কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের উস্কানিমুলক ভাইরাল এই ভিডিওটি এআই জেনারেটেড 

Altered Political

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভ শান্ত করতে প্রধানমন্ত্রী জেন-জি স্টাইলে একটি ভিডিও বার্তা দিয়ে পেপার লিকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে বিক্ষোভকারীদের মধ্যে ২-৩ জনকে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিতে এবং প্রধানমন্ত্রী মোদীকে গুজরাটের মতো গণহত্যা চালানোর পরামর্শ দিতে শোনা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল দায়ীত্বকাণ্ডজ্ঞানহীন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য দিয়ে মূলত দেশের পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করছেন॥ এতকিছুর পরও এদের লজ্জা হচ্ছেনা, কমছেনা ঐদ্ধ্ত্ব অহংকার সৈরাচারী মনোভাব, শান্তির বার্তা না দিয়ে দেশের ছাত্র-জনতাকে আরও উস্কানী দিচ্ছেন॥ শুধু তাই নয়, গুজরাটের মত গণহত্যা চালানোর পরামর্শ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে॥ এরও পদত্যাগের আওয়াজ উঠুক, ধিক্কার জানাচ্ছি.. #HateSpeeches #PiyushGoyal #CentralMinister #StudentProtest।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের উস্কানিমুলক ভাইরাল এই ভিডিওটি এআই জেনারেটেড। তিনি দিল্লির বিক্ষোভ নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। 

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট,  

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই কেন্দ্রীয় মন্ত্রীর নিউজ বাইটের ভিডিওটি পিটিআই-এর এক্স হ্যান্ডেলে পেয়ে যায়। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, পেপার লিকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে এবং বিরোধীদের এ ইস্যুতে রাজনীতি না করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। 

পিআইবি ফ্যাক্ট চেকের- এক্স হ্যান্ডেল থেকে একটি তুলনামুলক ফ্রেম শেয়ার করা হয়েছে যেখানে স্পষ্ট 

লক্ষ্যনিয় যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ভিডিওটি ভুয়ো এবং এআই-নির্মিত। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল দিল্লির বিক্ষোভ নিয়ে ভাইরাল ভিডিওতে প্রচারিত এমন কোনো বক্তব্য দেননি।

মন্ত্রীর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি এক এক্স পোস্টের তাঁর বক্তব্য এআই ব্যবহার করে বিকৃত করে একটি ডিপফেক ভিডিও তৈরি ও ছড়ানো হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে, তিনি সবাইকে কেবল যাচাইকৃত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা করার আহ্বান জানান। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের উস্কানিমুলক ভাইরাল এই ভিডিওটি এআই জেনারেটেড। তিনি দিল্লির বিক্ষোভ নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।

Result Stamp

Title: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের উস্কানিমুলক ভাইরাল এই ভিডিওটি এআই জেনারেটেড

Fact Check By: Nasim Akhtar

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *