হুগলির বিশ্ব ইজতেমার পুরনো ভিডিওকে অবৈধ বাংলাদেশিদের রাজ্য ছাড়ার দাবি করে শেয়ার

False Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অবৈধ বাংলাদেশিরা রাজ্য ছেড়ে পালাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, টুপি-পাঞ্জাবি পরিহিত লোকজন সারিবদ্ধভাবে রাস্তা জুড়ে হেঁটে যাচ্ছেন।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আপনাদের এক ভোটের ক্ষমতা দেখেছেন। দেখুন কিভাবে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশীরা তাদের আস্তানায় ফিরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের হিন্দুদের 🙏 চটি চাটা হিন্দুদের।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ২০২৬ সালের বিশ্ব ইজতেমা উপলক্ষে পশ্চিমবঙ্গের হুগলির পুইনানে আয়োজিত সমাবেশের পুরনো দৃশ্য।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘viksitdelhi’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি হুগলী জেলায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার। 

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘ali_bhai_jaan_18’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ৫ জানুয়ারি, ২০২৬, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে- এটি হুগলি জেলার পুইনানে অনুষ্ঠিত হুগলী বিশ্ব ইজতেমার ভিডিও। 

আমরা ‘ali_bhai_jaan_18’ প্রোফাইলের মালিক সেখ আলির সাথে যোগাযোগ করি। তিনি নিশ্চিত করেন যে, ভিডিওটি ২০২৬ সালের হুগলি বিশ্ব ইজতেমা চলাকালীন তিনিই ধারণ করেছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমা একটি বড় ইসলামি ধর্মীয় সমাবেশ যেখানে মানুষ নামাজ ও ধর্মীয় আলোচনায় অংশ নিতে একত্রিত হন। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের হুগলির দাদপুরের পুইনানে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। দি স্টেটসম্যান-এর প্রতিবেদন অনুযায়ী, এটি ২ জানুয়ারি শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হয়। তাবলিগ জামাতের আয়োজনে ৩৩ বছর পর আবার পুইনানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি রাজ্য ছেড়ে অবৈধ বাংলাদেশিদের পালানোর নয়। ভিডিওটি ২০২৬ সালের বিশ্ব ইজতেমা উপলক্ষে পশ্চিমবঙ্গের হুগলির পুইনানে আয়োজিত সমাবেশের পুরনো দৃশ্য।

Result Stamp

Title: হুগলির বিশ্ব ইজতেমার পুরনো ভিডিওকে অবৈধ বাংলাদেশিদের রাজ্য ছাড়ার দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *