতো দেখতে একজন।

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Odisha Reporter’-এর একটি উপস্থাপন পাওয়া যায়। উপস্থাপন অনুযায়ী,”নরেন্দ্র মোদীর মতো দেখতে এক ব্যক্তিকে রাম নবমী উপলক্ষে রৌরকেলার আখড়া শোভাযাত্রায় দেখা গেছে। তার চেহারা মোদির সঙ্গে খুবই মিল থাকায় সহজেই নজর কাড়ে। ভিডিওর ০:২০ সময় থেকে ওই ব্যক্তিকে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি জানান, তিনি উডুপি, কর্ণাটকের বাসিন্দা এবং তার নাম সদানন্দ নায়ক। রৌরকেলায় আয়োজিত রাম নবমীর র্যালিতে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
PIB Fact Check তাদের অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে যে ভিডিওতে দেখা ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। ভাইরাল ভিডিওর ওই ব্যক্তি আসলে মোদির মতো দেখতে একজন মানুষ।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে দেখা ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। তিনি হলেন সদানন্দ নায়ক, যিনি দেখতে মোদির মতো একজন ব্যক্তি।

