উত্তরবঙ্গে আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে হওয়া বিক্ষোভের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

False Social

The West Bengal Animal Slaughter Control Act, 1950–এর ভিত্তিতে সরকারি শংসাপত্র ছাড়া গরু/মোষ জবাই করা যাবে না। নির্দিষ্ট শর্তে (যেমন বেশি বয়স, কর্মক্ষমতা হারানো, অসুস্থতা) অনুমতি মিলতে পারে। শুধু অনুমোদিত কসাইখানায় জবাই করা যাবে, প্রকাশ্যে নয়। বিদ্যমান আইনের কড়া প্রয়োগ ও সংশোধিত নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। আর এই প্রেক্ষিতেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে জনগণের একটি ভিড় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছে এবং ভিড়কে নিয়ন্ত্রন করার চেষ্টা করছে পুলিশ বাহিনী। এই ভিডিওটিকে পশ্চিমবঙ্গে কোরবানি ঈদে গরু হত্যার নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও বলে দাবি করা হচ্ছে।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”শুভেন্দু হটাও কলকাতা বাঁচাও। আসন্ন কুরবানী ঈদে ভারতের মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার জন্য শুভেন্দু নিষেধাজ্ঞা জারি করেছে। তারই প্রতিবাদে উত্তাল  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে।“ 

তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল দাবিটি ভুয়া। এটি বিজেপি সরকার গঠনের আগের ভিডিও। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে এক আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে হওয়া বিক্ষোভের ভিডিওকে কোরবানি ঈদে গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ বলে বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট  

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওতে থাকা ’বিশ্ব বাংলা News’-এর লোগোকে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Biswa Bangla News-শিলিগুড়ি’ নামের একটি ফেসবুক পেজ পাওয়া যায়। পেজ থেকে পোস্ট করা সংবাদ উপস্থাপন গুলোতেও এই একই লোগো দেখা যায়। 

এই পেজেই ভিডিওটি খুঁজে দেখি এবং পেয়েও যায়। ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”শিলিগুড়ির তিনবাত্তি রাস্তায় পুলিশ ও অভিযানকারীদের পরিস্থিতি দেখুন।“ 

প্রসঙ্গত, ৪ মে তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ পাই। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে বিজেপি। ৯ মে তারিখে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন। অপরপক্ষে, ভাইরাল এই ভিডিওটি ২৬ ফেব্রুয়ারি তারিখের অর্থাৎ ভিডিওটি পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের আগের এবং কোরবানি ঈদে গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ প্রদর্শন করার দাবিটি ভুয়ো। 

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ায় এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলার উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তরবঙ্গে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই মহিলাকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলার সময় তাঁর পেটেও আঘাত করা হ, যার ফলে গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে একাধিক আদিবাসী সংগঠন ও সামাজিক সংগঠন ‘উত্তরকন্যা অভিযান’ এর ডাক দেয়। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শিলিগুড়ির দিকে এগোলে প্রশাসনের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা তৈরি হয়। পুলিশ মিছিল নিয়ন্ত্রণে নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল দাবিটি ভুয়া। এটি বিজেপি সরকার গঠনের আগের ভিডিও। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে এক আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে হওয়া বিক্ষোভের ভিডিওকে কোরবানি ঈদে গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ বলে বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে।

Result Stamp

Title: উত্তরবঙ্গে আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে হওয়া বিক্ষোভের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *