উত্তরপ্রদেশ বন্যার পুরনো ভিডিওকে পশ্চিমবঙ্গের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গে বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির ভেতরে কোমর অবধি জল ঢুকে গিয়েছে এবং সেই জলে এক দম্পতি সাঁতার কাটার চেষ্টা করছে। লাল শাড়ি পরা মহিলাটি সিঁড়ির রেলিং ধরে সাতার কাটার […]

Continue Reading

তৃনমূলে যোগ দিলেন দিলীপ, ভুয়ো দাবি করে সম্পাদিত ছবি শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পোস্টের ছবিতে দেখা দেখা যাচ্ছে তৃণমূলের জোড়া ফুল চিহ্নযুক্ত একটি ব্যানারের সামনে পাশাপাশি বসে আছেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য মমতা শিবিরে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। পোস্টের ক্যাপশনে […]

Continue Reading

ভুয়ো অ্যাকাউন্টের টুইটকে সোনু সুদের বয়ান দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, অভিনেতা সোনু সুদ টুইট করে বলেছেন ‘মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী বদলান’। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি টুইটের স্ক্রিনশট দেওয়া রয়েছে যেখানে ‘Sonu Sood’ নামের একটি হ্যান্ডেল থেকে হিন্দি ভাষায় টুইট করা হয়েছে, “মুখ্যমন্ত্রী নয় এবার প্রধানমন্ত্রী বদলান, যারা একমত রিটুইট করুন।“ এছাড়া ছবির ওপরের অংশে লেখা […]

Continue Reading

শুভেন্দুর সাথে সাক্ষাৎ করেননি অমিত শাহ, দাবিটি ভুয়ো

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লীতে অমিত শাহের সাক্ষাৎ না পেয়েই ফিরতে হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। একটি গ্রাফিক্স ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে ওপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি রয়েছে এবং নিচে শুভেন্দুর ছবি রয়েছে। মাঝখানে নিউজ ১৮ বাংলার একটি প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে […]

Continue Reading

২০১৮ সালের কৃষক আন্দোলনের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি কৃষি আইনের বিরুদ্ধে হওয়া দিল্লীর একটি সম্প্রতির প্রতিবাদ মিছিলের। ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা রাস্তার ওপর লাল রঙের স্রোতের মতো একটি মিছিল দেখা যাছে। পোস্টের ছবির ওপরে লেখা রয়েছে,”লাল পতাকার মিছিলে ঢেকে গেল বর্ষা মুখর দিল্লির রাজপথ…দাবী একটাই বাতিল করতেই হবে কৃষি আইন।“ তথ্য […]

Continue Reading

পশ্চিমবঙ্গের ভিডিওকে রাজনৈতিক রং লাগিয়ে ত্রিপুরার দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, খোল কর্তাল বাজিয়ে দেশাত্মবোধক গান গাইছে ত্রিপুরা পুলিশ। ২ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভারতের জাতীয় পতাকা আকাশে উড়ছে এবং তার চারিদিকে উইনিফর্ম পরিহিত বেশ কিছু পুলিশ কর্মী দাড়িয়ে গান গাইছেন। একজন পুলিশের গলায় ঝোলানো রয়েছে একটি খোল এবং শোনা যাচ্ছে […]

Continue Reading

কোপা আমেরিকা জয়ের পর মেসির মোদীকে ফোন করার খবরটি ভুয়ো

ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ফুটবল তারকা লিওনেল মেসি কোপা আমেরিকা ২০২১ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পোস্টে দেওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, ১১ জুন তারিখের একটি প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে “খেলার মাঠ থেকে মোদীকে ফোন করে মেসির উদযাপন”। সাদা নীল জার্সি পড়ে মেসি এক হাতে একটি […]

Continue Reading

কেরালায় জিও বা অন্য কোনও টেলিকম সার্ভিস ব্যান করা হয়নিঃ আইটি প্রিন্সিপাল সেক্রেটারি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, কেরালায় জিও পরিষেবা বন্ধ করল পিন্নারাই বিজয়নের সরকার। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে কেরালার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নের ছবি দেওয়া রয়েছে। তার নিচে লেখা রয়েছে, “মোদী আর আম্বানিকে কেরলের মুখ্যমন্ত্রী দ্বারা উচিত শিক্ষা, নতুন সালের শুরু থেকেই সমস্ত কেরালা জুড়ে জিও […]

Continue Reading

২০২০ সালের অগস্ট মাসে লকডাউন ঘোষণার ভিডিওকে এবছরের ঘটনা বলে ভুয়ো দাবি করা হচ্ছে

সামাজিক ভিডিও প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, অগস্ট মাসের ৯ দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। পোস্ট করা ২ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকদের উদ্দেশ্যে লকডাউনের সম্পর্কিত কিছু বার্তা দিতে শোনা যাচ্ছে। তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ২০২০ সালের অগস্ট […]

Continue Reading

না, এটি সম্প্রতি বন্যা কবলিত এলাকায় মমতার পরিদর্শনের ছবি নয়; এটি ২০১৭ সালের ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রবল বৃষ্টির জন্য় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে স্বয়ং মমতা ব্যানার্জি জলের মধ্যে দাড়িয়ে আছেন এবং কাউকে যেন কিছু নির্দেশ করছেন। তার সামনেই নির্দেশ দেওয়ার ভঙ্গিতে দাড়িয়ে রয়েছেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে […]

Continue Reading

মন্ত্রী সাধন পাণ্ডে এখনও বেঁচে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন

সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে মারা গিয়েছেন। পোস্টের মন্ত্রীর একটি ছবি দেওয়া রয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে, “আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে পারি দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডে মহাশয়।আপনার আত্মার চির শান্তি কামনা […]

Continue Reading

২০১৪ সালে বিশ্বব্যাপী দুর্নীতি সূচকে ভারত ৮৫ তম স্থানে ছিল, ১৮৫ তম নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভুয়ো গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০১৪ সালে কংগ্রেস সরকারের আমলে ‘বিশ্বব্যাপী দুর্নীতি সূচকে’ ভারত ১৮৫ স্থানে ছিল, সেটা নরেন্দ্র মোদীর আমলে নেমে ৭৭ তম স্থানে পৌঁছেছে। গ্রাফিক্সে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, “বিশ্বব্যাপী দুর্নীতি সূচকে উন্নতি করেছে ভারত। মাত্র ছয় বছরে ১৮৫ থেকে ৭৭ তম স্থানে ভারত। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর […]

Continue Reading

প্রতিবেদনের স্ক্রিনশটকে সম্পাদিত করে দেবাঞ্জন দেবের না জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে ভুয়ো ভ্যাকসিনে মৃত্যু হলে কেন্দ্রকে দোষারোপ করা হত, মন্তব্য করেছেন দেবাঞ্জন দেব। পোস্টে একটি খবরের কাগজের প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে যার একদিকে দেখা যাচ্ছে কয়েকজন লোক মুখে মাস্ক পরে রয়েছেন এবং তার পাশের ছবিতে চার জন একটি একটি অফিস জাতীয় কক্ষে বসে রয়েছেন। ছবি দেখে […]

Continue Reading

পেট্রোল-ডিজেল মূল্যবৃদ্ধিঃ ফেব্রুয়ারি মাসের ঘটনাকে সম্প্রতির দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। রাজনৈতিক মহলে এই মূল্যবৃদ্ধি নিয়ে দোষারোপ শুরু হয়েছে। সঙ্গে বেড়েছে ভুয়ো খবরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ছত্তিসগড় সরকার পেট্রোল ডিজেলের ওপর ১২ টাকা কর কমিয়েছে। পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছবি দেওয়া রয়েছে। ক্যাপশনে লেখা […]

Continue Reading

অসম সরকারের ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা’ আসলে একটি ১০০০ কর্মীর একটি দল, আসল সৈন্য নয়

ক্লিক বা ভিউজ পাওয়ার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ কোনও নতুন বিষয় নয়। অর্ধসত্য বা আসল খবরকে শব্দের জালে মুড়িয়ে এমন ভাবে পরিবেশন করা হয় যাতে খবরের মানেই বদলে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে অসমে মুসলিম এলাকাগুলিতে সেনা অভিযান চালানো হবে। প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “জনসংখ্যা […]

Continue Reading

পায়ে শিকল বাধা অবস্থায় থাকা এই বৃদ্ধ আদিবাসি অধিকার সংগ্রাম-কর্মী স্ট্যান স্বামী নন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ৮৪ বছরের বৃদ্ধ আদিবাসি অধিকার সংগ্রাম-কর্মী স্ট্যান স্বামীকে মৃত্যুর আগে অবধি লোহার শিকলে বেঁধে রাখা হয়েছিল। ছবিটিতে দেখতে যাচ্ছে, একজন বৃদ্ধ মুখে অক্সিজেন মাস্ক পরা একটি বিছানায় বসে আছেন। তার পায়ে হাতকরার মতো দেখতে লোহার শিকল বাধা রয়েছে।   পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “আদিবাসীদের অধিকারের […]

Continue Reading

না, ২০২১ সালের বিধানসভা ভোটের ধর্মভিত্তিক ভোট শতাংশ প্রকাশ করা হয়নি

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করাব হচ্ছে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৬৭% শতাংশ হিন্দু ভোটের মধ্যে বিজেপি পেয়েছে ২৭.৯% এবং তৃণমূল পেয়েছে ৭.৩%। ভাইরাল পোস্টে অন্য একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট রয়েছে যেখানে একটি জন সমাবেশের ছবি দেখা যাচ্ছে। তার ওপরে হিন্দি ভাষায় লেখা রয়েছে, এটি উত্তরপ্রদেশে মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসির র‍্যালির দৃশ্য। […]

Continue Reading

Fact Check: প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য কোন রাজ্যে কত? জানুন বিস্তারিত

পেট্রোল-ডিজেলের পর এবার বিদ্যুৎ বিল। সম্প্রতি ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, মুম্বাই, দিল্লী এবং আরও বেশ কয়েকটি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুৎ প্রতি বেশি টাকা নেয় সরকার। ছবির ওপরের দিকে লেখা রয়েছে, “আপনি জানেন কি? পশ্চিমবঙ্গে “১০০” ইউনিট বিদ্যুৎ এর মুল্য ৭১২ টাকা।“ একদম নিচে লেখা রয়েছে, “বিদ্যুৎ এর মাশুল কমাতে […]

Continue Reading

না, পেট্রোলে কেন্দ্রের তুলনায় পশ্চিমবঙ্গ সরকার বেশি কর নেয় না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, পেট্রোলের ওপর ১৬.৫০ টাকা কর নেয় কেন্দ্র এবং ৩৮.৫০ টাকা কর পায় রাজ্য সরকার। অর্থাৎ, পেট্রোলে কেন্দ্রের তুলনায় বেশি কর নেয় পশ্চিমবঙ্গ সরকার। গ্রাফিক্সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী অমিত মিত্রর ছবি রয়েছে এবং তার ওপরে লেখা রয়েছে,“প্রত্যেকটি পেট্রলপাম্পে অবশ্যই এই রেটের চার্টটা টাঙানো […]

Continue Reading

আনন্দবাজার পত্রিকার নাম ব্যবহার করে ভুয়ো খবর ছাড়ানো হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকের একটি পোস্টে বলা হচ্ছে, সংবাদ মাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ একটি প্রতিবেদনে লিখেছে নরেন্দ্র মোদীর কড়া জবাবের জন্য চিন তিব্বত প্রত্যন্ত অঞ্চলে বুলেট ট্রেন চালাতে বাধ্য হল। শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, ‘আনন্দবাজার পত্রিকা অনলাইন’ পোর্টালের লোগো যুক্ত দুটি প্রতিবেদনের স্কিনশট কোলাজ করা হয়েছে।  প্রথম ছবিতে দেখা যাচ্ছে চিনের রাষ্ট্রপতি  শি জিনপিং ও […]

Continue Reading

পশ্চিমবঙ্গের পুলিশ নিয়োগের তালিকায় শুধু মুসলিমদের নাম? পড়ুন সত্যতা যাচাই

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের ফলাফল ঘোষণা করা হয়েছে। করোনা আবহ এবং এই বেকারত্বের সময়ে সরকারি চাকরির পরীক্ষার ফল সোশ্যাল মিডিয়ায় এক রকমের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ভালো আলোচনা নয়, ভিত্তিহীন আলোচনা যার সূত্রপাত হয় কিছু বিভ্রান্তিকর পোস্ট থেকে। ফেসবুকে নিয়োগের একটি তালিকা শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে পুলিশ নির্বাচিত প্রার্থীর বেশিরভাগই মুসলিম। সন্দিপ সামন্ত […]

Continue Reading

না, ভাইরাল ভিডিওতে রোহিঙ্গাদের বস্তি ভেঙে ফেলা হচ্ছে না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জম্মু-কাশ্মীরে রোহিঙ্গাদের বস্তি ভাঙা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি জেসিবি গাড়ি ঘরবাড়ি ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে। কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ঘরের জানালা ভেঙে ফেলছে, এমনকি জলাশয়ের উপর থাকা মাচা থেকে তক্তা খুলে নেওয়া হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “জম্মু-কাশ্মীরে রোশনী অ্যাক্ট এর অধীনে স্থাপন করা […]

Continue Reading

২০১৮ সালের মারধরের ঘটনাকে বর্তমানের দাবি করে ভুয়ো পোষ্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের আমরোহার বিজেপি বিধায়ককে জুতা-চপ্পল-লাঠি দিয়ে বেধড়ক মারধর করলেন স্থানীয় মহিলারা। পোস্টে মোট দুটি ছবি রয়েছে যার প্রথমটিতে দেখা যাচ্ছে গেরুয়া পাঞ্জাবী পরিহিত একজন লোককে ঘিরে রয়েছে বেশ কয়েকজন মহিলা এবং একজন পুলিশকর্মী সেই লোকটিকে সেই ভিড়ের হাত থেকে বাঁচানোর চেষ্টায় রয়েছে। দ্বিতীয় ছবিতে […]

Continue Reading

না, রাষ্ট্রপতি শাসনের দাবিতে বিজেপি নেতারা রামানাথ কোভিন্দের সাথে দেখা করেনি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে বরিষ্ঠ বিজেপি নেতাবৃন্দ রাষ্ট্রপতির কাছে আর্জি জানাতে গিয়েছিলেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকা লাইন এর মাঝখানে দাড়িয়ে আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তার বাম পাশে দাড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ এবং ডান পাশে আছেন বিজেপি সম্পাদক […]

Continue Reading

না, প্রধানমন্ত্রীর কান্নাকে নিয়ে কোনও প্রতিবেদন প্রকাশ করেনি নিউ ইয়র্ক টাইমস

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, দি নিউ ইয়র্ক টাইমস-এর প্রথম পাতায় প্রধানমন্ত্রীর কান্না নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক টাইমস কাগজের প্রথম পাতার মুখ্য খবর একটি কুমিরের ছবি দেওয়া রয়েছে যার চোখ থেকে জল পড়ছে এবং শিরোনামে লেখা রয়েছে “ভারতের প্রধানমন্ত্রী কাঁদলেন”। পোস্টের ক্যাপশনে লেখা […]

Continue Reading

বাংলাদেশের ট্রেন ছবিকে পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূল সমর্থকরা একটি শিশুকে আহত করেছে। ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের জামা পরিহিত একটি শিশু রক্তাত অবস্থায় রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে “তৃণমূলের দুষ্কৃতীরা দুধের শিশু বাচ্চাদের কেউ ছেড়ে কথা বলল না বাংলা য় মানসিকতা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে রাজ্যপালের কাছে অনুরোধ রাষ্ট্রপতি শাসন […]

Continue Reading

২০১৯ সালে অপরাধী আল্লারাখাকে ধরার ঘটনাকে সম্প্রতির দাবি করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি গুজরাটের একটি মহিলা পুলিশ দল জুনাগড়ের অপরাধী জুসাব আল্লারাখাকে গ্রেফতার করেছে। ছবিতে দেখা যাচ্ছে চারজন মহিলা বন্দুক হাতে দাড়িয়ে রয়েছে এবং সামনে একজন লোক হাত বাধা অবস্থায় মাটিতে বসে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এটি কোনও সিনেমার দৃশ্য নয় গুজরাট ATS মহিলা […]

Continue Reading

ভাইরাল ছবিটি কুশ ক্ষেত্রপালের দেহ উদ্ধারের ছবি নয়ঃ বাঁকুড়া পুলিশ সুপার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি কর্মকর্তা কুশ ক্ষেত্রপালকে  খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি গাছের ডালে একজন ব্যক্তি ফাঁস লাগানো অবস্থায় গাছ ঝুলছে এবং নিচে দুজন পুলিশ এবং কয়েকজন লোক দাড়িয়ে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মির্জাপুরের রায়বাঘিনীতে আরও একজন বিজেপি কর্মকর্তাকে […]

Continue Reading

সম্পাদিত গ্রাফিক্স শেয়ার করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ১ মে মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে ছিলেন এবং একদিন পর ২ মে তিনি হাটতে শুরু করে। এখানে বলে রাখা ভালো, ২ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। কোলাজ করা ছবির পোস্টে দেখা যাচ্ছে, ডানদিকে মুখ্যমন্ত্রী মমতা একটি হুইলচেয়ারে বসে আছেন এবং তার নিচে লেখা রয়েছ […]

Continue Reading

২০১৯ সালের ধর্নার ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

বাংলার বিধানসভা নির্বাচনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের সুনামি নেমেছে তা নিয়ে আমরা সকলেই অবগত। এর আগে বেশিরভাগ দাবি বর্তমান শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই করা হয়েছে। এবারের নিশানা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। সম্প্রতি একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুখে মাস্ক না পরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ধর্নায় বসেছেন। ছবিতে দেখা যাচ্ছে মাঝখেন হর্ষবর্ধন […]

Continue Reading

মমতা সরকারের ২০১৭ সালের নির্দেশকে সম্প্রতির ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভুয়ো ভিডিও, পোস্ট এবং ছবি শেয়ার করে সেগুলিকে বাংলার ঘটনা বলে দাবি করা হচ্ছে। এজাতীয় ভুয়ো পোস্টের সিংহ ভাগই সন্ত্রাস, খুন, বোমাবাজি বা রাজনৈতিক। এবারের ফেক নিউজও সেই মুখ্যমন্ত্রী মমতাকে নিয়েই তবে একটু আলাদা। ফেসবুকে একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ১২৫টি আরএসএস […]

Continue Reading

ব্রাজিলের পুরনো ভিডিওকে পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে

গত ২ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক দলগুলির দ্বন্দ্বের খবর শোনা যাচ্ছে। কোথাও অভিযোগ উঠেছে একদল লোকেরা অন্য দলের সমর্থকদের খুন করেছে আবার কোথাও দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা দেখা গেছে। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় স্তরে। সন্ত্রাসের বিভিন্ন রকম ছবি, পোস্ট এবং ভিডিও শেয়ার […]

Continue Reading

অন্ধ্রপ্রদেশেরে ঘটনাকে বাংলার নির্বাচন-পরবর্তী সন্ত্রাস দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলার নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক মাটিতে পড়ে রয়েছে এবং দুজন মহিলা তার আশে পাশে মাটিতে আছড়ে আছড়ে কাঁদছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ধর্নায় কোনও পরিবর্তন হবে না। রাষ্ট্রপতি শাসন এবং সেনা মোতায়েন করলেই বাংলায় শান্তি আসবে।“ তথ্য যাচাই […]

Continue Reading

বাংলাদেশের ঘটনাকে পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সন্ত্রাস দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচন সংক্রান্ত ফেক নিউজের ধারা এখনও অব্যহত। সম্প্রতি ফেসবুকে একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি নির্বাচন-পরবর্তী সন্ত্রাসে আহত হয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে শাড়ি পরিহিত একজন মহিলা বসে আছে এবং তার মাথা থেকে রক্ত পড়ছে। পোস্টের ক্যাপশনে হিন্দি ভাষায় লেখা রয়েছে, “ইনি কি বাংলার নারী […]

Continue Reading

বাংলাদেশের ঘটনাকে নির্বাচন-পরবর্তী সন্ত্রাস দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

বাংলার বিধানসভা নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণা হয়েছে ২ মে। কিন্তু সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ভোট শেষ হয়নি। ফলের পর থেকেই দেখা যাচ্ছে ভিন্ন রাজ্যের বা দেশের কিছু পুরনো ভিডিও এবং ছবিকে ভুয়ো দাবির ফেসবুকে ভাইরাল করা হচ্ছে। এই সমস্ত পোস্টকে বাংলার নির্বাচনী-পরবর্তী সন্ত্রাস নাম দেওয়া হয়েছে। এমনই একটি ভিডিও শেয়ার করে দাবি […]

Continue Reading

আত্মহত্যার ঘটনাকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক খুন দাবি করে ফেক নিউজ ছড়ানো হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, মালদার মোথাবাড়ি এলাকায় দুজন বিজেপি কর্মীকে হত্যা করেছে তৃণমূলের সমর্থকরা। ছবিতে দেখা যাচ্ছে একটি দড়িতে দুজন ছেলের গলায় ফাঁস লাগানো রয়েছে। দুজনেই মৃত। আশেপাশে বেশ কিছু লোক দাড়িয়ে রয়েছে। পোস্টটিকে বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়েছে এবং এর ক্যাপশনে লেখা রয়েছে, […]

Continue Reading

পঃ মেদিনীপুর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং চড়িয়ে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছয় জন মুসলিম যুবক পশ্চিম মেদিনীপুরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে। পোস্টে একজন মেয়ের ছবি দেওয়া রয়েছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “যখন সবাই এই রাজনীতির উৎসব নিয়ে ব্যস্ত ঠিক তখনই হয়ে গেল একটা নোংরা নির্মম অমানবিক কাজ 😞 শেষ করে দিল একটা তরতাজা […]

Continue Reading

২০২১ নির্বাচনঃ দুটি পুরনো ছবিকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ গিয়েছে ঠিকি কিন্তু এর রেষ এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। ২ মে ফলাফলের পর থেকেই বিভিন্ন জেলা থেকে সন্ত্রাস, বোমাবাজি, খুন এবং রাজনৈতিক দলগুলির সমর্থকদের দ্বন্দ্বের খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে বেশ কিছু সত্য কিন্তু ভুয়ো খবরের সংখ্যাও রয়েছে প্রচুর। সম্প্রতি টুইটারে দুটি পুরনো ছবি শেয়ার করে সেগুলিকে পশ্চিমবঙ্গের […]

Continue Reading

সম্পাদিত ছবিঃ না, মমতার সামনে মাথা নত করে ক্ষমা চাননি মোদী

২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে ঘোষণা হয়েছে ২ মে। দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মসনদে বসেছে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রধান প্রতিপক্ষ বিজেপি ৭৭টি আসন পেয়েছে। নির্বাচন শুরুর আগে থেকেই দু’পক্ষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সত্য এবং ভুয়ো পোস্ট শেয়ার করে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেছিল।  ফলের পরেও সেই ধারা […]

Continue Reading

না, এটি ভোটের ফলাফলের পর তৃণমূলের বিজয় উল্লাসের ভিডিও নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো শেয়ার করে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে হাতে অস্ত্র নিয়ে বিজয় মিছিল করছে তৃণমূল। পোস্টে দেখা যাচ্ছে নীল রঙের আলোর রোশনায় অনেকগুলি লোক উদ্দাম নাচছে। ভিডিওতে তৃনমূলে বিখ্যাত গান ‘খেলা হবে’ শোনা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “পশ্চিমবঙ্গের ফলাফলের পরের বিজয় উৎসব”।  এখানে বলে রাখা ভালো, তৃণমূল কংগ্রেসের […]

Continue Reading

উড়িষ্যার পুলিশভ্যানে হামলার পুরনো ভিডিওকে বাংলার দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

গত ২ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক দলগুলির দ্বন্দ্বের খবর শোনা যাচ্ছে। কোথাও অভিযোগ উঠেছে একদল লোকেরা অন্য দলের সমর্থকদের খুন করেছে আবার কোথাও দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া ঘটনা দেখা গেছে। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় স্তরে। সন্ত্রাসের বিভিন্ন রকম ছবি, পোস্ট এবং ভিডিও শেয়ার […]

Continue Reading

না, জেলার কোথাও ধর্ষণ বা নির্যাতনের কোনও ঘটনা সামনে আসেনিঃ বীরভূম এসপি

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বীরভূমের নানুরে বিজেপি কর্মীকে গনধর্ষণ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একজন মহিলার দেহ মাটিতে পড়ে রয়েছে এবং তার মুখ দেখা যাচ্ছে না। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই ছবি টুইটারে শেয়ার করেছেন। টুইটের ক্যাপশনে লেখা রয়েছে, “বীরভূমের নানুরে একজন বিজেপি কর্মীকে গনধর্ষণ করা হয়েছে। নানুরের […]

Continue Reading

না, ইন্টিলিজেন্স ব্যুরো (IB) বাংলার নির্বাচনের কোনও সমীক্ষা প্রকাশ করেনি

গত ২৯ এপ্রিল বাংলার বিধানসভা নির্বাচনের আট দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যেই একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ইন্টিলিজেন্স ব্যুরো (IB) রিপোর্ট অনুযায়ী বাংলায় তৃণমূল জিতছে। ছবিতে দেখা যাচ্ছে সবার ওপরে ইংরেজিতে লেখা রয়েছে “ইন্টিলিজেন্স ব্যুরো (IB)” এবং তার ঠিক নিচে লেখা রয়েছে, “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১”। ছবির ঠিক মাঝখানে তালিকা বানিয়ে […]

Continue Reading

না, এবিপি-সি ভোটার আলাদাভাবে কোনও বিধানসভা নির্বাচনী কেন্দ্রের জন্য কোনও সমীক্ষা প্রকাশ করেনি

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের অনেকগুলি সম্পাদিত গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে তৃণমূল জিতছে। মজার ব্যাপার হল একই ধরনের একটি গ্রাফিক্স ব্যবহার করে দাবি করা হচ্ছে সি ভোটারের নির্বাচনী সমীক্ষা অনুযায়ী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইটাহার চাকুলিয়া সহ সবকটি কেন্দ্রেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তৃণমূল। অন্য দিকে অন্য […]

Continue Reading

উত্তরবঙ্গ সংবাদপত্রের প্রথম পাতাকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ক্ষমতার এলে রাজবংশীদের জমি কেড়ে নেওয়া হবে এমন মন্তব্য করেছেন কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী সুকুমার রায়। পোস্টে দেখা যাছে একটি সংবাদপত্রের একটি প্রতিবেদন রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে, “কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকুমার রায়ের চাঞ্চল্যকর বয়ান”। এই প্রতিবেদনের তারিখ দেওয়া রয়েছে ৩০ মার্চ। […]

Continue Reading

লকডাউনে টাকা বিলি করার ছবিকে রাজনৈতিক রং লাগিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল

গত ২২ এপ্রিল বাংলার ষষ্ঠ দফার নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এরপর সপ্তম দফায় ২৬ এপ্রিল মালদা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার মোট ৩৬টি বিধানসভা আসলে ভোটগ্রহণ হবে। বর্তমানে রাজনৈতিক মহলের নজর রয়েছে এই আসনগুলি দিকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফারাক্কার সংযুক্ত মোর্চা প্রার্থীকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কংগ্রেস […]

Continue Reading

না, হেমতাবাদ কেন্দ্র নিয়ে কোনও সমীক্ষা প্রকাশ করেনি এবিপি-সি ভোটার

আগামি ২৬ এপ্রিল রাজ্যে ৩৬টি আসনে সপ্তম দফার ভোট হতে চলেছে এবং গত ২২ এপ্রিল চার জেলায় মোট ৪৩টি আসনে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এদিনের ভোটের পর ফেসবুকে একটি ভুয়ো গ্রাফিক্স শেয়ার করা দাবি করা হচ্ছে, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী হেমতাবাদ কেন্দ্রে ৩৫ হাজারের বেশি ভোটে জিতছে তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মণ। পোস্টের ছবি অনুযায়ী, হেমাতাবাদে তৃণমূল […]

Continue Reading

না, ভিডিওতে পুলিশকে যিনি মারধোর করছেন তিনি কোনও বিজেপি নেতা নন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে বিজেপি নেতা রিঙ্কু বার্মা অন ডিউটি পুলিশ অফিসারকে পেটাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে দুজন লোক একজন খাকি ইউনিফর্ম পরা পুলিশকে বেধরক চড় থাপ্পর মারছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বিজেপি নেতা রিঙ্কু বার্মা একজন( onduty) কর্মরত পুলিশ অফিসার কে কিভাবে পিটাচ্ছেন, আর এই দলের মুখীয়ারা বলছেন, […]

Continue Reading

না, বাঁ হাত থেকে সরিয়ে ডান হাতে ব্যান্ডেজ পরেননি রুদ্রনীল ঘোষ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ডান হাতে ব্যন্ডেজ পরেছেন। পোস্টের মোট দুটি ছবির একটি কোলাজ রয়েছে। ওপরের ছবিতে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে রুদ্রনীল দাড়িয়ে আছেন এবং তার বাঁ হাতে ব্যন্ডেজ বাধা রয়েছে। নিচের দিকে দেখা যাছে একজন সাংবাদিকের সাথে রুদ্রনীল দাড়িয়ে রয়েছেন এবং […]

Continue Reading

না, এটি এক বাবাকে আসামে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার ঘটনা নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, আসামে ডিটেনশন ক্যাম্পে তুলে যাওয়ার সময় ছেলেকে ধরে কাদছেন বাবা। ছবিতে দেখা যাচ্ছে একটি লোহার জালি লাগানো গাড়ির ভেতর থেকে হাত বের করে একজন লোক একটি ছেলেকে ধরে কাদছেন। দাবি করা হচ্ছে ওই ব্যাক্তি আসামে বিজেপিকে ভোট দেওয়া সত্ত্বেও এনআরসি তালিকায় তার নাম আসেনি। […]

Continue Reading

ধানবাদে আহত পুলিশের ছবিকে শীতলকুচির ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপ্রাসঙ্গিক ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কোচবিহারের শীতলকুচিতে পুলিশকে মেরে আহত করা হয়েছে। পোস্টে একজন পুলিশের মুখের ছবি দেখা যাচ্ছে যেখানে ঠোটের নিচে অনেকটা জায়গা রক্তাক্ত অবস্থায় রয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ অনেকেই এই ছবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “চতুর্থ দফার ভোটের […]

Continue Reading

নির্বাচনের কমিশনের গাড়িতে বিজেপির পতাকার এই ছবিটি ২০১৯ সালের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলার বিধানসভা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের গাড়িতে বিজেপির পতাকা লাগানো রয়েছে। পোস্টে দেখা যাচ্ছে একটি স্কোরপিও গাড়ির সামনের কাঁচে লেখা রয়েছে “অন ইলেকশন ডিউটি” এবং গাড়ির সামনে একটি বিজেপির ঝান্ডা লাগানো রয়েছে। ছবিটির ওপর লেখা রয়েছে, “নির্বাচন কমিশনের গাড়িতে বিজেপির পতাকা, নির্বাচন কমিশন কি […]

Continue Reading

২০১৮ সালের একটি পুরনো ছবিকে বিধানসভা নির্বাচনের সাথে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বঙ্গবিজেপি গরুর গায়ে রং লাগিয়ে বিধানসভা নির্বাচনের প্রচার করছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, একটি গাভীর গেরুয়া ও সবুজ রং দিয়ে পদ্মফুল সহ বিজেপির ঝান্ডা আঁকা হয়েছে। ছবিটির ওপরে লেখা রয়েছে, “অবলা প্রাণীর গায়ে রং মাখিয়ে প্রচার । এ কোন সভ্যতার পরিচয় বহন করে?” পোস্টের […]

Continue Reading

কৌশানি মুখার্জির একটি ভিডিওকে কেটে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখার্জি হুমকি দিয়ে ভোট নিতে চাইছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কৌশানি বলছেন “এদিকে আয়, এদিকে আয়,……, বাবা বিজেপি ঘরে সবার কিন্তু মা বোন আছে”। ভিডিওটির ওপরে লেখা রয়েছে, “কৌশানি মুখার্জি কী হুমকি দিলেন? তৃনমূলের সন্ত্রাসের রণনীতি প্রকাশ্যে। এই ভিডিওটিকে বঙ্গ […]

Continue Reading

না, তৃণমূলে যোগ দেননি প্রসেনজিৎ; ভাইরাল ছবিটি সম্পাদিত

সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূলে যোগ দিল জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ। ছবির ওপরে লেখা রয়েছে, “তৃনমূলে যোগ দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী, আপনাকে জানাই সবুজ অভিনন্দন, জয় বাংলা”। পোস্টের ক্যাপশনেও এই একই কথা লেখা রয়েছে।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি […]

Continue Reading

আনন্দবাজার পত্রিকার সমীক্ষার এই গ্রাফিক্সটি ভুয়ো এবং সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, আনন্দবাজারের ওপিনিয়ন পোল অনুযায়ী পুড়শুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদব ৪৬.১ শতাংশ ভোট পাবে। ছবিতে দেখা যাচ্ছে আনন্দবাজার পত্রিকার মাস্টহেড লাগানো রয়েছে এবং যার প্রথম খবরের শিরোনাম হল, “২০২১-এর ওপিনিয়ন পোল অনুযায়ী পুড়শুড়ায় এগিয়ে দিলীপ যাদব”। পাশে একটি গ্রাফিক্সে দেখানো হচ্ছে তিনি ৪৬.১% ভোট পাবেন। তথ্য […]

Continue Reading

বাংলাদেশের মোদী বিরোধী বিক্ষোভের ঘটনাকে পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে ভুয়ো ভিডিও ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় মুসলিম এলাকাগুলিতে পুলিশের গাড়িকে বাধা দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন লোক লাঠি হাতে প্রতিরক্ষা বাহিনীর পথ আটকে দিয়েছে। গাড়ির ভেতর থেকে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দিতে বলা হচ্ছে কারন তাদের পেছনে একটি এ্যাম্বুলেন্স রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উত্তেজনা আরও বেড়ে যায়। […]

Continue Reading

কলকাতা টিভির সমীক্ষার এই গ্রাফিক্সটি ভুয়ো এবং সম্পাদিত

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি সম্পাদিত গ্রাফিক্স শেয়ার করে দাবি করে হচ্ছে, কলকাতা টিভির সমীক্ষা অনুযায়ী নন্দিগ্রামে শুভেন্দু অধিকারী ৪৮.৩ শতাংশ এবং মমতা ব্যানার্জি ৪৫.১ ভোট পাবে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা টিভির লোগো লাগানো একটি গ্রাফিক্সে নন্দিগ্রাম বিধানসভা নির্বাচনের চার জন প্রার্থীর ছবি দেওয়া রয়েছে এবং তার ওপরে কে কত শতাংশ ভোট পাবে তা দেওয়া […]

Continue Reading

না, দিলীপ ঘোষ নাড্ডাকে চিঠি লিখে বলেননি যে বাংলায় বিজেপি জিততে পারবে না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন বাংলায় বিজেপি জিততে পারবে না। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার মাস্টহেড (লোগো) লাগানো একটি প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে, “জেপি নাড্ডাকে লেখা দিলীপ ঘোষের চিঠি ভাইরাল”। এই প্রতিবেদন অনুযায়ী, দিলীপ ঘোষ জেপি নাড্ডাকে চিঠি লিখে […]

Continue Reading

না, রুদ্রনীল ঘোষকে গিরগিটি বলেননি যীশু সেনগুপ্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, যীশু সেনগুপ্ত মিঠুনকে কোবরা এবং রুদ্রনীলকে গিরগিটি বলেছেন। ছবিতে যীশু সেনগুপ্তের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট রয়েছে যেখানে এই অভিনেতাকে মিঠুন চক্রবর্তী এবং যীশুর সাথে দেখা যাচ্ছে। এই ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “ভয়ানক কোবরা এবং গিরগিটির সাথে”।  তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো […]

Continue Reading

না, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস-আইএসএফ জোট ৪৫% ভোট পাবে না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৪৫% ভোট পাবে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। ছবিতে দেখা যাচ্ছে মোট তিনটি রাজনৈতিক দলের চিহ্ন দেওয়া রয়েছে এবং নিচে সি ভোটার সমীক্ষা অনুযায়ী কোন দল কত ভোট পাবে তা দেওয়া রয়েছে। এই গ্রাফিক্স অনুযায়ী, জোট পাবে ৪৫%, তৃণমূল […]

Continue Reading

না, হিন্দুদের ভয়ে দৌড়ে পালিয়ে যাননি সায়নী তৃণমূল ঘোষ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রচারের সময় হিন্দুরা বিক্ষোভ করায় ভয়ে দৌড় দেন আসানসোল দক্ষিনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ভিডিওতে দেখা যাচ্ছে সায়নী ঘোষ একটি সাদা শাড়ী পরে দৌড়াচ্ছেন। তার পেছনে অনেকগুলো লোক তার পেছনে ছুটছে। পোস্টের ক্যাপশনে হিন্দি ভাষায় লেখা রয়েছে, “তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ যিনি শিবের মাথায় […]

Continue Reading

না, নিচের ছবিতে এটি মমতা ব্যানার্জির প্লাস্টার লাগানো পা নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো একটি ছবিকে মমতা ব্যানার্জির নন্দীগ্রাম ঘটনার পরের ছবি। ছবিতে একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট রয়েছে যেখানে দেখা যাচ্ছে মোট দুটি ছবি রয়েছে। একটি একটি পা দেখা যাচ্ছে, অন্যটিকে প্লাস্টার লাগানো একটি পা রয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, “মুখ্যমন্ত্রীর পায়ের ছবি, এই আঘাত বাংলার মানুষ মেনে নেবে না, ৬ বিভাগীয় প্রধান কে […]

Continue Reading

না, মমতা বলেনি ৪২টি আসন পেলে হিন্দু কাঁদিয়ে দেখাব

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত ছবি শেয়ার করে দাবি করে হচ্ছে, মমতা বলেছেন হিন্দু কিভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব। পোস্টে দেখা যাচ্ছে সংবাদপত্র ‘বর্তমানের’ প্রথমের পেজের রকটি প্রতিবেদনের ছবি রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে, “৪২টা আসন দিন হিন্দু কিভাবে কাদাতে হয় দেখিয়ে দেবঃ মমতা”।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। […]

Continue Reading

না, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বলেনি তারা ২১শে ক্ষমতায় আসতে পারবে না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো গ্রাফিক্স শেয়ার করে দাবি করে হচ্ছে, বিজেপি জানিয়েছে তারা ২১শে ক্ষমতায় আসতে পারবে না। পোস্টে দেখা যাচ্ছে সংবাদমাধ্যম ‘এবিপি আনন্দ’র একটি ছবিতে লেখা রয়েছে, “২১ শের নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসা সম্ভব নয়। জানিয়ে দিলো বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল”। ছবির ওপরেই আরও লেখা রয়েছে, “এতদিন আমরা বলছিলাম, এবার বিজেপির পর্যবেক্ষকও মেনে […]

Continue Reading

না, হুইলচেয়ার ছেড়ে হাঁটছেন না মুখ্যমন্ত্রী মমতা

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুইলচেয়ার ছেড়ে হাঁটছেন। পোস্টে মোট দুটি ছবির একটি কোলাজ দেওয়া রয়েছে যার বাঁদিকে দেখা যাচ্ছে মমতা হুইল চেয়ারে বসে আছে। এই ছবির ওপরে লেখা রয়েছে মমতার সামনে। ডানদিকের ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাঁটছেন এবং এর ওপরে লেখা রয়েছে, “আর কত নাটক […]

Continue Reading

না, পশ্চিমবঙ্গে বিজেপি পোস্টার নষ্ট করার এটি ভিডিও নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির পোস্টার নষ্ট করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, গেরুয়া পোশাক পরা একজন একটি বিজেপির ব্যানার নষ্ট করছে। পোস্টের ক্যাপশনে হিন্দি ভাষায় লেখা রয়েছে, ২০০টি আসন উপহার দিল পশ্চিমবঙ্গের জনতা।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আসামের […]

Continue Reading

না, এটি বিজেপি বিরোধী মিছিলের ছবি নয়

সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে রয়েছে একটি মেয়ে। পোস্টে দেখা যাচ্ছে মুখে কালো কাপড় বেঁধে একটি মেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে একটি মিছিলে হাঁটছেন। এই প্ল্যাকার্ডে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, “আর হাথরস নয়! নো ভোট টু বিজেপি! #NoVoteToBJP”। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “NO […]

Continue Reading

মমতার পুরনো একটি ছবিকে নন্দিগ্রামের ঘটনার সাথে যুক্ত করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেধে হাওয়ায় চপ্পল পরে দাড়িয়ে আছেন। এই ছবিটিকে সম্প্রতির নন্দিগ্রামের ঘটনার দাবি করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “জেড প্লাস সিকিউরিটি, সেপাই, সান্ত্রী,আমলা, চাটুকার, মোসাহেব, সিন্ডিকেট দালাল,বাটপার.. এতজনের মাঝে বিরোধীরা ধাক্কা দিয়ে চলে গেলো? […]

Continue Reading

না, মমতা ব্যানার্জির ডান পায়ে চোট লাগেনি, বাঁ পায়ে লেগেছে

সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করে হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান পায়ে চোট লেগেছে কিন্তু তার বাম প্লাস্টার করা হয়েছে। পোস্টে মোট দুটি ছবি রয়েছে। একটি মমতা ব্যানার্জির আঘাত পাওয়া পায়ের ছবি এবং আরেকটিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “পিসির দ্রুত সুস্থতা কামনা করি,,,কিন্তু👇 ভাইরাল ছবিটি […]

Continue Reading

না, যোগীর মালদা র‍্যালিতে ভিড় বাড়ানোর জন্য টাকা বিলি করেনি বিজেপি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, যোগী আদিত্যনাথের মালদা র‍্যালিতে ভিড় বাড়ানোর জন্য টাকা বিলি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির পতাকা হাতে থাকা লোকেদের এক এক করে টাকা দেওয়া হচ্ছে। পোস্টের ক্যাপশনে হিন্দি ভাষায় লেখা রয়েছে, “বিজেপির যোগী আদিত্যনাথের মালদা র‍্যালিতে ভিড় বাড়ানোর জন্য টাকা বিলি করা হচ্ছে। বিজেপির […]

Continue Reading

না, এটি বাম- কংগ্রেস জোটের ব্রিগেড জনসমাবেশের ছবি নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্য দেশের একটি ছবিকে শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাম- কংগ্রেস-আইএসএফ জোটের ব্রিগেড জনসমাবেশের ছবি। ছবিতে দেখা যাচ্ছে প্রচুর লোক একটি জায়গায় ভিড় করে দাড়িয়ে আছে। পোস্টটির ওপর ইংরেজি ভাষায় লেখা রয়েছে “ভিভা লা রেভোলিউশন” যার অর্থ হল “বিপ্লব দীর্ঘজীবী হোক”। পোস্টটির ক্যাপশনে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, “খবই বৃহৎ। পশ্চিমবঙ্গের কলকাতার […]

Continue Reading

মমতার জায়গায় দিলীপ ঘোষের ছবি বসিয়ে ভুয়ো পোস্ট শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে তৃনমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য হাতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি নিয়ে বসে আছে। এই ছবি দেখে অনেকেই মনে করছেন বিজেপিতে যোগ দিয়েছে দেবাংশু।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আসল ছবিতে দেখাংশু ভট্টাচার্য […]

Continue Reading

না, রাজনীতিতে যোগ দেননি সৌরভ; এই ছবিগুলি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সম্পাদিত ছবিকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির নামের সাথে জুড়ে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। একরকম দেখতে মোট তিনটি ছবি ভাইরাল হয়েছে। প্রতিটি ছবির ওপরে লেখা রয়েছে “স্বাগতম” দাদা। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে সৌরভ বিজেপি, তৃণমূল এবং বামেদের হয়ে প্রচার করছেন।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো […]

Continue Reading

না, এটি বিজেপির ব্রিগেড সমাবেশের ছবি নয়

৭ই মার্চ বিগ্রেডের মিছিলের পর সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ছবিকে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে। পোস্টে একটি জনসমাবেশের ছবি দেখা যাচ্ছে যেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। দাবি করা হচ্ছে, এটি বিজেপির ব্রিগেড সমাবেশের ছবি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “জনসমুদ্র বিগ্রেড….. #ModirSatheBrigade”।  তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৯ সালের বামেদের […]

Continue Reading

না, কৃষকদের দেখে পালাতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যাননি অমিত শাহ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতায় কৃষকদের দেখে পালাতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মঞ্চ জাতীয় উঁচু জায়গা থেকে বেসামাল হয়ে পড়ে যাচ্ছেন শাহকে এবং তার সমর্থকরা তাকে নিচ সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “কলকাতার কৃষকদের দেখে দৌঁড়াতে […]

Continue Reading

না, এটি বিজেপির কেরালা বিজয় যাত্রার ছবি নয়

২০১৫ সালের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটিকে কেরালার বিজেপি সভার অংশ বলে ভুয়ো দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে বিজেপি সমর্থকরা গেরুয়া, সাদা এবং কালো পোশাক পরে একটি বিশাল আকারের পদ্মফুলে মানব-সৃজন তৈরি করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ছবিটা কেরলের আজ যোগী আদিত্যনাথ জী ওখানে পরিবর্তন যাত্রার সূচনা করলেন 🧡 #keralavijayayathra”।  তথ্য […]

Continue Reading

না, ২১শের বিধানসভা নির্বাচনের সময়সূচী এখনও প্রকাশ করেনি কমিশন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো বছরের নির্বাচনের সময় তালিকা শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করল নির্বাচন কমিশন। ছবিতে দেখা যাচ্ছে একটি তালিকায় ৭ দফায় কোন কোন নির্বাচনী কেন্দ্রে ভোট হবে তার সময়সূচী দেওয়া রয়েছে। ছবিটির ওপরে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ২১শে ১ এপ্রিল থেকে ১৯ মে-এর মধ্যে বাংলায় […]

Continue Reading

না, এই ছবির সাথে দিল্লীর কৃষক আন্দোলনের কোনও সম্পর্ক নেই

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবিকে সম্প্রতির কৃষক আন্দোলনের সাথে যুক্ত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরিহিত দুজন ভারতীয় সেনা দাড়িয়ে আছে এবং তাদের সামনে সাধারণ পোশাকে একজন পাগড়ী পরা লোক রয়েছে। এই ছবিটির ওপর ইংরেজি ভাষায় লেখা রয়েছে,“হৃদয় বিদারক। একজন ভারতীয় সেনা অফিস থেকে ছুটি নিয়ে সোজা দিল্লী […]

Continue Reading

না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেননি অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বিশ্বভারতী সফরে গিয়েছিলেন তখন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল অমিত শাহ একটি কেদারায় বসে আছেন। দাবি করা হয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাক্ট ক্রিসেন্ডো সেসময়ই এই দাবির তথ্য যাচাই (এখানে পড়ুন) করে আমাদের পাঠকদের কাছে এর সত্যতা প্রকাশ করে।  সম্প্রতি লোকসভায় রবীন্দ্রনাথ এবং […]

Continue Reading

শুভেন্দু অধিকারীর প্ল্যাকার্ড সহ এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটি ছবি সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে শুভেন্দু হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে এবং তার ওপর লেখা আছে “৯ বছর খেয়ে মধু এখন আমি হয়েছি সাধু”। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “৯ বছর খেয়ে মধু এখন আমি […]

Continue Reading

না, সিদ্দিকুল্লা চৌধুরীর পথ অবরোধের জন্য আটকে থাকেনি করোনা ভ্যাকসিনের গাড়ি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষি আইনের বিরুদ্ধে পথ অবরোধ করে করোনা ভ্যাকসিনের গাড়ি আটকে দেন তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। ভিডিওটি দেখা যাচ্ছে অনেকগুলি লোক একটি যায়গায় ভীড় করে দাড়িয়ে রয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি বিক্ষোভের দৃশ্য। ওই ভীড়ের মাঝে সবুজ রঙের মাস্ক পরা একজন ব্যাক্তি হাতে […]

Continue Reading

হিন্দুস্তান পার্কের একটি ছবিকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত ছবি শেয়ার করে করে দাবি করা হচ্ছে, বিজেপি বিরোধী পোস্টার লাগানো হচ্ছে পাড়ায় পাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে, একটি দেওয়ালের ওপর একটি সাইন বোর্ড লাগানো রয়েছেন যার ওপরে লেখা রয়েছে ‘পাড়ায় বিজেপি ঘুরছে এলাকার মা বোনেরা সাবধান’। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে ‘মা বোনেরা সাবধান পাড়ায় পাড়ায় বিজেপি ঘুরছে..’।  তথ্য যাচাই করে […]

Continue Reading

না, গৌতম আদানির স্ত্রীকে প্রণাম করছেন না নরেন্দ্র মোদী

সম্প্রতি সোশ্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গৌতম আদানির স্ত্রীকে প্রনাম করছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একজন মহিলার সামনে হাতজড়ো মুদ্রায় দাড়িয়ে আছেন। ছবির ওপরেই লেখা রয়েছে, “তোমরা শুধুমুধু মহাপ্রভুকে গাল দাও। কে বলে উনি কৃষক বিরোধী? এই যে এখানে দেখছ, যার সামনে উনি নতমস্তকে দাড়িয়ে আছেন তিনি তো […]

Continue Reading

না, ছবিতে শুভেন্দু অধিকারীর সাথে এটি আব্বাস সিদ্দিকী নন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, ছবিতে শুভেন্দু অধিকারীর সাথে আব্বাস সিদ্দিকী বসে রয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী বসে আছেন এবং অন্যদিকে আব্বাদ সিদ্দিকী বসে রয়েছেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“❌আব্বাস সিদ্দিকী ভাইজান ও বিজেপি নেতা শুভেন্দুর মতো মীরজাফরের গোপনে  আঁতাত ❌ ভাইজান আপনি গোপনে গোপনে বিজেপির  সঙ্গে […]

Continue Reading

ক্যালিফোর্নিয়ার দাবানলের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

প্রতিপক্ষকে খোঁচা দিতে ভুয়ো খবর ছড়ানোর নিরিখে রাজনৈতিক দলগুলির নাম সবসময়ই সারির শীর্ষে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটি গ্রাফিক ছবি শেয়ার করে দাবি করা হয়, এটি বসিরহাটের একটি ঘটনার ছবি।  পোস্টের ছবিতে সবার ওপরে লেখা রয়েছে “আবারও তৃণমূলের অনাচারের নিদর্শন এলো প্রকাশ্যে”, তারই ঠিক নিচে লেখা রয়েছে “বিজেপি নেতা নূর […]

Continue Reading

২০১৯ সালের দিল্লীর ছবিকে কৃষক ট্র্যাক্টর র‍্যালির ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

২৬ জানুয়ারির দিল্লীতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালির পর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে নিয়ে প্রচুর পরিমানে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। দুটি ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি দিল্লীর কৃষক র‍্যালির ঘটনা। ছবিগুলিতে দেখা যাচ্ছে পাগড়ী পরা একজন ব্যাক্তি ক্যামেরার দিকে পিঠ ঘুরিয়ে দাড়িয়ে রয়েছে এবং তার পিঠে অজস্র দাগ দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, দিল্লীর […]

Continue Reading

জার্মানির কৃষক আন্দোলনের ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২৬ জানুয়ারির ট্র্যাক্টর র‍্যালিতে যোগ দিতে যাচ্ছে কৃষকরা। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি রাস্তার দু’ধারে অনেকগুলি গাড়ি দাড়িয়ে রয়েছে এবং মাঝখানে লোকজন যাতায়াত করছে। রাস্তার দু’ধারে অনেক গাছ রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “দিল্লীমুখী কৃষকেরা ট্রাক্টর মিছিলে অংশ নিতে।“ তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি […]

Continue Reading

না, এটি দিল্লীতে বিক্ষোভরত কৃষকদের ছবি নয়

নয়া কৃষি আইনের বিরুদ্ধে হওয়া কৃষকদের আন্দোলনের প্রায় চার মাস হতে চলল। সরকারের সাথে ৯ দফার বৈঠকের পরেও এর কোনও সুরাহা হয়নি। ঠিক একইভাবে, এই বিক্ষোভ সংক্রান্ত ভুয়ো খবরেও বেগ পাওয়ার কোনও চিহ্ন নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়বিদারক ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বিক্ষোভরত কৃষকদের চিত্র। ছবিতে দেখা যাচ্ছে, একটি রাস্তার ওপর […]

Continue Reading

২০২০ সালের বিবেকানন্দের জন্মদিনের ছবিক সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

২০২০ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনে ভাইরাল হওয়া একটি ছবিকে সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে শেয়ার হয়েছে। ছবিটিতে দেখে যাচ্ছে একটি টোটো গাড়ির পেছনে একটি পোস্টারে তৃনমূলে নেতা অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে, “স্বামী বিবেকনন্দ-এর ১৫৮-তম জন্মদিবস উদযাপন।“ ছবির ওপরেই আরও লেখা রয়েছে, “এই স্বামী বিবেকানন্দকে জীবনে প্রথম দেখলাম। স্বামী […]

Continue Reading

না, ছবিত অমিত শাহর সাথে ইনি আসাদউদ্দিন ওয়াইসি নন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির হাত ধরে তাকে সম্মান জানাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে ওয়াইসির সামনে তার হাত ধরে মাথা নামিয়ে দাড়িয়ে রয়েছেন শাহ। তার ওপরে ছবির মধ্যেই লেখা রয়েছে, “অমিত শাহ বলছেন। আসাদ উদ্দিন। আমি তোর হাতটা ধরে বলছি ভাই। বিহারের মত […]

Continue Reading

উত্তরবঙ্গ সংবাদপত্রের ছবিকে সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ সংবাদপত্রের একটি সম্পাদিত ছবি শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সংবাদপত্রের প্রথম পাতার মুখ্য খবরের শিরোনামে লেখা রয়েছে, দেশছাড়া হওয়ার আশঙ্কা রাজবংশীদের। তার নিচেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি দেওয়া রয়েছে। সম্প্রতি পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি-এর পরিপেক্ষিতেই এই পোস্টটিকে শেয়ার করা হচ্ছে।  উল্লেখ্য, রাজবংশী জনজাতির […]

Continue Reading

না, এগুলি মমতা ব্যানার্জির বোলপুর রোড শোয়ের ছবি নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুরনো কিছু ছবি শেয়ার করে সেগুলিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বোলপুরের র‍্যালির ছবি দাবি করা হচ্ছে। পোস্টটিতে মোট তিনটি ছবি রয়েছে যার সব গুলিতেই দেখা মুখ্যমন্ত্রী একটি মিছিলের সামনে রয়েছেন। এর মধ্যে মাত্র একটি ছবিতে মমতা ব্যানার্জি মাস্ক পরে রয়েছেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“বোলপুরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে দিদির পদযাত্রায় উপচে পড়ল […]

Continue Reading

২০১৮ সালের কিষাণ লং মার্চের ছবিকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

নয়া কৃষি রাজধানীতে কৃষক বিলের বিরুদ্ধে রাজধানীতে কৃষকদের আন্দোলন অব্যাহত। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় এই বিক্ষোভ নিয়ে ছড়ানো ভুয়ো খবরে সংখ্যা কম হওয়ার কোনও চিহ্নই নেই। সম্প্রতি ফেসুকে একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লীর আন্দোলনে যোগ দিতে মহারাষ্ট্রের কৃষকরা নাসিক থেকে যাত্রা শুরু করেছে। পোস্টের ছবিতে লাল ঝান্ডাধারী একটি মিছিল দেখা যাচ্ছে […]

Continue Reading

না, আমিত শাহর নিরাপত্তার স্বার্থে উপড়ে ফেলা হয়নি ঘন্টাতলার শতবর্ষ পুরনো বটবৃক্ষ

২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক বিজেপি নেতা রাজ্যে প্রচারের জন্য আসছেন। গত ২০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক দিনের সফরে বোলপুর ও শান্তিনিকেতন এসেছিলেন। তাকে আপ্যায়ন করার জন্য সাজিয়ে তোলা হয় বিশ্ববিদ্যালয় চত্বর এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হয়, অমিত […]

Continue Reading

রাম মন্দির ভূমি পুজনের ছবিকে কৃষক আন্দোলনের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট শেয়ার

দিল্লীর কৃষক আন্দোলনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষকদের বিক্ষোভ চলাকালীন মোদী নতুন সংসদ ভবনের পুজো করছেন। পোস্টটিতে দুটি ছবির একটি কোলাজ রয়েছে যার প্রথমটিতে দেখা যাচ্ছে একজন কৃষক হাতে লাঙল নিয়ে দাড়িয়ে আছে। ছবিটির নিচে লেখে রয়েছে, “কৃষক দরদী মোদী সরকার, যখন অনদাতারা ১৬ দিন ধরে রাস্তায় […]

Continue Reading

না, কৃষকরা এই সুপার মার্কেটটি চালু করেনি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গালুরুতে অবস্থিত একটি সুপার মার্কেটের ছবি পোস্ট করে ভুয়ো দাবি করা হচ্ছে এটি কৃষক দ্বারা পরিচালিত একটি বাজারের ছবি। পোস্টটিতে মোট চারটি ছবি রয়েছে যেখানে একটি সবজি বাজারকে দেখা যাচ্ছে যেখানে সারি সারি দাড় করা ঠেলার ওপর বিভিন্ন রকমের শাক-সবজি রাখা রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“ব্যাঙ্গালুরুতে কৃষকরা নিজেরাই সুপার মার্কেট খুলে ফেললেন! […]

Continue Reading

২০১৩ সালের খালিস্তানি আন্দোলনের ছবিকে কৃষক আন্দোলনের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খালিস্তান আন্দোলনের সাথে যুক্ত দুটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলি সম্প্রতির কৃষক বিক্ষোভের ছবি। প্রথম ছবিতে দেখা যাছে পাগড়ি পরা একজম ব্যক্তি হাতে ‘We want Khalistan’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে আরেকজন ভারতের জাতীয় পতাকার ওপর জুতো ধরে বসে আছেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “এটা […]

Continue Reading

২০১৫ সালের ছবিকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

কৃষক আন্দোলন নিয়ে ফের ভুয়ো খবর। এবার আন্তর্জাতিক স্তরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছরের পুরনো একটি ছবি শেয়ার বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে। পোস্টটির ছবিতে দেখা যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিখদের মতো মাথায় কাপড় বেধে বসে আছে তাকে ঘিরে অনেকগুলি পাগড়ি পরা লোক বসে আছে এবং ছবিটির ওপর এডিট করে লেখা রয়েছে ‘জাস্টিন ট্রুডো কানাডার […]

Continue Reading

পুরনো ছবিকে সম্প্রতির কৃষক আন্দোলনের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার

সোশ্যাল মিডিয়ায় কিছু পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে নয়া কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনকারীরা ভারতের জাতীয় পতাকা পোড়াচ্ছেন। পোস্টটিতে তিনটি ছবির একটি কোলাজ রয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে পাগড়ি পরা একজন ব্যাক্তি দুজন ব্যক্তি ভারতের পতাকাকে মাটিতে ফেলে তার ওপর পা দিয়ে রয়েছেন, দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে একজন পাগড়ি পরা ব্যাক্তি ভারতের পতাকায় জুতোর মালা […]

Continue Reading