
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের পোশাক পরা এক বৃদ্ধ মুসলিম ব্যক্তি এক তরুণীর হাত ধরে টানছেন। তরুণীটি চিৎকার করে বলছে, সে তার সঙ্গে যেতে চায় না। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ৭৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি স্ক্রিপ্টেড।
তথ্য যাচাইঃ
ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Wedding Studio’ নামক ফেসবুক পেজে ভিডিওটি সংস্করন পাওয়া যায়। ৩০ নভেম্বর, ২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে।
পেজটি খুতিয়ে দেখলে দেখা যায়, একই ধরনের আরও একাধিক ভিডিও খুঁজে পেয়েছি। এতে বোঝা যায়, এই ভিডিওটি আসলে বিয়ে–থিমভিত্তিক ধারাবাহিক মঞ্চস্থ ভিডিওর অংশ।
https://www.facebook.com/reel/835584509102354
পেজটির বিবরণীতে লেখা হয়েছে- আমাদের ভিডিওগুলোকে কেউ সিরিয়াসভাবে নেবেন না। আমাদের রিলস শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তৈরি, বাস্তবতা বা কোনো প্রকৃত ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই। আমরা কারও বিরুদ্ধে কোনো ভিডিও তৈরি করি না। অনুগ্রহ করে কেউ ধর্মীয় মন্তব্য করবেন না। আমরা সব ধর্মকে সম্মান করি।


একই ধরনের ভিডিও একটি ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে যেখানে নিয়মিত বিয়ে সংক্রান্ত কনটেন্ট প্রকাশ করা হয়। ভাইরাল ক্লিপটিও ওই চ্যানেলে পাওয়া গেছে। চ্যানেলটির অন্যান্য আপলোড খতিয়ে দেখে দেখা যায়, বিয়ে ভিত্তিক একাধিক ভিডিওতে ভাইরাল ভিডিওতে দেখা একই ব্যক্তিরাই অভিনয় করেছেন। এতে স্পষ্ট হয় যে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয় বরং এটি পরিকল্পিত ও স্ক্রিপ্টেড কনটেন্ট।
https://www.youtube.com/watch?v=0VePGbvClss&t=2s
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে, প্রাপ্তবয়স্ক দ্বারা তরুণীকে জোরপূর্বক বিয়ে করার ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয় বরং এটি পরিকল্পিত ও স্ক্রিপ্টেড কনটেন্ট।

