ভি-মার্ট মলে চুরি করতে গিয়ে যুবকের ধরা পড়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

Misleading Social

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক যুবকের শপিং মলে চুরি করতে গিয়ে ধরা পড়ার একটি ভিডিও বিশাল চর্চায়। ভিডিওতে দেখা যাচ্ছে মলের ট্রায়াল রুমে এক যুবককে ঘিরে দাড়িয়ে রয়েছে বয়স্ক গার্ড, মলের এক কর্মী যুবক এবং যুবতি। ঘিরে তাকে পরিধান করে থাকা জামার একের পর এক খোলাচ্ছে এবং শেষে দেখা যায় সব নীচে ব্রা পরেছে। ভিডিওটি শেয়ার করে এটিকে বাস্তব ঘটনা দাবি করা হচ্ছে। 

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”Breaking news – V-Mart সপিং মলে মহিলাদের অন্তবাস চুরি করতে এসে আটক যুবক! 👙👕🤣।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি স্ক্রিপ্টেড। চোরের ভুমিকায় থাকা যুবকের নাম অর্জুন বাবু। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, ভিডিওর একেবারে শেষে মলের কর্মীরা যখন লক্ষ্য করেন যে চোর যুবকটি ব্রা পরে আছে, তখন তারা সবাই হাসতে শুরু করেন। চুরির মতো গুরুতর ঘটনার সময় এভাবে হাসাহাসির দৃশ্য ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে।

ভিডিওর বিস্তারিত তথ্য জানতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই ভিডিও ‘arjun_z_babu_07’ নামক ইন্সতাগ্রাম প্রোফাইলে পেয়ে যায়। ৯ এপ্রিলে করা এই পোস্টের ক্যাপশনে তার অভিনয় কেমন হয়েছে জানতে চেয়েছে সে। যা থেকে আন্দাজ হয় ভিডিওটি স্ক্রিপ্তেড।   

 তার প্রোফাইল ঘেঁটে দেখলে এই ভিডিওর পার্ট ২ পাওয়া যায় যার ক্যাপশনে স্পষ্ট উল্লেখ করেছেন এটি ভি মার্ট-এর প্রচারমূলক ভিডিও। ভিডিওতে কর্মীদের ভি-মার্ট মলে কেনাকাটা করলে কি কি সুবিধা পাওয়া যাবে তা বর্ণনা করছেন। 

ভিডিওটি ভুয়ো দাবির সাথে ভাইরাল হওয়ার পর তিনি একটি স্পষ্টীকরণ ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি জানান, ভাইরাল ভিডিওটি ভি-মার্টের জন্য তৈরি একটি প্রচারমূলক ভিডিও। পাশাপাশি, এ নিয়ে ভুয়ো খবর তৈরি বা ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধও করেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভি-মার্ট মলে চুরি করতে গিয়ে যুবকের ধরা পড়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড। চোরের ভূমিকায় থাকা যুবকের নাম অর্জুন বাবু।

Result Stamp

Title: ভি-মার্ট মলে চুরি করতে গিয়ে যুবকের ধরা পড়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

Fact Check By: Nasim AKhtar

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *