গুজরাটের পাটনের ফার্মহাউস হামলার অভিযুক্তদের লাঠিপেটার ভিডিও বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

False Social

৫ জুলাই, ২০২৬, তারিখে রাজস্থানের শ্রী গঙ্গানগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। কিশোরীকে প্রথমে এক রিক্সা চালক অপহরণ করে এবং পরে তাকে একটি হোটেলে বিক্রি করে দেয়। সেখানে ৩২ জন ব্যক্তি তাকে ৪ দিন ধরে ধর্ষণ করে এবং পাশিবিক অত্যাচার চালায়। বর্বর এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই প্রেক্ষিতেই বেশ কয়েকজন ব্যক্তিকে হাত বেঁধে প্রকাশ্য রাস্তায় পুলিশের লাঠি পেটা করার ভিডিওকে এই ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের লাঠি পেটার ভিডিও দাবি করে শেয়ার করা হচ্ছে।  

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, ভাইরাল ভিডিওটি রাজস্থানের শ্রীগঙ্গানগরের গণধর্ষণকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এটি ২০২৬ সালের মার্চ মাসে গুজরাটের পাটন জেলার চানাসমা তালুকার ঝিলিয়া গ্রামে একটি ফার্মহাউসে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ১৮ অভিযুক্তকে পুলিশ প্রকাশ্যে শোভাযাত্রা করিয়ে লাঠিপেটা ও উঠবস করানোর দৃশ্য।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওর দৃশ্যের সাথে মিল থাকা একটি ফ্রেম ‘আজতাক’-এর ১৮ মার্চের প্রতিবেদন পাওয়া যায় যার শিরনামে লেখা হয়েছে,”দড়ি দিয়ে হাত বেঁধে ১৮ অভিযুক্তকে প্রকাশ্য রাস্তায় লাঠিপেটা করে উঠবস করাল পুলিশ।“ 

প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি গুজরাটের পাটন জেলার চানাসমা তালুকার ঝিলিয়া গ্রামে একটি ফার্মহাউসে হামলার ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের শাস্তি দেওয়ার। 

‘এবিপি লাইভ’-এর প্রতিবেদনেও এটিকে গুজরাটের পাটন জেলার চানাসমা তালুকার ঝিলিয়া গ্রামে একটি ফার্মহাউসে হামলার ঘটনার সাথে সম্পর্কিত বলে জানানো হয়। 

১৫ মার্চ, ২০২৬, তারিখে রাতে গুজরাটের পাটান জেলার চাণস্মা তালুকার ঝিলিয়া গ্রামে একটি মন্দিরের দান বা চাদা সংগ্রহকে কেন্দ্র করে পুরনো শত্রুতার জেরে এই সহিংস ঘটনা ঘটেছিল। ৫ থেকে ২০ জন সশস্ত্র দুষ্কৃতী প্রায় ৮টি গাড়িতে করে ভবেশ দেশাই নামের এক ব্যক্তির ফার্মহাউসে চড়াও হয়েছিল। তারা তলোয়ার, লাঠি, লোহার রড এবং পাথর নিয়ে ফার্মহাউসের গেট ও দেয়াল ভাঙচুর করে এবং উপস্থিত লোকদের প্রাণনাশের হুমকি দিয়েছিল। ঘটনার সময় দুটি পুলিশ ভ্যান সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি বেগতিক দেখে এবং ভারী পাথর বৃষ্টির সম্মুখীন হয়ে পুলিশ কর্মীরা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান। 

এই হামলার ঘটনায় পুলিশ ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাদের প্রকাশ্যে মিছিল করিয়ে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

প্রতিবেদন আর্কাইভ 

লাল্লানটপ, নিউজ১৮ গুজরাট, ইন্ডিয়া টিভির ভিডিও উপস্থাপন থেকেও একই তথ্য জানা যায়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি রাজস্থানের শ্রীগঙ্গানগরের গণধর্ষণকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এটি ২০২৬ সালের মার্চ মাসে গুজরাটের পাটন জেলার চানাসমা তালুকার ঝিলিয়া গ্রামে একটি ফার্মহাউসে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ১৮ অভিযুক্তকে পুলিশ প্রকাশ্যে শোভাযাত্রা করিয়ে লাঠিপেটা ও উঠবস করানোর দৃশ্য। 

Result Stamp

Title: গুজরাটের পাটনের ফার্মহাউস হামলার অভিযুক্তদের লাঠিপেটার ভিডিও বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *