২০১০ সালের পাঞ্জাবের ভিডিওকে হিজাব-বিতর্কের জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বোরখা পোড়াতে গিয়ে নিজেই পুড়ে গেলেন মহিলা। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, জল ট্যাঙ্কের ওপরে দাড়িয়ে থাকা ৪ জন মহিলার মধ্যে একজন একটি কালো বস্তুতে আগুন লাগাচ্ছে এবং পর মুহূর্তে সেই আগুন তার গায়েই লেগে যায়।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ বোরখা জ্বালাতে গিয়ে নিজেই পুড়ে […]

Continue Reading

হিজাব-বিতর্কঃ সলমন খানের মুসকানকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব-বিতর্কের মুখ মুসকানকে ১০ কোটি টাকার উপহার দিলেন অভিনেতা সলমন খান। হিজাব-বিতর্কে ভাইরাল হওয়া মুসকানের ভিডিও এবং সলমন খানের অনেকগুলি ছবি কোলাজ ৩ মিনিটের এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওতে ভয়েস ওভারে বলা হচ্ছে, এই মাত্র পাওয়া খবর, মুসকান খানকে ১০ কোটি টাকার উপহার দিলেন […]

Continue Reading

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রদর্শনের পুরনো ভিডিওকে হিজাব-বিতর্কের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার  

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার করছে পুলিশ। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভিড় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং পুলিশ বিক্ষোভ সভা ভাঙার উদেশ্যে তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ____ইন্নালিল্লাহ…😭 “হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনরত […]

Continue Reading

স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে ট্রেন চলাচল শুরু হলো? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হল। পোস্টের ১ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে রানি গাইদিনলিউ নামের ট্রেন স্টেশনে একটি মালগাড়ি হর্ন দিতে দিতে প্রবেশ করছে। ভিডিওর ওপরে লেখা রয়েছে, “স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ট্রেন চলাচল […]

Continue Reading

কর্ণাটক হিজাব বিতর্কঃ আত্মীয়ের সাথে মুসকানের তোলা ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব-বিতর্কের মুখ মুসকান তার বাবার সাথে দাড়িয়ে রয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত একটি মেয়ের পাশে দাড়িয়ে রয়েছে একজন বয়স্ক ব্যক্তি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ বাবার সাথে সাহসী মেয়ে মুসকান ❤ মাশাআল্লাহ! বাপের বেটি 🌸🥀।“   তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

মহারাষ্ট্রে নারী দিবস পালনের ভিডিওকে হিজাব বিতর্কের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব বিতর্কের মুখ মুসকানকে ডিএসপি বানানো হল। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে সাদা পোশাক এবং সাদা হজাব পরিহিত একটি তরুণীকে সারিতে দাড়িয়ে থাকে উর্দি পরা পুলিশ অফিসারদের সাথে পরিচয় করানো হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – দেখুন ফেসবুকের ক্ষমতা, অবশেষে মুসকান নামের সেই ছাত্রীকে সর্বোচ্চ […]

Continue Reading

দুটি অপ্রাসঙ্গিক ছবিকে হিজাব বিতর্কের মুখ মুসকান দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটক হিজাব বিতর্কের মুখ মুসকান জিন্স পরে রয়েছে। পোস্টে দুটি ছবির একটি কোলাজ রয়েছে যার মধ্যে একটিতে একজন যুবতি হিজাব রয়েছে এবং দ্বিতীয় ছবিতে ওই তরুণীই হিজাব ছাড়া সাধারণ জিন্স পরে দাড়িয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে: স্কুল কলেজ গেলে… বোরখা….. আর বেড়াতে গেলে […]

Continue Reading

নাজমা নামে একজন সমাজকর্মীর ছবিকে হিজাব-বিতর্কের মুখ মুসকান দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন যুবতীর ছবি শেয়ার করে তাকে কর্ণাটকের হিজাব-বিতর্কে ভাইরাল হওয়া মুসকান বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণী বসে রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ কর্ণাটকের মান্ড্যার এই সেই মেয়ে মুসকান যে গতকাল বোরকা পরে স্কুলে গিয়েছিল এবং ক্যামেরায় ধর্মীয় স্লোগান তুলে বিখ্যাত হয়েছিল এবং যাকে ইউপির দারুল উলূম ইসলামীর […]

Continue Reading

না, কর্ণাটকের কলেজে জাতীয় পতাকা খুলে গেরুয়া পতাকা উত্তোলন করা হয়নি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কর্ণাটকের কলেজে ভারতীয় জাতীয় পতাকা নামিয়ে গেরুয়া পতাকা উত্তোলন করা হল। পোস্টের ২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে লম্বভাবে দণ্ডায়মান একটি বাঁশে উঠে একজন যুবক গেরুয়া পতাকা লাগাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ কর্নাটকের একটা কলেজের ছাত্ররা জাতীয় পতাকা খুলে গেরুয়া পতাকা লাগিয়ে দিলো। বিজেপির […]

Continue Reading

শ্রদ্ধাজ্ঞাপন সভায় লতা মঙ্গেশকরের মৃতদেহে থুথু ফেললেন শাহরুখ খান ? জানুন সত্যতা 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, শ্রদ্ধাজ্ঞাপন সভায় লতা মঙ্গেশকরের মৃতদেহে থুথু ফেললেন অভিনেতা শাহরুখ খান। ভাইরাল পোস্টে সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ’-এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করে এই দাবি করা হচ্ছে। ১৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ খান মুখ মাস্ক লাগানো অবস্থায় দাড়িয়ে ইসলামিক রীতি অনুযায়ী দোয়া করার ভঙ্গিতে দাড়িয়ে […]

Continue Reading

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন কেন্দ্রিক ভাইরাল নোটিশটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভ্যালেন্টাইনস দিবস পালন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারির মধ্যে পার্টনার খুঁজে নেওয়ার নোটিশ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পোস্টের যাদব বিশ্ববিদ্যালয়ের নাম লেখা একটি নোটিশ রয়েছে। নোটিশে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ভ্যালেন্টাইনস দিবসের দিন সিঙ্গেলদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। ব্রাঞ্চ এবং বর্ষ নির্বিশেষে প্রত্যেককে ১০ ফেব্রুয়ারি […]

Continue Reading

২০০২ সালের গুজরাটের গরু ও চিতাবাঘের বন্ধুত্বের একটি ঘটনাকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, আসামে একটি গরু ও চিতাবাঘকে একসাথে শুয়ে থাকতে দেখা গেছে। পোস্টে মোট ৫টি ছবির একটি কোলাজ রয়েছে। সবকটি ছবিতেই দেখা যাচ্ছে একটি গরু এবং একটি বাঘ পাশাপাশি শুয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ঘটনাটি আসামের। একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে […]

Continue Reading

ভারতীয় যুবকের গুগল হ্যাক করে ৩.৬৬ কোটির চাকরি পাওয়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ৫১ সেকেন্ডের জন্য গুগল হ্যাক করে ৩ কোটি ৬৬ লক্ষ টাকার প্যাকেজের অফার পেয়েছে ঋতুরাজ নামে এক যুবক। পোস্টের ছবিতে একদিকে একজন যুবকের ছবি ও অন্য দিকে গুগলের লোগো দেওয়া রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আমাদের দেশের IIIT মনিপুর 2nd ইয়ারের ছাত্র #ঋতুরাজ_চৌধুরী, […]

Continue Reading

দুটি ভিন্ন ছবিকে যুক্ত করে মনগড়া আবেগি ক্যাপশনের সাথে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি হচ্ছে, শিশু জন্মের সময় মৃত মায়ের পাশে কাঁদছেন ডাক্তার। ছবিতে দেখা যাচ্ছে একজন লোক ডাক্তারের পোশাক এবং মুখে মাস্ক পরে ক্রন্দনরত অবস্থায় বসে রয়েছেন। এছাড়া ছবির বাঁদিকে একটি শিশু ও তার মায়ের ছবি রয়েছে।  পোস্টের দাবি হল, প্রসবের সময় ডাক্তারের কাছে সুযোগ হয় মাকে বাঁচাতে পারবে […]

Continue Reading

ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি উন্মোচনের খবরটি বিভ্রান্তিকর

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি উন্মোচন করা হল। পোস্টের ছবিতে ইন্ডিয়া গেটের ছবি রয়েছে এবং তার মাঝখানে একটি নেতাজির মূর্তি বসানো রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – 🇮🇳 দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর  গ্রানাইট মূর্তি উন্মোচন হলো। জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳 আজ বাঙালি গর্বিত […]

Continue Reading

জাপানের একটি প্রদর্শনীর ছবিকে ভারতীয় নির্যাতিতা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসলাম ধর্মের কথা বলার জন্য ভারতে একটি মুখ সেলাই করে দেওয়া হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ের মুখের বামদিক রক্তাক্ত হয়ে আছে এবং মুখ ও চোখে সেলাই দেওয়া রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – “””” কেউ এড়িয়ে যাবেন না “”””‘ বোনটির জন্য সবাই […]

Continue Reading

লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যুর খবরটি ভুয়ো

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, লেখিকা তসলিমা নাসরিন মারা গিয়েছেন। ভাইরাল এই পোস্টে লেখিকার ছবি দেওয়া রয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে, #ব্রেকিং_নিউজ তসলিমা নাসরিন মারা গেছেন! সূত্র: ফেইসবুক। সংবাদ প্রতিদিন নামে একটি ফেসবুক পেজ থেকে এই পোস্ট শেয়ার করা হয়েছে।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন […]

Continue Reading

অন্ধ্রপ্রদেশের একটি দরগার ছবিকে নবী হজরত ইব্রাহিমের কবর দাবি করে ভুয়ো পোস্ট

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ইসলাম ধর্মের নবী হজরত ইব্রাহিমের কবর দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি লোহার রেলিং দিয়ে ঘেরা জায়গায় লম্বা দৈর্ঘ্যের কবর জাতীয় উঁচু জায়গা চাদর দিয়ে ঢাকা রয়েছে এবং   বিভিন্ন ফুল দিয়ে সাজানো রয়েছে। ছবিতে একটি ডাস্টবিন রয়েছে এবং তার পাশে ফকির গোছের দুজন […]

Continue Reading

চিনের কুনমিং শহরের পেডিস্ট্রিয়ান ব্রিজের ছবিকে ত্রিপুরার আগরতলার সেতু দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ত্রিপুরার আগরতলার শহরের একটি সেতু বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা একটি চৌমাথা মোড়ে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। নিচের রাস্তাগুলিতে গাড়ি চলছে এবং বিজে লোকজন হাঁটা চলা করছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আগরতলা স্মার্ট সিটি।  তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

বিমানবন্দরে মদ্যপ অবস্থায় আরিয়ান খানের প্রস্রাব করার খবরটি ভুয়ো

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, মদ্যপ অবস্থায় বিমানবন্দরের লবিতে প্রস্রাব করলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। প্রতিবেদনের থাম্বনেলে একদিকে আরিয়ান খানের ছবি দেওয়া রয়েছে এবং অন্যদিকে দুজন লোককে দেখা যাচ্ছে। প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে – ম’দ্য’প অবস্থায় বিমানবন্দরের লবিতে প্রস্রাব শাহরুখ-পুত্র আরিয়ান খানের, ভিডিও সামনে আসতেই তুমুল হইচই নেটপাড়ায়। পোস্টের ক্যাপশনেও একই […]

Continue Reading

সাধারণ উটের ছবিকে সম্পাদিত করে দুই পা বিশিষ্ট প্রাণী দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটিকে দুই পা বিশিষ্ট উট বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে মুখে দড়ি বাধা অবস্থায় একটি উট দাড়িয়ে আছে যার শুধুমাত্র সামনের পা দুটি রয়েছে। পেছনে একটি লেজও রয়েছে কিন্তু পেছনের পা দুটি নেই। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব 🥀🥀 ছবিটি তারই প্রমান। […]

Continue Reading

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদির সদ্যজাত শিশুর ছবিকে অভিনেত্রীর ছেলে দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে সংবাদমাধ্যম প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, আবারও মা হলেন অভিনেত্রি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পোস্টের থাম্বনেইলে সদ্যজাত একটি শিশুর ছবি ও শ্রাবন্তীর ছবির কোলাজ দেওয়া রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আবার ও পুত্র সন্তানের মা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি।    তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের […]

Continue Reading

ছত্তিশগড়ে হিন্দু মহাসভার সমাবেশে ব্যারিকেড ভাঙার ভিডিওকে মথুরার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের মথুরায় কৃষ্ণ ভক্তরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। পোস্ট করা ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি HDFC ব্যাঙ্কের সামনে বিশাল একটি ভিড় জমায়েত করেছে এবং পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ভিড়ের তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় তারা সামনে থাকা ব্যারিকেড ভেঙ্গে ফেলছে। […]

Continue Reading

অরুণাচল প্রদেশের পুরনো ভিডিওকে বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার দাবি করা হচ্ছে, এটি সেনা প্রধান বিপিন রাওয়াত-এর হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য। ২৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে এবং হঠাৎ করে অসুরক্ষিত ভাবে ল্যান্ড করে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওলাতের […]

Continue Reading

সিরিয়ার পুরনো ভিডিওকে বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার সেটিকে সেনা প্রধান বিপিন রাওয়াত-এর হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ৩০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে মোট দুটি ভাগে রয়েছে। নিচের অংশে জেনালের বিপিন রাওয়াতের ছবি রয়েছে এবং ওপরে ভাগে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টারে আগুন লেগে রয়েছে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ছে। স্পষ্টই […]

Continue Reading

কর্ণাটকের কালাবুর্গি শহরের জামিয়া মসজিদের ছবিকে বাবরি মসজিদ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে বাবরি মসজিদ বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে একটি পুরনো দুর্গ রয়েছে যার ওপরে কয়েকটি গম্বুজাকৃতি অর্ধ গোলক দেখা যাচ্ছে, সাধারণত যেমন মসজিদের ওপরে থাকে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বাবরি মসজিদের ছবিটি আজও চোখের সামনে || চিরকাল থাকবে মুসলিমদের হৃদয়ে ||| আমরা কখনো ভুলবো না এই […]

Continue Reading

জগদীশ চন্দ্র বসুর ছবি ব্রিটেনের ৫০ পাউন্ড নোটে? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের বাজারে জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত ৫০ পাউন্ডের নোট আসতে চলেছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানি জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত একটি বাংলা প্রতিবেদন রয়েছে যার শিরোনামে লেখা হয়েছে, “গণভোটে ব্রিটেনের জনগণের রায় ব্রিটেনের ৫০ পাউন্ড নোটে থাকছে জগদীশ চন্দ্র বোসের […]

Continue Reading

“প্রত্যেক ধর্ষণকারীর সাজা হবে মৃত্যুদণ্ড”- ভুয়ো দাবির সাথে বিভ্রান্তকর পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হল। ২০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলছেন “ধর্ষণ করার অপরাধে সরকার ফাঁসির সাজা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে”। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ সেকেন্ডের একটি ক্লিপ দেওয়া রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এবার থেকে […]

Continue Reading

অভিনেতা সঁ কনারি’র সম্পাদিত ছবিকে সত্যজিৎ রায় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ১৯৫৩ সালে তোলা সত্যজিৎ রায়ের ছবি দাবি করা হচ্ছে। পোস্টে দেখা যাচ্ছে কিংবদন্তী চিত্রপরিচালক সত্যজিৎ রায় একটি গাড়িতে হেলান দিয়ে দাড়িয়ে রয়েছে। ছবির ওপরে ইংরেজিতে লেখা রয়েছে “রে বিফোর বন্ড! ১৯৫৩।” পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “সত্যজিৎ রায় দি-বস!”   তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি […]

Continue Reading

ব্রিটিশ ক্রিকেটার হেডলি ভেরিটির ছবিকে সম্পাদিত করে স্বামী বিবেকানন্দ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বামী বিবেকানন্দ ১৮৮৪ সালে কলকাতার ইডেন গার্ডেন মাঠে বল করছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ বল করছেন এবং উইকেটের পেছনে একজন আম্পায়ার দাড়িয়ে রয়েছেন। ছবির ওপরে লেখা রয়েছে, “১৮৮৪ সালে ইডেন গার্ডেনস, ক্যালকাটা টাউন ক্লাবের হয়ে বল করছেন নরেন্দ্রনাথ দত্ত (স্বামী বিবেকানন্দ) একটি […]

Continue Reading

৯২ বছর বয়সী মৃত বৌদ্ধ সন্ন্যাসীর ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিমালয়ের গুহা থেকে প্রায় ২০০-৩০০ বছর বয়সী জীবিত বৌদ্ধ সন্ন্যাসীকে উদ্ধার করা হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, গেরুয়া রঙের কাপড়ে আবৃত একজন বৃদ্ধ সন্ন্যাসী গোছের লোককে কয়েক জন পুলিশকর্মী ধরে রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “#গতকাল_রাতে_নেপালের_কিছু আর্কিওলজিস্ট ও নেপাল পুলিশের চালানো সম্মিলিত অভিযানে হিমালয়ের […]

Continue Reading

না, শরীরের রঙ বা স্কিন টোনের ওপর ভিত্তি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কোনও নামাঙ্কন হয়না

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কালো ত্বকের অধিকারী হসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন সুদানি মডেল নায়াকিম গাতওয়েচ। পোস্টে দেখা যাচ্ছে, কালো কুচকুচে ত্বকের অধিকারী একজন মহিলা পেপার হাতে নিয়ে একটি বিছানায় বসে রয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, “এটি কালো পাথর বা গ্রানাইটের শিল্পকর্ম নয়। […]

Continue Reading

শ্রীনগর মেডিকেল কলেজের ১০০ জন শিক্ষার্থীর ডিগ্রি বাতিল হওয়ার খবরটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার জন্য কাশ্মীরের শ্রীনগর মেডিকেল কলেজ ১০০ জন ছাত্রীর ডিগ্রি বাতিল করল। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে হিজাব পরিহিত অনেকগুলি মেয়ে সারিবদ্ধ ভাবে একটি মাঠের মধ্যে দাড়িয়ে রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “পাকিস্তান জিন্দাবাদ বলায় জম্বু কাশ্মীরে ১০০ সুন্দরী আর ডাক্তার হতে […]

Continue Reading

না, শ্রীলঙ্কান সরকার রাম মন্দিরের জন্য দেবী সীতার কোনও পাথর উপহার করেনি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেম একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, লঙ্কায় দেবী সীতা যেই পাথরে বসতেন সেই পাথরটি রাম মন্দিরের স্থাপন করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দিল শ্রীলঙ্কা সরকার। ৩.৩৪ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, আদিত্যনাথ এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ‘শ্রীলঙ্কান এয়ারলাইনস’ লেখা একটি প্লেনের সামনে দাঁড়ালেন। […]

Continue Reading

সাঁতারু বুলা চৌধুরীর ছবি যুক্ত করে ভাইরাল হচ্ছে সাঁতারু সায়নি দাসের বিশ্ব বেকর্ডের খবর

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে ছবির মহিলাটি হলেন সাঁতারু সায়নী দাস। পোস্টের এই গ্রাফিক্সে ২টি ছবিকে কোলাজ করে পোস্ট করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে সুইমিং স্যুট পরে জলের মধ্যে দাড়িয়ে রয়েছে। দ্বিতীয়টিতে একটি চলমান জাহাজ এবং একজন সাঁতারুকে জলের ওপরে দেখা যাচ্ছে। গ্রাফিক্সের ওপরে লেখা রয়েছে, […]

Continue Reading

হাসপাতালে ভর্তি থাকা অন্য মহিলার পুরনো ছবিকে পুনম পান্ডে দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বামীর অত্যাচারে আহত হয়ে হাসপাতালে ভর্তি পুনম পান্ডে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে মুখে ব্যান্ডেহ এবং অক্সিজেন নল লাগানো অবস্থায় একজন যুবতী একটি হাসপাতালের বেডে শুয়ে রয়েছে।  পোস্টের ক্যাপশনে কিছু সাম্প্রদায়িক এবং কুরুচিকর মন্তব্য করে লেখা রয়েছে, “তিনি হলেন সি গ্রেডের পুনম পান্ডে যিনি প্রায়শই সোশ্যাল […]

Continue Reading

ওয়েব সিরিজ শুটিং-এর দৃশ্যকে আসল খুনের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে প্রকাশ্য দিবালোকে স্বামী-স্ত্রীকে গুলি করে হত্যা করল পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ির পাশে একজন পুলিশের উইনিফর্ম পরিহিত একজন লোক দাড়িয়ে আছে এবং যুবক ও যুবতী তার সাথে কথা বলছে। এরপর কথা কাটাকাটি শুরু হতেই পুলিশ বন্দুক বের করে যুবককে লক্ষ্য […]

Continue Reading

কোরান পাঠ শেষে বাবা মায়ের সাথে তোলা সন্তানের ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে বাবা মেয়েকে এবং মা নিজের ছেলেকে বিয়ে করেছে। পোস্টে অন্য একটি ফেসবুক পোস্টের স্কিনশট শেয়ার করা হয়েছে যার ছবিতে দেখা যাচ্ছে একজন মাঝবয়সী লোকের সাথে একজন তরুণী দাড়িয়ে রয়েছে এবং একজন মহিলার একটি ছোট ছেলে দাড়িয়ে রয়েছে। সকলের গলায় একটি করে মালা […]

Continue Reading

মুসলিম দম্পতির দত্তক মেয়েকে হিন্দু রীতি মেনে বিয়ে দেওয়ার ঘটনাকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে হচ্ছে, তিন তালাক ও বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিলেন মুসলমান বাবা-মা। আরও দাবি করা হচ্ছে মেয়েকে হিন্দু ধর্মে দিক্ষিত করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত মহিলা ও একজন পুরুষের পা ছুঁয়ে প্রণাম করছে নববধুর সাজে থাকা একজন […]

Continue Reading

বিহার পুলিশের জয় শ্রী রাম স্লোগানের পুরনো ভিডিওকে ত্রিপুরা পুলিশ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ত্রিপুরা পুলিশ অফিসার জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে। পোস্টের ২৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী খোলা রাস্তায় পদযাত্রাকে সম্বোধন করে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, আমি শুনেছিলাম যে জনগণকে সাহায্য করার জন্য পুলিশ আছে, এখন বুঝলাম ত্রিপুরায় […]

Continue Reading

২০১৮ সালে পাকিস্তানকে ১৮-০ গোলে হারানোর ঘটনাকে সম্প্রতির দাবির করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করে হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ১৮-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দল। পোস্টের ছবিতে জার্সি পরা দুজন তরুণীর ছবি দেওয়া রয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে, “২৪.১০.২০২১ T20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় পুরুষ দল  ২৯ বছর পর বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। অবশ্যই ম্যাচে জয় […]

Continue Reading

ছবি শুটিং-এর দৃশ্যকে চিনা আর্মির আত্মসমর্পণ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০০ জন অবৈধ অনুপ্রবেশকারী চিনা সৈন্যকে বন্দী করলো ভারতীয় সেনা। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সৈন্যের ইউনিফর্ম পরিহিত বেশ কয়েকজন লোক দাড়িয়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকজন চিনা সৈন্যের পোশাক পরে আছেন। চিনের সৈন্যের ড্রেস পরে থাকা দুজনকে ভারতীয় সৈন্য বন্দী অবস্থায় ধরে আছে। ছবির ওপরে […]

Continue Reading

৮২৩ বছর পর অক্টোবর মাসে পাঁচটি শুক্র, শনি এবং রবিবার আসার দাবিটি একেবারেই ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ৮২৩ বছর পর অক্টোবর মাসে পাঁচটি শুক্রবার, পাঁচটি শনিবার এবং পাঁচটি রবিবার থাকবে। পোস্টে একটি গ্রাফিক্স জাতীয় ছবি দেওয়া রয়েছে যার ক্যাপশনে লেখা রয়েছে, এ বছর অক্টোবর মাসে ৫ টি শুক্রবার, ৫ টি শনিবার ও ৫টি রবিবার যা দীর্ঘ ৮২৩ বছর পরপর হয়ে থাকে। […]

Continue Reading

মার্কিন ছবির দৃশ্যকে বিশ্বের প্রথম ট্রেন দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে সেটিকে ২১১ বছর আগের বিশ্বের প্রথম ট্রেনের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ৩ মিনিটের সাদা কালো এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়লা চালিত অনেক পুরনো দিনের একটি ট্রেন রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছে। ট্রেনের ছোট ছোট কামরায় যাত্রী বসে রয়েছে। তাদের এই যাত্রায় বেশ মজার মজার ঘটনা […]

Continue Reading

না, ভাইরাল ছবিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু তার নিজের মৃত্যুর খবর পড়ছেন না

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সুপার এক্সপ্রেস পত্রিকায় নিজের মৃত্যুর খবর পড়ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ছবিতে দেখা যাচ্ছে একটি খবরের কাগজ হাতে বসে রয়েছেন নেতাজি। কাগজের নাম মুখ্য খবরের শিরোনামে লেখা রয়েছে, সুভাষচন্দ্র বসু মৃত (MR. SUBHASH CH BOSE DEAD) এবং তার একটি ছবি দেওয়া রয়েছে প্রতিবেদনের সাথে।  […]

Continue Reading

উলের তৈরি খেলনাকে দুর্লভ আলবিনো বাদুড় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে সেটিকে আলবিনো বাদুড় বলে দাবি করে হচ্ছে। পোস্টে মোট চারটি ছবি রয়েছে এবং সবগুলিতেই একটি সাদা রঙের বাদুড়ের মতো দেখতে প্রাণীকে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, “শিশু আলবিনো বাদুর।“ তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর এবং বানোয়াট। একজন রাশিয়ান শিল্পীর […]

Continue Reading

২০১৯ সালের মোদী বিরোধী বিক্ষোভের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে,  নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ জানালো মার্কিন নিবাসী ভারতীয়রা। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বৈরাচারী নেতা হিটলারের ছবি যুক্ত একটি ব্যানার হাতে নিয়ে দাড়িয়ে আছে। লোকটির হাতে ভারত ও আমেরিকার জাতীয় পতাকা রয়েছে। ছবিতে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, “হিটলার […]

Continue Reading

কাশ্মীরে দু’বছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়, ৩২ বছর নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ৩২ বছর পর কাশ্মীরে জন্মাষ্টমীর শোভাযাত্রা রাস্তায় বেরলো। পোস্টে মোট ৯টি ছবি রয়েছে যেখানে একটি শোভাযাত্রার দৃশ্য দেখা যাচ্ছে। ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে একটি গাড়ি যার ওপরে দুজন মেয়ে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে রয়েছে। খোল, কর্তাল হাতে নৃত্যরত অবস্থায় দেখা যাচ্ছে কয়েকজনকে। সঙ্গে বন্দুক […]

Continue Reading

কাল্পনিক নকশার ছবিকে নবনির্মিত অযোধ্যা রেল স্টেশন দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সোশ্যাল মিডিয়া ফেসবুকে সম্প্রতি একটি ছবি শেয়ার করে সেটিকে হিন্দু ধর্মের ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় নবনির্মিত রেল স্টেশনের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি ঝা চকচকে রেল স্টেশনে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে সারি সারি ট্রেন দাড়িয়ে রয়েছে। প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জন্য লাল রঙের অনেকগুলি চেয়ারও রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#অযোধ্যা_রেলওয়ে_স্টেশন…. 🙏❤🙏 এই […]

Continue Reading

২০১৩ সালে মুসলিম ব্যক্তির গনেশ পূজা পালনের ভিডিওকে সম্প্রতির বলে ভুয়ো দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এবছর গুজরাটে ধূমধাম ভাবে গণেশ পূজা পালন করলো মুসলিম সম্প্রদায়ের লোকেরা। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওর প্রথমেই সংবাদ উপস্থাপককে হিন্দি ভাষায় বলছনে, আহমেদাবাদ শহরের মুসলমানরা গণেশ পূজা পালন করে সমাজে ভালো বার্তা দিচ্ছেন। একজন বলেন, আসলাম নামের এই মুসলিম ব্যক্তি বিগত পাঁচ বছর […]

Continue Reading

উজ্জয়িনীতে অবৈধ নির্মাণ অপসারণের ভিডিওকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়ার জেরে মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে বস্তি ভেঙে দিল পুলিশ। ২ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বুলডোজার দিয়ে টিনের তৈরি ঘর ভাঙা হচ্ছে। অনেকগুলি পুলিশ কর্মী ওই জায়গাকে ঘিরে দাড়িয়ে রয়েছে। পুলিশ ছাড়াও অনেক স্থানীয়কেও দেখা যাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, […]

Continue Reading

Parle-G বিস্কুটের প্যাকেটের গায়ে থাকা ছোট মেয়েটি আসলে কে?- জানুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পারলে-জি বিস্কুটের প্যাকেটে ব্যাবহৃত ছোট মেয়ের ছবিটি আসলে লেখিকা সুধা মুর্তির। পারলে-জি বিস্কুট একটি প্যাকেট এবং একজন পৌড় মহিলার ছবি সহ একটি গ্রাফিক্স বানানো হয়েছে যার ওপরে লেখা রয়েছে, “Parle-G বিস্কুটের গায়ে যেই মেয়েটির ছবি দেখা যায়, সে এখন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা […]

Continue Reading

পুরনো একটি ছবিকে মুসলিম অত্যাচারের ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, চার জন মুসলিম যুবকের ওপর অত্যাচার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে চার জন ছেলের হাতে দড়ি বাধা রয়েছে। চার জনের গায়েই জামা নেই। আশেপাশে অনেকগুলি লোক ভিড় করে দাড়িয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই হলো ভারতীয় মুসলমান ভাইদের অবস্থা, আল্লাহ আপনি তাদের […]

Continue Reading

আমেরিকারবাসী অ্যানা ওয়ার্ডেন’র ছবিকে শেহনাজ গিল দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু শোকে আইসিইউ-তে ভর্তি শেহনাজ গিল। অভিনেতার ছবির সাথে হাসপাতালের বেডে শুতে থাকা একজন মহিলার ছবি দেওয়া হয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে “শেহনাজ ICU তে, যে হারায় সেই বোঝে প্রিয় মানুষটাকে হারানোর বেদনা, সত্যিকারের ভালবাসা তোমাদের না দেখলে বুঝতে পারতাম না।“  […]

Continue Reading

কাশ্মীরে ৩২ বছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বেরলো, দাবিটি ভুল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ৩২ বছর পর কাশ্মীরে জন্মাষ্টমীর শোভাযাত্রা রাস্তায় বেরলো। ২ মিনিট ১৩ সেকন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্র্যাক্টরে শ্রীকৃষ্ণ-এর মূর্তি নিয়ে একটি মানুষের ভিড় রাস্তা ধরে এগোচ্ছে। ‘হরে কৃষ্ণ হরে রাম’ ধ্বনি, বাদ্যযন্ত্র ও করতালির সমবেত গানের মাধ্যমে এগিয়ে চলেছে এই যাত্রা। পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

মহারাষ্ট্র পুলিশের মক ড্রিলের ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গুজরাটের আহমেদনগরে ফিল্মি কায়দায় এটিএম (ATM) ডাকাতদের ধরলেন পুলিশ। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শাটার জাতীয় দরজার বাইরে দাড়িয়ে রয়েছে অনেকগুলি পুলিশ কর্মী। এরপর ধীরে ধীরে দরজা খুলতেই ভেতরে থেকে বেরিয়ে আসে তিনজন এবং পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। তিন জনের মুখেই রুমাল […]

Continue Reading

২০১৯ সালের রাম নবমী শোভাযাত্রার ভিডিওকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হিন্দুরা একটি মসজিদের সামনে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মসজিদের সামনের রাস্তায় গেরুয়া বস্ত্র পরিহিত অনেক লোক ভিড় জমিয়ে আছে এবং “নিম কা পাত্তা কড়বা হে, পাকিস্তান ভড়বা হে” সমবেত স্লোগান জাতীয় শোনা যাচ্ছে।   পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

SDPO স্ত্রী স্বামীকে IPS অফিসার বানিয়ে দিলেন? জানুন সত্যতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বেকার ছেলেকে বিয়ে করে স্বামীকে আইপিএস অফিসার বানিয়ে দিলেন ডিএসপি ম্যাডাম। ছবিতে দেখা যাচ্ছে ‘আজ দিনকাল’ নামের নিউজ পোর্টালের একটি পোস্টের স্ক্রিনশট রয়েছে। থাম্বনেলে পুলিশের ড্রেস পরিহিত একজন মহিলা ও একজন লোককে দেখা যাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “I salute him । প্রতিটা মেয়ের […]

Continue Reading

২০১৪ সালে গোলরক্ষক শ্রীজেশের নামে রাস্তার নামকরণ হয়, টোকিও অলিম্পিকে জয়ের পর নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের গোলরক্ষক শ্রীজেশের নামে রাস্তার নামকরণ করল কেরল সরকার। পোস্টে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের সাইনবোর্ডের ওপর লেখা রয়েছে, “Olympian Sreejesh Road (অলিম্পিয়ান শ্রীজেশ রোড)”। এই ছবির ওপর শ্রীজেশের ছবি রয়েছে এবং পাশে লেখা রয়েছে, “ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের […]

Continue Reading

২০১৫ সালে বন্যায় কবলিত ইসকন মন্দিরের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রচুর বৃষ্টি হওয়ায় জলে ডুবে গিয়েছে মায়াপুর ইসকন মন্দির। পোস্টে মোট তিনটি ছবি রয়েছে যেখানে একটিতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক বুক অবধি জলে ডুবে রয়েছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে একটি মন্দির প্রায় জলে ডুবে গিয়েছে এবং শেষ ছবিতে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মূর্তির সামনে তিনজন […]

Continue Reading

পুরনো ছবিকে পশ্চিমবঙ্গের জলমগ্ন রাস্তার দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পর রাস্তায় কুমির দেখা গিয়েছে। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দুটি বাড়ির মাঝের একটি গলি জলে ভরে আছে। সেই জলে ভেসে উঠেছে একটি কুমির। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ভোটের আগে দুয়ারে সরকার, ভোটের পরে দুয়ারে কুমির। 😂😂😂”।   তথ্য যাচাই করে আমরা […]

Continue Reading

জার্মানির বাইক মিছিলের ভিডিওকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কান্সারে আক্রান্তে শিশুর শেষ ইচ্ছা পূরণের জন্য ১৫ হাজারা বাইক তার বাড়ির সামনে এসে দাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে একটি যায়গায় সারি সারি অনেকগুলি মোটর সাইকেল দাড়িয়ে আছে। সবগুলিতেই আরোহীরা হেলমেট পরে বসে আছে। কোনও বাইকে একের বেশি লোক বসে আছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,“জার্মানিতে ৬ […]

Continue Reading

প্রিয়া মালিক ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন, টোকিও অলিম্পিক্সে নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, টোকিও অলিম্পিক্সে কুস্তিতে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন প্রিয়া মালিক। ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে কুস্তির পোশাক পরা প্রিয়া মালিককে কাঁধে তুলে রেখেছে মুখে মাস্ক লাগানো দুজন লোক। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “প্রথম সোনা প্রিয়া মালিক,টোকিও অলিমপিক এ শুভেচ্ছা ও শুভকামনা সবাই কে।”  তথ্য […]

Continue Reading

অনিমা মুর্মু ২০১৯ সালের সাঁওতালী মাধ্যম উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল, ২০২১ সালে নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, এবছরের সাঁওতালি মাধ্যমের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানের অধিকারী হয়েছে অনিমা মুর্মু। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একজন কমবয়সী মেয়ে দাড়িয়ে রয়েছে এবং তার পাশে একজন বয়স্ক লোক একজন মহিলা রয়েছে। ছবির ওপরেই লেখা রয়েছে, “উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম হয়েছে অনিমা মুর্মু।  পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

কর্নাটকের গুলবার্গা জেলার ভিডিওকে কুম্ভমেলার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কুম্ভমেলাতে এক সন্ন্যাসির আগুনে সমর্পিত হওয়ার ঘটনাকে ক্যামেরাবন্দি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। ১ মিনিট ৫৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া বস্ত্র পরিহিত একজন লোক আগুনের মধ্যে শায়িত অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ পর তিনি আগুন থেকে অক্ষত অবস্থায় উঠে আসছেন।  পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

চাঁদ দ্বারা সূর্যকে ঢাকার এই ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নির্মিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, রাশিয়া ও কানাডার মধ্যবর্তী অঞ্চলে দিনের বেলা চাঁদ সূর্যকে ৩০ সেকেন্ডের জন্য ঢেকে দেয় এবং ৫ সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে যায়। পোস্ট করা ২৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, ফুটবল আকৃতির চাঁদ, পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি চলে আসে এবং কিছুক্ষণের জন্য সূর্যকে গ্রাস করে […]

Continue Reading

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ভিডিওকে পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে করে দাবি করা হচ্ছে, হাজার হাজার শরণার্থী অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ২৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন পুরুষ, মহিলা, কমবয়সী ছেলে ও মেয়ে কাঁটাতারের বেড়া উপেক্ষা করে এক পাড় থেকে অন্য পাড়ে আসছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “বাঙালীর পেটে লাথি মেরে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারীরা […]

Continue Reading

না, রানী মুখার্জি বলেননি “হজরত মুহাম্মাদ দুনিয়ার সর্বকালের সেরা মানব”

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ কয়েকটি পোস্টে রানী মুখার্জি এর নাম দিয়ে একটি ভুয়ো বক্তব্যকে ভাইরাল করা হচ্ছে। একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, রানী মুখার্জি বলেছেন “হজরত মুহাম্মাদ দুনিয়ার সর্বকালের সেরা মানব”। পোস্টে দেওয়া প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে “হজরত মুহাম্মাদ দুনিয়ার সর্বকালের সেরা মানবঃ রানী মুখার্জি”। ক্যাপশনেও একই কথা লেখা রয়েছে।  তথ্য যাচাই […]

Continue Reading

আমেরিকার হ্যারিকেনের ভিডিওকে ঘূর্ণিঝড় যশ দাবি করে ভুয়ো ভিডিও শেয়ার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেম একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ঘূর্ণিঝড় যশ বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝড়ো হাওয়ার সাথে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বাড়ির ছাদ উড়ে যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “তান্ডব শুরু করছে ঘূর্ণিঝড় যশ!!!বাংলাদেশের বিভিন্ন যায়গায় ভয়ংকর ঝড়বৃষ্টি শুরু।“ তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন […]

Continue Reading

না, ইসলামিয়া হাসপাতালের কোভিড ইউনিট শুধুমাত্র মুসলিমদের জন্য নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতার ইসলামিয়া হাসপাতালে শুধুমাত্র মুসলিম ধর্মালম্বীদের চিকিৎসা করা হবে। পোস্টে মোট দুটি ছবি রয়েছে যার মধ্যে একটিতে কলকাতার প্রাক্তন মেয়র ফিরাহাদ হাকিম ফিতে কাটছেন এবং অন্যটিতে চিকিৎসার কিছু যন্ত্রপাতি পর্যবেক্ষণ করছেন। ছবি দুটির নিচে লেখা রয়েছে “ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে ফিরহাদ হাকিম”। পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

না, নতুন আইটি নিয়ক অনুযায়ী হোয়াটসঅ্যাপ মেসেজ মনিটর করা হবে না

তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন নিয়ম নিয়ে হাজির হয়েছে ভারত সরকার, যা চালু হয় গিয়েছে ২৬মে থেকে। ফেসবুক এবং গুগল যেখানে ভারত সরকারের এই নতুন নিয়ম মেনে নেওয়ার কথা জানায়, অন্য দিকে আবার এই নয়া আইনের বিরুদ্ধেই ভারত সরকারকে দিল্লি হাইকোর্ট অবধি নিয়ে যায় হোয়াটসঅ্যাপ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ-এ এই বিধি নিষেধের সাথে যুক্ত একটি […]

Continue Reading

না, এটি বাংলার দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘যশ’-এর ভিডিও নয়

বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘যশ’ নিয়ে ভুয়ো খবরের সাইক্লোন আছড়ে পড়েছে। সম্প্রতি একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ঘূর্ণিঝড় ‘যশ’ উড়িষ্যাতে ঢুকে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় গাছপালা উড়ে যাচ্ছে এবং বাতাসের শোঁ শোঁ শব্দ […]

Continue Reading

পুরনো ছবিকে করোনার সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবিকে দেশে বেড়ে চলা করোনায় মৃত্যুর সাথে জুড়ে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। পোস্টে দেখা যাচ্ছে, একতি নদীর পাশে পর পর সাজানো অনেকগুলি চিতা জ্বলছে। এই ছবিটিকে বিভ্রান্তিকর ক্যাপশনে শেয়ার করে দাব করা হচ্ছে এটি সম্প্রতির ঘটনা। “বাংলার গর্ব মমতা” নামে তৃনমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এটিকে শেয়ার করে […]

Continue Reading

বাংলাদেশের লকডাউনের খবরকে বিভ্রান্তিকর শিরোনামের সাথে শেয়ার

সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলায় ১৪ এপ্রিল থেকে লকডাউন চালু করা হচ্ছে। ‘খাস খবর’ নামে একটি নিউজ পোর্টাল থেকে একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে যার শিরোনাম দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লকডাউন। শিরোনামটিতে লেখা রয়েছে, “বাংলায় ১৪ এপ্রিল থেকে কড়া লকডাউন, বন্ধ থাকবে সব অফিস-দোকান”। খবরটির ক্যাপশনে লেখা […]

Continue Reading

না, ইসলাম ধর্ম গ্রহণ করেনি জনপ্রিয় অভিনেতা রামচরন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, তেলেগু চলচিত্রের অভিনেতা রামচরন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওই খবরের থাম্বনেলে দেখা যাচ্ছে রামচরন একটি সাদা রঙের ফেজটুপি পরে হাত জোড় করে দাড়িয়ে আছে। শিরোনামে লেখা রয়েছে, “তামিল নায়ক রাম চরণ ইসলাম গ্রহণ করেছেন”। পোস্টরে ক্যাপশনেও একই কথা লেখা রয়েছে।   তথ্য যাচাই করে আমরা দেখতে […]

Continue Reading

না, এগুলি গুজরাটে খুঁজে পাওয়া দ্বারকা নগরের ছবি নয়

বিশ্বের বিভিন্ন জায়গার জলের তলায় খুঁজে পাওয়া প্রস্তর খন্ডের কয়েকটি ছবিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলি গুজরাটের পশ্চিম উপকূলের উপদ্বীপ কাথিয়াবাড়ে সমুদ্রের ভিতর খুঁজে পাওয়া প্রাচীন দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ। পোস্টটিতে মোট সাতটি ছবি রয়েছে এবং সবগুলি ছবি জলের নিজের ধ্বংসাবশেষের। উদাহরণ স্বরূপ, একটি ছবি একটি সিংকে দেখা যাচ্ছে, অন্য একটি ছবিতে সিঁড়ি […]

Continue Reading

বিভ্রান্তিকর প্রতিবেদন শেয়ার করে ভুয়ো দাবি, ১৫ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দেন ঐশ্বর্য

সোশ্যাল মিডিয়ায় ফের বিভ্রান্তিকর শিরোনামের সাথে একটি ভুয়ো খবরকে ভাইরাল করা হচ্ছে। ‘সংবাদ ২৪ অনলাইন’ নামে একটি পোর্টাল একটি প্রতিবেদন শেয়ার দাবি করছে অভিনেত্রী ঐশ্বর্য রায়ের একটি ছেলে রয়েছে এবং তিনি মাত্র ১৫ বছর বয়সে এই সন্তানের জন্ম দেন। খবরটির শিরোনামে লেখা রয়েছে, “মাত্র ১৫ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দেন রাই সুন্দরী, নেটদুনিয়ায় ভাইরাল […]

Continue Reading

সম্পাদিত ছবি শেয়ার করে ভুয়ো দাবি, যৌবন ধরে রাখতে মন্দিরে চুল দেন ঐশ্বর্য

ঐশ্বর্য রায় বচ্চনের সম্পাদিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বার বার ঘুরে আসে। এবার এই ভুয়ো ছবিটিকে আরও ভাইরাল করার দায়িত্ব ব্যাঙের ছাতার মতো উঠতি নিউজ পোর্টালগুলি নিজের হাতে নিয়ে ফেলেছে। ক্লিক পাওয়ার জন্য এই সমস্ত প্রতিবেদনের লেখক/লেখিকারা কতটা নিচে নামতে পারে তার ধারণা করাও মুশকিল। এর আগে ভারত বার্তা নামে একটি পোর্টাল অন্য একটি শিশুর […]

Continue Reading

না, এটি বিরাট-অনুস্কার কন্যা সন্তানের ছবি নয়

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু উঠতি নিউজ পোর্টালের নিম্ন মানসিকতা নিয়ে এর আগের আমরা একটি ভুয়ো দাবির তথ্য যাচাই করেছিলাম। ওই প্রতিবেদনে আমরা লিখেছিলাম ক্লিক পাওয়ার লক্ষ্যে কিছু ওয়েবসাইট ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর শিরোনামের কিংপিন হয়ে দাড়িয়েছে। সম্প্রতি ফের একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে ফেসবুকে। ‘ভারত বার্তা’ নামে একটি পোর্টাল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি […]

Continue Reading

আসল প্ল্যাকার্ডে ‘কাপড় খুলবো’ নয় ‘কাপড় খুলবো না’ লেখা রয়েছে

নারীবিদ্বেষ এই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিটি ইটে রয়েছে। আর সেই নারী যদি আধুনিক চিন্তাধারার এবং বাম ভাবাদর্শে বিশ্বাসী হয় তবে সেখানে আর কিছু বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি লজ্জাজনক ঘটনা দেখা যাচ্ছে। একটি সম্পাদিত ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে এবং […]

Continue Reading

করোনায় আক্রান্ত তসলিমা নাসরিন, ভুয়ো দাবি করে পোস্ট ভাইরাল

সম্পতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, করোনায় আক্রান্ত হলেন লেখিকা তসলিমা নাসরিন। সাধারণ নেটিজেন ছাড়াও বিভিন্ন খবরের পোর্টাল এই মর্মে প্রতিবেদন শেয়ার করে। একটি পোস্টে নাসরিনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “আল্লাহ তোমার ধন তুমি নিয়ে জান… ভারতের কলকাতায় করোনা ভাইরাসে তসলিমা নাসরিন আক্রান্ত…..”।  ফেসবুক  আর্কাইভ  অন্যদিকে, ‘স্কাই নীল’ নামে […]

Continue Reading

আমি কলকাতায় কালীপুজোর উদ্বোধন করিনিঃ সাকিব আল হাসান

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতায় কালীপুজোর উদ্বোধন করলেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। একটি পোস্টে ‘বয়কট সাকিব’ স্ট্যাম্প লাগানো একটি সাকিবের ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“কোটি ভক্তের প্রাণ  সাকিব আল হাসান কলকাতায় কালীপুজো উদ্বোধন  করছেন। একজন মুসলিম ক্রিকেটারের কাছ থেকে এটি কখনোও […]

Continue Reading

না, এটি লোকাল ট্রেন চালু হওয়ার পরে দমদম স্টেশনের দৃশ্য নয়

সোশ্যাল মিডিয়ায় ২০১৮ সালের একটি ভিডিওকে শেয়ার সম্প্রতির ঘটনা বলে ভুয়ো দাবি করা হচ্ছে। দু’মিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি স্টেশনে অনেক লোক ভিড় করে দাড়িয়ে আছে এবং প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেন আসার পর সবাই জোর করে ট্রেনে ওঠার চেষ্টা করছে। দাবি করা হচ্ছে এটি লোকাল ট্রেন চালু হবার পর ১১ নভেম্বরের দমদম স্টেশনের ভিডিও। […]

Continue Reading

নির্মাণাধীন কাশী বিশ্বনাথ মন্দিরের ছবিকে অযোধ্যার রাম মন্দিরের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাম জন্মভূমি নিয়ে ভুয়ো খবর প্রতিনিয়ত বেড়েই চলেছে। সম্প্রতি ফেসবুকে নির্মাণাধীন অন্য একটি মন্দিরের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রথম ছবি। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি মন্দিরের নির্মাণ চলছে এবং তার চারিদিকে বাঁশ বাধা রয়েছে। এর ক্যাপশনে লেখা […]

Continue Reading

হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর সমাবেশের ভিডিওকে ফ্রান্সের আন্দোলনের বলে ভুয়ো দাবি

ফ্রান্স বিক্ষোভ নিয়ে ফের ভুয়ো খবর। সোশ্যাল মিডিয়ায় ২০১৯ সালের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ফ্রান্সে হযরত মুহাম্মদের ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের ভিডিও। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“ফ্রান্সে, প্রিয় নবী সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের রাসুল প্রেমিকরা আন্দোলন শুরু করছে।আল্লাহ তাদেরকে কবুল করুক আমিন।“ উল্লেখ্য, […]

Continue Reading

না, জাতীয় দল ছাড়ছেন না ফ্রান্সের ফুটবলার পল পগবা

ফ্রান্সে ক্লাসরুমে ইসলামের নবী হযরত মুহাম্মদের কার্টুন দেখানোর সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন ফ্রান্স সহ বিভিন্ন দেশের মুসলিম ধর্মালম্বিরা। এই আন্দোলন নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ফ্রান্সের ফুটবলার পল পগবার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুহাম্মদ নিয়ে […]

Continue Reading

এটি মাদার টেরেসার ১৮ বছর বয়সের ছবি নয়

একটি ভুয়ো ছবিকে মাদার টেরেসার ১৮ বছর বয়সের ছবি দাবি করে কয়েকটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ছবিটিতে একজন যুবতী মহিলার বড় আকারের মুখের পাশে মাদার টেরেসার মুখের ছবি দেখা যাচ্ছে এবং এর ওপরে লেখা রয়েছে, ‘মাদার তেরেসা’র দুর্লভ একটি ছবি। তখন তার বয়স ১৮…।‘ আমাদের একজন পাঠক এই ছবিটি তথ্য যাচাইয়ের ফ্যাক্ট ক্রিসেন্ডোর […]

Continue Reading

পথ দুর্ঘটনার ছবিকে ধর্ষণের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

একজন মহিলা পুলিশ কর্মীর মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, পাঞ্জাবের মহিলা পুলিশ কনস্টেবলকে ধর্ষণ এবং হত্যা করে রাস্তার ধারে ফেলে দেওয়া হল। পোস্টটিতে মোট চারটি ছবি শেয়ার করা হয়েছে তার মধ্যে দুটি ছবিতে পুলিশ উইনিফর্ম পরা একজন মহিলার দেহ দেখা যাচ্ছে। অন্য দুটিতে মৃত এই পুলিশ কর্মীর আইডি কার্ডের ছবি […]

Continue Reading

হাথরাস নির্মম ধর্ষণ কান্ডের অভিযুক্ত সন্দীপের বাবা দাবি করে ভুয়ো ছবি শেয়ার

হাথরাসের জঘন্য ধর্ষণকান্ডের পর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিতে চিহ্নিত ব্যক্তিটি, যাকে যোগী আদিত্যনাথের পাশে দেখা যাচ্ছে, হলেন এই ঘটনায় মূল অভিযুক্ত সন্দীপের বাবা। ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর।  উত্তরপ্রদেশের হাথরাসের একটি নির্মম এবং পাশবিক ঘটনায় একজন ১৯ বছর বয়সী তরুণীকে গনধর্ষণ করে […]

Continue Reading

দীপিকা পাডুকোনের ২০১৮ সালের একটি ছবিকে ফটোশপ করে ভুয়ো দাবির সাথে শেয়ার

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের ফটোশপ করা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি করা হচ্ছে। ছবিতে দেখে যাচ্ছে অভিনেত্রির কালো রঙের টি-শার্টে লেখা রয়েছে “I STAND WITH INDIAN FARMERS”। দাবি করা হচ্ছে, সম্প্রতি এনসিবি অফিসে যাওয়ার সময় দীপিকা কৃষি বিলের প্রতিবাদে ভারতের কৃষকদের সমর্থনে এই পোশাক পরেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,‘#দীপিকাকে_ড্রাগ_সন্দেহে জেরা করা হয়……কিন্তু নিজের […]

Continue Reading

ভাষাগত সাদৃশ্য এবং তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশের ধর্ষণের ঘটনাকে ঘিরে বিভ্রান্তি

অসম্পূর্ণ তথ্য এবং ভাষার মিল থাকার কারনে বাংলাদেশের একটি ঘটনাকে নিয়ে শেয়ার করা একটি পোস্টকে ঘিরে সম্প্রতি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে সম্প্রতি একটি আদিবাসী তরুণীর ধর্ষণকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমগুলিতে। পৃথ্বীরাজ তালুকদার নামে বাংলাদেশের একজন ফেসবুক ইউজার এই অমানবিক ধর্ষণের নিন্দায় একটি ছবি শেয়ার করে লিখেছেন,“এই আদিবাসী মেয়েটিকে ধর্ষণ করা […]

Continue Reading

এটি হাথরাস নির্মম ধর্ষণ কান্ডের নির্যাতিতার ছবি নয়

উত্তরপ্রদেশেরে হাথরাশের নির্মম এবং অমানবিক ধর্ষনকান্ডের পর উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। এই ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রায় সকলেই। এই ঘটনাকে ঘিরে অনেকগুলি ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমগুলি। এগুলির মধ্যে কিছু সত্য এবং বেশ কয়েকটি ভুয়ো পোস্টও রয়েছে। এমনই একটি পোস্টে অন্য একটি মেয়ের ছবি শেয়ার করে তাকে হাথরাসের নির্যাতিতা তরুণী বলে দাবি […]

Continue Reading

সিলিকনের তৈরি ভাস্কর্যের ছবিকে পুরুলিয়ার অদ্ভুদ প্রাণী বলে ভুয়ো দাবি

পশ্চিমবঙ্গে মানুষরূপী অদ্ভুত প্রাণীর আবির্ভাব? সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, পুরুলিয়ার জঙ্গলে এবার দেখা মিলল এক অদ্ভুত দর্শন প্রাণীর। ‘Banglar Pran’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে।  ফেসবুক  প্রতিবেদন একজন পাঠক আমাদের হোয়াটসঅ্যাপের ফ্যাক্ট লাইনে এই খবরটির তথ্য যাচাই করার জন্য আবেদন করে। এই প্রতিবেদনটির শেষের দিকে […]

Continue Reading

পাকিস্তানের পতাকা জড়িয়ে রাখি সাওয়ান্ত! ভুয়ো দাবির সাথে ভাইরাল চলচিত্রের অংশ

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রাখি সাওয়ান্তের কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলছেন তিনি। ছবিগুলিতে দেখা যাচ্ছে রাখি হাতে পাকিস্তানের পতাকা নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#অ্যাংরি_রিএক্ট_দেবেন_না এই মহিলা রাখি সাওয়ান্ত ভারতীয়দের কলঙ্ক, পাকিস্তানের একটি ক্যাম্পে পাকিস্তানের পতাকা হাতে ছবি তুলছে! সরাসরি ভারতীয় দের চ্যালেঞ্জ […]

Continue Reading

২০১৮ সালের দিল্লীর কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির বলে ভুয়ো দাবি

প্রধানমন্ত্রী নতুন কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর এই বিলে বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পাঞ্জাব থেকে তামিলনাডু, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ দেশের আরও বিভিন্ন রাজ্যের কৃষকরা প্রতিবাদে পথে নেমেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় কৃষকদের এই প্রতিবাদ নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ২০১৮ সালের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষি বিলের প্রতিবাদে মানুষের মাথার […]

Continue Reading

মোদির গুরু দয়ানন্দ গিরি ২০১৫ সালে পরলোক গমন করেছেন এবং এটি তার ছবি নয়

২০১৫ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলুর মঠ দর্শনের ছবিকে সোশ্যাল মিডিয়া শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, মোদির গুরু শ্রী দয়ানন্দ গিরি মহারাজ আজ পরলোক গমন করেছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে হাসপাতাল জাতীয় একটি ঘরে একটি বেডে একজন গেরুয়াধারি সাধু শুয়ে আছেন এবং তাকে ঘিরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী সহ আরও কয়েকজন সাধু। ক্যাপশনে লেখা রয়েছে, […]

Continue Reading

ছবিতে কঙ্গনার সাথে বসে থাকা ব্যক্তিটি আবু সালেম নয়

বিতর্কে জর্জরিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সাথে বসে রয়েছেন কঙ্গনা। পোস্টের ছবিতে কঙ্গনার সাথে আরেকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। দাবি, ইনিই কুখ্যাত আবু সালেম। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,“কুখ্যাত #আন্ডার #ওয়ার্ল্ড #ডন #আবু #সালেমের সাথে স্বঘোষিত দেশপ্রেমিকা ঝাঁসীর রানি, বিজেপির বীরাঙ্গনা #মাতাল #কঙ্গনা […]

Continue Reading

মদ্যপ অবস্তায় রয়েছেন জয়া বচ্চনের মেয়ে দাবি করে ভুয়ো ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি শেয়ার করে হচ্ছে, মদ্যপ অবস্তায় রয়েছেন জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। ছবিতে কালো পোশাক পরা একজন মেয়েকে দেখা যাচ্ছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “এই নাশেরি , মদ্যপ, পাতা খোর শ্বেতা_বচ্চন এর মা জয়া_বচ্চন দু দিন আগে সংসদে ড্রাগ নিয়ে জ্ঞান বিতরণ করছিলেন !! 🤣😂🤣” উল্লেখ্য, সংসদে দাঁড়িয়ে বলিউডের মাদক-যোগের অভিযোগের সমালোচনা […]

Continue Reading

ফটোশপ করা ছবি শেয়ার করে ভুয়ো দাবি, বাংলার বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কঙ্গনা

একুশে বাংলায় ভোট। কে হবে বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর মুখ এই বিষয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে রাজ্যবাসি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ফটোশপ করা প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, কঙ্গনা রানাউতকে বাংলায় মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্যা কুইন্ট’-এর ১২ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে এই দাবি করা হচ্ছে। শিরোনামে লেখা রয়েছে, […]

Continue Reading

পুরনো ছবির শেয়ার করে ভুয়ো দাবি, কঙ্গনাকে স্বাগত করতে যাচ্ছে করনি সেনার দল

তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, গুজরাট থেকে হাজার হাজার করনি সেনার সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউতকে স্বাগত করার জন্য মুম্বই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। তিনটি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছে। অন্য দুটি ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি গাড়ি লাইন করে রাস্তা দিয়ে যাচ্ছে। […]

Continue Reading