২০২২ খড়গপুর পুরসভায় টিকিট না পেয়ে বিজেপি নেত্রীর হুমকির পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

False Political

বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে বিজেপিকে ভোট দিলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক মহিলা সমর্থক। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা আঙ্গুল উঁচিয়ে হুমকির টোনে ভোট দিতে না করছেন এবং বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলছেন। 

ভিডিওর উপরে লেখা হয়েছে,”তৃণমূলের এক মহিলার হুমকি কেউ বিজেপিকে ভোট দিলে এলাকা জ্বালিয়ে দেবে এবং পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এই সব গুন্ডা মার্কারা শুধু সিআরপিএফ এর ডান্ডা তেই জব্দ।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওতে দেখা মহিলাটি তৃণমূল কংগ্রেসের নন, বরং বিজেপি নেত্রী বেবি কোলে। ২০২২ সালের খড়গপুর পৌরসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি নিজ দলের প্রার্থী মৌসুমি দাসকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন এবংমৌসুমি দাসকে ভোট দিলে বাড়িতে আগুন লাগানোর হুমকি দিয়েছিলেন। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ফেসবুকেই প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ৮ ফেব্রুয়ারি,২০২২, তারিখের ‘হিন্দুস্তান টাইমস’ এবং এবিপি আনন্দের সংবাদ উপস্থাপন পেয়ে যায়। পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে,”বিজেপি প্রার্থীকে ‘ভোট দিলে ঘরে আগুন লাগিয়ে দেব।’ বিজেপি প্রার্থী ‘একটাও ভোট পেলে আমার থেকে কেউ খারাপ হবে না।’ অন্য কেউ নন, এমনই হুঁশিয়ারি দিলেন খোদ বিজেপি নেত্রী। ঘটনা খড়্গপুরের। দেখুন ভিডিয়ো।“ 

নিউজ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা মহিলার নাম বেবি কোলে। ২০২২ সালে খড়গপুর পুরসভা নির্বাচনে বিজেপি নেত্রী বেবি কোলেকে টিকিট দেওয়া হয়নি; তার পরিবর্তে মৌসুমি দাসকে প্রার্থী করা হয়। অভিযোগ অনুযায়ী, টিকিট দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল, যা নিয়ে তিনি ক্ষুব্ধ হন। এই পরিস্থিতিতে ১০ নম্বর ওয়ার্ডে তিনি হুমকি ও তাণ্ডব চালান।

এবিপি লাইভ-এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে দেখা মহিলাটি তৃণমূল কংগ্রেসের নন, বরং বিজেপি নেত্রী বেবি কোলে। ২০২২ সালের খড়গপুর পৌরসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি নিজ দলের প্রার্থী মৌসুমি দাসকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন এবংমৌসুমি দাসকে ভোট দিলে বাড়িতে আগুন লাগানোর হুমকি দিয়েছিলেন।

Result Stamp

Title: ২০২২ খড়গপুর পুরসভায় টিকিট না পেয়ে বিজেপি নেত্রীর হুমকির পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

Written By: Nasim A

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *