Archives

২০১৮ সালের কিষাণ লং মার্চের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

নয়া কৃষি রাজধানীতে কৃষক বিলের বিরুদ্ধে রাজধানীতে কৃষকদের আন্দোলন অব্যাহত। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় এই বিক্ষোভ নিয়ে ছড়ানো ভুয়ো খবরে সংখ্যা কম হওয়ার কোনও চিহ্নই নেই। সম্প্রতি ফেসুকে একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লীর আন্দোলনে যোগ দিতে মহারাষ্ট্রের কৃষকরা নাসিক থেকে যাত্রা শুরু করেছে। পোস্টের ছবিতে লাল ঝান্ডাধারী একটি মিছিল দেখা যাচ্ছে […]

Continue Reading

না, আমিত শাহর নিরাপত্তার স্বার্থে উপড়ে ফেলা হয়নি ঘন্টাতলার শতবর্ষ পুরনো বটবৃক্ষ

২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক বিজেপি নেতা রাজ্যে প্রচারের জন্য আসছেন। গত ২০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক দিনের সফরে বোলপুর ও শান্তিনিকেতন এসেছিলেন। তাকে আপ্যায়ন করার জন্য সাজিয়ে তোলা হয় বিশ্ববিদ্যালয় চত্বর এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হয়, অমিত […]

Continue Reading

করোনায় আক্রান্ত তসলিমা নাসরিন, ভুয়ো দাবি করে পোস্ট ভাইরাল

সম্পতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, করোনায় আক্রান্ত হলেন লেখিকা তসলিমা নাসরিন। সাধারণ নেটিজেন ছাড়াও বিভিন্ন খবরের পোর্টাল এই মর্মে প্রতিবেদন শেয়ার করে। একটি পোস্টে নাসরিনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “আল্লাহ তোমার ধন তুমি নিয়ে জান… ভারতের কলকাতায় করোনা ভাইরাসে তসলিমা নাসরিন আক্রান্ত…..”।  ফেসবুক  আর্কাইভ  অন্যদিকে, ‘স্কাই নীল’ নামে […]

Continue Reading

রাম মন্দির ভূমি পুজনের ছবিকে কৃষক আন্দোলনের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট শেয়ার

দিল্লীর কৃষক আন্দোলনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষকদের বিক্ষোভ চলাকালীন মোদী নতুন সংসদ ভবনের পুজো করছেন। পোস্টটিতে দুটি ছবির একটি কোলাজ রয়েছে যার প্রথমটিতে দেখা যাচ্ছে একজন কৃষক হাতে লাঙল নিয়ে দাড়িয়ে আছে। ছবিটির নিচে লেখে রয়েছে, “কৃষক দরদী মোদী সরকার, যখন অনদাতারা ১৬ দিন ধরে রাস্তায় […]

Continue Reading

বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দাবি, হাসপাতালে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বাবা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যে সংবাদমাধ্যমের এক অংশের কাছে ব্যবসা হয়ে দাঁড়িয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তার আত্মহত্যার দু’মাস পরেও বাংলার কিছু নিউজ পোর্টাল সুশান্তকে নিয়ে দিনে ১০ থেকে ১২ টি প্রতিবেদন শেয়ার করেছে। প্রতিবেদন বললে ভুল হবে, প্রতিদিন অভিনেতার আত্মহত্যাকে ঘিরে ১০ থেকে ১২ টি মনগড়া গল্পের রচনা প্রকাশ করা হত। […]

Continue Reading

না, কৃষকরা এই সুপার মার্কেটটি চালু করেনি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গালুরুতে অবস্থিত একটি সুপার মার্কেটের ছবি পোস্ট করে ভুয়ো দাবি করা হচ্ছে এটি কৃষক দ্বারা পরিচালিত একটি বাজারের ছবি। পোস্টটিতে মোট চারটি ছবি রয়েছে যেখানে একটি সবজি বাজারকে দেখা যাচ্ছে যেখানে সারি সারি দাড় করা ঠেলার ওপর বিভিন্ন রকমের শাক-সবজি রাখা রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“ব্যাঙ্গালুরুতে কৃষকরা নিজেরাই সুপার মার্কেট খুলে ফেললেন! […]

Continue Reading

২০১৩ সালের খালিস্তানি আন্দোলনের ছবিকে কৃষক আন্দোলনের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খালিস্তান আন্দোলনের সাথে যুক্ত দুটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলি সম্প্রতির কৃষক বিক্ষোভের ছবি। প্রথম ছবিতে দেখা যাছে পাগড়ি পরা একজম ব্যক্তি হাতে ‘We want Khalistan’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে আরেকজন ভারতের জাতীয় পতাকার ওপর জুতো ধরে বসে আছেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “এটা […]

Continue Reading

২০১৫ সালের ছবিকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

কৃষক আন্দোলন নিয়ে ফের ভুয়ো খবর। এবার আন্তর্জাতিক স্তরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছরের পুরনো একটি ছবি শেয়ার বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে। পোস্টটির ছবিতে দেখা যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিখদের মতো মাথায় কাপড় বেধে বসে আছে তাকে ঘিরে অনেকগুলি পাগড়ি পরা লোক বসে আছে এবং ছবিটির ওপর এডিট করে লেখা রয়েছে ‘জাস্টিন ট্রুডো কানাডার […]

Continue Reading

পুরনো ছবিকে সম্প্রতির কৃষক আন্দোলনের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সোশ্যাল মিডিয়ায় কিছু পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে নয়া কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনকারীরা ভারতের জাতীয় পতাকা পোড়াচ্ছেন। পোস্টটিতে তিনটি ছবির একটি কোলাজ রয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে পাগড়ি পরা একজন ব্যাক্তি দুজন ব্যক্তি ভারতের পতাকাকে মাটিতে ফেলে তার ওপর পা দিয়ে রয়েছেন, দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে একজন পাগড়ি পরা ব্যাক্তি ভারতের পতাকায় জুতোর মালা […]

Continue Reading

তৃনমূল ছাড়ছেন মৌসম নুর, ভুয়ো দাবির সাথে পোস্ট ভাইরাল

শুভেন্দু অধিকারীর পর এবার তৃনমূল ছাড়ছেন মৌসম নুর? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে। কিছুদিন আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু এবং তিনি তৃনমূল ছাড়ছেন বলেও রাজনৈতিক মহল অনুমান করছে। শুভেন্দু কে যুক্ত করেই একটি পোস্ট করে দাবি করা হচ্ছে দল থেকে পদত্যাগ করছেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর। পোস্টটির ক্যাপশনে […]

Continue Reading

২০১৮ সালের কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

নয়া কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ দিনকেদিন যেমন বেড়ে চলছে ঠিক তেমনই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই বিক্ষোভ নিয়ে ছড়ানো ভুয়ো খবরের সংখ্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৮ সালের একটু ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে এটি সম্প্রতির দিল্লীর কৃষক আন্দোলনের ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক একটি যায়গায় বসে রয়েছে। তাদের মুখ স্পষ্ট না বোঝা […]

Continue Reading

পুরনো কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় পুরনো কয়েকটি ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে এগুলি সম্প্রতির কৃষক আন্দোলনের ছবি। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। ভাইরাল হওয়া পোস্টটিতে মোট ছয়টি ছবি রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“তামিলনাড়ুর সেই কৃষক যিনি তাঁর সহকর্মীদের #মাথার_খুলি নিয়ে আন্দোলন করতে গতকাল দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তার সহকর্মীরাও কৃষক […]

Continue Reading

না, এগুলি সম্প্রতির কৃষক আন্দোলনের ছবি নয়

সোশ্যাল মিডিয়ায় পুরনো কয়েকটি ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে এগুলি সম্প্রতির কৃষক আন্দোলনের ছবি। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। এই পরিস্থিতিতে বিভিন্ন রকম পুরনো ছবি ও ভিডিও ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ভাইরাল হওয়া পোস্টটিতে মোট তিনটি ছবি দেখা যাচ্ছে যার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে […]

Continue Reading

২০১৮ সালের মহারাষ্ট্রের কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৮ সালের একটি পুরনো ছবিকে সম্প্রতির কৃষক আন্দোলনের ছবি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে। পোস্টটিতে দেখা যাচ্ছে একটি রাস্তার ওপর হাজার হাজার লোক বসে রয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে বিক্ষোভ দেখাতেই পথ অবরোধ করে রাখা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “অন্নদাতারা যখন রাস্তায় নামে ,গোটা দেশ গোটা সমাজ পাশে থাকে।আর শাসকের […]

Continue Reading

না, জর্জ ফ্লয়েডের কন্যার কাছে ক্ষমা চাইছেন না জো বাইডেন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে সম্প্রতি মৃত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মেয়ের সামনে হয়ে নতজানু হয়ে তার বাবার মৃত্যুর জন্য ক্ষমা চাইছেন নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ছবিতে দেখা যাচ্ছে মাস্ক পড়ে নতজানু হয়ে বসে আছেন বাইডেন এবং তার সামনে একটি ছোট বাচ্চা দাড়িয়ে রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘এটাই […]

Continue Reading

রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর অফিস ভাঙচুর করেননি ট্রাম্প

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আমেরিকান কমেডি শোয়ের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর অফিস ভাঙচুর করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটিতে দেখা যাচ্ছে ট্রাম্পের মতো দেখতে একজন লোক একটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “পাগল ট্রাম্প ক্ষমতা হারিয়ে অফিস ভাঙচুর করল”।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি […]

Continue Reading

না, আমাকে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেননি জো বাইডেনঃ আহমেদ খান

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আহমেদ খানকে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন জো বাইডেন। পোস্টটিতে মোট তিনটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন এবং একজন যুবককে দেখা যাচ্ছে। এর ক্যাপশনে লেখা রয়েছে, “আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন তার রাজনৈতিক পরামর্শ দাতা হিসাবে […]

Continue Reading

আমি কলকাতায় কালীপুজোর উদ্বোধন করিনিঃ সাকিব আল হাসান

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতায় কালীপুজোর উদ্বোধন করলেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। একটি পোস্টে ‘বয়কট সাকিব’ স্ট্যাম্প লাগানো একটি সাকিবের ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“কোটি ভক্তের প্রাণ  সাকিব আল হাসান কলকাতায় কালীপুজো উদ্বোধন  করছেন। একজন মুসলিম ক্রিকেটারের কাছ থেকে এটি কখনোও […]

Continue Reading

না, এটি লোকাল ট্রেন চালু হওয়ার পরে দমদম স্টেশনের দৃশ্য নয়

সোশ্যাল মিডিয়ায় ২০১৮ সালের একটি ভিডিওকে শেয়ার সম্প্রতির ঘটনা বলে ভুয়ো দাবি করা হচ্ছে। দু’মিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি স্টেশনে অনেক লোক ভিড় করে দাড়িয়ে আছে এবং প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেন আসার পর সবাই জোর করে ট্রেনে ওঠার চেষ্টা করছে। দাবি করা হচ্ছে এটি লোকাল ট্রেন চালু হবার পর ১১ নভেম্বরের দমদম স্টেশনের ভিডিও। […]

Continue Reading

না, এটি কুয়েতের ফরাসি পন্য আবর্জনায় ফেলে দেওয়ার ভিডিও নয়

ফ্রান্সের পন্য বয়কট। সোশ্যাল মিডিয়ায় ফের একই ভুয়ো দাবির সাথে ভিন্ন আরেকটি ভিডিও শেয়ার করা হচ্ছে। এর আগে সৌদি আরবের আল-কাসিম জেলার নষ্ট হয়ে যাওয়া মুরগির মাংস ফেলার একটি ভিডিও শেয়ার করে এই ভুয়ো দাবি করা হয়েছিল। নতুন করে অন্য এই ভিডিওটির শেয়ার শুরু হয় বাংলাদেশের কিছু গ্রুপ থেকে এবং তারপর তা ভারতেও ছড়িয়ে পড়ে। […]

Continue Reading

না, মনমোহন সিংহকে শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রন করেননি জো বাইডেন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, নবনির্বাচিত আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন তার শপথ গ্রহন অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আমন্ত্রন জানিয়েছেন। পোস্টটির সাথে শেয়ার করা ছবিতে জো বাইডেনের সাথে মনমোহন সিংহকে দেখা যাচ্ছে এবং ক্যাপশনে লেখা রয়েছে,মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন এর শপথ গ্রহণ অনুষ্ঠানের মুখ্য অতিথি ভারতের প্রাক্তন […]

Continue Reading

না, জো বাইডেন নরেন্দ্র মোদির মার্কিন ভিসা বাতিল করেননি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রের ভিসা ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন! সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট শেয়ার এমনই ভিত্তিহীন দাবি করা হচ্ছে। পোস্টটিতে লেখা রয়েছে,“ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট এই বাইডেন লোকটাই গুজরাট দাঙ্গার জন্য গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির আমেরিকা যাওয়ার ভিসা ১৫ বছরের জন্য বাতিল করে দিয়েছিল 😁”। ফেসবুক  আর্কাইভ  […]

Continue Reading

না, এটি এবছরের বিহার বিধানসভা নির্বাচনের ঘটনা নয়

বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ফের ভুয়ো খবর ছড়াল। ২০১৯ সালের একটি পুরনো ভিডিও বিভিন্ন ফেসবুক পেজ থেকে শেয়ার করে দাবি করা হচ্ছে, এবছরের বিহার নির্বাচনে ইভিএম মেশিনে কারচুপি করে ভোট চুরি করছে বিজেপি। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,“বিহারের নির্বাচনে কিভাবে EVM মেশিনে বিজেপি ভোট চুরি করছে তার প্রমান দেখুন। #Khotikarokmodi […]

Continue Reading

নির্মাণাধীন কাশী বিশ্বনাথ মন্দিরের ছবিকে অযোধ্যার রাম মন্দিরের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাম জন্মভূমি নিয়ে ভুয়ো খবর প্রতিনিয়ত বেড়েই চলেছে। সম্প্রতি ফেসবুকে নির্মাণাধীন অন্য একটি মন্দিরের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রথম ছবি। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি মন্দিরের নির্মাণ চলছে এবং তার চারিদিকে বাঁশ বাধা রয়েছে। এর ক্যাপশনে লেখা […]

Continue Reading

২০১৬ সালের ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি, ফরাসি পন্য বর্জন করছে সৌদি সরকার

২০১৬ সালের সৌদি আরবের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করায় ফ্রান্স সরকারের বিরোধিতায় সৌদি আরবে ফ্রান্সের পন্য ফেলে দেওয়া হচ্ছে। ১৫ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে অনেকগুলি ট্রাক থেকে সাদা রঙের বস্তু একটি মরুভূমিতে ফেলে দেওয়া হচ্ছে। এই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “আলহামদুলিল্লাহ সৌদি আরবে […]

Continue Reading

২০১৯ সালের নির্বাচনের ছবিকে সম্প্রতির বিহার নির্বাচনের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ের একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিতর্কের ছবি পুনরায় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। এই ভাইরাল পোস্টটিতে মোট তিনটি ছবির একটি কোলাজ দেখা যাচ্ছে এবং তার ওপরে লেখা রয়েছে, “কিছুক্ষণ আগেই বিহারে উদ্ধার হল ট্রাকভর্তি ইভিএম, কোন মিডিয়া দেখাবে না, তাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিন। ভোটের নামে প্রহসন […]

Continue Reading

পাকিস্তানের সংসদে মোদী মোদী স্লোগান? জানুন সত্য

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সংসদের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে , পাক সংসদেও মোদী মোদী স্লোগান চলছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে সংসদের একজন সদস্য বক্তব্য রাখছেন এবং স্পিকার বাকি সদস্যদের চুপ থাকতে বলছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “পাকিস্তান এর সংসদেও উঠল মোদি মোদি আওয়াজ😊…”।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। পাকিস্তানের […]

Continue Reading

হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর সমাবেশের ভিডিওকে ফ্রান্সের আন্দোলনের বলে ভুয়ো দাবি

ফ্রান্স বিক্ষোভ নিয়ে ফের ভুয়ো খবর। সোশ্যাল মিডিয়ায় ২০১৯ সালের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ফ্রান্সে হযরত মুহাম্মদের ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের ভিডিও। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“ফ্রান্সে, প্রিয় নবী সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের রাসুল প্রেমিকরা আন্দোলন শুরু করছে।আল্লাহ তাদেরকে কবুল করুক আমিন।“ উল্লেখ্য, […]

Continue Reading

ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি, ১৪ জন ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করলেন যোগী

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘মিশন শক্তি প্রকল্পের আওতায় ১৪ জন ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করলেন। পোস্টের ছবিতে আদিত্যনাথকে দেখা যাচ্ছে এবং তার নিচে লেখা রয়েছে,“উত্তরপ্রদেশ মিশন শক্তি প্রকল্পে মাত্র দুই দিনে ১৪ জন ধর্ষক কে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করলেন যোগী সরকার। এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক […]

Continue Reading

না, জাতীয় দল ছাড়ছেন না ফ্রান্সের ফুটবলার পল পগবা

ফ্রান্সে ক্লাসরুমে ইসলামের নবী হযরত মুহাম্মদের কার্টুন দেখানোর সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন ফ্রান্স সহ বিভিন্ন দেশের মুসলিম ধর্মালম্বিরা। এই আন্দোলন নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ফ্রান্সের ফুটবলার পল পগবার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুহাম্মদ নিয়ে […]

Continue Reading

বিহারের মুঙ্গেরের দুর্গা বিসর্জন বচসার ভিডিওকে পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, দুর্গা বিসর্জনের মিছিলকে বাধা দেয় বাংলার পুলিশ এবং তাদের মারধোর করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি দুর্গা বিসর্জনের মিছিলের দিকে পুলিশ তেড়ে আসছে এবং এবং কয়েকজন দুর্গার মূর্তি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এরপর কয়েকজন লোক মূর্তির সামনে বসে পড়ছে এবং পুলিশের ইউনিফর্ম পরা কয়েকজন তাদের ওপর লাঠিচার্জ […]

Continue Reading

না, পালঘর সাধু হত্যাকাণ্ডের সাথে এনসিপি নেতা সঞ্জয় শিন্ডের কোনও সম্পর্ক নেই

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জলন্ত গাড়ির ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি এনসিপি নেতা সঞ্জয় শিন্ডের গাড়ি দুর্ঘটনার ছবি যেখানে তিনি প্রান হারান। সঙ্গে আরও দাবি করা হচ্ছে, পালঘর সাধু গণপিটুনির ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন প্রয়াত নেতা সঞ্জয় শিন্ডে। এই ভুয়ো দাবির সাথে শেয়ার করা পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“#পালঘর সাধু হত্যার অভিযোগে অভিযুক্ত এনসিপি […]

Continue Reading

আনন্দবাজারের প্রতিবেদনকে এডিট করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে

সংবাদপত্র আনন্দবাজারের ২০১৯ সালের একটি প্রতিবেদনের শিরোনামকে সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। প্রতিবেদনটির স্ক্রিনশটে দেখা যাচ্ছে শিরোনামে লেখা রয়েছে “বাঙালি যতই নোবেল জিতুক বাঙালিকে দেশছাড়া করবই: আমিত শা” এবং তার নিচে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি দেওয়া রয়েছে। “বরানগরের গর্ব মমতা” নামে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা এই পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

না, পুলিশ বিজেপির নবান্ন অভিযানের মিছিলের ওপর বোমা ছুঁড়ছে না পুলিশ

বঙ্গবিজেপির ৮ অক্টোবরের যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে হাওড়ায় ৷ বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ ওঠে। পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ ছোড়া হয় জলকামানও ৷ সোশ্যাল মিডিয়ায় এদিনের একটি ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, নবান্ন অভিযানের দিন বিজেপির মিছিলের দিকে লক্ষ করে পুলিশ বোমা ছোঁড়ে। ভাইরাল […]

Continue Reading

ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি, বিশ্বের সবচেয়ে শিক্ষিত নেতাদের তালিকায় রয়েছেন রাহুল গান্ধী

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ফোর্বস পত্রিকার বিশ্বের সবচেয়ে শিক্ষিত নেতাদের তালিকায় রাহুল গান্ধী স্থান পেয়েছে। এই পোস্টটিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি বরজে ব্রেন্ডের সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাড়িয়ে আছেন। ক্যাপশনে লেখা রয়েছে,“#Breaking বিশ্বের সবচাইতে শিক্ষিত নেতার লিস্টে, ফোর্বস ম্যাগাজিনে রাহুল গান্ধীজি আজ সপ্তম স্থান […]

Continue Reading

২০১৮ সালের দিলীপ ঘোষের হাসপাতালে শয্যাশায়ী ছবিকে সম্প্রতির বলে ভুয়ো দাবি করা হচ্ছে

২০১৮ সালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, মাস্ক ছাড়াই করোনা আক্রান্ত দিলীপ ঘোষের সাথে দেখা করলেন বিজপেই নেতা কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়। ছবিতে দেখা যাচ্ছে একটি হাসপাতালের বেডের ওপর শুয়ে আছেন দিলীপ ঘোষ এবং বেডের দুদিকে দাড়িয়ে আছেন কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়। ছবিতে মুকুল রায়কে স্পষ্ট ভাবে না […]

Continue Reading

না, মমতা বলেননি ‘হিন্দুধর্ম মানি না’

যুগশঙ্খ নামে একটি বাংলা খবরের কাগজের ২০১৭ সালের একটি প্রতিবেদনের শিরোনামের সম্পাদিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবির সাথে শেয়ার করে করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রতিবেদনটির শিরোনামে লেখা রয়েছে, “হিন্দুধর্ম মানি নাঃ মমতা”। অর্থাৎ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ‘হিন্দুধর্ম মানি না’। পোস্টটির ক্যাশনে লেখা রয়েছে, ‘মাননীয়া আপনি যখন হিন্দু ধর্ম মানেন না, তখন আপনার বাপের […]

Continue Reading

২০১৯ সালের জিয়াগঞ্জের পরিবার হত্যার ঘটনায় খুনিকে গ্রেফতার করেছে পুলিশ

২০১৯ সালের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটি খুনের ঘটনার ওপর লেখা একটি প্রতিবেদনের ছবিকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। প্রতিবেদনটির শিরোনামে লেখা রয়েছে, “কুপিয়ে খুন স্বামী, স্ত্রী ও শিশুপুত্রকে”। মৃত ওই পরিবারের ছবিও দেওয়া রয়েছে পোস্টটিতে। একই ছবির মধ্যে প্রতিবেদনটির ওপরে ও নিচে লেখা রয়েছে,  “দুষ্কৃতিরা এখনো গ্রেফতার হয়নি কেন? এ কোন রাজ্যে বসবাস […]

Continue Reading

কাঁদানে গ্যাসের ক্যানে লাথি মারার ভিডিওটি বিজেপির নবান্ন অভিযানের ঘটনার নয়

বঙ্গবিজেপির ৮ অক্টোবরের বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে হাওড়ায় ৷ বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ ওঠে৷ বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা ৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ ছোড়া […]

Continue Reading

২০১৬ সালের ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে গণপিটুনি দিল কৃষকরা

২০১৬ সালের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে কৃষকরা মারধোর করল। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে গনপিটুনি দেওয়া হচ্ছে এবং পুলিশ তাকে ভিড়ের মাঝখান থেকে বের করছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন কৃষকদের হাতে মা’র খাচ্ছেন… …. জনগণই শেষ কথা বলবে…?” ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই […]

Continue Reading

এটি মাদার টেরেসার ১৮ বছর বয়সের ছবি নয়

একটি ভুয়ো ছবিকে মাদার টেরেসার ১৮ বছর বয়সের ছবি দাবি করে কয়েকটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ছবিটিতে একজন যুবতী মহিলার বড় আকারের মুখের পাশে মাদার টেরেসার মুখের ছবি দেখা যাচ্ছে এবং এর ওপরে লেখা রয়েছে, ‘মাদার তেরেসা’র দুর্লভ একটি ছবি। তখন তার বয়স ১৮…।‘ আমাদের একজন পাঠক এই ছবিটি তথ্য যাচাইয়ের ফ্যাক্ট ক্রিসেন্ডোর […]

Continue Reading

পথ দুর্ঘটনার ছবিকে ধর্ষণের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

একজন মহিলা পুলিশ কর্মীর মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, পাঞ্জাবের মহিলা পুলিশ কনস্টেবলকে ধর্ষণ এবং হত্যা করে রাস্তার ধারে ফেলে দেওয়া হল। পোস্টটিতে মোট চারটি ছবি শেয়ার করা হয়েছে তার মধ্যে দুটি ছবিতে পুলিশ উইনিফর্ম পরা একজন মহিলার দেহ দেখা যাচ্ছে। অন্য দুটিতে মৃত এই পুলিশ কর্মীর আইডি কার্ডের ছবি […]

Continue Reading

বিহারের ছবিকে দক্ষিন দিনাজপুরের ছবি বলে ভুয়ো দাবি করলেন দিলীপ ঘোষ

মোদি সরকারের নতুন কৃষি বিল নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি করলেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবিতে দেখা যাচ্ছে একটি জলজ জমির মধ্যে ধানেগাছের আঁটি দিয়ে লেখা রয়েছে ‘BJP মোদি’ এবং সঙ্গে দুজন কৃষককে দেখা যাচ্ছে। তার টুইটে দিলীপ ঘোষ লেখেন,“দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার পুন্টোর […]

Continue Reading

হাথরাস নির্মম ধর্ষণ কান্ডের অভিযুক্ত সন্দীপের বাবা দাবি করে ভুয়ো ছবি শেয়ার

হাথরাসের জঘন্য ধর্ষণকান্ডের পর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিতে চিহ্নিত ব্যক্তিটি, যাকে যোগী আদিত্যনাথের পাশে দেখা যাচ্ছে, হলেন এই ঘটনায় মূল অভিযুক্ত সন্দীপের বাবা। ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর।  উত্তরপ্রদেশের হাথরাসের একটি নির্মম এবং পাশবিক ঘটনায় একজন ১৯ বছর বয়সী তরুণীকে গনধর্ষণ করে […]

Continue Reading

দীপিকা পাডুকোনের ২০১৮ সালের একটি ছবিকে ফটোশপ করে ভুয়ো দাবির সাথে শেয়ার

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের ফটোশপ করা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি করা হচ্ছে। ছবিতে দেখে যাচ্ছে অভিনেত্রির কালো রঙের টি-শার্টে লেখা রয়েছে “I STAND WITH INDIAN FARMERS”। দাবি করা হচ্ছে, সম্প্রতি এনসিবি অফিসে যাওয়ার সময় দীপিকা কৃষি বিলের প্রতিবাদে ভারতের কৃষকদের সমর্থনে এই পোশাক পরেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,‘#দীপিকাকে_ড্রাগ_সন্দেহে জেরা করা হয়……কিন্তু নিজের […]

Continue Reading

ভাষাগত সাদৃশ্য এবং তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশের ধর্ষণের ঘটনাকে ঘিরে বিভ্রান্তি

অসম্পূর্ণ তথ্য এবং ভাষার মিল থাকার কারনে বাংলাদেশের একটি ঘটনাকে নিয়ে শেয়ার করা একটি পোস্টকে ঘিরে সম্প্রতি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে সম্প্রতি একটি আদিবাসী তরুণীর ধর্ষণকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমগুলিতে। পৃথ্বীরাজ তালুকদার নামে বাংলাদেশের একজন ফেসবুক ইউজার এই অমানবিক ধর্ষণের নিন্দায় একটি ছবি শেয়ার করে লিখেছেন,“এই আদিবাসী মেয়েটিকে ধর্ষণ করা […]

Continue Reading

এটি হাথরাস নির্মম ধর্ষণ কান্ডের নির্যাতিতার ছবি নয়

উত্তরপ্রদেশেরে হাথরাশের নির্মম এবং অমানবিক ধর্ষনকান্ডের পর উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। এই ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রায় সকলেই। এই ঘটনাকে ঘিরে অনেকগুলি ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমগুলি। এগুলির মধ্যে কিছু সত্য এবং বেশ কয়েকটি ভুয়ো পোস্টও রয়েছে। এমনই একটি পোস্টে অন্য একটি মেয়ের ছবি শেয়ার করে তাকে হাথরাসের নির্যাতিতা তরুণী বলে দাবি […]

Continue Reading

২০১৮ সালের কিষাণ মুক্তি মার্চের ছবিকে সম্প্রতির ছবি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সোশ্যাল মিডিয়ায় দু’বছর পুরনো ছবিকে কৃষি বিলের প্রতিবাদে হওয়া সম্প্রতির কৃষক আন্দোলনের ছবি বলে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক লাল পতাকা নিয়ে র‍্যালি বের করেছে এবং মিছিলের সামনে কালো ব্যানারে লেখা রয়েছে, অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমন্বয়। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ”আজ দিল্লীর রাজপথে কৃষক বিদ্রোহ…”। ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে […]

Continue Reading

সিলিকনের তৈরি ভাস্কর্যের ছবিকে পুরুলিয়ার অদ্ভুদ প্রাণী বলে ভুয়ো দাবি

পশ্চিমবঙ্গে মানুষরূপী অদ্ভুত প্রাণীর আবির্ভাব? সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, পুরুলিয়ার জঙ্গলে এবার দেখা মিলল এক অদ্ভুত দর্শন প্রাণীর। ‘Banglar Pran’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে।  ফেসবুক  প্রতিবেদন একজন পাঠক আমাদের হোয়াটসঅ্যাপের ফ্যাক্ট লাইনে এই খবরটির তথ্য যাচাই করার জন্য আবেদন করে। এই প্রতিবেদনটির শেষের দিকে […]

Continue Reading

পাকিস্তানের পতাকা জড়িয়ে রাখি সাওয়ান্ত! ভুয়ো দাবির সাথে ভাইরাল চলচিত্রের অংশ

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রাখি সাওয়ান্তের কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলছেন তিনি। ছবিগুলিতে দেখা যাচ্ছে রাখি হাতে পাকিস্তানের পতাকা নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#অ্যাংরি_রিএক্ট_দেবেন_না এই মহিলা রাখি সাওয়ান্ত ভারতীয়দের কলঙ্ক, পাকিস্তানের একটি ক্যাম্পে পাকিস্তানের পতাকা হাতে ছবি তুলছে! সরাসরি ভারতীয় দের চ্যালেঞ্জ […]

Continue Reading

২০১৮ সালের দিল্লীর কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির বলে ভুয়ো দাবি

প্রধানমন্ত্রী নতুন কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর এই বিলে বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পাঞ্জাব থেকে তামিলনাডু, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ দেশের আরও বিভিন্ন রাজ্যের কৃষকরা প্রতিবাদে পথে নেমেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় কৃষকদের এই প্রতিবাদ নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ২০১৮ সালের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষি বিলের প্রতিবাদে মানুষের মাথার […]

Continue Reading

মোদির গুরু দয়ানন্দ গিরি ২০১৫ সালে পরলোক গমন করেছেন এবং এটি তার ছবি নয়

২০১৫ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলুর মঠ দর্শনের ছবিকে সোশ্যাল মিডিয়া শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, মোদির গুরু শ্রী দয়ানন্দ গিরি মহারাজ আজ পরলোক গমন করেছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে হাসপাতাল জাতীয় একটি ঘরে একটি বেডে একজন গেরুয়াধারি সাধু শুয়ে আছেন এবং তাকে ঘিরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী সহ আরও কয়েকজন সাধু। ক্যাপশনে লেখা রয়েছে, […]

Continue Reading

মোদীর জন্মদিনে ঘটে যাওয়া চেন্নাইয়ের বেলুন বিস্ফোরণের ছবি দাবি করে ভুয়ো গ্রাফিক্স শেয়ার

২০১৭ সালের একটি ঘটনার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করতে গিয়ে ২০০০ হিলিয়াম বেলুন বিস্ফোরনে আহত ৩০ বিজেপি কর্মী। পিপলস রিপোর্টার নামে একটি বাংলা নিউজ পোর্টাল থেকে এই ভুয়ো ছবিটি শেয়ার করা হয়েছে। ছবির ওপরের অংশে দেখা যাচ্ছে অনেকগুলি বেলুনে আগুন লেগে আছে এবং নিচের অংশে লেখা রয়েছে, “সামাজিক […]

Continue Reading

ছবিতে কঙ্গনার সাথে বসে থাকা ব্যক্তিটি আবু সালেম নয়

বিতর্কে জর্জরিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সাথে বসে রয়েছেন কঙ্গনা। পোস্টের ছবিতে কঙ্গনার সাথে আরেকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। দাবি, ইনিই কুখ্যাত আবু সালেম। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,“কুখ্যাত #আন্ডার #ওয়ার্ল্ড #ডন #আবু #সালেমের সাথে স্বঘোষিত দেশপ্রেমিকা ঝাঁসীর রানি, বিজেপির বীরাঙ্গনা #মাতাল #কঙ্গনা […]

Continue Reading

মদ্যপ অবস্তায় রয়েছেন জয়া বচ্চনের মেয়ে দাবি করে ভুয়ো ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি শেয়ার করে হচ্ছে, মদ্যপ অবস্তায় রয়েছেন জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। ছবিতে কালো পোশাক পরা একজন মেয়েকে দেখা যাচ্ছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “এই নাশেরি , মদ্যপ, পাতা খোর শ্বেতা_বচ্চন এর মা জয়া_বচ্চন দু দিন আগে সংসদে ড্রাগ নিয়ে জ্ঞান বিতরণ করছিলেন !! 🤣😂🤣” উল্লেখ্য, সংসদে দাঁড়িয়ে বলিউডের মাদক-যোগের অভিযোগের সমালোচনা […]

Continue Reading

ফটোশপ করা ছবি শেয়ার করে ভুয়ো দাবি, বাংলার বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কঙ্গনা

একুশে বাংলায় ভোট। কে হবে বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর মুখ এই বিষয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে রাজ্যবাসি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ফটোশপ করা প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, কঙ্গনা রানাউতকে বাংলায় মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্যা কুইন্ট’-এর ১২ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে এই দাবি করা হচ্ছে। শিরোনামে লেখা রয়েছে, […]

Continue Reading

চিনা পর্যটক ভারতের প্যাঙ্গং লেকে! ভুয়ো দাবির সাথে ভিডিও শেয়ার

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে মোদি সরকার আসার আগে প্যাঙ্গং লেকের যে অংশ আগে ভারতের ছিল সেখানে এখন চিনা পর্যটক ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি জলজাহাজের ওপর কয়েকজন টুরিস্ট লাইফ জ্যাকেট পরে বসে আছে এবং তাদের মধ্যে একজন ক্যামেরাতে ম্যান্ডারিন ভাষায় কিছু বলছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “আমাদের প্যাঙগং লেক […]

Continue Reading

পুরনো ছবির শেয়ার করে ভুয়ো দাবি, কঙ্গনাকে স্বাগত করতে যাচ্ছে করনি সেনার দল

তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, গুজরাট থেকে হাজার হাজার করনি সেনার সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউতকে স্বাগত করার জন্য মুম্বই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। তিনটি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছে। অন্য দুটি ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি গাড়ি লাইন করে রাস্তা দিয়ে যাচ্ছে। […]

Continue Reading

আসানসোল পুরনিগমে হিন্দু, উর্দু ও ইংরেজি সহ বাংলা ভাষাতেও একটি নেমপ্লেট রয়েছে

সোশ্যাল মিডিয়ায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক ভবনের মেন ব্লকের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, আসানসোল পুরনিগমের নামপ্লেটে উর্দু, হিন্দি এবং ইংরেজি ভাষা রয়েছে কিন্তু বাংলা নেই। দেবতনু ভট্টাচার্জ নামে একজনের একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। টুইটে লেখা রয়েছে,“আসানসোল কী পশ্চিমবঙ্গের বাইরে @Mamataofficial? উর্দু আছে বাংলা নেই !! উর্দু […]

Continue Reading

দুর্গা পুজো নিয়ে সরকারি ভাবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানাল রাজ্যের পুলিশ

দেশজুড়ে করোনা আবহের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো হবে কী করে এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। পুজো হবে কিনা, আর হলেও কীভাবে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে বাঙালি। এই পরিস্থিতিতে শারদীয় উৎসব নিয়ে লম্বা ক্যাপশন সহ একটি ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় খুব শেয়ার করা হচ্ছে। এই পোস্টটির সরমর্ম হল, পশ্চিমবঙ্গ […]

Continue Reading

ভুয়ো ছবি পোস্ট করে দাবি, আমেরিকান গায়িকা ম্যাডোনা একজন হিন্দু

বিখ্যাত আমেরিকান গায়িকা ম্যাডোনা হিন্দু! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে আমেরিকান গায়িকা ম্যাডোনা একজন হিন্দু। পোস্টের ছবিতে তিনজন মহিলাকে দেখা যাচ্ছে। তার মধ্যে একজন কপালে চন্দন এবং তিলক পরে রয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,“আমি বারংবার একই কথা বলি। ‘হিন্দুত্ব’ পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ও বিজ্ঞানসম্মত মতবাদ। যারা হিন্দুত্বের বিরোধীতা […]

Continue Reading

ভুয়ো গ্রাফিক্স শেয়ার করে দাবি, ভারতের জিডিপি ১.৯% বেড়েছে

করোনা আবহে ভারত সহ গোটা বিশ্বের জিডিপি একরকমের মুখ থুবড়ে পড়েছে। দেশের জিডিপি গত চার দশকের মধ্যে সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে। এই পরিস্থিতিতে মোদিপাড়া নামে একটি ফেসবুক পেজ থেকে একটি গ্রাফিক্স ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, ভারতের জিডিপি ১.৯% বেড়েছে। একটি তালিকায় ভারত সহ মোট ১১টি দেশের জিডিপি বৃদ্ধি/হ্রাসের হার দেওয়া রয়েছে। ছবির […]

Continue Reading

এক পরিবারে তিন ভাই বোন আইপিএস অফিসার, ভুয়ো দাবি করে পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, একই পরিবার থেকে তিন ভাই বোন আইপিএস অফিসার হল। ছবিতে দেখা যাচ্ছে একটি সোফায় দুজন ছেলে এবং একজন মেয়ে পুলিশের পোশাকে পরে বসে রয়েছেন। পেছনে কিছু ট্রফি রাখা রয়েছে। দাবি এই তিনি জন ভাই বোন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“শুধু জিনস,সিগারেট নয়…সমান অধিকার,সমান মর্যাদা বলতে এটা […]

Continue Reading

এটি ভারতীয় সেনার কঙ্কালের ছবি নয়! মডেলের ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার

ভুয়ো ছবিকে ভারতীয় সেনার কঙ্কালের  ছবি বলে দাবি করা হচ্ছে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের সাথে একটি কঙ্কালের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি মৃত্যুর তিন মাস পরে উদ্ধার হওয়া ভারতীয় সেনার ছবি। ছবিতে দেখা যাচ্ছে কঙ্কালটির পাশে একটি অতিকায় বন্দুক রাখা আছে এবং দেখে মনে হচ্ছে কঙ্কালটিই বন্দুকটি তাক করে রেখেছে। পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

ব্ল্যাঞ্চ মনিয়েরের কুখ্যাত ঘটনার সাথে জুড়ে ভুয়ো ছবি শেয়ার করা হচ্ছে

মড ফিলি নামে একজন আমেরিকান নির্বাক চলচিত্রের অভিনেত্রীর ছবিকে ফ্রান্সের ব্লাঞ্চ মনিয়েরর ঘটনার সাথে যুক্ত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। একটি লম্বা ক্যাপশনের সাথে মড ফিলির দুটি ছবি সহ আরও অন্য একটি ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। এই পোস্টের যা লেখা রয়েছে তার সারমর্ম হল এই,ব্ল্যাঞ্চ মনিয়ের ছিলেন ফ্রান্সের একটি […]

Continue Reading

জীবিত ব্যক্তির পোস্টমর্টাম করে কিডনি বের করে নেওয়া হল, ভুয়ো দাবির সাথে ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জীবিত ব্যক্তিকে করোনায় মৃত বলে দাবি করে পোস্টমর্টাম করে কিডনি বের করে নেওয়া হল। এই ভিডিওটি সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। একটি পোস্টেই প্রায় ২৫ হাজার শেয়ার। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যাক্তি একটি হাসপাতালের বিছানায় শুয়ে আছে এবং তার আশে পাশে অনেকগুলি লোক ভীড় করে দাঁড়িয়ে […]

Continue Reading

ফটোশপ করা ভুয়ো ছবি শেয়ার করে দাবি, বারাসাত কলেজের মেধাতালিকায় ৪ জন পর্ণস্টার

কলেজে স্নাতকে ভর্তি হওয়ার মেধাতালিকায় সানি লিওনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বারাসাত সরকারি কলেজের ইংরেজি অনার্সের মেরিট লিস্টের প্রথম চার জনই পর্ণস্টার। ছবিতে দেখা যাচ্ছে, এই তালিকার শীর্ষে রয়েছেন ড্যানি ড্যানিয়েলস, মিয়া খলিফা, সানি লিওনি এবং জনি সিনস।  এই ঘটনার সুত্রপাত হয় আশুতোষ কলেজের মেধাতালিকা প্রকাশ হওয়ার পর থেকে। […]

Continue Reading

২০১৭ সালের বাংলাদেশের ভিডিওকে কলকাতার বল ভুয়ো দাবি করা হচ্ছে

পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভুয়ো ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক মিছিল করে রাস্তা দিয়ে যাচ্ছেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান জাতীয় সুরে বলা হচ্ছে, “নাস্তিকতা নিপাত যাক। ইসলাম জিন্দাবাদ।“ দাবি করা হচ্ছে এটি মমতা ব্যানার্জির আমলের বাংলার দৃশ্য।  একইরকম ক্যাপশনের সাথে এটিকে অনেকেই শেয়ার করেছেন। বলা হচ্ছে,“রাষ্ট্র […]

Continue Reading

ব্যখা প্রতিবেদনঃ মোদি সরকারের চার বছরের রাজত্বে ব্যাংক জালিয়াতি ৭৭,৫২১ কোটি

এডিট করা খবরের প্রতিবেদনের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মোদির চার বছরে লুঠ ৭৭,৫২১ কোটি টাকা। পোস্টের এই ছবির ওপরে এডিট করা আরও লেখা রয়েছে, ‘এটা আমাদের দেওয়া তথ্য নয়, খোদ আরবিআই এর রিপোর্ট। অর্থাৎ, সবমিলিয়ে মানে দাঁড়াচ্ছে, আরবিআই-এর কোনও এক রিপোর্ট অনুযায়ী মোদী সরকার চার বছরে ব্যাংকের প্রায় ৭৭ হাজার কোটি জালিয়াতি করে […]

Continue Reading

মঙ্গলে জমি কিনলেন শ্রীরামপুরের যুবক! সত্যি কী সম্ভব?

মঙ্গলে এক একর জমি মাত্র ৩ হাজার টাকায়, কিনবেন? শিরোনামটি দেখলেই চোখে লাগে। মঙ্গলে জমি, তাও কী সম্ভব? সম্ভব অসম্ভবের ব্যাপারে পরে আসছি। কিন্তু একটি বিষয় না বললেই নয়, মিডিয়ার প্রতিযোগীতায় ক্লিক পাওয়ার জন্য বাংলার নাম করা বড় বড় সংবাদমাধ্যমগুলি কতটা শিশুসুলভ রিপোর্টিং করতে পারে তার উপযুক্ত উদাহরণ হল মঙ্গলে জমি কেনার এই গল্পটি।  এই […]

Continue Reading

ভুয়ো ছবি শেয়ার করে দাবি নির্মলা পান্তাকে জনসমক্ষে ধর্ষণ করা হচ্ছে

২০১৮ সালে নেপালে একটি জখন্য ঘটনায় একটি ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার পর থেকেই এই ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনাটি নেপালের কাঞ্চনপুরা এলাকায় ঘটেছে। ১৩ বছরের এই কিশোরীর বাড়ির পাশেই এই নির্মম ঘটনাটিকে পরিনাম দেয় দুষ্কৃতিরা।  দুবছর ধরে দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সমাজসেবী সংস্থা […]

Continue Reading

তেলেঙ্গানার প্যান্ডেলের ভিডিওকে রাম মন্দিরের ভিডিও দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

Continue Reading

মাস্ক না পরায় ছাগলকে গ্রেফতার করল যোগী রাজ্যে পুলিশ, ভুয়ো দাবি করে পোস্ট ভাইরাল

Continue Reading

রাম মন্দির তৈরি নিয়ে ভারতকে হুমকী দিল বাংলাদেশ, মন্তব্যকে বিকৃত করে ভুয়ো পোস্ট

Continue Reading

ফেসবুকে প্রতিদিন গড়ে ২০০ কোটি বার ‘জয় শ্রী রাম’ শব্দটি ব্যবহার হয়, ভুয়ো দাবি করে পোস্ট শেয়ার

Continue Reading

ভারতকে আরও ৩৭ অ্যাডভান্সড কপ্টার পাঠাচ্ছে আমেরিকা, ভুয়ো দাবির সাথে পোস্ট শেয়ার

Continue Reading

সুশান্ত সিং রাজপুতের মামলা লড়বেন নির্ভয়া কান্ডের উকিল, ভুয়ো দাবির সাথে পোস্ট শেয়ার

Continue Reading

ছবির এই মেয়েটি কী সত্যি মহারাষ্ট্রের উর্দু মাধ্যম থেকে হওয়া প্রথম মুসলিম মহিলা এসপি?

Continue Reading

১৯৩৩ সালের মাধ্যমিকের প্রশ্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন দাবি করে ভুল তথ্য শেয়ার

Continue Reading

বিজেপি মণ্ডল সভানেত্রী সান্তনা সাহার ছবি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

অন্য একটি মেয়ের ছবিকে বিজেপির মন্ডল সভানেত্রী সান্তনা সাহার ছবি দাবি করে কুমন্তব্যের সাথে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট সম্প্রতি খুব শেয়ার করা হচ্ছে। ছবিতে দুটি মেয়েকে দেখা যাচ্ছে যার মধ্যে একটিকে ইঙ্গিত করে সভানেত্রী সান্তনা সাহা বলা হচ্ছে। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,“#বিজেপি# নাইটি সেলের সাবান ভিডিও ফাঁস 😂😂😂 (ব্যবস্থাপনায় বিজেপির মণ্ডল সভাপতি/সভানেত্রী অরুণ […]

Continue Reading

করোনা মোকাবিলার জন্য রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার পেল বাংলার সরকার, ভুয়ো পোস্ট ভাইরাল

করোনা মোকাবিলায় রাজ্যের কাজের ভূয়সী প্রশংসা রাষ্ট্রসংঘের, আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন মমতা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করে একটি ভুয়ো পোস্ট খুব ভাইরাল হচ্ছে। রাষ্ট্রসংঘ এবং মমতাকে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে একই দাবি করে বিভিন্ন রকম ছবি, খবর এবং ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। একজন ইউজার একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতার ছবি শেয়ার করে তার ওপরে লিখেছেন, […]

Continue Reading

ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি, বোরখা পড়ে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি

সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বোরখা পড়ে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। এই ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে কয়েকজন দুজন লোককে পুলিশ ঘিরে রেখেছে এবং বোরখা পরিহিত একজন ধীরে ধীরে তার পোশাক খুলছেন। ভিডিওর শেষ প্রান্তে গিয়ে দেখা যাচ্ছে কালো বোরখার নিচে একজন পুরুষ লুকিয়ে ছিলেন। এই পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

বুর্জ খলিফায় ইজরায়েলের পতাকার ছবি প্রদর্শন করা হল, ভুয়ো ছবি শেয়ার

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা ইজরায়েলের পতাকার ছবি প্রদর্শন করল। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এটি সেই একই বুর্জ খলিফা যা কিছুদিন আগে লেবাননের পতাকার চিত্র “প্রদর্শন করছিল …..আজ তারা ইজরায়েলের পতাকার ছবি উপস্থাপন করছেন …….. !! প্রকৃত মুনাফেক আমরা চিনতে পেরেছি,, এরা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি সাধনে […]

Continue Reading

স্বাধীনতা দিবসে কাশ্মীরের লাল চৌকে উড়ল ভারতের পতাকা, ভুয়ো ছবি ভাইরাল

স্বাধীনতা দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কাশ্মীরের লাল চৌকে উড়ল ভারতের পতাকা। একটি ফোটোশপ করা ছবি শেয়ার করে বলা হচ্ছে,“এ বছরের স্বাধীনতা দিবস এর সেরা ছবি, কাশ্মীর। আগে যেখানে পাকিস্তানের পতাকা উড়তো, সেখানে এবছর ভারতের জাতীয় পতাকা পত পত করে উড়ছে। ভারত মাতার জয় ।” ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই […]

Continue Reading

রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মেয়ে করোনার ভ্যাকসিন নিলেন, ভুয়ো দাবি করে ছবি ভাইরাল

করোনা রোগীর উপসর্গ হোক কিংবা ভ্যাকসিন, অতিমারি কোভিড নিয়ে ছড়িয়ে পরা ফেক নিউজের শেষ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মেয়ে করোনার ভ্যাকসিন নিচ্ছেন। এই পোস্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে মুখে মাস্ক পরা একটি মেয়ে এবং পিপিই পরা একজনকে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

কিংসফোর্ডকে হত্যা করার অপরাধে শের আলির ফাঁসি হয়, ভুয়ো তথ্যের সাথে পোস্ট শেয়ার

ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে ফাঁসি হয়েছিল তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর। কিন্তু এই কিংসফোর্ডকে হত্যা করে ফাঁসির কাঠে ঝুলেছিলেন শের আলি খান নামে আরেকজন স্বাধীনতা সংগ্রামী, দাবি নেটিজেনদের। একটি সাদা-কালো ছবির সাথে এই ভুয়ো তুথ্যটি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবির ওপরে লেখা রয়েছে, “কুখ্যাত কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ ক্ষুদিরামের ফাঁসি হয়েছে, কিন্তু সের আলি […]

Continue Reading