আসন্ন বিধানসভা নির্বাচনে টিএমসি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে সমর্থন দিবে জাতীয় কংগ্রেস? জানুন ভাইরাল দাবির সত্যতা 

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার শুরু করেছে তৃনমূল কংগ্রেস ঘোষণা করেছে যে তারা এই নির্বাচনে কোনো জোটে অংশ নেবে না এবং ২৯৪টি আসনে একাই লড়বে। এই নির্বাচনী প্রেক্ষাপটে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন তৃনমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে […]

Continue Reading

এবিপি আনন্দের নামে প্রচারিত ওপিনিওন পোলের প্ল্যাকার্ডটি বানোয়াট 

২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৪ মে। ভোটগ্রহণের আগে বিভিন্ন সংবাদমাধ্যম ও স্বতন্ত্র সংস্থা অপিনিয়ন পোল প্রকাশ করে থাকে। সম্প্রতি এমনই একটি ওপিনিয়ন পোলের প্ল্যাকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ম্যাট্রিজ-এর এই পোল অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২১০–২৪৫টি আসন এবং বিজেপি ৪৫–৭৭টি আসনে জয়লাভ […]

Continue Reading

আসন্ন বিধানসভা নির্বাচনে মোদীর সামনেই নিজেদের হার স্বীকার করে নিল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য? জানুন ভিডিওর সত্যতা 

ইতিমধ্যে বঙ্গ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার তারিখ ঘোষণা হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক দলগুলো নিজের নিজের গুটি সাজাচ্ছেন। নেমে পড়েছেন প্রচারে। আর এই সার্বিক পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সভাপতি শমিক অধিকারির একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হার স্বীকার করলেন তিনি।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পাহাড় থেকে সাগর, কাশ্মীর থেকে কন্যাকুমারী […]

Continue Reading

তৃণমূলের যোগদান করে তৃণমূলকেই চোর, ডাকাত ও ধর্ষক বললেন প্রতীক উর রহমান? জানুন ভিডিওর সত্যতা 

কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলের প্রতীক হাতে নিয়ে যুব সিপিআই (এম) নেতার দল পরিবর্তনের ঘতনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়েছে। সিপিআই (এম) নেতা প্রতীক উর রহমানের দল পরিবর্তনের এই আবহে তার একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে তৃনমূল কংগ্রেসের র্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতীক রহমানের হাতে দলের ঝাণ্ডা তুলে দিচ্ছেন […]

Continue Reading

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কথিত তিরস্কার করার ভিডিওটি আসলে দুটি পৃথক ভিডিওর মিশ্রণ 

সম্প্রতি সামাজিক মাধ্য ফেসবুকে সংসদ ভবনের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর লোকসভায় দেওয়া বক্তব্য শেষ পর্যন্ত শুনুন।“ ভিডিওটিতে তৃনমূল সাংসদকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে শোনা যাচ্ছে এবং তিনি গৃহমন্ত্রী অমিত শাহকে বকা দিচ্ছেন এবং তার পরক্ষনেই অমিত শাহ বসে গেলেন। আসলেই কি কাকলি ঘোষ অমিত শাহকে বকা দিয়েছিলেন?  […]

Continue Reading

মোদীর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি ? জানুন ভিডিওর সত্যতা 

১৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২৪ লোকসভা নির্বাচন। মোট সাত দফায় এই নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন। তা নিয়েই রাজনৈতিক দলগুলো জোরকদমে শুরু করেছে নির্বাচনী প্রচার। এদিকে বঙ্গ রাজনীতিতে শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেছে বেশ কয়েকটি নতুন নাম। রয়েছে দেবাংশু বন্দ্যোপাধ্যায়ের নাম যাকে তমলুক কেন্দের প্রার্থী করা হয়েছে অন্যদিকে […]

Continue Reading

তৃনমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নিজের দলের সমালোচনা করার ভিডিওটি ২০২০ সালের

২০২৪ এর লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়নি ঠিকই কিন্তু ভোটপ্রচারের কারুকার্য শুরু হয়েগেছে ইতিমধ্যে। রাজনৈতিক দলগুলো প্রকাশ করছে নিজেদের প্রার্থী তালিকা, জয় নিশ্চিত করতে সাজাচ্ছেন নিজেদের গুটি। শাসক দল তৃনমূল কংগ্রেস ৪২টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে INDIA গটবন্ধন থেকে আলাদা হওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন। অপরপক্ষে, বিরোধী দল বিজেপিও ২০টি আসনে ও সিপিআই (এম) ১৬টি […]

Continue Reading

Anubrata Mondal: বোলপুর হাসপাতালের ছবিকে উডবার্ন বিতর্কের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট একটি ছবি শেয়ার সেটিকে অনুব্রত মণ্ডলের সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার আবহে শেয়ার করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল হাসপাতালের বেডে শুয়ে রয়েছে এবং তার বুকে ও পেটে ইসিজি জাতীয় যন্ত্র লাগানো রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “কোনদিন SSKM গেছেন? আপনি অসুস্থ হলে প্রথমে আপনাকে আউটডোরে […]

Continue Reading

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুর খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। পোস্টে ডঃ মনমোহন সিং-এর ছবির ওপরে লেখা রয়েছে, প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। গভীর শোক ও শ্রধা জানাই।  তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুর […]

Continue Reading

TMC হাটাও বাংলা বাঁচাও, বললেন বাবুল সুপ্রিয়! ২০২০ সালের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয় বললেন তৃণমূল হাটাও বাংলা বাঁচাও। পোস্টের ১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে বাবুল সুপ্রিয়কে দেখা যাচ্ছে। ভিডিওতে প্রাক্তন বিজেপি সাংসদ বলছেন, “রোববার দুপুরে একদম পিউর বাঙালির মতো টি-শার্ট পরে খুব ক্যাসুয়ালি বাট সিরিয়াসলি বলছি সোজা বাংলায় বলছি সোজা […]

Continue Reading

তৃনমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, বললেন ফিরহাদ হাকিম? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃনমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, বললেন ফিরহাদ হাকিম। ৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন, তৃনমূল প্রার্থীর বালিগঞ্জে জমানা বাজেয়াপ্ত যাবে এটা আপনিও জানেন আমিও জানি। পোস্টের ওপরে লেখা রয়েছে, “সাংবাদিক বৈঠকে ফিরহাদ […]

Continue Reading

বাবুলের পুরনো তৃণমূল বিরোধী গানকে উপনির্বাচনের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গানের মাধ্যমে তৃনমূল কংগ্রেসকে ভোট দিতে বারণ করছেন বাবুল সুপ্রিয়। পোস্টের ভিডিওতে বাবুল সুপ্রিয় গানের মাধ্যমে তৃনমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন। তার গানের বক্তব্য হল, “এই তৃনমূল আর নয়।” ভিডিওর ওপর লেখা রয়েছে, “আসন্ন ১২ই এপ্রিল বালিগঞ্জ উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় নিজেই গান […]

Continue Reading

২০২০ সালে শুভেন্দুর ইস্তফা দেওয়ার খবরকে সম্প্রতির বলে ভুয়ো দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা য’চ্ছে এটি সংবাদ মাধ্যম ‘জি২৪ ঘণ্টা’-এর কোনও উপস্থাপনার অংশ। সঞ্চালিকাকে বলতে শোনা যাচ্ছে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু আধিকারির বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই মুহূর্তে সব […]

Continue Reading

তৃনমূলে যোগ দিলেন দিলীপ, ভুয়ো দাবি করে সম্পাদিত ছবি শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পোস্টের ছবিতে দেখা দেখা যাচ্ছে তৃণমূলের জোড়া ফুল চিহ্নযুক্ত একটি ব্যানারের সামনে পাশাপাশি বসে আছেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য মমতা শিবিরে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। পোস্টের ক্যাপশনে […]

Continue Reading