
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপক ভাবে ছড়াচ্ছে যা শেয়ার করে সেটিকে ভারতের ঘটনা বলে দাবি করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে, জয় শ্রী রাম না বলার কারণে ভারতের জনতা পার্টির (বিজেপি) নেতা কতৃক এক মুসলিম মেয়েকে মারধর করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জয় শ্রী রাম,, না বলার কারণে ভারতের জনতা পার্টির (বিজেপি) নেতা কতৃক এক মুসলিম মেয়েকে মারধর😡😡 আর কতো জুলুম নির্যাতনের শিকার হলে আমাদের চোখে এগুলো পড়বে,,এসবের বিরুদ্ধে মুসলমানরা একে অন্যর পাশে এসে ডাড়াবে? জেনে রাখুন যদি আজ আপনারা সতর্ক না হন একে অপরের পাশে এসে না দাড়ান,অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ না করেন তাহলে একদিন এমনও আসবে যেদিন আপনি নিজে এসবের শিকার হবেন আর অন্যরা তা দাড়িয়ে দাঁড়িয়ে দেখবে।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশেরই। ভিডিওর সাথে কোন সাম্প্রদায়িক কোন নেই। মিরপুর কলেজ মার্কেটের এক দোকানে চুরি করতে গিয়ে ধৃত যুবতীকে মারধরের পুরনো ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করন ‘Sylhetor News’ নামক ফেসবুক পেজে পাওয়া যায়। ১৬ সেপ্টেম্বর, ২০২৫, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে জানানো হয়,”টাকা চু’রি করতে গিয়ে ধরা খেল একটি যুবতী মেয়ে। মিরপুর কলেজ মার্কেটের একটি দোকানে টাকা চু’রি করতে গিয়ে ধরা খেল একটি যুবতী মেয়ে। মেয়েটির নাম আনিকা,, বাড়ি বরিশাল ওজিরপুর।মেয়েটি একটি গার্মেন্টসে কাজ করতো, তার খালা শাশুড়ী বলছে নাকি এই বেতনে হবে না, চুরি করলে অনেক টাকা , তাই মেয়েটি এই চুরির ব্যবসায় নামছে!”
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যুবতীকে মারধরের ভাইরাল এই ভিডিওর ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক যোগ নেই। এমনকি ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। মিরপুর কলেজ মার্কেটের একটি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়া এক যুবতীকে মারধরের পুরনো ভিডিও ভুয়া দাবিসহ শেয়ার করা হচ্ছে।

