
২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের কাছে। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ১,৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ ঘরছাড়া হয়েছে। এ পরিস্থিতিতে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি ভেনেজুয়েলার ওই ভূমিকম্পের দৃশ্য।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভেনেজুয়েলার ভূমিকম্পে ভয়াবহতা। ৪০ সেকেন্ডর ৭.২ এবং ৭.৫ মাএার ভুমিকম্প।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি এটি ২৮ মার্চ ২০২৫ সালে মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের পুরোনো ভিডিও।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিওর দীর্ঘ সংস্করন ‘2025 Sagaing Earthquake Archive’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। জানানো হয়ে হয়েছে এটি মায়ানমারের মন্ডালয়ে হানা ভুমিকম্পের দৃশ্য।
সিসিটিভি ফুটেজটির উপরের ডান কোণে প্রদর্শিত তারিখ ও সময়ে স্পষ্ট লক্ষ্যনিয়, এটি ২৮ মার্চ, ২০২৫, তারিখের ফুটেজ।
উপরোক্ত ভিডিওতে লক্ষ্যনিয় যে, দেওয়ালে ‘Lady Bug’। প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, “Ladybug nail academy & accessories supply” নামক ফেসবুক পেজ পাওয়া যায় এবং সেই পেজে এই ভিডিও ফুটেজটি শেয়ার করে জানিয়েছে- ভিডিওটি ২০২৫ সালের ২৮ মার্চের। ওই ভূমিকম্পে লেডিবাগ স্টোরের নিচতলা ও প্রথম তলা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
অন্যান্য ভিডিও রিপোর্টও নিশ্চিত করে ভিডিওটি মায়ানমার ভুমিকম্পের।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি সাম্প্রতিক ভেনেজুয়েলা ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়। এটি ২৮ মার্চ ২০২৫ সালে মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের পুরোনো ভিডিও।

