
২০৭ আসনে জয়লাভ করে বঙ্গ রাজনীতিতে ইতিহাস রচনা করেছে বিজেপি। প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ৪ মে ফলপ্রকাশের পর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ধরনের পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। এরই মাঝে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজে বিশাল লোকসমাগম এবং “জয় শ্রী রাম” স্লোগান দেওয়া হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর কর্মী-সমর্থকদের আনন্দ উল্লাসের দৃশ্য।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এই অত্যাচারিত সরকার বিদায় হওয়ার পর হাওড়া ব্রিজে মানুষ কিভাবে প্রাণ খুলে নিশ্বাস নিচ্ছে দেখুন। ❤️❤️ জয় শ্রী রাম। 🚩🚩।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি বিধানসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও বেশ কিছু ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ‘holi indialive24.7’ ইন্সতা হ্যান্ডেল থেকে ভিডিওটি ৯ মার্চ তারিখে পোস্ট করা হয়েছে।

অন্য বেশ কিছু হ্যান্ডেল থেকে ভিডিওটি ৪ মার্চ তারিখে পোস্ট করে এটিকে হাওড়া ব্রিজের হলি উদযাপনের ভিডিও বলে জানিয়েছে।
https://www.instagram.com/reel/DVeLEkPCJ21/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
উপরোক্ত, তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভিডিওটি বিধানসভা নির্বাচনের আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। অর্থাৎ, ভিডিওটি ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের সাথে সম্পর্কিত নয়।
আরও গুগল সার্চের মাধ্যমে জানতে পারি, ভিডিওটি কোলকাতার ঐতিহ্যবাহী হলি উদযাপন ‘রোলস রয়েস হলি’র অংশ।


নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরের দৃশ্য বলে ভাইরাল হওয়া হাওড়া ব্রিজের ‘জয় শ্রী রাম’ স্লোগানের ভিডিওটি আসলে মার্চ মাসে রোলস রয়েস হোলির সময় ধারণ করা পুরনো ভিডিও।

