এবিপি আনন্দের নামে প্রচারিত ওপিনিওন পোলের প্ল্যাকার্ডটি বানোয়াট 

False Social

২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৪ মে। ভোটগ্রহণের আগে বিভিন্ন সংবাদমাধ্যম ও স্বতন্ত্র সংস্থা অপিনিয়ন পোল প্রকাশ করে থাকে। সম্প্রতি এমনই একটি ওপিনিয়ন পোলের প্ল্যাকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ম্যাট্রিজ-এর এই পোল অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২১০–২৪৫টি আসন এবং বিজেপি ৪৫–৭৭টি আসনে জয়লাভ করতে পারে বলে দাবি করা হয়েছে। এই ওপিনিয়ন পোলের তথ্য এবিপি আনন্দ শেয়ার করেছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভোটের আগে সবচেয়ে বড়ো ওপিনিয়ন পোল…. তৃণমূল কংগ্রেস আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে…. #VoteForTMC।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি এবিপি আনন্দ এরকম কোন ওপিনিওন পোলের তথ্য শেয়ার করেননি। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এরকম কোন ওপিনিওন পোলের তথ্য এবিপি আনন্দ শেয়ার করেছে কি না দেখতে আমরা এবিপি আনন্দের অফিশিয়াল ফেসবুক পেজ ঘেঁটে দেখি। একটি পোস্ট পাওয়া যায় যেখানে এটিকে মিথ্যা বলে জানিয়েছে। জানানো হয়েছে,”এবিপি আনন্দের নামে ভুয়ো ওপিনিয়ন পোল, ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় প্রচার, প্ররোচনায় পা দেবেন না” 

এবিপি আনন্দে ১৫ মার্চ ২০২৬-এ একটি সমীক্ষা দেখানো হয়েছিল। ম্যাট্রিজ এবং আইএনএস-এর যৌথ সার্ভে অনুযায়ী, তৃনমূল ১৫৫- ১৭০ এবং বিজেপি ১০০-১১৫ আসন পাবে। 

৬ এপ্রিল ২০২৬-এ দেখানো একটি সমীক্ষা অনুযায়ী, তৃনমূল কংগ্রেস পাবে ১৪০-১৬০টি আসন এবং বিজেপি পাবে ১৩০-১৫০তি আসন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এবিপি আনন্দের নামে প্রচারিত ওপিনিওন পোলের প্ল্যাকার্ডটি বানোয়াট। এবিপি আনন্দ এরকম কোন ওপিনিওন পোলের তথ্য শেয়ার করেননি। 

Result Stamp

Title: এবিপি আনন্দের নামে প্রচারিত ওপিনিওন পোলের প্ল্যাকার্ডটি বানোয়াট

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *