না, মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন না 

False Social

যন্তর মন্তরে ছাত্রদের ওপর লাঠিচার্জের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিক্ষোভ চলছে। এদিকে, মহিলাদের সারিবদ্ধভাবে স্লোগান দিতে দিতে হেঁটে যাওয়ার একটি ভিডিওকে চলমান ছাত্র বিক্ষোভের সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, ভিডিওতে দেখা মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবিতে বিক্ষোভ করছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কাশ্মীর, মনিপুর, বিহার, পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যেও ছড়িয়ে পড়েছে মোদী হঠাও আন্দোলন…।“ 

তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি, ভাইরাল ভিডিওটি মণিপুরের। চলতি বছরের ২১ মে বিভিন্ন নাগা নাগরিক সংগঠনের নেতৃত্বে ১৩ মে কাংপোকপি জেলায় নিখোঁজ হওয়া ছয়জন নাগা সাধারণ নাগরিকের দ্রুত ও নিরাপদ মুক্তির দাবিতে একটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। ভাইরাল ভিডিওটি সেই বিক্ষোভেরই অংশ।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘The Slow News Bangla’ নামক ইউটিউব চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক একটি উপস্থাপন পাওয়া যায়। ২৪ মে, ২০২৬, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,’ মণিপুরে অপহৃত নাগা আদিবাসী পুরুষদের মুক্তির দাবিতে মহিলাদের বিক্ষোভ।“ 

বিবরণীতে লেখা হয়েছে,” সন্দেহভাজন কুকি জঙ্গিদের হাতে অপহৃত ৬ জন নাগা ব্যক্তির মুক্তির দাবিতে বুধবার মণিপুরে রাজ্যজুড়ে বিক্ষোভ করলেন হাজার হাজার নাগা মহিলা। গত ১৩ মে অপহৃত ৩৮ জনের মধ্যে ৩১ জন মুক্তি পেলেও, ৬ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। অপহৃতদের নিরাপদে ফেরানোর পাশাপাশি কুকি জঙ্গিদের সাথে কেন্দ্রের ‘SoO’ চুক্তি বাতিলের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, কুকি সম্প্রদায়ের পাল্টা দাবি, তাঁদেরও ১৪ জনকে আটকে রেখেছে নাগা গোষ্ঠীগুলি। পরিস্থিতি ঘিরে রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।“ 

উপরোক্ত তথ্যকে সুত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক ‘National Herald’, ‘Satya Hindi सत्य हिन्दी’, Sudarshan Northeast-এঁর ভিডিও উপস্থাপন পাওয়া যায়। 

‘National Herald’-এর পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”২১ মে বুধবার মণিপুরের নাগা মহিলা সংঘ নাগা-অধ্যুষিত বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। ১৩ মে কাংপোকপি জেলায় নিখোঁজ হওয়া ছয়জন নাগা যুবকের দ্রুত ও নিরাপদ মুক্তির দাবিতে তারা “আমাদের মানুষদের নিরাপদে ফিরিয়ে আনুন” এবং “জিম্মিদের মুক্তি দিতে হবে” লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

মণিপুরের পার্বত্য জেলার সেনাপতি, উখরুল, তামেংলং, চান্দেল ও নোনেই জেলায় হাজার হাজার নারী অবস্থান বিক্ষোভে অংশ নেন। অপহরণের প্রতিবাদ জানিয়ে তারা কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপ, জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।“ 

প্রসঙ্গত, ২০২৬ সালের ১৩ মে মণিপুরের কাংপোকপি জেলার লেইলন ভাইফেই ও আশপাশের এলাকায় নাগা ও কুকি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনার মধ্যে এক হামলার ঘটনা ঘটে। নাগা সংগঠনগুলোর অভিযোগ, এই ঘটনার পর অন্তত ২০ জন নাগা সাধারণ নাগরিককে সন্দেহভাজন কুকি সশস্ত্র গোষ্ঠী অপহরণ করে। পরে ১৪ জন মুক্তি পেলেও ছয়জন নিখোঁজ থেকে যান। এর প্রতিবাদে ২১ মে মণিপুরের সেনাপতি, উখরুল, তামেংলং, চান্দেল, নোনেইসহ বিভিন্ন নাগা-অধ্যুষিত এলাকায় হাজার হাজার নাগা মহিলা ও বিভিন্ন নাগরিক সংগঠন বিক্ষোভে অংশ নেয়। তারা ছয়জনের নিরাপদ ও নিঃশর্ত মুক্তি, কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পরবর্তী দিনগুলোতেও ইম্ফল ও কাংলাটংবিসহ বিভিন্ন স্থানে একই দাবিতে আন্দোলন চলতে থাকে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ে ফ্যাক্ট ক্রিসেন্ডো জানতে পেরেছে, মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবিতে বিক্ষোভ করছেন-এই দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওটি ২১ মে মণিপুরে নিখোঁজ ছয়জন নাগা নাগরিকের নিরাপদ মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের।

Result Stamp

Title: না, মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন না

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *