বাইক সংঘর্ষের জেরে মুসলিম যুবককে মারধরের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার 

Communal Misleading

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে এক যুবককে প্রকাশ্য রাস্তায় মারধরের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিড়ের লোকজন তাকে জোরপূর্বক ‘ভারত মাতার জয়’ বলতে বাধ্য করার চেষ্টা করে। যুবক তা বলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য রাস্তায় এক যুবককে ভিড়ের সঙ্গে তর্কাতর্কি করতে। কিছুক্ষণ পরই কয়েকজন তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। এ সময় ভিডিওতে উপস্থিত কয়েকজনকে ‘ভারত মাতার জয়’ বলতে বলতে শোনা যায়।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভারত কি আইনের শাসনে চলছে? যদি একজন মানুষ শুধু “ভারত মাতা কি জয়” বা “জয় শ্রী রাম” না বলার কারণে হামলার শিকার হন, তাহলে এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়—এটি সংবিধান, নাগরিক অধিকার এবং আইনের শাসনের ওপরও আঘাত। কোনো গণতান্ত্রিক দেশে কাউকে জোর করে কোনো স্লোগান বলতে বাধ্য করা যায় না। মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ন্যায়বিচার সবার জন্য সমান হতে হবে। নীরবতা অন্যায়কে আরও শক্তিশালী করে। আইনের শাসন প্রতিষ্ঠাই হোক আমাদের দাবি।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো এবং ভিডিওটি সম্পাদিত। উত্তরপ্রদেশের মেরঠে বাইকের সংঘর্ষের জেরে বিজেপি নেতা গৌরব ও তার সঙ্গীরা জুনাইদ নামে এক মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করন ‘@TheMuslim786’ নামক এক্স হ্যান্ডেলে পেয়ে যায়। ২৪ জানুয়ারি, ২০২৬, তারিখের এই পোস্টে এটিকে উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা বলে জানানো হয়। পীড়িতের নাম জুনাইদ। বাইকের সংঘর্ষের পর জুনাইদ নামে এক মুসলিম যুবককে মদ্যপের অভিযোগ তুলে মারধর করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও প্রাক্তন কাউন্সিলর গৌরব ঘটনাস্থলে পৌঁছালে, বাকবিতণ্ডার জেরে তিনি ও তার সহযোগীরা আহত জুনাইদকে আবারও নির্মমভাবে মারধর করেন।

documentingreality-এর ওয়েবসাইটে সেই ঘটনার পুরো ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে কোথাও জুনাইদকে ভারত মাতার জয় বলতে বাধ্য করা হচ্ছে না। শুধু শোনা যাচ্ছে তাদের তর্কাতর্কি। 

ওয়েবসাইট আর্কাইভ 

নিউজ২৪-এর সংবাদ উপস্থাপন থেকেও একই তথ্য জানা যায়। পীড়িত যুবক, জুনাইদও জানিয়েছেন এই ঘটনাটি বাইক সংঘর্ষের জেরে হওয়া এক বিবাদের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উত্তরপ্রদেশের মেরঠে বাইকের সংঘর্ষের জেরে বিজেপি নেতা গৌরব ও তার সঙ্গীরা জুনাইদ নামে এক মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Result Stamp

Title: বাইক সংঘর্ষের জেরে মুসলিম যুবককে মারধরের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *