বীরভূমের সিউড়িতে পুলিশ এবং দুষ্কৃতীর ধ্বস্তাধস্তির পুরনো ভিডিওকে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শেয়ার 

False Political

দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন অশান্তিপ্রবণ বিধানসভা কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন বাইরের রাজ্য থেকে একাধিক আইপিএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করে। এর মধ্যে উত্তরপ্রদেশের ‘দাবাং’ নামে পরিচিত আইপিএস অজয় পাল শর্মাকে ফালতা বিধানসভা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। এলাকা পরিদর্শনের সময় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর আলম ও তাঁর সমর্থকদের সতর্কবার্তা দেওয়ার পর থেকেই প্রশাসন ও রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা ও বচসা নিয়ে আলোচনা শুরু হয়। 

এই প্রেক্ষাপটে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে,  এক পুলিশকর্মী একজন যুবককে আটক করতে গেলে ওই ব্যক্তি পাল্টা পুলিশের কলার ধরে ধস্তাধস্তি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিভিক ভলান্টিয়ার ও অন্যান্য পুলিশকর্মীরা লাঠিচার্জ করেন। ভিডিওটি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় ফালতা কেন্দ্রে পুলিশ অভিযানের দৃশ্য বলে দাবি করে শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ২০২৫ সালে বীরভূমের সিউড়িতে দুষ্কৃতী এবং পুলিশের ধ্বস্তাধস্তির পুরনো ভিডিওকে বিধানসভা নির্বাচনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ইটিভি-র ২৮ জানুয়ারি, ২০২৫, তারিখের প্রতিবেদন অনুযায়ী, সিউড়িতে বেশ কিছুদিন থেকেই চলছিল জমি মাফিয়াদের দৌরাত্ম্য। সেদিন দুই দুষ্কৃতী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুঁকে আতঙ্ক ছড়াতে শুরু করলে থানায় খবর হয়। খবর পেয়ে আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ যায় গ্রামে। আটক করে দুষ্কৃতীদের। তাদের আটক করার সময় এক জন দুষ্কৃতী আইসি কলার ধরে টান দেই এবং শুরু হয় ধ্বস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ কর্মীরা। 

প্রতিবেদন আর্কাইভ 

টিভি৯ বাংলা, উত্তরবঙ্গ সংবাদ-এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

আরও বিশদে জানতে নীচের নিউজ১৮ বাংলার উপস্থাপনটি দেখুনঃ 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৫ সালে বীরভূমের সিউড়িতে পুলিশ এবং দুষ্কৃতীর ধ্বস্তাধস্তির পুরনো ভিডিওকে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে। 

Result Stamp

Title: বীরভূমের সিউড়িতে পুলিশ এবং দুষ্কৃতীর ধ্বস্তাধস্তির পুরনো ভিডিওকে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *