ভারতীয় নৌবাহিনী MARCOS এবং সেশেলস ডিফেন্স ফোর্স যৌথ সামরিক মহড়ার দৃশ্যকে ভুয়ো দাবির সঙ্গে শেয়ার 

Misleading Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে নৌবাহিনীর সদস্যদের কয়েকজন ব্যক্তিকে আটক করার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা ৩৫ জন সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করেছে।

৩৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতীয় নৌবাহিনীর অভিযানে মার্কোস (MARCOS) কমান্ডোরা সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে ৩৫ জন সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করেছে। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আরব সাগরে চলমান অ্যান্টি-পাইরেসি অভিযানের অংশ হিসেবে মার্কোস কমান্ডোরা একটি জলদস্যু-নিয়ন্ত্রিত জাহাজে অভিযান চালায়। অভিযানে কোনো ভারতীয় সেনা আহত হয়নি এবং জলদস্যুদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। – মার্কোস কমান্ডোরা দ্রুতগতির নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে জলদস্যুদের জাহাজে অভিযান চালায় – ৩৫ জন জলদস্যুকে নিরস্ত্র করে আটক করা হয় – জলদস্যুদের ব্যবহৃত জাহাজ ও অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, “ভারতীয় নৌবাহিনী আরব সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জলদস্যুতার বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।” এই অভিযানটি সম্প্রতি হরমুজ প্রণালী ও আরব সাগরে বেড়ে চলা উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর সক্রিয়তা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। ভারত বর্তমানে অপারেশন উর্জা সুরক্ষার আওতায় আরব সাগরে তার যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে। সোমালিয়ার জলদস্যুরা দীর্ঘদিন ধরে আরব সাগর ও আদেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ লুটপাট করে আসছে। ভারতীয় নৌবাহিনী গত কয়েক বছরে একাধিকবার এ ধরনের অভিযান চালিয়ে জলদস্যুদের দমন করেছে। এই সফল অভিযান আন্তর্জাতিক মহলে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা কুড়িয়েছে। আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌবাহিনী। ভারত সরকার এই অভিযানকে সমুদ্রপথে বাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।“  

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ভারতীয় সশস্ত্র বাহিনী ও সেশেলস ডিফেন্স ফোর্সের পরিচালনায় ২০২৬ সালের LAMITIYE যৌথ সামরিক মহড়ার দৃশ্যকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই ভিডিও কেন্দ্রিক ইন্ডিয়া টুডে-র সংবাদ উপস্থাপন পাওয়া যায়। ১৯ মার্চে আপলোড করা এই উপস্থাপনে জানানো হয়েছে, ভারত ও সেশেলস ‘LAMITIYE 2026’ যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে।

ANI-এর প্রতিবেদনের শিরনামে লেখা হয়েছে,”সেশেলস ও ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে ‘LAMITIYE 2026’ যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে।“ 

এই প্রতিবেদন অনুযায়ী, ‘LAMITIYE 2026’ যৌথ সামরিক মহড়ার ১১তম সংস্করণ ৯ থেকে ২০ মার্চ সেশেলস-এ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের নৌবাহিনী ও সেশেলস ডিফেন্স ফোর্স (SDF) অংশ নেয়, যাতে আধা-নগর ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো যায়। ভারতীয় নৌবাহিনীর MARCOS এবং Seychelles Defence Forces (SDF)-এর স্পেশাল অপারেশনস ইউনিটের যৌথ অভিযান পরিচালনা করা হয়, যেখানে তাদের নিখুঁত সমন্বয় ও জটিল পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার সক্ষমতা তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদন আর্কাইভ 

অন্যান্যা সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। পড়ুন এখানে, এখানে, এখানে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতীয় নৌবাহিনীর MARCOS এবং সেশেলস ডিফেন্স ফোর্স (SDF)-এর স্পেশাল অপারেশনস ইউনিটের পরিচালিত ২০২৬ সালের LAMITIYE যৌথ সামরিক মহড়ার দৃশ্যকে ভুয়ো দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে।

Result Stamp

Title: ভারতীয় নৌবাহিনী MARCOS এবং সেশেলস ডিফেন্স ফোর্স যৌথ সামরিক মহড়ার দৃশ্যকে ভুয়ো দাবির সঙ্গে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *