রামকৃষ্ণ কয়ালের চাকরি পুনর্বহাল ও এসআই পদে পদোন্নতির দাবিটি মিথ্যা

False Social

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে পুলিশের উর্দি পরে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যে প্রশাসনিক স্তরে ইসলামিকরণ এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মান্তরিত করার অভিযোগ তুলে দীর্ঘ ২৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন পুলিশ কনস্টেবল রামকৃষ্ণ দয়াল। তিনি সরাসরি রাজনৈতিক মন্তব্য করেন এবং ভোটারদের তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। এই ঘটনার পর কোলকাতা পুলিশের লালবাজার কর্তৃপক্ষ তাঁকে প্রাথমিকভাবে সাসপেন্ড করে এবং তদন্ত শুরু করে। ৯ মে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। পোস্টটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, নতুন সরকার গঠনের পর রামকৃষ্ণ কয়ালের চাকরি পুনর্বহাল করা হয়েছে এবং তাঁকে পদোন্নতি দিয়ে এসআই পদে নিয়োগ করা হয়েছে।

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, বিবাদিত এই কনস্টেবল পুলিশকে পুনর্বহাল করা হয়েছে তা নিয়ে কোন সংবাদ প্রতিবেদন পাওয়া যায়না। 

আরও খুঁজতে খুঁজতে আমরা এই দাবিকে খণ্ডন করে কোলকাতা পুলিশের একটি ফেসবুক পোস্ট পাই। যেখানে, ভাইরাল এই দাবিকে মিথ্যা বলে জানানো হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে কলকাতা পুলিশ কর্মীদের বদলির ও পদোন্নতি দাবি করা প্রতারণামূলক তালিকা/পোস্ট। এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যা এবং কোন সত্যতা ছাড়া। কলকাতা পুলিশ এই ধরনের ভুল তথ্য ছড়িয়ে পড়ছে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে অযাচিত তথ্য শেয়ার করবেন না এবং শুধুমাত্র অফিসিয়াল উৎসের উপর নির্ভর করবেন।“ 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিবাদিত মন্তব্যের জেরে সাসপেন্ড হওয়া পুলিশ কনস্টেবল রামকৃষ্ণ কয়ালের পুনর্বহাল এবং পদোন্নতি করে এসআই পদে নিয়োগ করার দাবিটি মিথ্যা। 

Result Stamp

Title: রামকৃষ্ণ কয়ালের চাকরি পুনর্বহাল ও এসআই পদে পদোন্নতির দাবিটি মিথ্যা

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *