১৫ এপ্রিলে ‘বৈশাখী ট্রাম যাত্রা’র ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

Misleading Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজ্যে বিজেপি সরকার আসার পর কলকাতার রাস্তায় আবার ট্রাম চলা শুরু হয়েছে। ভিডিওতে ফুলে সাজানো ও যাত্রীভর্তি একটি ট্রামকে রাস্তায় চলতে দেখা যায়। ভিডিওর কমেন্ট্রিতে কলকাতায় নতুনভাবে ট্রাম চলার খবর দাবি করা হচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কলকাতার ঐতিহ্য ‘ট্রাম’ ফিরিয়ে আনলো বিজেপি সরকার।“ 

তথ্য যাচাইয়ে আমরা পেয়েছি, দাবিটি বিভ্রান্তিকর। পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণের দাবিতে প্রতিবছর ‘বৈশাখী ট্রাম যাত্রা’ আয়োজন করা হয়। এই বছরের ১৫ এপ্রিলের সেই ট্রাম যাত্রার ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করি। তবে কোনো সংবাদ প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্রে বিজেপি সরকার গঠনের পর কলকাতার রাস্তায় নতুনভাবে ট্রাম চালু হওয়ার তথ্য পাওয়া যায়নি। এতে ধারণা করা যায়, দাবিটি বিভ্রান্তিকর। 

এই ভিডিওর বিস্তারিত জানতে, ভিডিওর কি ফ্রেমগুলোকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই একই ভিডিও ‘trams_of_calcutta’ নামক ইন্সতা পেজে পাওয়া যায়। ২১ এপ্রিলে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে জানানো হয় ভিডিওটি ১৫ এপ্রিলে ক্যামেরাবন্দি করা হয়েছে লেখা হয়েছে,”২০২৬ সালের বৈশাখী ট্রামযাত্রায় একে একে তিনটি সাজানো ট্রাম এসপ্ল্যানেড টার্মিনাসে পৌঁছায়।“ 

ট্রাম চলাচলের এই ভিডিওটি ভুয়ো দাবির সঙ্গে ভাইরাল হলে ভিডিওগ্রাহক ‘Deep Das’ স্পষ্ট জানান, দাবিটি বিভ্রান্তিকর। এটি পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণের দাবিতে আয়োজিত বার্ষিক ‘বৈশাখী ট্রাম যাত্রা’র ভিডিও। Calcutta Tram Users Association এবং ট্রামপ্রেমীদের উদ্যোগে এই বিশেষ হেরিটেজ ট্রাম যাত্রার আয়োজন করা হয়েছে। 

বর্তমানে কলকাতায় মূলত দুটি সচল ট্রাম রুটকে কেন্দ্র করে এই বিশেষ যাত্রাটি সাজানো হয়। গড়িয়াহাট থেকে ধর্মতলা (এসপ্ল্যানেড) হয়ে ট্রামগুলি উত্তর কলকাতার শ্যামবাজার পর্যন্ত পৌঁছায় এবং পুনরায় এসপ্ল্যানেডে ফিরে এসে যাত্রা শেষ করে। 

প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণের দাবিতে প্রতিবছর ‘বৈশাখী ট্রাম যাত্রা’ আয়োজন করা হয়। এই বছরের ১৫ এপ্রিলের সেই ট্রাম যাত্রার ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।

Result Stamp

Title: ১৫ এপ্রিলে ‘বৈশাখী ট্রাম যাত্রা’র ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *