সৈন্যের পোশাকে যুদ্ধে নামলেন ইউক্রেন প্রেসিডেন্ট! পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি

সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইউক্রেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি স্বয়ং সৈন্যদের সাথে যুদ্ধের ময়দানে নেমেছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে কয়েক জন সৈন্যের সাথে দাড়িয়ে রয়েছেন।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছেঃ দেশের রাষ্ট্রপতি নিজেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, Salute you Sir।  তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের […]

Continue Reading

সৈন্যের পোশাকে যুদ্ধে নামলেন ইউক্রেন প্রেসিডেন্ট! পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি

সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, দেশ রক্ষার্থে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বয়ং সৈন্যদের সাথে যুদ্ধের ময়দানে নেমেছেন। পোস্টের সব ছবিগুলিতেই দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সামরিক বাহিনীর উর্দি পরে দাড়িয়ে রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ইনি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশ যখন সংকটে তখন সুরক্ষিত ঘরে বসে ভাষন বাজি […]

Continue Reading

মস্কোর প্যারেড মহড়ার পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল 

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের একরকমের জোয়ার নেমেছে। পুরনো ভিডিও এবং ছবিকে যুদ্ধের দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে। সম্প্রতি ফেসবুকে এরকমই একটি অপ্রাসঙ্গিক ভিডিও শেয়ার করে সেটিকে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ২ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি যুদ্ধ বিমান আকাশে উড়ছে। সংবাদ উপস্থাপক […]

Continue Reading

ইউক্রেন সীমান্তে রাশিয়ান বাহিনীর প্রশিক্ষণের যুদ্ধের দৃশ্য দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের দৃশ্য দাবি করা হচ্ছে। ৪ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, সামরিক বাহিনী গুলি ছুড়ছে, ট্যাঙ্ক থেকে ছুটছে মিসাইল ও বম্ব এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের নিক্ষেপন চলছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “রাশিয়া ইউক্রেন যুদ্ধ 🥺😥😥।”   তথ্য যাচাই করে আমরা জানতে পারি […]

Continue Reading

মুম্বাইয়ের একটি কলেজে স্বাধীনতা দিবস পালনের ছবিকে হিজাব ব্যানের প্রতিবাদ দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব ব্যানের প্রতিবাদে জাতীয় পতাকাকে হিজাব হিসেবে ব্যবহার করছেন মুসলিম ছাত্রীরা। পোস্ট মোট দুটি ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন ভারতীয় তরুণী তেরাঙ্গা পতাকাকে মাথায় হিজাবের মতো বেঁধে ছবি তুলছেন।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে মানা করায় অভিনব প্রতিবাদ করছে […]

Continue Reading

হিজাব-বিতর্কঃ মুসকানকে ১০ কোটি টাকা দিলেন অমিতাভ বচ্চন! খবরটি ভুয়ো

সলমন খান, শাহরুখ এবং আমির খানের পর নিশানা অমিতাভ বচ্চন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব-বিতর্কের মুখ মুসকানকে ১০ কোটি টাকার সাহায্য করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। হিজাব-বিতর্কে ভাইরাল হওয়া মুসকানের ভিডিও এবং অমিতাভ বচ্চবনের অনেকগুলি ছবির যুক্ত করে  ২ মিনিট ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিও উপস্থাপক […]

Continue Reading

প্রধানমন্ত্রী ফাঁকা মাঠে হাত নাড়াচ্ছেন! মোদীর সভার একটি ভিডিওর অস্পষ্ট সংস্করণকে শেয়ার করে ভুয়ো দাবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জনশূন্য খোলা মাঠে হাত নাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি খোলা মাঠে হাত নাড়াচ্ছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ এইজন্যই সাহেব কে প্রতিদিন ১৮ ঘন্টা কাজ করতে হয় ।। কি ভাবছেন ! সাহেব পাগল হয়ে গেছে..! যে ফাঁকা […]

Continue Reading

সঙ্গীত শিল্পী ’ইরফান মাক্কি’র গানকে মাইকেল জ্যাকসনের গান দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গানের ভিডিও শেয়ার করে সেটিকে মাইকেল জ্যাকসনের গাওয়া গান বলে দাবি করা হচ্ছে। পোস্টে মক্কা শরীফ, মরুভুমি, নামাজরত অবস্থায় থাকা অনেকগুলি লোকের ছবি জুড়ে ৫ মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ইংরেজিতে গাওয়া এই গানের মূল কথা হল, Waiting For The Call।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ মাইকেল জ্যাকসনের […]

Continue Reading

২০১০ সালের পাঞ্জাবের ভিডিওকে হিজাব-বিতর্কের জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বোরখা পোড়াতে গিয়ে নিজেই পুড়ে গেলেন মহিলা। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, জল ট্যাঙ্কের ওপরে দাড়িয়ে থাকা ৪ জন মহিলার মধ্যে একজন একটি কালো বস্তুতে আগুন লাগাচ্ছে এবং পর মুহূর্তে সেই আগুন তার গায়েই লেগে যায়।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ বোরখা জ্বালাতে গিয়ে নিজেই পুড়ে […]

Continue Reading

হিজাব-বিতর্কঃ সলমন খানের মুসকানকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব-বিতর্কের মুখ মুসকানকে ১০ কোটি টাকার উপহার দিলেন অভিনেতা সলমন খান। হিজাব-বিতর্কে ভাইরাল হওয়া মুসকানের ভিডিও এবং সলমন খানের অনেকগুলি ছবি কোলাজ ৩ মিনিটের এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওতে ভয়েস ওভারে বলা হচ্ছে, এই মাত্র পাওয়া খবর, মুসকান খানকে ১০ কোটি টাকার উপহার দিলেন […]

Continue Reading

হিজাব-বিতর্কঃ মুসলিম মেয়েদের গায়ে জল ছোঁড়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব পরিহিত মুসলিম মেয়েদের ওপর জল ছোঁড়া হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত কয়েকজন মেয়ে রাস্তার ওপর দিয়ে দৌড়ছে এবং রাস্তার পাশ থেকে কয়েকজন যুবক তাদের ওপর জল ছুঁড়ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ভারতে মুসলিম বোনদের ওপর,,,, এ ভাবে অত্যাচার মেনে নেয়া যায় […]

Continue Reading

২০১৭ সালের মুম্বাইয়ে মারাঠা মোর্চার বিক্ষোভ মিছিলের ভিডিওকে হিজাব-বিতর্কের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটকে হিজাব নিষিদ্ধের সমর্থনে রাস্তায় নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের মাঝে ফ্লাইওভারের গেরুয়া পতাকা নিয়ে বিশাল জনগণের একটি ভিড় স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ #জয়শ্রীরাম #JaiShreeRam 🚩🚩🚩 কর্ণাটকের সনাতনীদের দেখে মনে হচ্ছে , নতুন প্রজন্ম […]

Continue Reading

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রদর্শনের পুরনো ভিডিওকে হিজাব-বিতর্কের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার  

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার করছে পুলিশ। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভিড় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং পুলিশ বিক্ষোভ সভা ভাঙার উদেশ্যে তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ____ইন্নালিল্লাহ…😭 “হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনরত […]

Continue Reading

বুর্জ খলিফার আলোকসজ্জায় প্রদর্শিত মুসকানের নাম ও ছবিযুক্ত ভাইরাল ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, দুবাইয়ের বুর্জ খলিফাতে প্রদর্শিত হলো হিজাব-বিতর্কের মুখ মুসকানের নাম ও ছবি। পোস্টের ১৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খলিফার আলোকরশ্মির মাঝে ভেসে উঠছে মুসকান নামের একটি লেখা এবং হিজাব লাগিয়ে রাখা ভাইরাল মেয়েটির ছবি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ এবারের #দুবাই এর বুর্জ […]

Continue Reading

স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে ট্রেন চলাচল শুরু হলো? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হল। পোস্টের ১ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে রানি গাইদিনলিউ নামের ট্রেন স্টেশনে একটি মালগাড়ি হর্ন দিতে দিতে প্রবেশ করছে। ভিডিওর ওপরে লেখা রয়েছে, “স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ট্রেন চলাচল […]

Continue Reading

কর্ণাটক হিজাব বিতর্কঃ আত্মীয়ের সাথে মুসকানের তোলা ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব-বিতর্কের মুখ মুসকান তার বাবার সাথে দাড়িয়ে রয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত একটি মেয়ের পাশে দাড়িয়ে রয়েছে একজন বয়স্ক ব্যক্তি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ বাবার সাথে সাহসী মেয়ে মুসকান ❤ মাশাআল্লাহ! বাপের বেটি 🌸🥀।“   তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

দুটি অপ্রাসঙ্গিক ছবিকে হিজাব বিতর্কের মুখ মুসকান দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটক হিজাব বিতর্কের মুখ মুসকান জিন্স পরে রয়েছে। পোস্টে দুটি ছবির একটি কোলাজ রয়েছে যার মধ্যে একটিতে একজন যুবতি হিজাব রয়েছে এবং দ্বিতীয় ছবিতে ওই তরুণীই হিজাব ছাড়া সাধারণ জিন্স পরে দাড়িয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে: স্কুল কলেজ গেলে… বোরখা….. আর বেড়াতে গেলে […]

Continue Reading

না, কর্ণাটকের কলেজে জাতীয় পতাকা খুলে গেরুয়া পতাকা উত্তোলন করা হয়নি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটকের কলেজে ভারতীয় জাতীয় পতাকা নামিয়ে গেরুয়া পতাকা উত্তোলন করা হল। পোস্টের ২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে লম্বভাবে দণ্ডায়মান একটি বাঁশে উঠে একজন যুবক গেরুয়া পতাকা লাগাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ কর্নাটকের একটা কলেজের ছাত্ররা জাতীয় পতাকা খুলে গেরুয়া পতাকা লাগিয়ে দিলো। বিজেপির […]

Continue Reading

শ্রদ্ধাজ্ঞাপন সভায় লতা মঙ্গেশকরের মৃতদেহে থুথু ফেললেন শাহরুখ খান ? জানুন সত্যতা 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, শ্রদ্ধাজ্ঞাপন সভায় লতা মঙ্গেশকরের মৃতদেহে থুথু ফেললেন অভিনেতা শাহরুখ খান। ভাইরাল পোস্টে সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ’-এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করে এই দাবি করা হচ্ছে। ১৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ খান মুখ মাস্ক লাগানো অবস্থায় দাড়িয়ে ইসলামিক রীতি অনুযায়ী দোয়া করার ভঙ্গিতে দাড়িয়ে […]

Continue Reading

২০০২ সালের গুজরাটের গরু ও চিতাবাঘের বন্ধুত্বের একটি ঘটনাকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, আসামে একটি গরু ও চিতাবাঘকে একসাথে শুয়ে থাকতে দেখা গেছে। পোস্টে মোট ৫টি ছবির একটি কোলাজ রয়েছে। সবকটি ছবিতেই দেখা যাচ্ছে একটি গরু এবং একটি বাঘ পাশাপাশি শুয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ঘটনাটি আসামের। একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে […]

Continue Reading

ভারতীয় যুবকের গুগল হ্যাক করে ৩.৬৬ কোটির চাকরি পাওয়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ৫১ সেকেন্ডের জন্য গুগল হ্যাক করে ৩ কোটি ৬৬ লক্ষ টাকার প্যাকেজের অফার পেয়েছে ঋতুরাজ নামে এক যুবক। পোস্টের ছবিতে একদিকে একজন যুবকের ছবি ও অন্য দিকে গুগলের লোগো দেওয়া রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আমাদের দেশের IIIT মনিপুর 2nd ইয়ারের ছাত্র #ঋতুরাজ_চৌধুরী, […]

Continue Reading

মোদী সরকারের টাকায় স্ট্যাচু অফ ইকুয়ালিটি নির্মাণের খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি হয়েছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি। পোস্টের গ্রাফিক্সে দেখা যাচ্ছে, একটি বিশাল জায়গা ঘিরে তৈরি করা হয়েছে দৈত্যকার একটি মূর্তি। গ্রাফিক্সের ওপর লেখা রয়েছে, “বেকার খরচের শীর্ষে মোদী সরকার। ১ হাজার কোটি টাকা খরচ করে মোদী সরকার তৈরি করলো স্ট্যাচু অফ ইকুয়ালিটি। […]

Continue Reading

ডিজিটালি নির্মিত ভিডিওকে মিশরের আলৌকিক ঘটনা দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মিশরের কায়রোতে আকাশে ভাসমান স্বচ্ছ আলৌকিক বস্তু দেখা যাচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে মধ্য আকাশে মেঘের কাছে একটি চিত্র ভাসছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “মিশরের কায়রো তে এমন দৃশ্য দেখে মানুষ অবাক! 😱।“  তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। […]

Continue Reading

অস্ট্রেলিয়ার বিখ্যাত টুরিস্ট স্পট সেপেল্টসফিল্ডের ছবিকে মদিনার রাস্তা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে পশ্চিম সৌদি আরবের শহর মদিনার রাস্তা বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, দুধারে সুসজ্জিত গাছের মাঝ দিয়ে একটি পিচ ঢালায় রাস্তা। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আলহামদুলিল্লাহ এটাই প্রিয় নবীর দেশ মদিনা শরীফে রাস্তা Acquire Knowledge। তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

দূরপাল্লার ট্রেনে প্রতি টিকেটের দাম নুন্যতম ১০ টাকা থেকে ৫০ টাকা বাড়বে? জানুন শর্তাবলি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, দূরপাল্লার ট্রেনে প্রতি টিকেটের দাম নুন্যতম ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হবে। পোস্টের গ্রাফিক্সে লেখা রয়েছে, “আবার সাধারন মানুষের উপর মোদীর মূল্যবৃদ্ধির চাবুক। বাড়তে চলেছে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম। প্রতি টিকিটে এই ভাড়া নুন্যতম ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত […]

Continue Reading

উত্তরপ্রদেশের ভোট প্রচারে গিয়ে তাড়া খেলো বিজেপি বিধায়ক – দাবিটি বিভ্রান্তিকর

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের সারন গ্রামে ভোট প্রচারে গিয়ে তাড়া খেলো বিজেপি বিধায়ক। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, সরু একটি গলিতে সাদা পাঞ্জাবী পরিহিত একজন ব্যক্তিকে কয়েকজন লোক পিছু করছে। কয়েকজন পুলিশকর্মী ওই ব্যক্তিকে সুরক্ষা দিয়ে একটি গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – #আজ_সকালে বিজেপি’র […]

Continue Reading

পাকিস্তানে চোরাই পণ্য পুড়িয়ে দেওয়ার ভিডিওকে আফগানিস্তানের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আফগানিদের মোবাইল ফোন ভেঙ্গে দিচ্ছে তালিবান। পোস্টের ২২ সেকেন্ডের এই  ভিডিওতে দেখা যাচ্ছে একটি জায়গায় নিচে অনেকগুলি স্মার্টফোন পড়ে রয়েছে। কয়েকজন লোক ফোনগুলিকে পা দিয়ে এক দিকে সরাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আফগানিস্তানে স্মার্ট ফোন নিষিদ্ধ 🚫 এটাকে শয়তানের চোখের মণি বলে ঘোষনা […]

Continue Reading

পুলিশকর্মীকে মারধর করল বিজেপি বিধায়ক অনিল মুখোপাধ্যায়? জানুন ভিডিওর সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া  ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, থানায় ঢুকে পুলিশ অফিসারকে মারধর করলো উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায়। ২৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরে সাদা জামা পরিহিত একজন লোক পুলিশের উর্দি পরা অন্য একজন লোককে মারধর করছে। ঘরেই উপস্থিত একজন মহিলাকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে অন্য একজন। ভিডিওর […]

Continue Reading

জাপানের একটি প্রদর্শনীর ছবিকে ভারতীয় নির্যাতিতা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসলাম ধর্মের কথা বলার জন্য ভারতে একটি মুখ সেলাই করে দেওয়া হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ের মুখের বামদিক রক্তাক্ত হয়ে আছে এবং মুখ ও চোখে সেলাই দেওয়া রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – “””” কেউ এড়িয়ে যাবেন না “”””‘ বোনটির জন্য সবাই […]

Continue Reading

‘মোদীর সভায় কালো পতাকা দেখানোর পর রীতা যাদবকে হত্যা’- খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নরেন্দ্র মোদীকে কালো পতাকা দেখানোয় বিক্ষোভ প্রদর্শনকারী রীতা যাদবকে গুলি করে হত্যা করা হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, একটি হাসপাতালের বেডে একজন মহিলা শুয়ে রয়েছেন এবং তাকে ঘিরে দাড়িয়ে রয়েছে কয়েকজন লোক দাড়িয়ে রয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, “চেনেন মেয়েটিকে। নাম রীতা যাদব। অপরাধ […]

Continue Reading

অন্ধ্রপ্রদেশের একটি দরগার ছবিকে নবী হজরত ইব্রাহিমের কবর দাবি করে ভুয়ো পোস্ট

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ইসলাম ধর্মের নবী হজরত ইব্রাহিমের কবর দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি লোহার রেলিং দিয়ে ঘেরা জায়গায় লম্বা দৈর্ঘ্যের কবর জাতীয় উঁচু জায়গা চাদর দিয়ে ঢাকা রয়েছে এবং   বিভিন্ন ফুল দিয়ে সাজানো রয়েছে। ছবিতে একটি ডাস্টবিন রয়েছে এবং তার পাশে ফকির গোছের দুজন […]

Continue Reading

গোরক্ষপুর থেকে কংগ্রেস প্রার্থী ডাঃ কাফিল খান? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী ডাক্তার কাফিল খান। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা ও ডাক্তার কাফিল খান একটি কাগজ হাতে নিয়ে ছবি তুলছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আবার […]

Continue Reading

অভিনেতা সোনু সুদের কংগ্রেস পার্টি যোগদান করার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বোন মালবিকা সুদের সাথে কংগ্রেস পার্টিতে যোগ দিলেন অভিনেতা সোনু সুদ। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাব কংগ্রেসের রাজ্য সভাপতি নাভজোত সিং সিদ্ধু, অভিনেতা সোনু সুদ ও তার বোন মালবিকা সুদ একটি সোফায় বসে রয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – সোনু সুদ ও তার বোন […]

Continue Reading

২০২১ সালের বোর্ড পরীক্ষা বাতিলের ঘোষণার ভিডিওকে সম্প্রতির খবর দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে –  ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, “কোভিড চলছে, প্যানডেমিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গিয়েছে নানা রকম ব্যাপার আছে এবং তাই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক […]

Continue Reading

১০০% প্রতিশ্রুতি পালনের জন্য রাজ্যকে কোনও স্বীকৃতি দেয়নি কেন্দ্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল মমতা ব্যানার্জি। পোস্টের গ্রাফিক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেওয়া রয়েছে এবং পাশে লেখা রয়েছে – প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিলল কেন্দ্রীয় স্বীকৃতি।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – #FAM4TMC পালনে […]

Continue Reading

চিনের কুনমিং শহরের পেডিস্ট্রিয়ান ব্রিজের ছবিকে ত্রিপুরার আগরতলার সেতু দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ত্রিপুরার আগরতলার শহরের একটি সেতু বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা একটি চৌমাথা মোড়ে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। নিচের রাস্তাগুলিতে গাড়ি চলছে এবং বিজে লোকজন হাঁটা চলা করছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আগরতলা স্মার্ট সিটি।  তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

নববর্ষ উদযাপনের ভাইরাল ভিডিওটি চিনের কিংডাও শহরের, বেজিংয়ের নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে বেজিং শহরে নববর্ষ উদযাপনের ভিডিও বলে দাবি করা। ২ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে একটি উঁচু টাওয়ারের মাথায় আলোকসজ্জা দেখা যাচ্ছে এবং নববর্ষের কাউন্টডাউন শোনা যাচ্ছে। আলোকসজ্জায় মাধ্যমে বিভিন্ন রকমের দৃশ্য দেখানো হচ্ছে এবং শেষে আতশবাজির চোখ ধাঁধানো দৃশ্যের মাধ্যমে ২০২২ লেখা ভেসে উঠছে।  পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

ব্রিটেন গট ট্যালেন্ট টেলিভিশন শোয়ে আযান দেওয়ার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, টেলিভিশন শো ‘ব্রিটেন গট ট্যালেন্ট’-এর মঞ্চে আযান পরিবেশন করলো যুবক। ভাইরাল ৫ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক মুখে মাস্ক পরে একটি মঞ্চের সামনে দাঁড়াচ্ছে এবং এরপর মুখোশ নামিয়ে আযান গাইতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে  স্টেজের পেছনের দিকে ব্রিটেন গট […]

Continue Reading

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদির সদ্যজাত শিশুর ছবিকে অভিনেত্রীর ছেলে দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে সংবাদমাধ্যম প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, আবারও মা হলেন অভিনেত্রি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পোস্টের থাম্বনেইলে সদ্যজাত একটি শিশুর ছবি ও শ্রাবন্তীর ছবির কোলাজ দেওয়া রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আবার ও পুত্র সন্তানের মা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি।    তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের […]

Continue Reading

আরমা-৩ ভিডিও গেমের ভিডিওকে চিন তাইওয়ান বিমান হামলার দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে চিন ও তাইওয়ানের বিমান হামলার ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিমান উন্মুক্ত আকাশে বিচরন করছে এবং মাটিতে থাকা একটি ক্ষেপণাস্ত্র থেকে ওই বিমান লক্ষ্য করে অবিরাম বোমা বর্ষণ চলছে। উল্টদিকে বিমানটি থেকেও অবিরাম গুলি ছোড়া হচ্ছে। এরপর দেখা যাচ্ছে বিমানটি […]

Continue Reading

পাকিস্তান হিন্দু মেয়ের ওপর দাম্পত্য নির্যাতনের ভিডিওকে ধর্মীয় রং লাগিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার দাবি করা হচ্ছে, হিন্দু মেয়েকে অপহরণের পর গণধর্ষণ করে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহন করানো হল। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন লোক একজন মহিলার চুল ধরে রাস্তার উপর টানতে টানতে একটি চার চাকা গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – হিন্দু তরুনী কে প্রথমে অপহরণ,, পরে […]

Continue Reading

মোদী হায় হায় স্লোগান দেওয়ার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার দাবি করা হচ্ছে, বারাণসীতে মোদী বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। ২৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাতের শহরের রাস্তায় হাঁটছে এবং তাদের পাশেই ভিড় করে ভিড় জমিয়ে দাড়িয়ে রয়েছে অনেক লোক। ভিডিওতে হায় হায় মোদী স্লোগান শোনা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

অভিনেত্রী কেটি হোমসের ছবিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন বলে দাবি কর । পোস্টের ছবিতে দেখা যাচ্ছে এক বিশাল জনগনের ভিড়ের মাঝে এক মহিলা ব্রা হাতে দাড়িয়ে আছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন ১৯৫৫ সালে শহরের একটি স্কয়ারে দাঁড়িয়ে বুক থেকে ব্রা বের করে মানুষ কে […]

Continue Reading

ছত্তিশগড়ে হিন্দু মহাসভার সমাবেশে ব্যারিকেড ভাঙার ভিডিওকে মথুরার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের মথুরায় কৃষ্ণ ভক্তরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। পোস্ট করা ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি HDFC ব্যাঙ্কের সামনে বিশাল একটি ভিড় জমায়েত করেছে এবং পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ভিড়ের তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় তারা সামনে থাকা ব্যারিকেড ভেঙ্গে ফেলছে। […]

Continue Reading

অবৈধ অভিবাসীদের পরিত্যাক্ত ব্যাগের প্রদর্শনীর ছবিকে মৃত অভিবাসীদের ব্যাগ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার দাবি করা হচ্ছে, এগুলো সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশেকারী মৃত অভিবাসীদের ব্যাগ। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, একটি দেওয়ালে অনেকগুলো ব্যাগপ্যাক অগোছালোভাবে রাখা রয়েছে ও হ্যাঙ্গারে কয়েকটি জ্যাকেট জাতীয় কাপড় ঝোলানো রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “অবৈধপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের ব্যাগ সংগ্রহ করে ইতালির ল্যাম্পেডুসা […]

Continue Reading

গ্রামীণ সড়ক নির্মাণে উত্তরপ্রদেশের চেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ? জানুন আসল তথ্য

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার দাবি করা হচ্ছে, গ্রামীণ সড়ক নির্মাণে উত্তরপ্রদেশের চেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া রয়েছে এবং ডানদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেওয়ার হয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে – আপনি কি এটা জানেন? বাংলার গ্রামীণ রাস্তা ৫ হাজার ১০০ কিমি এবং […]

Continue Reading

জাতি ধর্ম নির্বিশেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওতে ধর্মীয় রং চড়িয়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, দুবাইয়ের মসজিদে কীর্তন পরিবেশন করছেন মুসলিম ধর্মালম্বীরা। ৯ মিনিট ৫৫ সেকন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত অনেকগুলি মহিলা ও মাথায় সাদা কাপড় জড়ানো অনেকজন লোক সারিবদ্ধ ভাবে বসে রয়েছে। কয়েক জনের সামনে হারমোনিয়াম এবং মাইক রয়েছে এবং তারা হিন্দু ধর্মের কীর্তন ‘হরে কৃষ্ণ […]

Continue Reading

প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের মায়ের নামে নির্মিত কলেজের ছবিকে তার বাড়ি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্টে একটি ভবনের ছবি শেয়ার দাবি করা হচ্ছে, এটি তৃণমূল নেতা নান্টু প্রধানের বাড়ি। ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় বিল্ডিং রয়েছে যার সামনে কয়েজন লোককে দেখা যাচ্ছে এবং কয়েকটি টোটো গাড়ি দাড়িয়ে রয়েছে। ভবনের সামনেই একটি উঁচু বেদির মতো বানিয়ে একটি মূর্তি রাখা রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “কত বড় […]

Continue Reading

অরুণাচল প্রদেশের পুরনো ভিডিওকে বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার দাবি করা হচ্ছে, এটি সেনা প্রধান বিপিন রাওয়াত-এর হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য। ২৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে এবং হঠাৎ করে অসুরক্ষিত ভাবে ল্যান্ড করে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওলাতের […]

Continue Reading

বেলজিয়ামের পুরনো ছবিকে আমেরিকায় ওমিক্রন হামলা দাবিতে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন ভাইরাসে আক্রান্ত রোগীর ছবি বলে দাবি করা হচ্ছে। সাথে এও দাবি করা হচ্ছে এখন অবধি ওমিক্রনে আক্রান্ত হয়ে ৩৫ মার্কিন বাসিন্দার মৃত্যু হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, একটি হাসপাতালের বেডে একজন রোগী শুয়ে রয়েছে এবং একজন ডাক্তার তার পাশে দাড়িয়ে রয়েছে। পোস্টের […]

Continue Reading

সিরিয়ার পুরনো ভিডিওকে বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার সেটিকে সেনা প্রধান বিপিন রাওয়াত-এর হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ৩০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে মোট দুটি ভাগে রয়েছে। নিচের অংশে জেনালের বিপিন রাওয়াতের ছবি রয়েছে এবং ওপরে ভাগে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টারে আগুন লেগে রয়েছে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ছে। স্পষ্টই […]

Continue Reading

কর্ণাটকের কালাবুর্গি শহরের জামিয়া মসজিদের ছবিকে বাবরি মসজিদ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে বাবরি মসজিদ বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে একটি পুরনো দুর্গ রয়েছে যার ওপরে কয়েকটি গম্বুজাকৃতি অর্ধ গোলক দেখা যাচ্ছে, সাধারণত যেমন মসজিদের ওপরে থাকে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বাবরি মসজিদের ছবিটি আজও চোখের সামনে || চিরকাল থাকবে মুসলিমদের হৃদয়ে ||| আমরা কখনো ভুলবো না এই […]

Continue Reading

জগদীশ চন্দ্র বসুর ছবি ব্রিটেনের ৫০ পাউন্ড নোটে? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের বাজারে জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত ৫০ পাউন্ডের নোট আসতে চলেছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানি জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত একটি বাংলা প্রতিবেদন রয়েছে যার শিরোনামে লেখা হয়েছে, “গণভোটে ব্রিটেনের জনগণের রায় ব্রিটেনের ৫০ পাউন্ড নোটে থাকছে জগদীশ চন্দ্র বোসের […]

Continue Reading

আগরতলা পৌরসভা নির্বাচনের ৫১ টির মধ্যে ২৭টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, ৪৩টি আসনে নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, আগরতলা পৌরসভা নির্বাচনে ৫১টি আসনের মধ্যে ৪৩ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃনমূল কংগ্রেস। পোস্টের গ্রাফিক্সে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রনাম করছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। ছবির ওপরে লেখা রয়েছে, “ “আগরতলার পৌরসভার ৫১ টির মধ্যে তৃনমূল ৪৩ টি আসনে […]

Continue Reading

অভিনেতা সঁ কনারি’র সম্পাদিত ছবিকে সত্যজিৎ রায় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ১৯৫৩ সালে তোলা সত্যজিৎ রায়ের ছবি দাবি করা হচ্ছে। পোস্টে দেখা যাচ্ছে কিংবদন্তী চিত্রপরিচালক সত্যজিৎ রায় একটি গাড়িতে হেলান দিয়ে দাড়িয়ে রয়েছে। ছবির ওপরে ইংরেজিতে লেখা রয়েছে “রে বিফোর বন্ড! ১৯৫৩।” পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “সত্যজিৎ রায় দি-বস!”   তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

ব্রিটিশ ক্রিকেটার হেডলি ভেরিটির ছবিকে সম্পাদিত করে স্বামী বিবেকানন্দ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বামী বিবেকানন্দ ১৮৮৪ সালে কলকাতার ইডেন গার্ডেন মাঠে বল করছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ বল করছেন এবং উইকেটের পেছনে একজন আম্পায়ার দাড়িয়ে রয়েছেন। ছবির ওপরে লেখা রয়েছে, “১৮৮৪ সালে ইডেন গার্ডেনস, ক্যালকাটা টাউন ক্লাবের হয়ে বল করছেন নরেন্দ্রনাথ দত্ত (স্বামী বিবেকানন্দ) একটি […]

Continue Reading

৯২ বছর বয়সী মৃত বৌদ্ধ সন্ন্যাসীর ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিমালয়ের গুহা থেকে প্রায় ২০০-৩০০ বছর বয়সী জীবিত বৌদ্ধ সন্ন্যাসীকে উদ্ধার করা হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, গেরুয়া রঙের কাপড়ে আবৃত একজন বৃদ্ধ সন্ন্যাসী গোছের লোককে কয়েক জন পুলিশকর্মী ধরে রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “#গতকাল_রাতে_নেপালের_কিছু আর্কিওলজিস্ট ও নেপাল পুলিশের চালানো সম্মিলিত অভিযানে হিমালয়ের […]

Continue Reading

না, শরীরের রঙ বা স্কিন টোনের ওপর ভিত্তি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কোনও নামাঙ্কন হয়না

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কালো ত্বকের অধিকারী হসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন সুদানি মডেল নায়াকিম গাতওয়েচ। পোস্টে দেখা যাচ্ছে, কালো কুচকুচে ত্বকের অধিকারী একজন মহিলা পেপার হাতে নিয়ে একটি বিছানায় বসে রয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, “এটি কালো পাথর বা গ্রানাইটের শিল্পকর্ম নয়। […]

Continue Reading

BBC-এর আহ্বানে লন্ডনে ভাষণ দিতে যাচ্ছেন দীপ্সিতা ধর, খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, সংবাদ মাধ্যম বিবিসি-এর আহ্বানে লন্ডনে ভাষণ দিতে যাচ্ছেন বামফ্রন্ট নেত্রী দীপ্সিতা ধর। পোস্টের গ্রাফিক্সে দেখা দীপ্সিতার ছবি দেওয়া রয়েছে এবং পাশে দিকে লেখা রয়েছে, “বিবিসি-র আহ্বানে লন্ডনে ভাষণ দিতে যাচ্ছে এস এফ আই এর সর্ব ভারতীয় সম্পাদক দিপ্সিতা ধর সংগ্রামী অভিনন্দন।” এছাড়া, গ্রাফিক্সে সংবাদ […]

Continue Reading

শ্রীনগর মেডিকেল কলেজের ১০০ জন শিক্ষার্থীর ডিগ্রি বাতিল হওয়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার জন্য কাশ্মীরের শ্রীনগর মেডিকেল কলেজ ১০০ জন ছাত্রীর ডিগ্রি বাতিল করল। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে হিজাব পরিহিত অনেকগুলি মেয়ে সারিবদ্ধ ভাবে একটি মাঠের মধ্যে দাড়িয়ে রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “পাকিস্তান জিন্দাবাদ বলায় জম্বু কাশ্মীরে ১০০ সুন্দরী আর ডাক্তার হতে […]

Continue Reading

ছিনতাইকারী দুষ্কৃতির পায়ে গুলিবিদ্ধ করার ভিডিওকে ধর্মীয় রং লাগিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, দুর্গাপূজা বন্ধ করার হুমকি দেওয়ায় আদিল মিয়া নামে এক ব্যক্তির পায়ে গুলি করলো উত্তরপ্রদেশের আজমগড় পুলিশ। পোস্ট করা ১৬ সেকেন্ডের এই ভিডিওতে বন্দুকধারী দুজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে। অন্য দুজন ব্যক্তি একজন আহত যুবককে কাঁধে করে হেঁটে নিয়ে আসছে। যুবকের ডান পায়ে চোট লেগেছে […]

Continue Reading

সাঁতারু বুলা চৌধুরীর ছবি যুক্ত করে ভাইরাল হচ্ছে সাঁতারু সায়নি দাসের বিশ্ব বেকর্ডের খবর

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে ছবির মহিলাটি হলেন সাঁতারু সায়নী দাস। পোস্টের এই গ্রাফিক্সে ২টি ছবিকে কোলাজ করে পোস্ট করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে সুইমিং স্যুট পরে জলের মধ্যে দাড়িয়ে রয়েছে। দ্বিতীয়টিতে একটি চলমান জাহাজ এবং একজন সাঁতারুকে জলের ওপরে দেখা যাচ্ছে। গ্রাফিক্সের ওপরে লেখা রয়েছে, […]

Continue Reading

CAB বিরোধী প্রতিবাদ মিছিলের ছবিকে ত্রিপুরা হিংসার সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ত্রিপুরার সাম্প্রদায়িক হিংসার ছবি বলে দাবি করা হচ্ছে। ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে একটি বিক্ষোভ চলছে এবং রাস্তার ওপর একাধুক আগুনের স্তুপ জ্বলচে। দেখে বোঝা যাচ্ছে প্রচুর লোক এই বিক্ষোভে অংশ নিয়েছেন।    পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ত্রিপুরা মুসলমানদের জন্য দোয়া করুন সবাই ভারতের একটি ছোট্ট অঙ্গরাজ্য […]

Continue Reading

কেরালার CAA বিরোধী মিছিলের ভিডিওকে ত্রিপুরা হিংসার প্রতিবাদ মিছিল দাবিতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ত্রিপুরায় মুসলিমদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নেমেছে কেরালার রাস্তায়। ৫ মিনিটের এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি মিছিল স্লোগান তুলতে তুলতে এগিয়ে যাচ্ছে। শ্লোগানের ভাষা শুনে দক্ষিণ ভারতীয় কোনও রাজ্যের ভাষা মনে হচ্ছে। এছাড়া ভিডিও নেপথ্যে একটি ইসলামিক গান বাজছে। ভিডিওটিকে এক হাজার […]

Continue Reading

স্ক্রিপ্ট অনুযায়ী অভিনীত শিক্ষামূলক ভিডিওতে সাম্প্রদায়িক রং চড়িয়ে ভুয়ো দাবির সাথে ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, পানীয়র সাথে মাদক খাইয়ে অচৈতন্য করে হিন্দু বান্ধবির সুযোগ নিতে চাইছে মুসলিম যুবক। ৩ মিনিট ২৪ সেকেন্ডের এই ভিডিওতে একটি সিসিটিভি ফুটেজের অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি রেস্তোরায় একজন যুবক এবং যুবতী ঢোকে। তারা পানীয় অর্ডার দেয় এবং মেয়েটি হাত ধুতে যায়। এরপর […]

Continue Reading

মুসলিম দম্পতির দত্তক মেয়েকে হিন্দু রীতি মেনে বিয়ে দেওয়ার ঘটনাকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে হচ্ছে, তিন তালাক ও বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিলেন মুসলমান বাবা-মা। আরও দাবি করা হচ্ছে মেয়েকে হিন্দু ধর্মে দিক্ষিত করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত মহিলা ও একজন পুরুষের পা ছুঁয়ে প্রণাম করছে নববধুর সাজে থাকা একজন […]

Continue Reading

উত্তরপ্রদেশের একটি শেষকৃত্যের যাত্রার ভিডিওকে ত্রিপুরার প্রতিবাদ মিছিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ত্রিপুরায় মসজিদ ভাংচুর ও ইসালাম ধর্মের নবী মোহাম্মদের অবমাননার প্রতিবাদ মিছিল। পোস্ট করা ১২ সেকেন্ডের এই ভিডিওতে একটি বিশাল জনগণের ভিড় দেখা যাচ্ছে। প্রত্যেকের মাথায় ফেজটুপি পরে আছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ জেগে উঠেছে, ত্রিপুরা বাসী। ভারতের ত্রিপুরায় মাসজিদে আগুন ভাংচুর করা […]

Continue Reading

দিল্লীর রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ছবিকে ত্রিপুরার সাম্প্রদায়িক হিংসার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ত্রিপুরা হিংসায় ইসলামিক ধর্মগ্রন্থ কোরান পোড়ানো হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, দুজন যুবক কয়েকটি পুড়ে যাওয়া বই হাতে নিয়ে দাড়িয়ে আছে। ভালো ভাবে লক্ষ করলে বোঝা যাচ্ছে তাদের হাতে মুসলিম ধর্মের পবিত্র বই কোরান সহ অন্যান্য ধর্মীয় বই রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “😭 […]

Continue Reading

নাগরিকত্ব আইন বিরোধী মিছিলের ছবিকে ত্রিপুরার সাম্প্রদায়িক অশান্তির দৃশ্য বলে ভুয়ো দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ত্রিপুরায় চলমান সাম্প্রদায়িক অশান্তির দৃশ্য বলে বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি রাস্তায় জনগণের একটি বিশাল ভিড় দাড়িয়ে রয়েছে এবং তাদের সামনেই দাউ দাউ করে কাঠ, কার্ডবোর্ড এবং কাগজের একটি অগ্নিস্তুপ জ্বলছে। দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কোনও বিক্ষোভ মিছিলের ঘটনার যেখানে আগুন জালিয়ে […]

Continue Reading

অধিনায়ক কোহলির মন্তব্যে অজয় জাদেজা হতাশা প্রকাশ করেছেন, রবীন্দ্র জাদেজা নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘TV9 বাংলা’র অফিসিয়াল পেজ থেকে একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক বিরাট কোহলির মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন রবীন্দ্র জাদেজা। প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “T20 World Cup 2021: বিরাটের মন্তব্যে হতাশ জাদেজা।“ পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত ইস্যুতেই ভিন্ন মেরুতে দুই ক্রিকেটার #ViratKohli | […]

Continue Reading

মোহাম্মাদ নবীর টাকায় T20 বিশ্বকাপ খেলছে আফগান ক্রিকেট দল? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, স্পনসরশিপ না পাওয়ায় মোহাম্মাদ নবীর টাকায় টি২০ বিশ্বকাপ খেলছে আফগানিস্তান ক্রিকেট দল। দুটি ছবির একটি কোলাজ পোস্টের সাথে শেয়ার করা হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের জার্সি পরিহিত একজন খেলোয়াড় মাথা নত অবস্থায় দাড়িয়ে রয়েছে। অন্য দৃশ্যটিতে দেখা যাচ্ছে আফগানিস্তানের বড় আকারের […]

Continue Reading

২০১৮ সালে পাকিস্তানকে ১৮-০ গোলে হারানোর ঘটনাকে সম্প্রতির দাবির করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করে হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ১৮-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দল। পোস্টের ছবিতে জার্সি পরা দুজন তরুণীর ছবি দেওয়া রয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে, “২৪.১০.২০২১ T20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় পুরুষ দল  ২৯ বছর পর বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। অবশ্যই ম্যাচে জয় […]

Continue Reading

কৃত্রিম ভিডিওকে ওমানের ঘূর্ণিঝড় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ওমান উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখা গেল বুর্জ খলিফা থেকে। ভিডিওতে অনেক উঁচু জায়গা থেকে তোলা একটি আধুনিক উপকূলীয় শহরকে দেখা যাচ্ছে যার ওপরে ভয়ঙ্কর রূপের মেঘ জমাট বেধে রয়েছে। দাবি করা হচ্ছে এটি ওমানের হ্যারিকেনের ভিডিও এবং বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা […]

Continue Reading

চিনের সাহায্য নিয়ে পাকিস্তান ভারতে বিষাক্ত আতশবাজি পাঠাচ্ছে, খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক  পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, দীপাবলির সময় পাকিস্তান চিনের সাহায্য নিয়ে ভারতে বিষাক্ত আতশবাজি পাঠাচ্ছে। স্ক্রিনশটে দেখা যাচ্ছে একটি টেক্সট ফেসুবুক রয়েছে যার ওপরে লেখা রয়েছে, “গুরুত্বপূর্ণ তথ্যI গোয়ান্দা তথ্য অনুসারে, যেহেতু পাকিস্তান সরাসরি ভারতকে আক্রমণ করতে পারে না, তাই সে চীনের কাছে ভারতের প্রতিশোধ নেওয়ার দাবি করেছে। […]

Continue Reading

এটি বাংলাদেশের সাম্প্রদায়িক অশান্তি বিরোধী বিক্ষোভ মিছিলের ছবি নয়, বিজেপির নির্বাচনী প্রচার সভার দৃশ্য

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে হচ্ছে বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে অসম বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিলে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি বড় মাঠে জনগণের এক ভিড় উপচে পড়েছে। বেশিরভাগ লোকই গেরুয়া পাগড়ী জাতীয় টুপি পরে আছে যেন মনে হচ্ছে ভিড়ের ওপর গেরুয়া রঙের একটি আস্তরণ […]

Continue Reading

মায়াপুরের ইসকনের ছবিকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তিকর পরিস্থিতির সাথে যুক্ত করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ইসকন মন্দিরের পুরোহিত নিতাই দাস মুসলিমদের ইফতার করাচ্ছেন। গত বছরে তিনদিন ধরে মুসলমানদের ধর্মীয় উপোষ রোজার সময় ইফতার করিয়েছিলেন তিনি এবং সম্প্রতি বাংলাদেশ দুর্গা মূর্তি ভাঙচুর ঘিরে চলাকালীন অশান্তির সময় নিতাই দাসকে হত্যা করা হয়। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সাদা বস্ত্রধারী একজন পুরোহিত […]

Continue Reading

ত্রিপুরার দুর্গামণ্ডপে অগ্নিকান্ডের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের রংপুরে হিন্দুদের ঘর, বাড়ি ও মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। পোস্ট করা ৫৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে এক মন্দিরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মন্দিরের ভেতরে একটি মূর্তিকে আগুনে ভস্মীভূত হতে দেখা যাচ্ছে। দমকল বাহিনির একটি দল সেখানে রয়েছে এবং আগুনের লেলীহান শিখাকে […]

Continue Reading

২০২০ সালে শুভেন্দুর ইস্তফা দেওয়ার খবরকে সম্প্রতির বলে ভুয়ো দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা য’চ্ছে এটি সংবাদ মাধ্যম ‘জি২৪ ঘণ্টা’-এর কোনও উপস্থাপনার অংশ। সঞ্চালিকাকে বলতে শোনা যাচ্ছে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু আধিকারির বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই মুহূর্তে সব […]

Continue Reading

ছবি শুটিং-এর দৃশ্যকে চিনা আর্মির আত্মসমর্পণ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০০ জন অবৈধ অনুপ্রবেশকারী চিনা সৈন্যকে বন্দী করলো ভারতীয় সেনা। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সৈন্যের ইউনিফর্ম পরিহিত বেশ কয়েকজন লোক দাড়িয়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকজন চিনা সৈন্যের পোশাক পরে আছেন। চিনের সৈন্যের ড্রেস পরে থাকা দুজনকে ভারতীয় সৈন্য বন্দী অবস্থায় ধরে আছে। ছবির ওপরে […]

Continue Reading

২০১৬ সালে রাজকোটের এক হোটেল থেকে উদ্ধৃত অস্ত্রের ছবিকে ধর্মীয় রং লাগিয়ে শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজকোটের মসজিদ থেকে অনেকগুলি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে টেবিল বা ডেস্কের ওপর অনেক গুলো তলোয়ার ও ছুরি রাখা আছে। একজন পুলিশ কর্মী সেগুলকে সাজাচ্ছেন বা গুনছেন। ছবির ওপর লেখা রয়েছে, “রাজকোটের মসজিদ থেকে পাওয়া গেল বিপুল অস্ত্র সম্ভার- এসব […]

Continue Reading

না, ভাইরাল ছবিতে নরেন্দ্র মোদী ক্যাপিটাল কার্ল মার্ক্স পড়ছেন না

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্যবাদী নেতা কার্ল মার্ক্স-এর লেখা বই ‘দাস ক্যাপিটাল’ পড়ছেন। পোস্টে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী একটি বই হাতে নিয়ে পড়ছেন। বইটির ওপরে লেখা রয়েছে ‘ক্যাপিটাল কার্ল মার্ক্স’। ছবির ওপরেই লেখা রয়েছে, “ভালো করে পড়ুন তবে যদি শুভ বুদ্ধির উদয় হয়, একদিন না […]

Continue Reading

২০১৫ সালের দুর্ঘটনার ছবিকে মহম্মদের ব্যাঙ্গচিত্র অঙ্কনকারীর শিল্পীর মৃত্যুর সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে হজরত মহম্মদের ব্যাঙ্গচিত্র অঙ্কনকারী শিল্পী লার্স ভিল্কসর সড়ক দুর্ঘটনায় ঘটনা বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি ট্রাক এবং একটি চার চাকা গাড়ি মুখোমুখি দাড়িয়ে রয়েছে। দেখা বোঝা যাচ্ছে দুটি গাড়ির পরস্পরের সাথে ধাক্কা লেগেছিল এবং চার চাকা গাড়িটির অগ্রভাগ চূর্ণবিচূর্ণ হয়ে কায়। ট্রাকের সামনের […]

Continue Reading

সীতারাম ইয়েচুরির গ্রিসে বক্তব্য রাখার ঘটনাটি ২০১৬ সালের, সম্প্রতির নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, গ্রীসে কম্যুনিস্ট পার্টির ইউথ ফেস্টিভালে বক্তব্য রাখলেন সীতারাম ইয়েচুরি। পোস্ট দুটো ছবিকে একত্রিত করে কোলাজ বানানো হয়েছে যার একটিতে দেখা যাচ্ছে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি স্টেজে দাড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। অন্যটিতে খোলা ময়দানে লাল ঝাণ্ডা হাতে একটি ভিড়কে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, […]

Continue Reading

যোধপুর বিমানবন্দরে রামদেবের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাটি ২০১৭ সালের, সম্প্রতির নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, যোধপুর বিমানবন্দরে বাবা রামদেব বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পালাতে বাধ্য হন। ২৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে রামদেব একটি প্রস্থান গেটের সামনে দাড়িয়ে রয়েছেন এবং তার দেহরক্ষীরা তাকে ঘিরে রেখেছে। সামনের দিক থেকে স্লোগান তুলে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনগণের একটি ভিড়। শেষ […]

Continue Reading

না, নেদারল্যান্ডস সরকার গীতা বাধ্যতামুলক বিষয় হিসেবে ঘোষণা করেনি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, পঞ্চম শ্রেণী থেকে স্কুলে গীতা আবশ্যক বিষয় ঘোষণা করলো নেদারল্যান্ডস সরকার। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি মেয়ে হাতে হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবদ গীতা নিয়ে একটি জায়গায় বসে রয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “নেদারল্যাণ্ডের মোট জনসংখ্যা 1 কোটি 70 লক্ষ। সেখানে হিন্দু মাত্র 2 লক্ষ 15 […]

Continue Reading

না, ভাইরাল ছবিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু তার নিজের মৃত্যুর খবর পড়ছেন না

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সুপার এক্সপ্রেস পত্রিকায় নিজের মৃত্যুর খবর পড়ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ছবিতে দেখা যাচ্ছে একটি খবরের কাগজ হাতে বসে রয়েছেন নেতাজি। কাগজের নাম মুখ্য খবরের শিরোনামে লেখা রয়েছে, সুভাষচন্দ্র বসু মৃত (MR. SUBHASH CH BOSE DEAD) এবং তার একটি ছবি দেওয়া রয়েছে প্রতিবেদনের সাথে।  […]

Continue Reading

২০১৯ সালের মোদী বিরোধী বিক্ষোভের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে,  নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ জানালো মার্কিন নিবাসী ভারতীয়রা। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বৈরাচারী নেতা হিটলারের ছবি যুক্ত একটি ব্যানার হাতে নিয়ে দাড়িয়ে আছে। লোকটির হাতে ভারত ও আমেরিকার জাতীয় পতাকা রয়েছে। ছবিতে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, “হিটলার […]

Continue Reading

উত্তরপ্রদেশ বন্যার পুরনো ভিডিওকে পশ্চিমবঙ্গের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গে বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির ভেতরে কোমর অবধি জল ঢুকে গিয়েছে এবং সেই জলে এক দম্পতি সাঁতার কাটার চেষ্টা করছে। লাল শাড়ি পরা মহিলাটি সিঁড়ির রেলিং ধরে সাতার কাটার […]

Continue Reading

২০১৯ সালের ছবিকে নিউজল্যান্ড-পাকিস্তান বিবাদের সাথে যুক্ত করে ভুয়ো দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করে সেটিকে নিউজল্যান্ড ক্রিকেটারদের দেওয়া পাকিস্তানের নিরাপত্তার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে অস্ত্রধারী সৈন্য ভর্তি ১৪টি কালো রঙের গাড়ি এবং একটি সাদা গাড়ি একটি বড় গেটের দিকে যাচ্ছে।  পোস্টের লম্বা ক্যাপশনে লেখা রয়েছে, “নিউজিল্যান্ডের প্লেয়ারদের এভাবেই সিকিউরিটি দিয়ে পাকিস্থানে রাখা হয়েছিলো মানে ওদের প্রাইমমিনিস্টার যেমন […]

Continue Reading

কাশ্মীরে দু’বছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়, ৩২ বছর নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ৩২ বছর পর কাশ্মীরে জন্মাষ্টমীর শোভাযাত্রা রাস্তায় বেরলো। পোস্টে মোট ৯টি ছবি রয়েছে যেখানে একটি শোভাযাত্রার দৃশ্য দেখা যাচ্ছে। ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে একটি গাড়ি যার ওপরে দুজন মেয়ে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে রয়েছে। খোল, কর্তাল হাতে নৃত্যরত অবস্থায় দেখা যাচ্ছে কয়েকজনকে। সঙ্গে বন্দুক […]

Continue Reading

তৃনমূলে যোগ দিলেন দিলীপ, ভুয়ো দাবি করে সম্পাদিত ছবি শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পোস্টের ছবিতে দেখা দেখা যাচ্ছে তৃণমূলের জোড়া ফুল চিহ্নযুক্ত একটি ব্যানারের সামনে পাশাপাশি বসে আছেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য মমতা শিবিরে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

আফগান পাইলট সাফিয়া ফিরোজীকে পাথর ছুঁড়ে মেরে ফেলার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, আফগানিস্তানের দ্বিতীয় মহিলা পাইলট সাফিয়া ফিরোজীকে পাথর ছুঁড়ে মেরে ফেললো তালিবানিরা। পোস্টে মোট দুটি ছবি রয়েছে যার প্রথমটিতে দেখা যাচ্ছে একটি ধ্বংস স্তুপের মাঝে বোরখা পরিহিত একজন মহিলা রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় দাড়িয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণী একটি প্লেনের ককপিটে বসে […]

Continue Reading

২০১৩ সালে মুসলিম ব্যক্তির গনেশ পূজা পালনের ভিডিওকে সম্প্রতির বলে ভুয়ো দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এবছর গুজরাটে ধূমধাম ভাবে গণেশ পূজা পালন করলো মুসলিম সম্প্রদায়ের লোকেরা। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওর প্রথমেই সংবাদ উপস্থাপককে হিন্দি ভাষায় বলছনে, আহমেদাবাদ শহরের মুসলমানরা গণেশ পূজা পালন করে সমাজে ভালো বার্তা দিচ্ছেন। একজন বলেন, আসলাম নামের এই মুসলিম ব্যক্তি বিগত পাঁচ বছর […]

Continue Reading

উজ্জয়িনীতে অবৈধ নির্মাণ অপসারণের ভিডিওকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়ার জেরে মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে বস্তি ভেঙে দিল পুলিশ। ২ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বুলডোজার দিয়ে টিনের তৈরি ঘর ভাঙা হচ্ছে। অনেকগুলি পুলিশ কর্মী ওই জায়গাকে ঘিরে দাড়িয়ে রয়েছে। পুলিশ ছাড়াও অনেক স্থানীয়কেও দেখা যাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, […]

Continue Reading

শুভেন্দুর সাথে সাক্ষাৎ করেননি অমিত শাহ, দাবিটি ভুয়ো

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লীতে অমিত শাহের সাক্ষাৎ না পেয়েই ফিরতে হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। একটি গ্রাফিক্স ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে ওপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি রয়েছে এবং নিচে শুভেন্দুর ছবি রয়েছে। মাঝখানে নিউজ ১৮ বাংলার একটি প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে […]

Continue Reading

Parle-G বিস্কুটের প্যাকেটের গায়ে থাকা ছোট মেয়েটি আসলে কে?- জানুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পারলে-জি বিস্কুটের প্যাকেটে ব্যাবহৃত ছোট মেয়ের ছবিটি আসলে লেখিকা সুধা মুর্তির। পারলে-জি বিস্কুট একটি প্যাকেট এবং একজন পৌড় মহিলার ছবি সহ একটি গ্রাফিক্স বানানো হয়েছে যার ওপরে লেখা রয়েছে, “Parle-G বিস্কুটের গায়ে যেই মেয়েটির ছবি দেখা যায়, সে এখন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা […]

Continue Reading

পুরনো একটি ছবিকে মুসলিম অত্যাচারের ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, চার জন মুসলিম যুবকের ওপর অত্যাচার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে চার জন ছেলের হাতে দড়ি বাধা রয়েছে। চার জনের গায়েই জামা নেই। আশেপাশে অনেকগুলি লোক ভিড় করে দাড়িয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই হলো ভারতীয় মুসলমান ভাইদের অবস্থা, আল্লাহ আপনি তাদের […]

Continue Reading

২০১৮ সালের কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি কৃষি আইনের বিরুদ্ধে হওয়া দিল্লীর একটি সম্প্রতির প্রতিবাদ মিছিলের। ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা রাস্তার ওপর লাল রঙের স্রোতের মতো একটি মিছিল দেখা যাছে। পোস্টের ছবির ওপরে লেখা রয়েছে,”লাল পতাকার মিছিলে ঢেকে গেল বর্ষা মুখর দিল্লির রাজপথ…দাবী একটাই বাতিল করতেই হবে কৃষি আইন।“ তথ্য […]

Continue Reading

আমেরিকারবাসী অ্যানা ওয়ার্ডেন’র ছবিকে শেহনাজ গিল দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু শোকে আইসিইউ-তে ভর্তি শেহনাজ গিল। অভিনেতার ছবির সাথে হাসপাতালের বেডে শুতে থাকা একজন মহিলার ছবি দেওয়া হয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে “শেহনাজ ICU তে, যে হারায় সেই বোঝে প্রিয় মানুষটাকে হারানোর বেদনা, সত্যিকারের ভালবাসা তোমাদের না দেখলে বুঝতে পারতাম না।“  […]

Continue Reading

কাশ্মীরে ৩২ বছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বেরলো, দাবিটি ভুল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ৩২ বছর পর কাশ্মীরে জন্মাষ্টমীর শোভাযাত্রা রাস্তায় বেরলো। ২ মিনিট ১৩ সেকন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্র্যাক্টরে শ্রীকৃষ্ণ-এর মূর্তি নিয়ে একটি মানুষের ভিড় রাস্তা ধরে এগোচ্ছে। ‘হরে কৃষ্ণ হরে রাম’ ধ্বনি, বাদ্যযন্ত্র ও করতালির সমবেত গানের মাধ্যমে এগিয়ে চলেছে এই যাত্রা। পোস্টের ক্যাপশনে […]

Continue Reading