
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের একতরফা জয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের নামে শেয়ার করা হচ্ছে বেশ কিছু অপ্রাসঙ্গিক ভিডিও। সম্প্রতি আরেকটি ভিডিও আমাদের নজরে আসে যা শেয়ার করে সেটিকে বিহারে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও বলে দাবি করা হচ্ছে।
শেয়ার করে ক্যাপশনে লেখা লেখা হয়েছে,”বিহার এ চালু হয়ে গেছে নেপাল ও শ্রীলঙ্কা এর মতো।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওটি নেপালে জেন জি প্রদর্শনের।
https://vimeo.com/manage/videos/1138801772
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে করি। ভিডিওর ভবনের উপরে দেখতে পাওয়া পতাকাটি নেপালের। গুগল অনুবাদও দেখায় যে ভবনটির লেখাটি নেপালিতে লেখা। নেপালের একটি প্রশাসনিক দফতর।

ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে একই ররকমের দৃশ্য সম্বলিত একটি পোস্ট নেপালি সংবাদবাদ মাধ্যম Synergy FM’-এর ফেসবুক পেজে পাওয়া যায়। ৯ সেপ্টেম্বরের এই পোস্ট অনুযায়ী, ছবিগুলো নেপালের চিতবন জেলায় প্রশাসনিক কার্যালয়ে ঘটে যাওয়া ভাঙচুরকে প্রদর্শন করছে।
তারপর আমরা এই প্রশাসনিক দফতরটি গুগল ম্যাপ্সে খুঁজে দেখি। তখন চিতবন জেলার জেলা প্রশাসন কার্যালয়ের বেশ কয়েকটি ছবি পাই যা ভাইরাল ভিডিওতে দেখা ভবনের সঙ্গে মিল রয়েছে।


উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে ভাইরাল ভিডিওটি লাদাখের নয়। এটি নেপালের চিতবন জেলায় হওয়া প্রদর্শনের ভিডিও।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নেপালের চিতবন জেলার পুরনো বিক্ষোভের ভিডিওকে ভুলভাবে বিহারের বিক্ষোভ বলে শেয়ার করা হচ্ছে।
Title:নেপালের চিতবন জেলার পুরনো বিক্ষোভের ভিডিওকে ভুলভাবে বিহারের বিক্ষোভ বলে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

