যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে কাক ঝাঁকের পুরনো ভিডিওকে ইজরায়েলের সাম্প্রতিক ঘটনা বলে শেয়ার 

International Misleading

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইজরায়েলের তেল আবিব শহরের সাম্প্রতিক দৃশ্য এবং কাকের এই ঝাঁক দেখে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে; একে অশুভ লক্ষণ বলা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে কাকের ঝাঁকের কারণে গাড়ির দীর্ঘ লাইন লেগে গেছে।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”তেল,আবিদের আকাশে কালো কাকে এইভাবে ঠেকে যায়। আল্লাহ ভাল জানেন সব কিছু। Huge numbers of crows in Tel Aviv stormed the area for more hell to come. The situation in I*sr*ael is terrifying in every respect.।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি টেক্সাসের একটি পুরনো ভিডিওকে ইজরায়েলে সাম্প্রতিক কাকের ঝাঁকের দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাইয়ের উদ্দ্যেশে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ‘beasty_1985’-এর ইন্সতা প্রোফাইল থেকে এই একই ভিডিওটি ৬ জানুয়ারি, ২০২৪, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”টেক্সাসে একটি সুপারমার্কেটের পার্কিং লটে প্রায় ১,০০০ কাকের ঝাঁক নেমে আসে।“ 

এই একই ভিডিওটি ‘New York Post’-এর ইউটিউব চ্যানেলে ৮ জানুয়ারি,২০২৪, তারিখে আপলোড করা হয়েছে এবং শিরনামে লেখা লেখা হয়েছে,”শত শত পাখি টেক্সাসের একটি পার্কিং লটে নেমে এসে যেন হরর সিনেমার মতো একটি দৃশ্য তৈরি করে।“ 

উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে কাঁক ঝাকের এই ঘটনা নিয়ে বেশ কিছু সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। Fox Weather-এর প্রতিবেদন অনুযায়ী, শত শত পাখি টেক্সাসের একটি পার্কিং লটে নেমে এসে হরর সিনেমার মতো এক দৃশ্য তৈরি করে।

আমরা তেল আবিবে সাম্প্রতিক কাকের ঝাঁকের কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ২৬ মার্চ ২০২৬ তারিখের Mint এবং The Financial Express-এর প্রতিবেদন পাই। প্রতিবেদনে তেল আবিবে শহরের ওপর বড় কাকের ঝাঁক নিয়ে নাটকীয় দৃশ্যের বর্ণনা রয়েছে। ওই প্রতিবেদনে থাকা ভিডিওগুলো ভাইরাল ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে করা দাবি বিভ্রান্তিকর। এটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি পুরনো ভিডিও। 

Result Stamp

Title: যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে কাক ঝাঁকের পুরনো ভিডিওকে ইজরায়েলের সাম্প্রতিক ঘটনা বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *