
সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ ও অলঙ্কার চুরির ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা চলছে। ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ সরকার ও বিশেষ তদন্তকারী দল (SIT) কাজ করছে। এরই প্রেক্ষাপটে একটি সিসিটিভি ফুটেজের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি রাম মন্দিরে সংঘটিত চুরির ঘটনার দৃশ্য। ভিডিওতে কয়েকজন পুরোহিতকে টাকার হেরফের করতে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”রাম মন্দিরের টাকা চুরির সিসিটিভি ফুটেজ #evryone #highlight #rammondir #kolkata #WestBengal #Khanakul #Westbangle।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি রাম মন্দিরে সাম্প্রতিক চাঁদা চুরির নয়, এটি কর্ণাটকের গলি অঞ্জনেয় স্বামী মন্দিরের পুরনো একটি ঘটনার ফুটেজ।
https://archive.org/details/reel1493576155320894
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ‘Lokmat Times’ এর ইন্সতা পেজে পাওয়া যায়। ১ অক্টোবর, ২০২৪, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বেঙ্গালুরুর গলি আঞ্জনেয় স্বামী মন্দিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মন্দিরের দুই কর্মচারীকে গোপনে দানের টাকা চুরি করতে দেখা যায়। ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং উপাসনালয়ের স্বচ্ছতা, সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।“
https://www.instagram.com/reels/DAk5hPiO0Mp
‘ইন্ডিয়া টুডে’র ৩০ সেপ্টেম্বর, ২০২৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, এই ফুটেজটি বেঙ্গালুরুর অঞ্জনেয় স্বামী মন্দিরের, যেখানে দানের অর্থ গণনার সময় টাকা চুরির একাধিক ভিডিও সামনে এসেছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ২০২৪ সালের জুলাই মাসে একটি এফআইআরও দায়ের করা হয়েছিল।

অন্যান্য প্রতিবেদন থেকেও স্পষ্ট হয় যে, ভিডিওটি বেঙ্গালুরুর আঞ্জনেয় স্বামী মন্দিরে দানের টাকা চুরির একটি সিসিটিভি ফুটেজ।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি রাম মন্দিরে সাম্প্রতিক চাঁদা চুরির নয়, এটি কর্ণাটকের গলি অঞ্জনেয় স্বামী মন্দিরের পুরনো একটি ঘটনার ফুটেজ।

