শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার ভিডিওটি তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার আগের

Missing Context Political

৯ মে তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন শুভেন্দু অধিকারী এবং তারপরে প্রথম ক্যাবিনেট বৈঠকও সেরেছেন তিনি। তারপর থেকেই এবিপি আনন্দের একটি ভিডিও উপস্থাপন শেয়ার করে সেটিকে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পরের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিও অনুযায়ী, শুভেন্দু অধিকারী কালীঘাটে গেলে তৃনমূল সমর্থকরা চোর চোর স্লোগান দিচ্ছেন। 

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কালীঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাওয়ার পরে কি স্লোগান দিচ্ছে দেখুন শুনুন।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার এই ঘটনাটি ২৯ এপ্রিলের। অর্থাৎ, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দাবিটি বিভ্রান্তিকর। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ইউতিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে এবিপি আনন্দের এই উপস্থাপন খুঁজে দেখি। ফলে, পেয়েও যায়। ২৯ এপ্রিল, ২০২৬, তারিখে আপলোড করা এই উপস্থাপনের শিরনামে লেখা হয়েছে,” West Bengal Election 2026: কালীঘাটে Suvendu Adhikari কে ‘চোর চোর’ স্লোগান | Kalighat | TMC | BJP।“ 

উপস্থাপন অনুযায়ী, ২৯ এপ্রিলে দ্বিতীয় দফার ভোট চলাকালীন শুভেন্দু অধিকারী কালীঘাট এবং হরিশ্চন্দ্র রোডের সংযোগস্থলের একটি পোলিং স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি চোর চোর স্লোগান-এর মুখে পড়েছিলেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কালীঘাটে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার এই ভিডিওটি তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগের। তিনি ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, আর ভাইরাল ভিডিওটি ২৯ এপ্রিলের।

Result Stamp

Title: শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার ভিডিওটি তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার আগের

Fact Check By: Nasim Akhtar

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *