অঞ্জনা কাশ্যপের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পুরনো ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার 

Missing Context Social

সম্প্রতি, আজতক অ্যাঙ্কার আঞ্জানা ওম কাশ্যপ ইউটিউব শিক্ষকদের নিয়ে করা আপত্তিজনক মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তাকে আক্রমণ করে এবং তার সাংবাদিকতার নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলে বহু পোস্ট শেয়ার করা হচ্ছে। এরই মধ্যে একটি ভিডিও আমাদের নজরে আসে, যেখানে দেখা যাচ্ছে গ্রাউন্ড রিপোর্টিংয়ের সময় তিনি মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন। তাকে রিপোর্টিং করতে বাধা দেওয়া হচ্ছে এবং তাকে লক্ষ্য করে ‘গদি মিডিয়া’ বলে মন্তব্য করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সম্প্রতি তিনি পাটনায় রিপোর্টিংয় করতে গেলে এই পরিস্থিতি তৈরি হয়। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পাটনায় রিপোর্টিংয়ের সময় অঞ্জনাকে ‘গো ব্যাক ও গদি মিডিয়া’ স্লোগান দিয়ে বের করে দেওয়া হয়।।। . . . . #Anjana #IndiaNews #Hindinews #NewsUpdate #JanatarAdalat #BanglaNews।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি শিক্ষকদের নিয়ে আঞ্জানা ওম কাশ্যপের মন্তব্যের পর তার বিরুদ্ধে বিক্ষোভের দৃশ্য নয়। এটি পাটনার একটি পুরনো ভিডিও, যেখানে রিপোর্টিংয়ের সময় মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি।

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট   

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে কি ফ্রেমগুলোকে গুগলে সার্চ করলে। ‘লোকমত’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ১০ আগস্ট, ২০২২, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, বিহারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চ্যানেলের রিপোর্টিং করার সময় আঞ্জানা ওম কাশ্যপকে এক অজ্ঞাত জনতা কভারেজে বাধা দেয় এবং স্লোগান দিতে থাকে। 

প্রতিবেদন আর্কাইভ 

স্ক্রল-এরও ১০ আগস্ট, ২০২২, তারিখের প্রতিবেদন থেকেও জানা যায়, সেই সময় বিহারে নীতীশ কুমারের মহাজোটে পুনরায় যোগদানের খবর নিয়ে রিপোর্টিং করার সময় তাকে ঘিরে জনতা কটূক্তি ও স্লোগান দিয়েছিল। 

অন্যান্য সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি শিক্ষকদের নিয়ে আঞ্জানা ওম কাশ্যপের মন্তব্যের পর তার বিরুদ্ধে বিক্ষোভের দৃশ্য নয়। ভিডিওটি ২০২২ সালের। সেই সময় বিহারে নীতীশ কুমারের মহাজোটে পুনরায় যোগদানের খবর নিয়ে রিপোর্টিং করার সময় তাকে ঘিরে জনতা কটূক্তি ও স্লোগান দিয়েছিল। 

Result Stamp

Title: অঞ্জনা কাশ্যপের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পুরনো ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *