পাকিস্তানে নববিবাহিত হিন্দু নারীকে অপহরণ করা নামে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড 

Communal Misleading

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানে এক নববিবাহিত হিন্দু নারীকে অপহরণ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মালা পরা ওই নারীকে সাজানো গাড়ি থেকে জোর করে অন্য গাড়িতে তোলা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলার হিন্দুরা দেখুন পাকিস্তান বা বাংলাদেশে কি হয়,,,, এখানে হবে না তো ? পাকিস্তানে বিয়ের গাড়ি থেকে হিন্দু বালিকা কে অপহরণ করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা সোস্যাল মিডিয়াতে মিডিয়াতে ভিডিও ভাইরাল।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। স্ক্রিপ্টেড ভিডিওকে সত্য ঘটনা দাবি করে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই রকমের ভিডিও ‘Rauf Tv’ নামক ইন্সতা পেজে পেয়ে যায়। ২১ নভেম্বর, ২০২৫, তারিখে ভিডিওটি পোস্ট করা হয়েছে। 

ভিডিওর শেষে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে- এটি চলচ্চিত্র ও এর চরিত্রগুলো কাল্পনিক। ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে- এটি একটি শর্ট মুভির অংশ।

Rauf TV- এর ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়েছে। পেজের বিবরণে স্পষ্ট লেখা আছে, এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আবেগঘন পারিবারিক গল্পভিত্তিক শর্ট ভিডিও তৈরি করা হয়। এতে নিশ্চিত হয় যে ভাইরাল ক্লিপটি কাল্পনিক, বাস্তব ঘটনা নয়।

পেজটি খুঁটিয়ে দেখলে বোঝা যায়, সেখানে অনেক স্বল্পদৈর্ঘ্য স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করা হয়েছে। ভাইরাল ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, একই চরিত্রদের আবার ওই অ্যাকাউন্টের অন্য অনেক ভিডিওতেও উপস্থিত থাকতে দেখা যায় যা স্পষ্টভাবেই প্রমাণ করে এটি সাজানো কনটেন্ট, বাস্তব ঘটনা নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি কোনও বাস্তব ঘটনার নয়। এটি পাকিস্তান ভিত্তিক সামাজিক মাধ্যম পেজের তৈরি স্ক্রিপ্টেড ভিডিও।

Avatar

Title:পাকিস্তানে নববিবাহিত হিন্দু নারীকে অপহরণ করা নামে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *