প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দীর্ঘ ভাষণের কোথাও বিফ উৎপাদন বা রপ্তানির কথা বলেননি 

False Political

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৬ সালের ১০–১১ জুলাই নিউজিল্যান্ড সফর করেন। গত ৪০ বছরে এটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। সফরকালে অকল্যান্ডে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে দেওয়া তাঁর ভাষণের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই দীর্ঘ ভাষণের একটি ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিফ (গরুর মাংস) রপ্তানিকারক দেশ।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কি ভয়ংকর রকম দ্বিচারিতা,,, নিউজিল্যান্ডে গিয়ে উনিজি বুক ফুলিয়ে বললেন, বিফ এক্সপোর্টে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ,,, আর ভক্তরা এদিকে ফ্রিজে বিফ খুঁজে বেড়াচ্ছে আর জেহাদি তকমা দিচ্ছে,,, ♦️ ভারত পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকার করেছে বিফ (গো মাতা & মহিষ মাতা) এক্সপোর্ট করে! ❓ ♦️ ভারত সব থেকে বেশি মায়ের দুধ এক্সপোর্ট করে! ❓ ♦️ ভারত পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকার করেছে ভগবান বিষ্ণুর অবতার মাছ এক্সপোর্ট করে! ❓ কে বলেছে ? কে বলেছে ? পাপা বলেছে – ভক্তদের পাপা বিশ্ব গুরু – আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস ও দুধ উৎপাদনকারী দেশ। এবার ভক্তকুল, একটু মন দিয়ে শুনুন, দেখুন এবং ভেবে দেখুন। দুঃখিত : আমি মুসলিম একটু কম বুঝি,, তাই যারা বোঝেন ভালো করে শুনে বিশ্লেষণ করুন!” 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি নিউজিল্যান্ডে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথাও বিফ উৎপাদন বা রপ্তানির কথা বলেননি। বরং তিনি বলেছেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হুইট বা গম উৎপাদনকারী দেশ।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে প্রধানমন্ত্রীর ভাষণের দীর্ঘ ভিডিওটি খুঁজে বের করি। ‘Narendra Modi’-এর ইউটিউব চ্যানেলে ১১ জুনে আপলোড করা হয়েছে এবং শিরনামে লেখা হয়েছে,”PM Modi’s address at the community event in Auckland, New Zealand” 

৪৬;৪০ মিনিটের দীর্ঘ এই ভিডিওর ৩১;৪৬ মিনিটের পরে তিনি বলছেন- আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলোর (fastest growing major economy) মধ্যে অন্যতম। ভারত বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী দেশ। মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার। এছাড়া, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী (Wheat Producer) দেশ, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ।“  

প্রধানমন্ত্রীর ভাষণের ট্রান্সক্রিপ্ট পিএমও-এর ওয়েবসাইটে পাওয়া যায়। ভাষণের প্রতিলিপিতে (ট্রান্সক্রিপ্ট) স্পষ্টভাবে দেখা যায়, নরেন্দ্র মোদি ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি কোথাও বিফ (গরুর মাংস) উৎপাদন বা রপ্তানির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পিআইবি-র তরফ থেকেও ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানান হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো মন্তব্য করেননি। অকল্যান্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দীর্ঘ ভাষণের কোথাও বিফ উৎপাদন বা রপ্তানির কথা বলেননি। বরং তিনি বলেছেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হুইট (গম) উৎপাদনকারী দেশ। 

Result Stamp

Title: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দীর্ঘ ভাষণের কোথাও বিফ উৎপাদন বা রপ্তানির কথা বলেননি

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *